জমি-জমা: সমস্যা ও সমাধান

জমি-জমা: সমস্যা ও সমাধান laws of land, land laws, land management, settlement operation, khajna- kharij, civil kes, dolil registration etc.

23/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

14/12/2024
14/12/2024

নতুন খাজনার আইন
২০২৩ সালের ৩১নং আইন
ভূমি উন্নয়ন কর আইন

ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য যা করতে হবেঃ১। প্রথমে  www.land.gov.bd  অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে...
04/07/2021

ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য যা করতে হবেঃ

১। প্রথমে www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ক) মোবাইল নাম্বার খ) ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ও গ) জন্মতারিখ লিখলে আপনার মোবাইল এ একটি ৬ ডিজিট এর OTP কোড যাবে।
মোবাইল এ প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে।

নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার আইডিতে লগইন করতে হবে।

আইডিতে প্রবেশ করে আপনি খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিলে আপনার কাজ শেষ। পরবর্তী কাজ ইউনিয়ন ভূমি কর্মকর্তা করবেন।

আপনি এই আইডি থেকে পরবর্তীতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। ভূমি অফিসে যেতে হবে না।

২। আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের সহযোগিতা নিয়ে নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি নিবন্ধন এর জন্য উদ্যোক্তাগন ভূমি অফিস থেকে ১০ টাকা করে পাবেন। এক্ষেত্রে নাগরিকদের কোন খরচ বহন করতে হবে না।

৩। আপনি সংশ্লিষ্ট তহশিল অফিসে গিয়ে আপনার মোবাইল, এনআইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ, খতিয়ান নিয়ে গিয়েও আপনার অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এক্ষেত্রে নাগরিকদের কোন টাকা খরচ করতে হবে না।

যে কোন সমস্যায় ফেইসবুক এ বা উপজেলা অথবা ইউনিয়ন ভূমি অফিসে আসুন। মনে রাখবেন আগামী জুলাই ২০২১ থেকে সকল ভূমি উন্নয়ন কর অনলাইনে নেয়া হবে। সরকারের এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এন্ড্রয়েড মোবাইল থেকেই এই কাজ করতে পারবেন। কম্পিউটার এর দরকার হবে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জমি-জমা: সমস্যা ও সমাধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share