09/04/2025
- অনলাইনে বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন -
মুসলিম বিবাহকার্য নিবন্ধনের আইনি মাধ্যম হিসেবে নিন্মোক্ত Muslim Marriages and Divorces (Registration) Act 1974 এর অধীনে Muslim Marriages and Divorces (Registration) Rules 2009 আইনের আওতায় এতদিন শুধুমাত্র ম্যানুয়ালি অর্থাৎ কাজীর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন করার সুযোগ ছিলো, যার ফলে মানুষ দ্বিতীয় বিয়ে কিংবা ডিভোর্সের মতো স্পর্শকাতর ব্যাপারে নানাভাবে প্রতারিত হতো এবং বিভিন্ন ধরনের আইনি ও সামাজিক জটিলতার সম্মুখীন হতো।
সময়ের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে বৈবাহিক দুর্নীতি এবং পারিবারিক জনভোগান্তি হ্রাস করার লক্ষ্যে ২০২৫ সালের ৭ এপ্রিল Muslim Marriages and Divorces (Registration) Rules 2009 সংশোধন করা হয়েছে।
ফলশ্রুতিতে, দেশের মুসলিম নাগরিকগন দ্রুতই অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি আগের মতো সরাসরি কাজীর মাধ্যমেও বিবাহ এবং তালাক নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ, নাগরিকের সুবিধা যেভাবে হয়, যেভাবে রেজিষ্ট্রেশন করতে ইচ্ছুক, সেভাবেই রেজিষ্ট্রেশন করতে পারবেন।
নিবেদক
ওবায়েদ আহমেদ (রুমন)
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীমকোর্ট।
প্যানেল ল'ইয়ার, বাংলাদেশ ব্যাংক।
প্যানেল লইয়ার, অগ্রণী ব্যাংক, পি এল সি।
প্যানেল লইয়ার, বাংলাদেশ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি।
হেড অব চেম্বার, আহমেদ এন্ড এসোসিয়েট'স।
-আপনার আইনি অধিকার, আমাদের দায়িত্ব-