04/08/2026
বিষয়: সংশোধিত মূসক-৪.৩ অনুযায়ী উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা (Input-Output Coefficient Declaration) হালনাগাদকরণ।
সূত্র: এসআরও নং-২৫৪-আইন/২০২৬/৩৫৪-মূসক, তারিখ: ৩০-০৬-২০২৬।
বিষয়ে বর্ণিত প্রজ্ঞাপনের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এ বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এর অন্যতম হল উপকরণ-উৎপাদ ঘোষণা (Input-Output Coefficient Declaration) অর্থাৎ ফরম মূসক-৪.৩ হালনাগাদকরন। সে অনুযায়ী সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানের হালনাগাদকৃত মূসক-৪.৩ ঘোষণা দাখিল করা প্রয়োজন। উল্লেখ্য, সম্মানিত করদাতাদের সুবিধার্থে হালনাগাদকৃত সহগ ঘোষণা ইতোমধ্যেই e-VAT System-এ সহজেই দাখিল করার ব্যবস্থা করা হয়েছে যা করদাতাদের ত্রৈমাসিক/মাসিক রিটার্নের সাথে সংযুক্ত (integrate) করা হয়েছে। প্রতিষ্ঠানের রেয়াত গ্রহণের কাজটি সহজ করা এবং মুসক দপ্তরে এসে হার্ড কপি সহগ ঘোষণা দাখিলের ঝামেলা এড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা করা হয়েছে। তাই, এখন থেকে হার্ড কপি সহগ ঘোষণা দাখিলের আর কোন আবশ্যকতা নেই।
০২। বর্ণিত পরিস্থিতিতে, আপনার অধিক্ষেত্রভুক্ত সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন আগামী ৩১-০৮-২০২৬ তারিখের মধ্যে e-VAT System-এ তাদের হালনাগাদকৃত Input-Output Coefficient Declaration ইলেক্ট্রনিকালী দাখিল করেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।