10/09/2026
রোয়েদাদ বা অ্যাওয়ার্ড, ডিক্রি জারি (Enforcement of Award) সংক্রান্ত বিরোধ
পেশ করা অ্যাওয়ার্ড কার্যকর করতে বিপক্ষ পক্ষ গড়িমসি করলে তা আদালতের মাধ্যমে কার্যকর করতে হয়।
মামলা দায়েরের গ্রাউন্ড/কারণসমূহ:
রোয়েদাদ মানতে অস্বীকৃতি: ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পাওনা টাকা বা সম্পত্তি দিতে অস্বীকৃতি জানানো।
বিদেশি রোয়েদাদ কার্যকর: বিদেশি কোনো সালিসি রোয়েদাদ বাংলাদেশে কার্যকর করার ক্ষেত্রে আইনি বাধা বা বিরোধ।
বাস্তব উদাহরণ:
উদাহরণ ১: সালিসি ট্রাইব্যুনাল রায় দিয়েছেন যে, 'ক' কোম্পানি 'খ' কোম্পানিকে ৫ কোটি টাকা ফেরত দেবে। কিন্তু রায় হওয়ার ৩ মাস পরও 'ক' টাকা দিচ্ছে না। 'খ' কোম্পানি এখন বাণিজ্যিক আদালতে আবেদন করবে যেন ওই সালিসি রোয়েদাদটিকে আদালতের ডিক্রি হিসেবে গণ্য করা হয় এবং তা কার্যকর (Execute) করা হয়।
উদাহরণ ২: আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিরোধে সালিসকারী একটি বিদেশি কোম্পানির পক্ষে রোয়েদাদ দিয়েছেন যে, বাংলাদেশি কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ ডলার পরিশোধ করতে হবে। বাংলাদেশি কোম্পানি টাকা দিচ্ছে না। বিজয়ী পক্ষ বাণিজ্যিক আদালতে মামলা বা আবেদন দায়ের করবে যেন ওই রোয়েদাদটিকে আদালতের ডিক্রি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়।
বাস্তব উদাহরণ (দেশীয় রোয়েদাদ):
"মেট্রো কনস্ট্রাকশনস" এবং "সরবরাহকারী এক্স"-এর মধ্যে নির্মাণ সামগ্রী সরবরাহের (ধারা ২(ঘ)(৫)) একটি চুক্তিতে বিরোধ দেখা দেয় । সালিস শেষে মেট্রো কনস্ট্রাকশনস ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার রায় লাভ করে। সরবরাহকারী এক্স টাকা দিতে অস্বীকৃতি জানালে, মেট্রো কনস্ট্রাকশনস বাণিজ্যিক আদালতে ধারা ২(ঘ)(২২)-এর অধীনে ডিক্রি জারির মামলা দায়ের করে। আদালত বিবাদীর ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক (Garnishee Order) করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের ব্যবস্থা করে।
#রোয়েদাদ_সংক্রান্ত_বিরোধ #অ্যাওয়ার্ড_সংক্রান্ত_বিরোধ #ডিক্রি_জারি_সংক্রান্ত_বিরোধ #ব্যবসা_আইন #আইনি_পরামর্শ