Bin Jabil & Associates

Bin Jabil & Associates we are a law firm,working on Tax,Vat,Customs,Company Formation,Corporate,Commercial & Civil Matters.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Rules of Business 1996-এর Rule 3(iv) অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রত...
18/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Rules of Business 1996-এর Rule 3(iv) অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বর্ণিতভাবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন মর্মে সরকারি গেজেট।

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে ২৮শে ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত।
29/01/2026

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে ২৮শে ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত।

 #আদালতের_রায়_মূলে_খাস_জমির_নামজারি!!_____________________________________________সরকারের নামে জরিপ হওয়া জমির বিরুদ্ধে স...
20/01/2026

#আদালতের_রায়_মূলে_খাস_জমির_নামজারি!!
_____________________________________________
সরকারের নামে জরিপ হওয়া জমির বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তি বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করতে পারে। এ ধরনের মামলায় সরকারের বিপক্ষে রায় হলে রায়ের আলোকে বাদীর নামে নামজারি করতে হয়। এজন্য বাদীপক্ষ সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করবেন। বর্তমানে নামজারি পদ্ধতি অনলাইনে হলেও আদালতের রায় এবং ডিক্রি মূলে নামজারির জন্য এনালগ/পুরনো নিয়মে আবেদন করা উচিত। কারণ এ ধরনের নামজারির ক্ষেত্রে বিভিন্ন কিছু যাচাই করতে হয় এবং উর্ধতন কর্তৃপক্ষের বিবেচনার বিষয় থাকে বিধায় কিছুটা সময় সাপেক্ষ।

সরকারি খাস সম্পত্তি মূলত: ২ ধরনের হয়।
প্রথমতঃ প্রকৃতই সরকারের জমি, দ্বিতীয়ত: ব্যক্তির জমি ভুলে সরকারের নামে জরিপ হওয়া!

প্রকৃত খাস জমি বলতে, ক) পূর্ববর্তী জরিপেও সরকারের নামে জরিপ হওয়া জমি (সিএস বা এসএ বা আরএস জরিপ),
খ) জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯২(১) ধারা এবং ৮৬ ধারা (সিকস্তি জমি) অনুযায়ী সরকারের মালিকানায় আসা জমি;
গ) বকেয়া করের দায়ে সার্টিফিকেট মামলায় নিলাম খরিদকৃত জমি;
ঘ) অধিগ্রহণ কৃত জমি পুনঃগ্রহণ;
ঙ) পিও ৯৮/৭২ মূলে (সিলিং বহির্ভূত) সমর্পিত জমি।
এ ধরনের প্রকৃত খাস জমি হলে তা নামজারির সুযোগ নেই। এক্ষেত্রে আদালতের রায় দোতরফা হলেও উর্ধতন আদালতে আপীল দায়েরের জন্য সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক বিস্তারিত উল্লেখ করে জেলাপ্রশাসক বরাবরে নথি প্রেরণ করতে হবে। তিনি সরকারি স্বার্থ রক্ষা করার জন্য সর্বোচ্চ আদালতে আপীল/রিভিশন দায়েরের ব্যবস্থা নিবেন।

২য় প্রকারের খাস জমি বলতে, সিএস/এসএ কিংবা আরএস জরিপে ব্যক্তির নামে ছিল কিন্তু কোন আইনগত/যৌক্তিক কারণ ছাড়া হাল জরিপে সরকারের নামে লিপি হয়েছে এবং তা সরকারের দখলে নেই এমন জমি। এ ধরনের ক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কিংবা এখতিয়ার সম্পন্ন আদালতের রায়ের আলোকে আবেদন প্রাপ্তির পর রেকর্ড পত্র পর্যালোচনায় এবং সরেজমিনে তদন্ত করে সরকারের স্বার্থ জড়িত নেই মর্মে নিশ্চিত হলে সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধান্তের জন্য নথি জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করবেন। জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নথি পর্যালোচনা, শুনানি এবং প্রশোজনে সরেজমিনে তদন্ত করে সরকারের স্বার্থ নেই মর্মে নিশ্চিত হলে প্রয়োজনীয় সুপারিশ সহকারে নথি বিভাগীয় কমিশনার বরাবরে প্রেরণ করবেন। তিনি নথি পর্যালোচনা এবং প্রয়োজনে শুনানি পূর্বক নামজারির বিষয়ে আদেশ দিবেন।
বিভাগীয় কমিশনারের আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট নামজারি মামলা অনুমোদন করবেন এবং সংশ্লিষ্ট রেকর্ড সংশোধন করবেন।

তথ্য সূত্র: ভূমি মন্ত্রণালয়ের ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখের পরিপত্র।

“বিপিপিএ-এর রিব্র্যান্ডেড মোবাইল অ্যাপ উদ্বোধন”বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর মোবাইল অ্যাপটি সংশোধিত প...
07/01/2026

“বিপিপিএ-এর রিব্র্যান্ডেড মোবাইল অ্যাপ উদ্বোধন”

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর মোবাইল অ্যাপটি সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং নতুন কার্যকর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে রিব্র্যান্ডিং ও পূর্ণাঙ্গভাবে পুনর্নকশা করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ৪ জানুয়ারি ২০২৬ তারিখে বিপিপিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিপিপিএ বোর্ডের তৃতীয় সভা শেষে আনুষ্ঠানিকভাবে রিব্র্যান্ডেড মোবাইল অ্যাপটির উদ্বোধন করেন।

সভায় বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ডের সদস্য-সচিব জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ এবং বিপিপিএ বোর্ডের ভাইস-চেয়ারম্যান ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব জনাব সিরাজুন নূর চৌধুরীসহ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি ক্রয় দর্পণ নামের এই মোবাইল অ্যাপে পিপিআর, ২০২৫ অনুযায়ী হালনাগাদ স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস (এসটিডি), অফলাইনে টেন্ডার বিজ্ঞপ্তি দেখার সুবিধা, চুক্তি প্রদানসংক্রান্ত তথ্য, গুরুত্বপূর্ণ সরকারি ক্রয় নোটিশ, ই-জিপি সংক্রান্ত নোটিশ, খবর ও আপডেট অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, অ্যাপটির মাধ্যমে সরাসরি ই-জিপি ওয়েবসাইটে প্রবেশ এবং ই-জিপি হেল্পডেস্কে যোগাযোগের সুবিধাও যুক্ত করা হয়েছে।

লিংক:
অ্যান্ড্রয়েড - https://play.google.com/store/apps/details?id=com.cptu
আইওএস - https://apps.apple.com/us/app/public-procurement/id1527051500

নামজারী বিষয়ক প্রতারণা ও জালিয়াতি রোধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি
06/01/2026

নামজারী বিষয়ক প্রতারণা ও জালিয়াতি রোধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি

বাণিজ্যিক বিরোধসমূহ নিষ্পত্তির উদ্দেশ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এবং এতদসংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াবলির বিধানের জন্য প্র...
03/01/2026

বাণিজ্যিক বিরোধসমূহ নিষ্পত্তির উদ্দেশ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এবং এতদসংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াবলির বিধানের জন্য প্রণীত অধ্যাদেশ

রেজিষ্ট্রেশন আইন ১৯০৮ সংশোধন হলো। এখন থেকে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি, পাওয়ার অব অ্যাটর্নী, হেবা/দান, হেবার ঘো...
02/01/2026

রেজিষ্ট্রেশন আইন ১৯০৮ সংশোধন হলো।
এখন থেকে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি, পাওয়ার অব অ্যাটর্নী, হেবা/দান, হেবার ঘোষণা /দানের ঘোষণা সব দলিল রেজিস্ট্রি করা যাবে, নিজ নামে নামজারির প্রয়োজন নেই।

উল্লেখযোগ্য
১) বায়না দলিল দাখিলের মেয়াদ ৩০ থেকে ৬০ দিন করা হয়েছে;
২) বিদেশে সম্পাদিত পাওয়ার অফ এটর্নি দলিল বাংলাদেশে রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রারের বরাবর দাখিলের মেয়াদ ছিল চার মাস। এখন ছয় মাস করা হয়েছে;
৩) কবলা দলিলের পাশাপাশি এবার দান/হেবার ঘোষণা ও দানপত্র দলিল উত্তরাধিকার সূত্রে রেজিস্ট্রেশন করা যাবে;
৪) সরকারি ফিস আদায়ে সাব-রেজিস্ট্রারদের কে আরো দায়বদ্ধ করা হয়েছে।

ট্যাক্স রিটার্ন সাবমিট এর সময় বৃদ্ধি করা হয়েছে।কোম্পানি ব্যাতিত করদাতাদের রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ...
28/12/2025

ট্যাক্স রিটার্ন সাবমিট এর সময় বৃদ্ধি করা হয়েছে।

কোম্পানি ব্যাতিত করদাতাদের রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।


জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে এখন থেকে  আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তানান্তরের জন্য  জাতীয় গৃহায়ণ ও...
16/11/2025

জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে এখন থেকে আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তানান্তরের জন্য জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত এবং রাউজুকের অনুমতি প্রয়োজন হবে না।

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ ২০২৫
13/11/2025

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ ২০২৫

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারীকরণের বিষয়টি স্পষ্টিকরণ।
01/11/2025

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারীকরণের বিষয়টি স্পষ্টিকরণ।

Address

Pallabi, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 14:00 - 20:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801875951777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bin Jabil & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bin Jabil & Associates:

Share