08/05/2026
কতো স্মার্টলি, স্ট্রাটেজিকালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন পরিস্থিতি ডিল করেন সেটা সীরাত পড়ে জানতে পারি।..
খন্দক যুদ্ধের সময় ১০ হাজার সৈন্যের বাহিনী আসে মদীনা আক্রমণ করতে। যা মদীনার জনসংখ্যার চেয়েও বেশি।
এমন সময় শুনা যায় মদীনার ভেতরের ইহুদি গোত্র বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করছে!
এটা শুনে সবাই বেশ আতঙ্কিত হন। কারণ, ভেতর এবং বাইরের এই আক্রমণ কীভাবে সামলানো যাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই সাহাবী সা'দ ইবনে মুয়াজ এবং সা'দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুমাকে বনু কুরাইজায় পাঠান।
যেকোনো তথ্য পাবার পর ক্রসচেকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতোটা সচেতন ছিলেন এরকম অসংখ্য ঘটনার মধ্যে এটা অন্যতম।
দুই সা'দ যখন নিশ্চিত হলেন যে, আসলেই বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করেছে, তখন তারা এই তথ্য জানাতে রাসূলের কাছে আসেন।
রাসূলুল্লাহ আবার বলেও দিয়েছেন, তোমরা সবার সামনে সরাসরি এসে আমাকে তথ্য দিও না। বরং সাংকেতিক ভাষা ব্যবহার করো।
ওয়েইট এ মিনিট... কোড ল্যাঙ্গুয়েজ? যুদ্ধে বা বিভিন্ন কৌশল অবলম্বন করতে আমরা বলি সাংকেতিক ভাষা ব্যবহার করতে। আর এটা কি-না রাসূলের যুগেও সাহাবীরা ব্যবহার করেন!
উহুদ যুদ্ধের পর মুসলিমরা পরপর দুইবার প্রতারণার শিকার হয়। একবার বীরে মাউনার ঘটনা, একবার বীরে রাজির ঘটনা।
বীরে মাউনায় ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন! বীরে রাজির ঘটনায় ১০ জন সাহাবী।
মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে আদল এবং কাররা গোত্র।
মিরজাফর মানে যেমন বিশ্বাসঘাতক, আদল ও কাররা মানেও একই।
২ সা'দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে আদল ও কাররার গল্প বলা শুরু করলেন। অন্যরা তো জানতেন না তারা দুজন কোথায় গিয়েছিলেন।
অর্থাৎ, কোথায় বনু কুরাইজা আর কোথায় আদল ও কাররা?
এটা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝে ফেললেন— বনু কুরাইজা মদীনা সনদ ভঙ্গ করেছে!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতেন, এই যুদ্ধের ময়দানে যদি সবাই জেনে যায় এই কথা, মনোবল ভেঙ্গে যাবে।
দুঃসংবাদ এভাবে মাইকে জানানোর কিছু নেই। বরং এটা পরিস্থিতি বুঝেই জানাতে হবে।
যেমনটা অনেক হাজবেন্ডও করেন। যখন শ্বশুরবাড়ি থেকে ফোন আসে শ্বশুর-শ্বাশুড়ি ইন্তেকাল করেছেন, হাজবেন্ড কি সাথে সাথে গিয়ে স্ত্রীকে জানায়?
নাকি পরিস্থিতি বুঝে বলে, "আসো, মা-বাবাকে দেখে আসি...!"
আমি আমার জীবনে এরকম অনেক 'সাংকেতিক ভাষা' দেখেছি যেটা কঠিন পরিস্থিতিতে মানুষ ব্যবহার করে।
কেমন হয়? যখন আপনি জানবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনেও এমন ঘটনা ঘটে?
সামর্থ্যবানদের জন্য অন্তত একবার হজ্জ করা ফরজ
স্বল্প খরচে উমরাহ করুন।