নাগরিক আইন সহায়তা

নাগরিক আইন সহায়তা “নাগরিকদের জন্য সহজ, সঠিক ও নির্ভরযোগ্য আইনি সহায়তা প্রদানই আমাদের লক্ষ্য। আপনার আইনি সমস্যার সমাধানে আমরা আছি পাশে।” Law Consultant & Corporate Trainer.

⚖️🌍 প্রবাসীদের জন্য ফ্রি আইন সেবা — কান্ট্রি প্রতিনিধি নিয়োগ চলছে! 🇧🇩আপনি কি প্রবাসে থাকেন এবং আপনার কমিউনিটির মানুষের প...
02/05/2026

⚖️🌍 প্রবাসীদের জন্য ফ্রি আইন সেবা — কান্ট্রি প্রতিনিধি নিয়োগ চলছে! 🇧🇩

আপনি কি প্রবাসে থাকেন এবং আপনার কমিউনিটির মানুষের পাশে দাঁড়াতে চান?
আপনি কি বিশ্বাস করেন—সঠিক তথ্য ও আইনগত সহায়তা একজন প্রবাসীর জীবন সহজ করতে পারে?

আমরা চালু করেছি “ফ্রি প্রবাসী আইন সেবা প্রজেক্ট”
এবং প্রতিটি দেশে প্রয়োজন Country Representative 🇮🇩🇸🇦🇲🇾🇶🇦🇺🇸🇬🇧

🔹 আপনার দায়িত্ব:

• প্রবাসীদের আইনগত সমস্যায় প্রাথমিক তথ্য ও গাইডলাইন দেওয়া
• আমাদের লিগ্যাল টিমের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া
• কমিউনিটি থেকে কেস সংগ্রহ ও সমন্বয় করা
• প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি করা

🔹 আপনি যা পাবেন:

• অফিসিয়াল Country Representative আইডেন্টিটি
• সম্পূর্ণ সাপোর্ট ও ট্রেনিং
• আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে কাজের সুযোগ

🔹 যোগ্যতা:

• প্রবাসী বাংলাদেশি
• কমিউনিকেশন স্কিল ভালো
• দায়িত্বশীল ও বিশ্বস্ত ব্যক্তি
• কমিউনিটির সাথে যুক্ত থাকলে অগ্রাধিকার

📩 আগ্রহীরা ইনবক্স করুন
👉 নাম + দেশ + মোবাইল নম্বর পাঠান

⚖️ “প্রবাসীদের অধিকার রক্ষায়, একসাথে কাজ করি”

🌍🇧🇩 প্রবাসীদের আইনি সেবা এখন আরও সহজ, দ্রুত ও কার্যকরপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নাগরিক আইন সহায়...
02/05/2026

🌍🇧🇩 প্রবাসীদের আইনি সেবা এখন আরও সহজ, দ্রুত ও কার্যকর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নাগরিক আইন সহায়তার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর আলোকে বিনামূল্যে আইন সহোযোগিতায় প্রবাসীদের পাশে আছে নাগরিক আইন সেবা।
এই উদ্যোগের মাধ্যমে সরকারের RAISE Project (Reintegration and Assistance for Expatriates and Their Families)–এর সাথে একযোগে কাজ করবে নাগরিক লিগ্যাল টিম।
🚀 এই সমন্বিত কার্যক্রমের মাধ্যমে—
✔ বাংলাদেশের ৬৪টি জেলায় পৌঁছে যাবে প্রবাসীদের আইনি সেবা
✔ প্রায় ২ লক্ষ ৫৩ হাজার প্রবাসী বাংলাদেশি পাবেন সরাসরি আইনি সহায়তা
✔ শ্রম, অধিকার ও প্রবাস সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত হবে
✔ প্রবাসীদের পরিবারও পাবে কাঙ্ক্ষিত সাপোর্ট সিস্টেম

💡 এটি শুধু আইন সেবা নয়—এটি প্রবাসীদের অধিকার সুরক্ষায় একটি শক্তিশালী ডিজিটাল ও আইনি সাপোর্ট নেটওয়ার্ক গড়ে তোলার নতুন অধ্যায়।
🌐 প্রবাসে থাকা প্রতিটি বাংলাদেশির পাশে এখন থাকবে আরও সংগঠিত, আরও শক্তিশালী এবং আরও কার্যকর আইনি সহায়তা ব্যবস্থা।
🤝 আমরা বিশ্বাস করি—প্রবাসীরা দেশের অর্থনীতির শক্তি, আর তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
#প্রবাসীকল্যাণমন্ত্রণালয় #নাগরিকআইনসহায়তা 🇧🇩

প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং নাগরিক আইন সহায়তার মধ্যে একটি সমোঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়, যার মাধ...
02/05/2026

প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং নাগরিক আইন সহায়তার মধ্যে একটি সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে মন্ত্রণালয়ের রেইস প্রকল্পের (RAISE Project) সাথে এক যোগে কাজ করবে নাগরিক ঢাকার লিগ্যাল টিম, এতে করে বাংলাদেশের ৬৪ জেলায় ২ লক্ষ ৫৩ হাজার প্রবাসীদেরকে আইনি সহায়তা প্রদান করা হবে, যা বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রবাসী কল‍্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বাস্থবায়ন হবে। এ সময় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেনঃ

সুরেন্দ্র নাথ সাহা (যুগ্ম সচিব)
প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রনালয়,
রেইস প্রকল্প।

জাহিদ হোসেন
পরিচালক, রেইস প্রকল্প

মোঃ শাহজালাল
সহকারী পরিচালক রেইস প্রকল্প

➡️ নাগরিক লিগ্যাল টিমের পক্ষে উপস্থিত ছিলেনঃ

এডভোকেট আসমা খাতুন।
এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল, বাংলাদেশ।
ভাইস প্রেসিডেন্ট লিগেল এফেয়ার্স।

এডভোকেট নাজমুল হাছান রাজু
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সেক্রেটারি লিগেল এফেয়ার্স।

এডভোকেট আসাদুজ্জামান তুহিন
মেম্বার, লিগেল এফেয়ার্স।

ও বিশ্বব‍্যাংক প্রতিনিধি দলসহ অন‍্যান‍্য প্রতিনিধিগন।

তারিখঃ ২৯ জানুয়ারী ২০২৪।

কিশোর কিশোরীদের সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য শুনতে ও তাৎক্ষনিক সহায়তা প্রদান  করতে  আমরা  প্রস্তুত।  আমাদের পেইজে ...
20/04/2026

কিশোর কিশোরীদের সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য শুনতে ও তাৎক্ষনিক সহায়তা প্রদান করতে আমরা প্রস্তুত। আমাদের পেইজে ইনবক্সে অথবা সাইবার সাপোর্ট হেল্পলাইন 01674-219818 (হোয়াটসঅ্যাপ) নাম্বারে কল করে তোমার সমস্যার কথা জানাও। আমাদের ভলান্টিয়াররা ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন সেবা দানে প্রতিজ্ঞাবদ্ধ।


নারী নির্যাতন বন্ধ হোক!!◘ কেন কমছেনা...? দিনের পর দিন আশংকাজনকভাবে বেড়েই চলেছে নারী নির্যাতন, সাথে যোগ হয়েছে সাইবার বুলি...
20/04/2026

নারী নির্যাতন বন্ধ হোক!!
◘ কেন কমছেনা...? দিনের পর দিন আশংকাজনকভাবে বেড়েই চলেছে নারী নির্যাতন, সাথে যোগ হয়েছে সাইবার বুলিং।
---------------------------------------------------------------------------
দেশে নারী নির্যাতনের হার কমছেই না। তিন সন্তানের জননী , কিংবা ৩বছরের শিশু কেউ এ নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না। দিন দিন যেন বেড়েই চলেছে।
◘◘ নারী নির্যাতন বাড়ার অনেকগুলো কারনের মত কিছু কারণ উল্লেখ করছিঃ
আইন পারে একজন প্রকৃত অপরাধীকে শাস্তির ব্যবস্থা করতে। কিন্তু আইনের সহযোগীতা নিতে ভিক্টিম একটু অনুৎসাহী থাকে। ফলে অপরাধীরা আরও অপরাধ করতে বা আরও নির্যাতন করতে উৎসাহী হয়।
সেটার কয়েকটি কারনঃ
- নারী নির্যাতনের পর আইনি সহায়তা নিতে ভয়
- থানা, পুলিশ, কিংবা আইনি মারপ্যাচ সম্পর্কে ভয়।
- আইনি সহায়তা নিতে টাকা-পয়সা খরচের ভয়।
- কেউ সম্মানহানীর ভয়ে আইনের সহায়তা নেন না।

◘◘ নারী নির্যাতন প্রতিরোধে কিছু পরামর্শঃ
- প্রতিরোধ কার্যক্রমে নারীদের পাশাপাশি পুরুষদেরকেও সচেতন ও সম্পৃক্ত করতে হবে।
- নারী নির্যাতনের পর এটাকে ঘরোয়া ব্যাপার মনে করে চুপ থাকলে অপরাধী আরও সাহসী হয়ে উঠবে।
- প্রতিটি ওয়ার্ডে নারীবিষয়ক একটি সেল গঠন করা অথবা নারীবিষয়ক আইনি সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা, যাতে নির্যাতিত নারী কোনো অর্থনৈতিক বা আইনি ঝামেলা ছাড়া তৎক্ষণাৎ সাহায্য নিতে পারে।

কোন ধরনের সহায়তার জন্য ইনবক্সেও নক করতে পারেন।
অথবা,
☎️ যোগাযোগ : 01674-219818 (WhatsApp)

22/02/2026

প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কমসংস্থান মন্ত্রনালয় এবং নাগরিক ঢাকার মধ্যে একটি সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে মন্ত্রণালয়ের রেইস প্রকল্পের (RAISE Project) সাথে এক যোগে কাজ করবে নাগরিক ঢাকার লিগ্যাল টিম, এতে করে বাংলাদেশের ৬৪ জেলায় ২ লক্ষ প্রবাসীদেরকে আইনি সহায়তা প্রদান করা হবে, যা বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রবাসী কল‍্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বাস্থবায়ন হবে। এ সময় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

নাগরিক ঢাকার পক্ষে উপস্থিত ছিলেনঃ

এডভোকেট আসমা খাতুন।
এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল, বাংলাদেশ।
ভাইস প্রেসিডেন্ট লিগেল এফেয়ার্স।

এডভোকেট নাজমুল হাছান রাজু
সেক্রেটারি লিগেল এফেয়ার্স।

এডভোকেট আসাদুজ্জামান তুহিন
মেম্বার, লিগেল এফেয়ার্স।

সহ নাগরিক ঢাকার অন্যান্য কমকর্তা।

প্রবাসী কল‍্যান মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেনঃ

সুরেন্দ্র নাথ সাহা (যুগ্ম সচিব)
রেইস প্রকল্প পরিচালক।

জাহিদ হোসেন
পরিচালক, রেইস

মোঃ শাহজালাল
সহকারী পরিচালক রেইস

ও বিশ্বব‍্যাংক প্রতিনিধি দলসহ অন‍্যান‍্য প্রতিনিধিগন।

তারিখঃ ২৯ জানুয়ারী ২০২৪।

তাকে বলা হয়েছিলো তার ধ'র্ষককে বিয়ে করতে, সে বলেছিলো─  “না।”মাত্র ১৭ বছর বয়সী কিশোরী, যে ইতালির আইন পাল্টে দিয়েছিলো চিরতর...
08/11/2025

তাকে বলা হয়েছিলো তার ধ'র্ষককে বিয়ে করতে, সে বলেছিলো─ “না।”

মাত্র ১৭ বছর বয়সী কিশোরী, যে ইতালির আইন পাল্টে দিয়েছিলো চিরতরে।

১৯৬৫ সাল।
সিসিলি।
ফ্রাঙ্কা ভিয়োলা নামের কিশোরী দাঁড়িয়ে ছিল লাল-চোখা সমাজের মাঝখানে, যে-সমাজ তাকে আদেশ দিলো─ মানসম্মান ফিরে পেতে চাইলে লোকটাকে বিয়ে করো। নষ্টা হয়ে গেছ তুমি। পুরুষ একটুআধটু এসব করেই। সে তোমাকে ধ'র্ষণ করেছে তো কী হয়েছে, বিয়ে করতে চাইছে সে তোমাকে। এ তোমার সাত-জনমের সৌভাগ্য। বিয়ের জন্য প্রস্তুত হও।

ফ্রাঙ্কা রাজি হলো না। এভাবে নিঃশব্দে দুনিয়া থেকে নাই হয়ে যেতে সে রাজি হলো না।

ফিলিপ্পো মেলোডিয়া নামের এক মাফিয়া-সদস্যের সাথে সম্পর্ক ভেঙে দেওয়ার পর, ফ্রাঙ্কাকে অপহরণ করে অমানুষিক নির্যাতন করা হলো, এবং দীর্ঘ আট-দিন আট-রাত আটকে রেখে অকথ্য যৌ'ন নিপীড়ন করলো ফিলিপ্পো, একটিই দাবিতে─ সম্পর্ক ভেঙে দেওয়ার বেয়াদবি মাফ করে দেবো, যদি আমাকে বিয়ে করো।
রাজি হলো না ফ্রাঙ্কা। অতএব, তাকে উদ্ধারের পরে এবার চাপ দিলো সমাজ ও নিজের পরিবার─ বিয়ে করো তাকে, মানসম্মান বাঁচাও।

ওসময়, ইতালির আইনের ধারা-৫৪৪ অনুযায়ী─ ধ'র্ষক যদি ধর্ষিতাকে বিয়ে করে, তাহলে শাস্তি মওকুফ হয়ে যেতো ধ'র্ষকের। এর ব্যাখ্যায় বলা হয়েছিলো─ এতে করে নারীর সামাজিক মর্যাদা পুনরুদ্ধার করা যাবে।
কী বিকৃত মানসিকতার বিধি!─ সম্মান পুনরুদ্ধার করছে ন্যায়বিচার না-করে!

তো, সমাজের ও পরিবারের চাপের মুখেও─ মাত্র ১৭ বছরের কিশোরী─ স্পষ্ট বলে দিলো: "না।"
ফ্রাঙ্কা সেই কাজটি করলো, ইতালির ইতিহাসে এর আগে কেউ করতে সাহস করেনি! "না।"...

"না।"

জীবন থেকে হারিয়ে যাওয়াকে 'না'। হাস্যকর সম্মান পুনরুদ্ধারকে 'না'। লজ্জা? 'না।' ধ'র্ষককে বাঁচিয়ে দেওয়াকে─ "না।"

তার জেদ আগুন জ্বালিয়ে দিলো ইতালি-জুড়ে! সমাজ তাকে একঘরে করলো। তাদের শস্যক্ষেত পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। কিন্তু পিছিয়ে এলো না ফ্রাঙ্কা।

১৯৬৬ সালে, আদালতে মামলা করলো ফ্রাঙ্কা। মামলায় জিতে গেলো। ধ'র্ষক ফিলিপ্পোর ১১ বছরের কারাদণ্ড হলো। এবং ফ্রাঙ্কা হয়ে গেলো ইতালির প্রথম নারী, যে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিলো 'সম্মান-রক্ষার বিবাহ'-এর মতো জংলী প্রথাটিকে।

ঐ মামলার বিচার-প্রক্রিয়াটি বিশ্বজুড়ে হইচই তুলেছিলো। তৎকালীন পোপ ৬ষ্ঠ পল এবং ইতালির তৎকালীন রাষ্ট্রপতি জিয়োসেপ্পে সারাগাত, দু'বিশ্বনেতাই, প্রশংসা করেছিলেন ফ্রাঙ্কার সাহসের। যদিও ফ্রাঙ্কা এইসব খ্যাতি-শিরোনাম-শংসা'র কিছুই চায়নি, সে শুধু চেয়েছিলো ন্যায়বিচারের মাধ্যমে আত্মমর্যাদা। যা আদায় করে নিয়েছিলো সে।

অমর্যাদাপূর্ণ আইনটি পুরোপুরি বাতিল হতে লেগেছিলো আরও ১৫ বছর। অবশেষে, ১৯৮১ সালে বিলুপ্ত হলো─ নির্যাতিতাকে অসম্মান করে নির্যাতনকারীকে রক্ষা করার উদ্ভট আইনটি।

১৯৬৮ সালে, ফ্রাঙ্কা ভিয়োলা বিয়ে করলো তার বাল্যবন্ধু জিউসেপ্পে-কে। যে-জিউসেপ্পে তার বন্ধু ফ্রাঙ্কা ভিয়োলা'র এই লড়াইয়ের সময় একবারের জন্যও বলেনি 'তুমি ধ'র্ষিতা', বারেবার বলেছিলো─ "তুমি যোদ্ধা।"

পুরুষ! ফিলিপ্পোও পুরুষ, জিউসেপ্পেও পুরুষ। সত্যিকার পুরুষ আছে জগতে। সত্যিকার নারীর জন্য।

আজ, 'ফ্রাঙ্কা ভিয়োলা' নামটি মানবেতিহাসে অমর, যে-নাম আমাদের মনে করিয়ে দেয়: মেনে নেওয়ায় আত্মসম্মান নেই, আত্মসম্মান─ প্রতিবাদে।

সে ছিল ১৭ বছর বয়সী। কিশোরী। সমাজ তাকে বলেছিলো নত হতে। সে বলেছিলো─ "না"।
এবং ইতালি পাল্টে গেলো।
Collected

06/11/2025

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্প্রতি ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে, যেখানে টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামতের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে এবং ১৫ নভেম্বর পর্যন্ত মতামত জানানোর সুযোগ রয়েছে।

এই খসড়া অধ্যাদেশে রাখা প্রধান বিধান ও শাস্তিসমূহ হলো:

অশ্লীল/অশোভন বার্তা প্রেরণ: অধ্যাদেশের ধারা ৬৯ অনুযায়ী, টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রের মাধ্যমে অশ্লীল, ভীতিকর, অপমানজনক বা অশোভন কোনো বার্তা, ছবি বা ভিডিও পাঠালে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ দেড় কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।
বারবার ফোন করে বিরক্ত করা: ধারা ৭০ অনুযায়ী, যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে বারবার ফোন করে বিরক্ত করা অপরাধ হিসেবে গণ্য হবে। এর জন্য এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
বেআইনিভাবে আড়ি পাতা: বেআইনিভাবে আড়ি পাতলে দুই বছরের কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
খসড়া অধ্যাদেশ অনুযায়ী, ইন্টারনেটভিত্তিক সেবা যেমন ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন মেসেজিং ও ভিডিও স্ট্রিমিং অ্যাপ—সবই সরকারের অনুমোদনের আওতায় আসবে। এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশে নিবন্ধন নিতে হবে এবং প্রয়োজনে নিরাপত্তা সংস্থাকে তথ্য সরবরাহ করতে হবে।

এছাড়া, অনুমতিহীনভাবে টেলিযোগাযোগ সেবা বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার প্রয়োজনে সরকার প্রয়োজনে যেকোনো প্ল্যাটফর্ম স্থগিত বা বন্ধ করতে পারবে।

এই খাতে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন’ গঠিত হবে। পাঁচ সদস্যের এই কমিশন লাইসেন্স প্রদান, নীতিনির্ধারণ, স্পেকট্রাম বণ্টন ও প্রযুক্তিগত মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে।

টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হলো এনবিআর প্রদত্ত একটি ইউনিক নম্বর, যা কর আদায়ের জন্য ব্যবহৃত হয়। এই নম্বরসহ ন...
12/08/2025

টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হলো এনবিআর প্রদত্ত একটি ইউনিক নম্বর, যা কর আদায়ের জন্য ব্যবহৃত হয়। এই নম্বরসহ নথিটিই টিন সার্টিফিকেট।

সরকার নির্ধারিত কিছু ক্ষেত্রে টিন বাতিল করা যায়—

কর রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা নেই।

মৃত্যু, প্রতিষ্ঠান বন্ধ বা অস্তিত্ব শেষ হলে।

স্থায়ীভাবে বিদেশে চলে গেলে এবং দেশে কোনো আয় না থাকলে।

ডুপ্লিকেট বা ভুল তথ্যের টিন থাকলে।

আইনি মর্যাদা পরিবর্তন হলে।

অন্য কোনো বৈধ কারণে

প্রয়োজনীয় কাগজপত্র

বর্তমান টিন সার্টিফিকেট (প্রিন্ট কপি)

জাতীয় পরিচয়পত্র (ফটোকপি)

টানা ৩ বছরের শূন্য কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র

বাতিলের ধাপ

টানা ৩ বছর শূন্য রিটার্ন জমা দিন এবং প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করুন।

তৃতীয় বছরের রিটার্ন জমা দেওয়ার সময় কর সার্কেল অফিসে গিয়ে উপ-কর কমিশনার বরাবর লিখিত আবেদন দিন।

আবেদনপত্রের সাথে ৩ বছরের প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্র জমা দিন।

মালিক নিজে বা প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

খরচ ও সময়

সরকারিভাবে কোনো খরচ নেই।

সব ঠিক থাকলে টিন বাতিল হয়ে যাবে, প্রয়োজনে আবার নতুন টিন করা যাবে।

26/06/2025

নতুন ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল,স্বর্ণ,টিভিসহ যে সুবিধা পাবেন।

🎇মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্রবাসী নিজ ব্যবহারের ২টি মোবাইলের পাশাপাশি ট্যাক্স ছাড়া আরো ১টি নতুন মোবাইল ফোন সাথে আনতে পারবেন।
🎇স্বর্ন: একজন প্রবাসী ১শ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার ট্যাক্স ছাড়া বছরে একবার আনতে পারবেন। এছাড়া ট্যাক্স দিয়ে বছরে একবার ১১৭ গ্রাম ওজনের স্বর্নের বার আনতে পারবেন। (যার ট্যাক্স হবে প্রতি ভরিতে ৫হাজার টাকা)
🎇🎇ব্যাগেজ রুল সুবিধার বিস্তারিত নীচে দেয়া হলঃ

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

👉বিনা শুল্কে যা আনতে পারবেন:
বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—
★সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন আনা যাবে।
★২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
★ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা
★মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স
★সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস
এক কার্টন সিগারেট
★১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
★মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
৫ বর্গমিটার আয়তনের কার্পেট

👉শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য
★★শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

★সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার
★রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার
★ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
★ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া
👉এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার
★ সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে কেবল একবার মোট ১০০ গ্রাম স্বর্ন শুল্ক ছাড়া আনতে পারবেন।

ঈদ মানে খুশি ,ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা। আসুন, এই ঈদে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করি। হাসান ল' ফা...
05/06/2025

ঈদ মানে খুশি ,ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা। আসুন, এই ঈদে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করি। হাসান ল' ফার্মের পক্ষ থেকে দেশে ও প্রবাসে থাকা সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন "ঈদ মোবারক🌙"

Address

Dhaka
1205

Telephone

+8801674219818

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাগরিক আইন সহায়তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নাগরিক আইন সহায়তা:

Share