Al-Haramain Corporation

Al-Haramain Corporation Al-Haramain Corporation is a premier exporter of premium, 100% cotton, handcrafted Omani Cap (Khupia Tupi), proudly based in Mohadebpur, Naogaon, Bangladesh.

09/06/2026
(মাছকাটা ডিজাইন)আল-হারামাইন কর্পোরেশনের তত্ত্বাবধানে নওগাঁর মহাদেবপুরের নারীদের হাতে বোনা ওমানী টুপি বাংলাদেশ তথা নওগাঁর...
09/06/2026

(মাছকাটা ডিজাইন)
আল-হারামাইন কর্পোরেশনের তত্ত্বাবধানে নওগাঁর মহাদেবপুরের নারীদের হাতে বোনা ওমানী টুপি
বাংলাদেশ তথা নওগাঁর মহাদেবপুর এলাকার গ্রামীণ নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় পরম যত্নে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী ওমানী টুপি, যা আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ওমানে অত্যন্ত জনপ্রিয়। নিচে আল-হারামাইন কর্পোরেশনের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি এই 'মাছকাটা' ডিজাইনের ওমানী টুপির প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো:
• নিপুণ হস্তশিল্প ও যত্ন: এই টুপিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এগুলো কোনো মেশিনে নয়, বরং মহাদেবপুরের দক্ষ নারী কারিগরদের শতভাগ হাতের সুক্ষ্ম সুঁই-সুতোর বুননে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়।
• ঐতিহ্যবাহী 'মাছকাটা' নকশা: ওমানী টুপির ডিজাইনে বিভিন্ন জ্যামিতিক ও ঐতিহ্যবাহী মোটিফ ব্যবহার করা হয়। এর মধ্যে 'মাছকাটা' ডিজাইনটি অত্যন্ত সুপরিচিত ও আকর্ষণীয়, যা টুপির চারপাশের বুননে এক অনন্য টেক্সচার ও গভীরতা ফুটিয়ে তোলে।
• উন্নত মানের সুতা ও কাপড়: দীর্ঘস্থায়িত্ব এবং আরাম নিশ্চিত করতে আল-হারামাইন কর্পোরেশনের কঠোর তত্ত্বাবধানে শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির সুতা ও সুতি কাপড় (ক্যানভাস) ব্যবহার করা হয়, যা দীর্ঘ ব্যবহারে বা ধোয়ার পরেও নষ্ট হয় না।
• উন্নত ফিনিশিং ও নিখুঁত বুনন: কর্পোরেশনের সরাসরি গুণগত মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি চেকের কারণে প্রতিটি টুপির ফিনিশিং হয় আন্তর্জাতিক মানের। প্রতিটি সুঁইয়ের ফোঁড় ও ভাঁজ অত্যন্ত সুষম ও নিখুঁত রাখা হয়।
• আরামদায়ক ও টেকসই: এই হাতে বোনা টুপিগুলো মাথায় পরতে অত্যন্ত আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী হয়। এর ভেতরের সুক্ষ্ম কাজের কারণে টুপিটির নিজস্ব আকৃতি নিখুঁতভাবে বজায় থাকে।
মহাদেবপুরের নারীদের এই অসাধারণ শিল্পকর্ম আল-হারামাইন কর্পোরেশনের মাধ্যমে আজ বিশ্বমঞ্চে সমাদৃত হচ্ছে, যা একই সাথে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলছে এবং একটি ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখছে।
• কর্পোরেট অফিস: ৮৩/বি, মৌচাক টাওয়ার, মালিবাগ, ঢাকা, বাংলাদেশ।,
• সেলস অফিস: 3697, উকিলপাড়া, নওগাঁ সদর, বাংলাদেশ।
• মোবাইল/হোয়াটসঅ্যাপ: +৮৮০ ১৮১২ ৮৫১৫৫০, +৮৮০ ১৭৮২ ৪৬৪১৪৮
• ইমেইল: [email protected]

VIP Omani Khumma – Best Quality Handmade Omani Caps at Wholesale Prices!   We are a trusted supplier offering premium-qu...
09/06/2026

VIP Omani Khumma – Best Quality Handmade Omani Caps at Wholesale Prices!

We are a trusted supplier offering premium-quality Omani Khumma
caps at affordable wholesale rates.

✅ Authentic
VIP Omani Khumma
✅ Elegant
Designs & Superior Quality
✅ Best
Wholesale Prices
✅ Bulk
Orders Welcome
✅ Fast &
Reliable Worldwide Delivery

Al Haramain Corporation
For Orders & Support: WhatsApp: +8801812851550

Authenticity & Premium Quality: These caps are made to meet high-quality standards, ensuring a product that is both authentic and durable.
Elegant Design: The caps boast refined, culturally inspired designs that add a touch of sophistication and tradition to any attire.
Cost-Effective Wholesale Pricing: Ideal for bulk orders, they offer excellent value for money without compromising on quality.
Reliable Worldwide Delivery: With efficient logistics, orders can be delivered quickly and reliably, no matter where you are.
Cultural
#عمان #كمه

নওগাঁয় কোটি টাকার টুপি রপ্তানির সম্ভাবনাওমানের জাতীয় টুপি নামে পরিচিত বিশেষ এই টুপি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৫০ হা...
20/05/2026

নওগাঁয় কোটি টাকার টুপি রপ্তানির সম্ভাবনা
ওমানের জাতীয় টুপি নামে পরিচিত বিশেষ এই টুপি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৫০ হাজার নারী কারিগর।


নওগাঁর বিভিন্ন উপজেলায় হাতের সেলাইয়ে তৈরি হয় বিশেষ টুপি। আর এসব টুপি চলে যায় মধ্যপাচ্যের বিভিন্ন দেশে। বছরের দুই ঈদে এই টুপির চাহিদা থাকে বেশি। সারা বছর টুপি সেলাইয়ের টুকটাক কাজ হলেও রমজান এবং ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়ে যায়। সুঁই-সুতা দিয়ে তৈরি চমৎকার এসব টুপির চাহিদাও ব্যাপক। এই টুপির কারিগর মূলত গ্রামীণ নারীরা। টুপি সেলাইয়ের কাজ করে এখন অনেকের সংসারে স্বচ্ছলতা ফিরেছে। সংসারে কাজের পাশাপাশি টুপি সেলাইয়ের কাজকেই তারা পেশা হিসেবে বেছে নিয়েছেন। ব্যবসায়ীরা জানান বছরে প্রায় এক হাজার কোটি টাকার টুপি রপ্তানির সম্ভাবনা রয়েছে।
জানা যায়, গত একযুগ আগে ফেনী জেলা থেকে প্রথম জেলার মহাদেবপুর উপজেলায় ব্যবসায়ীরা টুপি নিয়ে আসে। তাই বলা যায় মহাদেবপুর উপজেলায় এ টুপির উৎপত্তি। এরপর নারীদের প্রশিক্ষণ দিয়ে টুপি সেলাইয়ের কাজ শুরু হয়। চাহিদা বৃদ্ধি পাওয়ায় এখন জেলার ১১টি উপজেলায় ছড়িয়ে পড়েছে এ টুপি তৈরির কাজ। টুপির সাথে প্রায় ২০০ জন ব্যবসায়ী জড়িত। আর টুপি তৈরির সাথে প্রায় ৫০ হাজার নারী কারিগর জড়িত। এ কাজ করে গ্রামীণ নারীরা বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছে।
এক থান কাপড় থেকে প্রকারভেদে ৯০ থেকে ১০০টি টুপি তৈরি হয়। এরপর সাইজ করা টুপির কাপড়ে নকশা করা পলিথিন রেখে তেল ও ব্লু (নীল রং) দিয়ে ছাপ দেয়া হয়। বিভিন্ন ফুলের নকশা করা হয়। ছাপ দেওয়া নকশার ওপর মেশিন দিয়ে সেলাই করা হয়। এরপর এ টুপিটি বিভিন্ন কারিগরদের কাছে হাতের কাজ করতে দেওয়া হয়। নকশার ওপর সুঁই এর সাহায্যে বিভিন্ন রঙের সুতা দিয়ে ফুল তোলা হয়। সুঁইয়ের ফোঁড়ে নান্দনিক নকশা ফুটে উঠে একেকটা কাপড়ে। বিশেষ কায়দায় সেলাই ও ভাঁজ করে এই কাপড় দিয়ে বানানো হয় টুপি। সংসারে কাজের পাশাপাশি সারা বছরই টুপি তৈরি হয়। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীরাও টুপি তৈরির কাজ করে থাকে।

বিশেষ ধরনের এ টুপিতে মূলত চার ধরনের নকশা- চেইন, বোতাম, দানা ও মাছের কাঁটা সেলাই থাকে। প্রতিটি টুপিতে থাকে আলাদা নকশা। কয়েক হাত বদল হয়ে একটি পূর্ণাঙ্গ টুপি তৈরি হয়। টুপি ব্যবসায়ীরা টুপি তৈরির সব ধরনের উপকরণ কারিগরদের নিকট সরবরাহ করে। কারিগররা প্রকারভেদে টুপির মজুরি পেয়ে থাকেন ২০০ টাকা থেকে ১,৫০০ টাকা। সময় লাগে ৩ দিন থেকে এক মাস। টুপির মধ্যে বেশি সময় ও পরিশ্রম হয় দানা সেলাই। এ টুপি তৈরিতে খরচ পড়ে মজুরি ১,৫০০ টাকা, সুতা ১৩০ টাকা, বেল্ট ১৪০ টাকা এবং এজেন্ট বা মাঠ কর্মী ২০ টাকা।
এছাড়া গিট সেলাই-এর টুপিতে মজুরি পড়ে ২০০ টাকা, বেল্ট ১১০ টাকা, সুতা ১৫টাকা এবং এজেন্ট বা মাঠ কর্মী ২০ টাকা। এই টুপি ৩০০-৪০০ টাকা লাভে বিক্রি হয়ে থাকে।
মহাদেবপুর উপজেলার মধুবন, কুঞ্জবন, খাজুর, রনাইল, খোসালপুর, ভালাইন, সুলতানপুর, উত্তরগ্রাম, শিবগঞ্জ, গোয়ালবাড়ি, তাতারপুর গ্রাম,
নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর, বাচারি গ্রাম, বর্ষাইল, পাহাড়পুর, কীর্তিপুরসহ জেলার ১১টি উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন বয়সী নারীরা এই বিশেষ ধরনের টুপি তৈরির কাজের সঙ্গে জড়িত রয়েছেন।
এটি বিশেষ এক ধরনের টুপি, যা ওমানের জাতীয় টুপি নামে পরিচিত। বর্তমানে পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যেরর বিভিন্ন দেশে এখানকার তৈরি টুপি যাচ্ছে। টুপি তৈরির পর ঢাকার চকবাজার, বাইতুল মোকাররম মসজিদ মার্কেটসহ বিভিন্ন মার্কেটে পাঠানো হয়। সেখানকার ব্যবসায়ীরা আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এসব রপ্তানি করেন।
টুপির প্রাথমিক কাজ করেন সেলাই মাস্টার ও প্রিন্টিং মাস্টার। তারা জানান, কাপড়ের থান থেকে টুপি মাপ মতো কাটার পর তাদের কাছে দেওয়া হয়। এরপর প্রাথমিক সেলাই ও বিভিন্ন প্রিন্ট (নকশা) করা হয়। প্রতি পিস সেলাই এর জন্য আড়াই টাকা এবং প্রিন্ট এর জন্য আড়াই টাকা মজুরি পান। প্রতিদিন তারা ৩০০-৩৫০ টি টুপির কাজ করতে পারেন।
মহাদেবপুর উপজেলার মধুবন গ্রামের গৃহবধু আরজিনা বেগম বলেন, বাবার বাড়ি উপজেলার পদ্মপুকুর গ্রামে। গত ১২ বছর আগে মধুবন গ্রামে বিয়ে হয়ে আসছি। বাবার বাড়ি থেকে হাতের এবং সেলাই মেশিনের কাজ শিখেছি। বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি প্রতিবেশীরা হাতে টুপি সেলাইয়ের কাজ করছে। তাদের দেখাদেখি গত ৮ বছর থেকে টুপিতে নকশার ওপর সেলাই মেশিনের সাহায্যে সেলাই করছি। প্রতিটি টুপি সেলাই করতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। প্রতিটির মজুরি ২০ টাকা। সংসারের কাজের পাশাপাশি প্রতিদিন ৫-৬ টা টুপির কাজ করতে পারি। এ গ্রামে তার মতো আরো ২০-২৫ জন নারী সেলাই মেশিন দিয়ে টুপি সেলাইয়ের কাজ করে বলে জানান তিনি।

কুঞ্জবন ঈদগাহ পাড়া গ্রামের গৃহবধু জুলেখা বেগম বলেন, টুপির প্রাথমিক কাজ প্রিন্টিং (নকশা) এর পর তার ওপর সেলাই মেশিন দিয়ে সেলাই করা হয়। দুই সেলাইয়ের মাঝ দিয়ে সুঁই দিয়ে মোটা সুতা ঢুকাতে হয়। প্রতি টুপিতে মজুরি পাওয়া যায় ১৫ টাকা। এভাবে সপ্তাহে প্রায় দুই হাজার টাকা আয় হয়। এছাড়া ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত টুপি নিয়ে গ্রামের অনেক মেয়েদেরও দিয়ে থাকি। সেখান থেকেও বাড়তি কিছু টাকা আয় হয়।
একই গ্রামের গৃহবধু পারুল বেগম বলেন, তার স্বামী ট্রাকের শ্রমিক। বেশির ভাগ সময় সে বাহিরে থাকে। এক সময় সংসারের কাজ শেষে হাতে তেমন কাজ না থাকায় গল্প করে সময় চলে যেতো। গত ১০ বছর থেকে এলাকায় টুপির কাজ আসার পর গ্রামের নারীরা এ কাজে ব্যস্ত সময় পার করে। সংসারের কাজ শেষে এখন এ টুপি সেলাইয়ের কাজ করে বাড়তি আয় করছেন তারা। প্রতি মাসে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা আয় হয়ে থাকে। যা দিয়ে স্বামী ও সংসারে সহযোগিতা করা হয়। সংসারেও এসেছে স্বচ্ছলতা। বসে বসে সময় নষ্ট না করে টুপি সেলাইয়ের কাজ করে আয় করা অনেকটা সহজ হয়েছে।
উপজেলার সরস্বতীপুর গ্রামের টুপি ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, প্রতিবেশি বড় ভাই ওসমান আলীর দেখাদেখি এ পেশার সাথে জড়িয়ে পড়ি। গত ১০ বছর থেকে টুপি ব্যবসা করছি। প্রায় ৫০০ জন নারী কারিগর টুপি সেলাইয়ের কাজ করে। টুপির কাজ সারা বছরই হয়ে থাকে। তবে ঈদুল ফিতরের তিনমাস আগ থেকে ঈদুল আজহা পর্যন্ত টুপির চাহিদা বেশি থাকায় কাজও বেশি হয়। কাজ শেষে স্থানীয় মহাজনদের কাছে প্রতি সপ্তাহে প্রায় ২০০টি টুপি বিক্রি করা হয়। প্রতি টুপিতে গড় হিসেবে ১০০ টাকা লাভে বিক্রি করে থাকি। মহাজনরা আবার সেসব টুপি ওমানে পাঠায়।
মহাদেবপুর উপজেলার টুপির বড় ব্যবসায়ীদের মধ্যে একজন আদম উদ্দিন। বাড়ি উপজেলার মধুবন গ্রামে। তিনি বলেন, মুল পেশা কৃষি কাজ। পাশাপাশি গত ১২ বছর থেকে টুপির ব্যবসা করছি। আগে ফেনী ও নোয়াখালি জেলা থেকে টুপির কাপড়, সুতা ও নকশা করে নিয়ে আসতে হতো। ব্যাপক চাহিদা থাকা এখন উপজেলাতে টুপির উপকরণ পাওয়া যাচ্ছে। আমার অধীনে ১০ জন এজেন্ট কাজ করে। তারা বিভিন্ন গ্রামের নারী কারিগরদের টুপি দিয়ে কাজ শেষে নিয়ে আসে। তাদের অধীনে প্রায় ১ হাজার নারী কারিগর টুপি সেলাইয়ের কাজ করে। গিট, চেইন ও মাছের কাঁটা নকশা টুপি সেলাইয়ে সময় কম ও মজুরিও কম। এসব টুপি সেলাই করতে ৩-৭ দিন সময় লাগে এবং মজুরি ২০০-২৫০ টাকা। দানা টুপি সেলাইয়ে কমপক্ষে এক মাস সময় লাগে এবং মজুরি ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা।
তিনি বলেন, বিশেষ ধরনের এ টুপি ঈদুল ফিতরের তিনমাস আগ থেকে ঈদুল আজহা পর্যন্ত চাহিদা বেশি থাকায় কাজও বেশি হয়। এসব টুপি দেশের বাইরে চলে যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ওমানে এর চাহিদা বেশি। নিজেই সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে টুপি রপ্তানির কথা জানান তিনি।
প্রকারভেদে প্রতিটি টুপি ৮০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। ছোট-বড় মিলিয়ে এখানে প্রায় ১৫০ জন টুপি ব্যবসায়ী আছে। এ বছর প্রায় এক হাজার কোটি টাকার টুপি রপ্তানির সম্ভবনা রয়েছে বলে জানান আদম উদ্দিন।



Al-Haramain Corporation is a premier exporter of premium, 100% cotton, handcrafted Omani Cap (Khupia Tupi), proudly base...
20/05/2026

Al-Haramain Corporation is a premier exporter of premium, 100% cotton, handcrafted Omani Cap (Khupia Tupi), proudly based in Mohadebpur, Naogaon, Bangladesh. Our core mission is twofold: to deliver flawless, traditionally hand-embroidered headwear to the global market, and to empower rural village women by providing them with sustainable livelihood opportunities. Every piece we export carries the legacy of exquisite Bangladeshi craftsmanship, refined over generations.

Industry Textile, Handicrafts, & Garment Export
Core Product Hand-made 100% Cotton Omani Caps (Khupia Tupi)
Origin / Facility Mohadebpur, Naogaon, Bangladesh
(Mohadebpur Sadar, Khajur, Uttargram, Chandash, Hatur, and Raigaon unions)
Target Market Sultanate of Oman, GCC Countries, and Global Islamic Fashion Markets
Business-to-Business (B2B) Production & Export
Product Excellence & Craftsmanship
Our Omani Khupia Tupis are not mass-produced in automated factories. They are meticulously crafted by hand, ensuring distinct quality and cultural authenticity.
• 100% Premium Cotton: We source high-grade, breathable, and durable cotton yarn that is ideal for the Middle Eastern climate.
• Artisanal Heritage: Each cap is hand-stitched and embroidered by skilled women artisans in the villages of Mohadebpur. The intricate geometric and floral patterns strictly adhere to traditional Omani aesthetics.
• Rigorous Quality Control: Every single tupi undergoes a strict inspection process for structural symmetry, stitch density, and dimensional accuracy before packaging.
Production Process
• Base tailoring: Artisans cut white cotton cloth to fit specific head sizes.
• Pattern tracing: Masters draw intricate geometric or floral designs directly onto the fabric.
• Labor investment: A single cap requires two to three tracing: Masters draw intricate geometric or floral designs directly onto the fabric.
• Eyelet piercing: Workers use a specialized needle to punch thousands of tiny holes (tanfeeth).
• Hand embroidery: Women embroider around each hole using colorful, tightly spun cotton threads (aslee).
Social Impact & Sustainability
At the heart of Al Haramain Corporation is a deep commitment to rural development.
Empowering Village Women: Our production model brings regular, fair-wage employment directly to rural women in Naogaon. By balancing household responsibilities with artisanal work, these women achieve financial independence, elevating the standard of living for their families and contributing to the local economy.
Supply Chain & Export Capabilities
Located strategically in the northern region of Bangladesh, we manage a seamless pipeline from raw material procurement to international shipping ports.
• Scalable Artisan Network: Our large network of skilled village artisans allows us to scale production efficiently to meet bulk international orders.
• Customization: We possess the capability to accommodate specific requirements regarding pattern designs, color variations, and sizing according to importer preferences.
• Reliable Logistics: Backed by robust export compliance, we ensure smooth customs handling and timely delivery via air and sea freight from Bangladesh.
• Moisture Protection: Packed in individual, sealed polybags with a silica gel packet to protect the 100% cotton from humidity during sea or air transit.
Contact & Business Inquiries
Al Haramain Corporation invites international buyers, distributors, and retail chains to partner with us.
• Corporate Office: 83/B, Mouchak Tower, Malibagh, Dhaka, Bangladesh.
• Sales Office: Ukilpara, Naogaon Sadar, Bangladesh.
• Inquiries: For price quotes, catalog requests, or sample shipments, please contact our export division.
• Cell: +880 1812 851550, +880 1782 464148, (whatssp)
• Email: [email protected]
#عمان #كمه

08/11/2024

23/08/2024

জালিম ফেরাউন,নমরুদ এর পতনের পর ৪০ দিন পর্যন্ত বৃষ্টি,বন্যা হয়েছিলো।পরে জমি উর্বর হয়েছিল।
বাংলাদেশে ও শান্তি আসবে ইনশাআল্লাহ

22/08/2024

আল্লাহ মানব নামে দানব সৃষ্টি এই বন্যার হাত থেকে আমাদের রক্ষা করো


15/08/2022

#নায্যমূল্য
#আমজনতা
#ডিজিটালবাংলাদেশ
#সাধারনজনগন
কোহি তো হামারা চাত পিরকি লে রাহিহে ভাই....
ডিমের ডজন ১৫০ টাকা
হয়ে রং নাম্বার হে

বাড়তি ভাড়া দিবেন না
12/08/2022

বাড়তি ভাড়া দিবেন না

Address

•, Corporate Office: 83/B, Mouchak Tower, Malibagh, Bangladesh. •, Sales Office: Ukilpara, Naogaon Sadar
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Haramain Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share