আইনালাপ

আইনালাপ Right Team for Your Rights. (Civil, Company, Writ, Criminal, Service Matter, Arbitration)

20/03/2026

ঈদ মোবারক

02/03/2026

বিশেষ বিবাহ আইনে বিবাহ বন্ধন হতে জন্ম গ্রহণ করা সন্তান কোন ধর্মের হবে? (পর্ব - ৮)

তনয় কুমার সাহা,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চেম্বার - Legato - A Law House
মোবাইল নং - + 88 01722075076

#আইনালাপ


26/02/2026

বিশেষ বিবাহ মানেই শুধু আন্তঃধর্মীয় বিবাহ নয়। এটি একটি সিভিল বিবাহ, যার আইনি প্রভাব সরাসরি পড়তে পারে আপনার সম্পত্তি ও উত্তরাধিকার ব্যবস্থায়। (পর্ব - ৭)

বিশেষ বিবাহ আইন, ১৮৭২ অনুযায়ী- বিবাহ সম্পন্ন হয় Marriage Registrar–এর সামনে ঘোষণা, স্বাক্ষর ও সাক্ষীদের উপস্থিতিতে নিবন্ধনের মাধ্যমে। ধর্মীয় আচার বাধ্যতামূলক নয়; বৈধতা নির্ভর করে নিবন্ধনের উপর। গুরুত্বপূর্ণভাবে, এই আইনে বিবাহ করলে সাধারণ ধর্মীয় উত্তরাধিকার আইন নয়, প্রযোজ্য হয় উত্তরাধিকার আইন, ১৯২৫।

এ আইনে ডিভোর্সের ব্যবস্থাও রয়েছে- ব্যভিচার, পরিত্যাগ, নিষ্ঠুরতা, দীর্ঘ কারাদণ্ড, মানসিক অসুস্থতা বা নিখোঁজ থাকার মতো কারণে আদালতের মাধ্যমে বিচ্ছেদ চাওয়া যায়।
পারস্পরিক সম্মতিতেও ডিভোর্স সম্ভব। তবে বিচ্ছেদ স্বয়ংক্রিয় নয়- আদালতের ডিক্রি আবশ্যক।

বিয়ে একটি সামাজিক সিদ্ধান্ত, কিন্তু একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্তও।
আইন জেনে নিন, না জানলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।

তনয় কুমার সাহা,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
দূরালাপনী - + ৮৮ ০১৭২২ ০৭৫০৭৬

#আইনালাপ


#উত্তরাধিকার_আইন

শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করি ১৯৫২ এর ভাষা শহীদদের, যাদের রক্তে রাঙানো পথেই দাঁড়িয়ে আছে আমাদের মাতৃভাষা।অমর একুশে ফেব্র...
20/02/2026

শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করি ১৯৫২ এর ভাষা শহীদদের, যাদের রক্তে রাঙানো পথেই দাঁড়িয়ে আছে আমাদের মাতৃভাষা।

অমর একুশে ফেব্রুয়ারি আমাদের শেখায়-
ভাষা মানে পরিচয়,
আত্মমর্যাদা আর স্বাধীন চেতনার শপথ।

বাংলা বেঁচে থাকুক আমাদের কথায়, কাজে আর সাহসে।

19/02/2026

ধর্মান্তর কি উত্তরাধিকার অধিকারে প্রভাব ফেলে? (পর্ব-৬)
ধর্ম ত্যাগ করলে কি পারিবারিক সম্পত্তির অংশ পাওয়া যায় না?

অনেকেই মনে করেন ধর্ম পরিবর্তন করলেও পৈতৃক সম্পত্তি পাওয়া যায়। এই ধারণার মূলে রয়েছে ব্রিটিশ আমলের ১৮৫০ সালের 'Caste Disabilities Removal Act'। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশের স্বাধীনতার পর এই আইনটি বাতিল করে দেওয়া হয়েছে?
১৯৭৩ সালে প্রণীত Bangladesh Laws Revision and Declaration Act, 1973-এর মাধ্যমে ১৮৫০ সালের আইনটিকে বাতিল করা হয়েছে। ফলে বাংলাদেশে এখন আর এই আইনের কোনো প্রয়োগ নেই।
আইনটি বাতিল হওয়ার ফলে এখন মুসলিম বা হিন্দু পার্সোনাল আইন অনুযায়ী ধর্ম পরিবর্তন করলে একজন ব্যক্তি তার পূর্বের ধর্মের উত্তরাধিকার থেকে বঞ্চিত হন। দুঃখজনক হলেও সত্য যে, বাজারে প্রচলিত অনেক আইন বইতে এখনো এই বাতিলকৃত আইনের রেফারেন্স দেওয়া হচ্ছে, যা ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
আইন সম্পর্কে সম্যক ও সর্বশেষ সঠিক তথ্য জানতে 'আইনালাপ'-এর সাথেই থাকুন।

#আইনালাপ



#বাংলাদেশের_আইন

18/02/2026

হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ: বাস্তবতা বনাম ভুল ধারণা (পর্ব-৫)

বাংলাদেশে প্রচলিত হিন্দু আইন অনুযায়ী কি ডিভোর্স সম্ভব? অনেক সময় আমরা দেখি স্বামী-স্ত্রী বনিবনা না হলে স্ট্যাম্পে সই করে বা হলফনামার মাধ্যমে আলাদা হয়ে যান। কিন্তু আইনের চোখে এর পরিণতি কী?

জেনে রাখা ভালো:
১. হিন্দু বিবাহ একটি ধর্মীয় সংস্কার, এটি কোনো চুক্তি নয়। তাই এখানে ‘বিবাহ বিচ্ছেদ’ বলে কোনো আইনি শব্দ নেই।

২. নোটারি বা এফিডেভিটের মাধ্যমে বিচ্ছেদের কোনো আইনি বৈধতা বাংলাদেশে নেই।

৩. The Hindu Married Women's Right to Separate Residence and Maintenance Act, 1946 অনুযায়ী, বিশেষ কিছু কারণে স্ত্রী আলাদা থাকার এবং ভরণপোষণ পাওয়ার অধিকার রাখেন, কিন্তু বিয়ের বন্ধন তাতে ছিন্ন হয় না।

৪. বাংলাদেশে প্রচলিত The Hindu Widows' Remarriage Act, 1856 এই আইনটি বিধবা বিবাহকে বৈধতা দেয়া হয়েছে।

সতর্কতা: আইনি বিচ্ছেদ ছাড়া পুনরায় বিবাহ করা বিশেষ করে হিন্দু নারীদের ক্ষেত্রে বিগ্যামি বা বহুবিবাহের শামিল হতে পারে, যা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উত্তরাধিকারের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে।

আপনার কি এই বিষয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রশ্ন আছে? কমেন্টে আমাদের জানান। সঠিক আইন জানুন, সুরক্ষিত থাকুন।

তনয় কুমার সাহা,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চেম্বার - Legato - A Law House
দূরালাপনি 01722-075076

#আইনালাপ
#হিন্দুআইন
#বিবাহবিচ্ছেদ
#বাংলাদেশআইন

I've just reached 1K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
16/02/2026

I've just reached 1K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

09/02/2026

স্ত্রীধন; (পর্ব-৪)

একজন হিন্দু নারী মারা গেছেন।
তিনি রেখে গেছেন—
✔️ স্বামী
✔️ একজন জীবিত পুত্র
✔️ এক মৃত কন্যার ৩ জন ছেলে
✔️ এক মৃত পুত্রের ২ জন ছেলে

এমন অবস্থায় প্রশ্ন আসে—
❓ স্ত্রীধন কে পাবে?
❓ স্বামী কি কোনো অংশ পাবেন?

- হিন্দু আইন অনুযায়ী, স্ত্রীধনে প্রথম অধিকার সন্তান ও বংশধরদের।
মায়ের স্ত্রীধনে ছেলে মেয়ের মধ্যে কোনো বৈষম্য নেই।
জীবিত সন্তান বা নাতি–নাতনি থাকলে স্বামী উত্তরাধিকারী হন না।

আইন জানুন, অধিকার বুঝুন।
আইনালাপ-এ আমরা আইনের সহজ ব্যাখ্যা দিয়ে থাকি।

তনয় কুমার সাহা,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চেম্বার- Legato - A Law House
মোবাইল নং - 01722-075076

#আইনালাপ
#স্ত্রীধন


07/02/2026

বাংলাদেশে হিন্দু নারীর সম্পত্তির অধিকার- (পর্ব-৩)

হিন্দু নারী উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি পেলেও তা জীবন স্বত্ত্বে। তবে, আইনগত প্রয়োজনে তিনি প্রাপ্ত সম্পত্তি বিক্রয় করতে পারবেন।
ধর্মান্তরিত হলে তিনি উত্তরাধিকারী হিসেবে বঞ্চিত হবেন, যেহেতু Caste Disabilities Removal Act, 1850 বাংলাদেশে প্রযোজ্য নয়।
কন্যা, বিধবা স্ত্রী, মাতা বা বোন হিসেবে হিন্দু নারী সম্পত্তি কখন পেয়ে থাকেন?

আইন জানুন, অধিকার বুঝুন।
আইনালাপ-এ আমরা আইনের সহজ ব্যাখ্যা দিয়ে থাকি।

তনয় কুমার সাহা
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চেম্বার Legato - A Law House
মোবাইল নং 01722-075076

#আইনালাপ

#হিন্দু_নারীর_অধিকার

27/01/2026

তালাকের পর সন্তান কার কাছে থাকবে? বাবা নাকি মা? (পর্ব-২)

বিচ্ছেদ মানেই কি সন্তানের ওপর অধিকার শেষ? মা কতদিন সন্তানকে কাছে রাখতে পারেন? আর বাবার দায়িত্বই বা কতটুকু? সন্তানের কাস্টডি নিয়ে প্রচলিত আইন ও নিয়মগুলো সহজ ভাষায় জানতে ভিডিওটি দেখুন।
📌 এই ভিডিওতে যা থাকছে:
✅ ছেলে ও মেয়ে সন্তানের বয়সের সীমা।
✅ মা কখন অধিকার হারাতে পারেন?
✅ বাবার দায়িত্ব ও দেখা করার অধিকার।
আইন জানুন, সচেতন থাকুন। শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।

তনয় কুমার সাহা,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চেম্বার - Legato - A Law House
মোবাইল নং - +০০৮ ০১৭২২ ০৭৫০৭৬

#আইনালাপ
#তালাকআইন


26/01/2026

রিট- (পর্ব-১)
আপনার-আমার মৌলিক অধিকার রক্ষায় সংবিধানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো "রিট" (Writ)। কিন্তু আমরা অনেকেই জানিনা রিট বিষয়ে সাধারণ বিষয়াবলি।
আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করেছি:
>রিট কী বা কাকে বলে? >রিট কোথায় দায়ের করা যায়? > কাদের বিরুদ্ধে রিট করা যায়? >বেসরকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কি রিট করা যায়? >কখন রিট করা যায় না? >বিকল্প পথ থাকলেও কখন রিট চলে?
> রিট কত প্রকার ও কি কি? >রিট কে করতে পারে?

তনয় কুমার সাহা
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চেম্বার - Legato - A Law House
মোবাইল নং - +০৮৮ ০১৭২২ ০৭৫০৭৬

#আইনালাপ

11/09/2025

স্কাই কাব যাওয়া পথে।

Address

Room No. 5/9, Eastern Commercial Complex, 73, Kakrail
Dhaka

Telephone

+8801722075076

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইনালাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আইনালাপ:

Share