Advocate Md Rezaul Hoque Razu

Advocate Md Rezaul Hoque Razu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Md Rezaul Hoque Razu, Lawyer & Law Firm, Dhaka Judge Court, Dhaka.

অনলাইন রিটার্নে নতুন চমকঃ ই-রিটার্ন ওয়েবসাইট এবং জাতীয় সঞ্চয় ব্যুরো (NSD) সার্ভারের মধ্যে আন্তঃ সংযোগ সম্পন্ন হয়েছে। অর্...
05/05/2026

অনলাইন রিটার্নে নতুন চমকঃ

ই-রিটার্ন ওয়েবসাইট এবং জাতীয় সঞ্চয় ব্যুরো (NSD) সার্ভারের মধ্যে আন্তঃ সংযোগ সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনাকে আর কষ্ট করে ব্যাংক অথবা সঞ্চয় ব্যুরো থেকে সঞ্চয়পত্রের উৎস কর সনদ সংগ্রহ করতে হবে না।

একইসাথে আপনার আয়কর রিটার্ন ফাইল তৈরির সময় সঞ্চয়পত্র আয় গোপন করার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। কেউ যদি তার সঞ্চয়পত্র আয় অথবা সম্পদ গোপন করেন তবে জাতীয় রাজস্ব বোর্ড মুহূর্তের মধ্যে তা ধরে ফেলবে।

এভাবেই আগামী অর্থ বছর শুরু হবার আগে হয়তো আপনার ব্যাংক হিসাবের সাথে ই-রিটার্ন ওয়েবসাইট কানেক্টেড হয়ে যাবে। অতএব, দায়সারা রিটার্ন করার দিন শেষ।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।

#করফাকি #সঞ্চয় #ব্যাংক #রিটার্ন #অনলাইনে #আয়কর
.rezaul.hoque.razu

আয়কর আইন ২০২৩: আয়কর রিটার্ন দাখিল (PSR) বাধ্যতামূলকআয়কর আইন অনুযায়ী এখন ৪৩টিরও বেশি ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ...
01/05/2026

আয়কর আইন ২০২৩: আয়কর রিটার্ন দাখিল (PSR) বাধ্যতামূলক
আয়কর আইন অনুযায়ী এখন ৪৩টিরও বেশি ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (PSR) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

প্রধান ক্ষেত্রসমূহ:

১. ব্যবসায় ও পেশাগত লাইসেন্স:

ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন।

আমদানি ও রপ্তানি (IRC/ERC) নিবন্ধন।

পেশাজীবী মেম্বারশিপ গ্রহণ।

২. ব্যাংকিং ও আর্থিক সেবা:

৫ লক্ষ টাকার বেশি ব্যাংক লোন গ্রহণ।

ক্রেডিট কার্ড গ্রহণ ও ব্যবহার।

সঞ্চয়পত্র ও এফডিআর (৫ লক্ষাধিক)।

৩. স্থাবর-অস্থাবর সম্পত্তি:

জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন।

গাড়ি ক্রয় ও মালিকানা পরিবর্তন।

৪. ইউটিলিটি ও সরকারি সংযোগ:

গ্যাস ও বিদ্যুৎ সংযোগ (বাণিজ্যিক ও আবাসিক)।

সরকারি টেন্ডার ও নির্বাচনে প্রার্থিতা।

আইনি পরামর্শ ও সহায়তার জন্য যোগাযোগ করুন:

অ্যাডভোকেট মোঃ রেজাউল হক রাজু
অ্যাডভোকেট ও আইটিপি (এনবিআর)
ল অ্যান্ড

যোগাযোগ:

📞 01724-165892 (Call / WhatsApp)

📞 01300-111000 (Call / WhatsApp)

নতুন করদাতা ৩০ জুন ২০২৬ এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন। অন্যথায় জরিমানার সন্মুখিন হবেন। #যোগাযোগঃ মোঃ রেজাউল হক( রাজু ...
30/04/2026

নতুন করদাতা ৩০ জুন ২০২৬ এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন। অন্যথায় জরিমানার সন্মুখিন হবেন।
#যোগাযোগঃ
মোঃ রেজাউল হক( রাজু )
এল এল বি (অনার্স), এল এল এম।
আইটিপি (এন বি আর)
⚖️এডভোকেট
জেলা ও দায়রা জজ আদালতে ,ঢাকা
ল অ্যান্ড ট্যাক্স কনসালটেন্ট
📞017241-65892
01300-111 000

প্রশ্ন:- স্ত্রী ডিভোর্স দিয়েছে এক্ষেত্রে স্বামীকে দেনমোহর ও খোরপোষ পরিশোধ করতে হবে কিনা?? এখানে আমাদের বড় ধরনের একটি ভ...
30/04/2026

প্রশ্ন:- স্ত্রী ডিভোর্স দিয়েছে এক্ষেত্রে স্বামীকে দেনমোহর ও খোরপোষ পরিশোধ করতে হবে কিনা??

এখানে আমাদের বড় ধরনের একটি ভুল ধারণা রয়েছে!!
দেনমোহরের সম্পর্ক বিবাহবিচ্ছেদের সাথে জড়িত নয়। দেনমোহরের সম্পর্ক বিবাহের সাথে। যখন একজন মুসলিম পুরুষ কোন নারীকে বিবাহ করিবেন এক্ষেত্রে দেনমোহর পরিশোধ করা আইনগতভাবে বাধ্যতামূলক হয়ে যায় এবং ইসলামী বিধান মোতাবেকও বাধ্যতামূলক। দেনমোহর হলো স্ত্রীর অবিলম্বে ও নিশ্চিত অধিকার (deferred/ prompt right)
তালাকের আগে বা পরে—যেকোনো অবস্থায় তা মওকুফ হয় না।স্ত্রী তালাক দিলেও যদি দেনমোহর আগে সম্পূর্ণ পরিশোধ না হয়ে থাকে, তবে তা অবশ্যই দিতে হবে। মনে রাখা দরকার পুনর্মিলন হলেও দেনমোহর বাতিল হয় না। এমনকি কোন স্বামী যদি স্ত্রীর দেনমোহর পরিশোধ না করে মৃত্যুবরণ করে সে ক্ষেত্রে ওয়ারিশদের মাঝে সম্পত্তি বন্টনের আগে স্ত্রীর দেনমোহর এবং তার প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে হবে।
যারা মনে করেন আইনজীবী নিয়োগ দিয়ে নয় ছয় করে দেনমোহর মাফ পেয়ে যাবেন তাহলে আপনি যথেষ্ট ভুলের ভিতরে আছেন। বিবাহ যদি বৈধ হয়ে থাকে কোন অজুহাতে আপনি দেনমোহর থেকে মাফ পাবেন না।

মোঃ রেজাউল হক রাজু
এল এল বি (অনার্স), এল এল এম।
আইটিপি (এন বি আর)
⚖️এডভোকেট
জেলা ও দায়রা জজ আদালতে ,ঢাকা
ল অ্যান্ড ট্যাক্স কনসালটেন্ট
📞017241-65892
01300-111 000

ট্যাক্স_ভ্যাটএখন শুধু ১২ ডিজিটের  টিআইএন (TIN) কপি জমা দিলেই হবে না। অবশ্যই আয় ব্যয়, বিনিয়োগ, ব্যবসা, স্হাবর ও অস্হাবর স...
20/08/2022

ট্যাক্স_ভ্যাট
এখন শুধু ১২ ডিজিটের টিআইএন (TIN) কপি জমা দিলেই হবে না। অবশ্যই আয় ব্যয়, বিনিয়োগ, ব্যবসা, স্হাবর ও অস্হাবর সম্পদের হিসাব সম্বলিত আয়কর রিটার্ন জমার প্রাপ্তিস্বীকার পত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

২০২২-২০২৩ অর্থ বছর হতে টিআইএন (TIN) জমার পাশাপাশি যেসব সুবিধা নিতে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন জমার প্রাপ্তিস্বীকার পত্র (Acknowledgement Slip) জমা দিতে হবেঃ

১. সঞ্চয়পত্র ক্রয়: পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রর ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে। যেখানে তিনি সঞ্চয়পত্র কেনার আবেদন করবেন, সেখানেই রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে।

২. ব্যাংক ঋণ: কোন ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নেয়ার আবেদন করলে আয়কর রিটার্নের প্রমাণপত্র দিতে হবে।

৩. ব্যাংকে জমাঃ ব্যাংক জমার সুদ আয় থেকে উৎস কর কর্তনে টিআইএন সনদ থাকলে ১০ শতাংশ কাটা হয়ে থাকে। না থাকলে ১৫ শতাংশ কাটা হয়। এখন থেকে টিআইএনের পরিবর্ততে রিটার্ন জমার প্রমাণপত্র জমা দিতে হবে। তাহলেই তিনি ওই সুবিধা পাবেন। না হলে বেশি উৎস কর দিতে হবে।

৪. জমি-ফ্ল্যাট ক্রয়ঃ সিটি কর্পোরেশন, জেলা সদরের পৌর এলাকা অথবা ক্যান্টনমেন্ট এলাকায় ১০ লাখ টাকা বেশি মূল্যের জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি, বিক্রি, দলিল হস্তান্তর, পাওয়ার অব অ্যাটর্নি দিতে হলে এতদিন শুধুমাত্র টিআইএন সার্টিফিকেট জমা দিতে হতো। কিন্তু এখন থেকে ক্রেতাকে রেজিস্ট্রি অফিসে রিটার্ন জমার স্লিপ বা সনদ জমা দিতে হবে।

৫. ক্রেডিট কার্ড গ্রহণঃ যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেডিট কার্ড নিতে হলে এখন থেকে আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকার পত্র জমা দিতে হবে। নাহলে মিলবে না ক্রেডিট কার্ড।

৬. গাড়ি ক্রয়, মালিকানা পরিবর্তনঃ দুই বা তিন চাকা ছাড়া যেকোনো মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে রিটার্ন জমা স্লিপ দেখাতে হবে। আগে শুধুমাত্র টিআইএন দিতে হতো, কিন্তু এখন থেকে রিটার্ন দাখিলের কপি দিতে হবে।

৭. ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোঃ সিটি কর্পোরেশন বা জেলা সদর, পৌরসভায় সন্তান বা পোষ্যদের আন্তর্জাতিক পাঠ্যক্রমের আওতায় ইংরেজি মিডিয়াম স্কুল বা জাতীয় পাঠ্যক্রমের আওতায় ইংরেজি ভার্সনে ভর্তি করাতে হলে আয়কর রিটার্ন জমার স্লিপ বা সনদ জমা দিতে হবে।

৮. গ্যাসের সংযোগঃ দেশের যেকোনো স্থানে বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাসের সংযোগ নিতে হলে এবং সিটি কর্পোরেশন

পবিত্র রমজান মাসের কোর্টের সময়সূচী।
30/03/2022

পবিত্র রমজান মাসের কোর্টের সময়সূচী।

অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায় না থাকলে আপন জন ও পরিচয় দিতে লজ্জা পায়.
15/01/2022

অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায় না থাকলে আপন জন ও পরিচয় দিতে লজ্জা পায়.

- ভেবে দেখেছেন কি ?চারদিকে এত পানি! কিন্তুু আগুন নিভানোর জন্য এই পানি কোন কাজেই আসলো না! - যে টাকার পিছনে আমরা ঘুরি সেই ...
25/12/2021

- ভেবে দেখেছেন কি ?

চারদিকে এত পানি! কিন্তুু আগুন নিভানোর জন্য এই পানি কোন কাজেই আসলো না!
- যে টাকার পিছনে আমরা ঘুরি সেই টাকা পুড়ে ছাই হয়ে গেলো!

দেখুন আমাদের রব চাইলে কিনা করতে পারে?
উনার ক্ষমতা বুঝা বড্ড কঠিন ব্যাপার।
আমাদের দাপট, অহংকার এইগুলো খুবই নগ্ন
বেলা ফুরাবার আগে ফিরে এসো রবের কাছে।

বোকারা অন্যের সমালোচনা করে। বুদ্ধিমানরা নিজের পর্যালোচনা করে।জ্ঞানীরা বিনয়ী হয়। মূর্খরা আক্রমণ করে।
25/11/2021

বোকারা অন্যের সমালোচনা করে। বুদ্ধিমানরা নিজের পর্যালোচনা করে।
জ্ঞানীরা বিনয়ী হয়। মূর্খরা আক্রমণ করে।

23/11/2021

Address

Dhaka Judge Court
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Md Rezaul Hoque Razu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share