MR VAT

MR VAT MR VAT – VAT Solutions
Professional support for VAT registration, BIN, VAT return filing, Mushak, tax compliance, and business consultancy services.

Reliable solutions for individuals and businesses across Bangladesh.

📞 Contact: 01677877298

ভ্যাট রিটার্ন দাখিলে নতুন পরিবর্তন: জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যনতুন বিধান অনুযায়ী ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধে কিছু গ...
23/06/2026

ভ্যাট রিটার্ন দাখিলে নতুন পরিবর্তন: জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

নতুন বিধান অনুযায়ী ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সহজ ভাষায় নিচে তুলে ধরা হলো—

📝 ভ্যাট রিটার্ন

✅ এখন প্রতি ৩ মাসে ১ বার ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।

📅 রিটার্ন দাখিলের সময়সীমা

🔹 সাধারণ প্রতিষ্ঠান: পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে।
🔹 সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও শূন্য রিটার্ন দাখিলকারী: পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে।
🔹 ১৫ তারিখ সরকারি ছুটি হলে, পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে।

⚠️ সময়মতো রিটার্ন না দিলে

💰 ২,০০০ টাকা জরিমানা।
💰 প্রদেয় করের উপর মাসিক ১% হারে সুদ প্রযোজ্য হবে।

📄 ব্যবহৃত ফরম

✔️ উৎপাদনকারী ও সেবাপ্রদানকারী: মূসক ৯.১
✔️ ব্যবসায়ী: মূসক ৯.১.১
✔️ টার্নওভার কর প্রদানকারী: মূসক ৯.২

📌 টার্নওভার কর রিটার্ন

🗓️ বছরে ১ বার, প্রতি বছর ১–১৫ জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে।

💳 কর পরিশোধ

✅ প্রদেয় কর পরিশোধ ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না।
✅ চাইলে প্রতিটি করমেয়াদের ভ্যাট পরবর্তী করমেয়াদের যেকোনো দিন অগ্রিম জমা দেওয়া যাবে।

📖 উদাহরণ–১: এক্স এন্টারপ্রাইজ

প্রতি ৩ মাসে রিটার্ন দাখিল করবে।

জানুয়ারি–মার্চ মেয়াদের জন্য অগ্রিম ৯০,০০০ টাকা জমা দিয়েছে।

এপ্রিলের জন্য মে মাসে ৩০,০০০ টাকা এবং মে মাসের জন্য জুনে ৩০,০০০ টাকা জমা দিয়েছে।

যদি নিট প্রদেয় কর ১,০০,০০০ টাকা হয়, তাহলে ১৫ জুলাই বাকি ৪০,০০০ টাকা জমা দিয়ে রিটার্ন দাখিল করবে।

📖 উদাহরণ–২: ওয়াই এন্টারপ্রাইজ (টার্নওভার কর প্রদানকারী)

বছরে ১ বার রিটার্ন দাখিল করবে।

গত বছরের মোট কর ছিল ২৪,০০০ টাকা।

জুলাই–অক্টোবর মেয়াদের জন্য ১৫ নভেম্বর ৮,০০০ টাকা জমা।

নভেম্বর–ফেব্রুয়ারি মেয়াদের জন্য ১৫ মার্চ ৮,০০০ টাকা জমা।

যদি নিট প্রদেয় কর ৩০,০০০ টাকা হয়, তাহলে ১৫ জুলাই বাকি ১৪,০০০ টাকা জমা দিয়ে বার্ষিক রিটার্ন দাখিল করবে।

ভ্যাটের সকল পেপার রিটার্ন e-VAT System এ এন্ট্রি করণ
07/06/2026

ভ্যাটের সকল পেপার রিটার্ন e-VAT System এ এন্ট্রি করণ

27/05/2026

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

ত্যাগ, ভালোবাসা ও মানবতার আলোয় ভরে উঠুক সবার জীবন।
ঈদ হোক সুখ, শান্তি আর প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্তে পূর্ণ।

সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🤍🐄

শহর থেকে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি কর্পোরেশন-ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হচ্ছে। ‌‌সুর্নিদিষ্ট...
25/05/2026

শহর থেকে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি কর্পোরেশন-ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হচ্ছে। ‌‌সুর্নিদিষ্ট ভ্যাট বা সাবেক প্যাকেজ ভ্যাট-যে নামে ডাকেন না কেন, ভ্যাট দিতেই হবে। মুদি দোকান থেকে শো-রুম, হার্ডওয়্যার দোকান থেকে শপিংমল-কেউ বাদ যাবে না। সুতরাং যারা ভ্যাটের নিবন্ধন নেননি, ভ্যাট দেন না-তারা ঝামেলায় পড়ার আগে নিবন্ধন নিয়ে ভ্যাট দিন।

বিস্তারিত কমেন্টে..............

National Board of Revenue, Bangladesh Business Barta Mohammad Rahamat Ullah VAT Online Business Barta

📢 **MR. VAT – Smart VAT, Smart Business**ব্যবসার ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত জটিলতা এখন সহজ সমাধানে।**MR. VAT** প্রদান করছ...
13/05/2026

📢 **MR. VAT – Smart VAT, Smart Business**

ব্যবসার ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত জটিলতা এখন সহজ সমাধানে।
**MR. VAT** প্রদান করছে নির্ভরযোগ্য ও পেশাদার ভ্যাট সেবা, যাতে আপনার ব্যবসা থাকে সম্পূর্ণ কমপ্লায়েন্ট ও ঝামেলামুক্ত।

🔹 ভ্যাট নিবন্ধন (BIN Registration)
🔹 ভ্যাট রিটার্ন প্রস্তুত ও দাখিল
🔹 মুশক সংক্রান্ত সেবা
🔹 অনলাইন ভ্যাট সেবা ও পরামর্শ
🔹 ব্যবসায়িক ট্যাক্স ও কমপ্লায়েন্স সাপোর্ট
🔹 কোম্পানি ও প্রতিষ্ঠানের ভ্যাট ব্যবস্থাপনা

আপনার ব্যবসার সঠিক ভ্যাট ব্যবস্থাপনাই পারে ভবিষ্যতের ঝুঁকি কমাতে এবং ব্যবসাকে এগিয়ে নিতে।

📞 যোগাযোগ: 01677877298
💼 MR. VAT – Smart VAT, Smart Business

13/05/2026

Address

74 Bhuiyan Mansion, Kakrail
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR VAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share