Talal Liban

Talal Liban BCS, BJSC,NSI,Bank and others Government Job

BBC MCQ Seat Plan 2022[পর্যায়ক্রমে সংযুক্ত হতে থাকবে... কারো নিকট থাকলে এই পোস্টের কমেন্টে এড করে দেবেন।]কৃতজ্ঞতাঃ পরীক্...
16/06/2022

BBC MCQ Seat Plan 2022
[পর্যায়ক্রমে সংযুক্ত হতে থাকবে... কারো নিকট থাকলে এই পোস্টের কমেন্টে এড করে দেবেন।]
কৃতজ্ঞতাঃ পরীক্ষার্থী ভাই/বোন। 💖

১৭। হায়দার আলী স্কুল এন্ড কলেজ, মান্ডা, সবুজবাগ, ঢাকা- ১২১৪। (Roll No. 32438-34437)

২১। মডেল হাই স্কুল, খিলগাঁও, ৪১১/এ, শহীদ বাকী রোড, খিলগাঁও, ঢাকা। (Roll No. 41938-43437)

২৫। আরামবাগ স্কুল এন্ড কলেজ, ১১০ আরামবাগ, ঢাকা। (Roll No. 46938-48137)

৮। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। (Roll No. 14138-16737)

৯। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৩/৩. ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। (Roll No. 16738-18497)

১৫। মগবাজার গার্লস হাই স্কুল, ৫২, সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা। (Roll No. 28438-30437)

২০। খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও চৌরাস্তা, ঢাকা। (Roll No. 38738-41937)

১। তথ্য বিজ্ঞান ও লাইব্রেরী ব্যবস্থাপনা বিভাগ, আর্টস বিল্ডিং (নীচ তলা) ক্লাস রুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। (Roll No. 10001-10357)

২। দর্শন বিভাগ, আর্টস বিল্ডিং (দ্বিতীয় তলা) ক্লাস রুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। (Roll No. 10358-11156)

৩। ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আর্টস বিল্ডিং (তৃতীয় তলা) ক্লাস রুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। (Roll No. 11157-11580)

৪। আরবি বিভাগ, আর্টস বিল্ডিং (চতুর্থ তলা) ক্লাস রুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। (Roll No. 11581-12175)

৫। পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, আর্টস বিল্ডিং (পঞ্চম এবং ষষ্ঠ তলা) ক্লাস রুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। (Roll No. 12176-12804)

৬। সংস্কৃতি বিভাগ, আর্টস বিল্ডিং পরীক্ষা কেন্দ্র-১, ২, ৩, ৪ ও৫. ঢাকা বিশ্ববিদ্যালয়। (Roll No. 12805-13554)

৭। ইতিহাস বিভাগ, লেকচার থিয়েটার বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়। (Roll No. 13555-14137)

১৯। খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, খিলগাঁও, ঢাকা। (Roll No. 36238-38737)

২৩। কমলাপুর স্কুল এন্ড কলেজ, কমলাপুর, ঢাকা। (Roll No. 44438-45637)

-

কোর্ট ম্যারেজ কি?বর্তমানে আমাদের দেশে একটি প্রচলিত ধারণা হলো কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটি একটি বৈধ বিয়ে।...
07/09/2021

কোর্ট ম্যারেজ কি?

বর্তমানে আমাদের দেশে একটি প্রচলিত ধারণা হলো কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটি একটি বৈধ বিয়ে।আসলে এ ধারণাটি ঠিক নয়।এভিডেভিটের মাধ্যমে যে বিয়েটাকে, "কোর্ট ম্যারেজ " বলা হয় তা আসলে কোন বিয়ে নয়, এটি একটি ঘোষণা মাত্র( Declaration)। এই ঘোষণার পরও মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন আইন ১৯৭৪ এবং এর বিধিমালা ১৯৭৫ অনুসারে কাজীর মাধ্যমে নির্দিষ্ট ফরমে ফি দিয়ে রেজিষ্ট্রেশন করার মাধ্যেমেই বাংলাদেশে মুসলিম বিয়ে পূর্ণাংগ বৈধতা এবং আইনগত স্বীকৃতি লাভ করে।
কেবল নারী ও পুরুষের স্বেচ্ছায় প্রদানকৃত অনুমতিতে কোন এক রকম বিয়ে হলেই সেটি বৈধ বিয়ে হবে না।এটি হতে হবে নির্ধারিত পন্থায়। বিয়েটি অবশ্যই রেজিস্ট্রি হতে হবে, ম্যারেজ রেজিস্ট্রারের ভলিউম বুকের কাবিননামার সমস্ত ঘর পূরণ হওয়ার পর যেন স্বাক্ষর করা হয় সেদিকে নজর দিতে হবে এবং অবশ্যই তা কাজীর সামনে হতে হবে।

তামাদি আইন, ১৯০৮প্রথম তফসিলে বিভাগ তিনটি 👉১ম বিভাগ - মোকাদ্দমা দায়েরের মেয়াদ    (অনুচ্ছেদ  ১-১৪৯)👉২য় বিভাগ - আপিল দায়ের ...
06/09/2021

তামাদি আইন, ১৯০৮

প্রথম তফসিলে বিভাগ তিনটি
👉১ম বিভাগ - মোকাদ্দমা দায়েরের মেয়াদ (অনুচ্ছেদ ১-১৪৯)
👉২য় বিভাগ - আপিল দায়ের মেয়াদ ( অনুচ্ছেদ ১৫০-১৫৭)
👉৩য় বিভাগ - বিভিন্ন দরখাস্ত দাখিলের মেয়াদ ( অনুচ্ছেদ ১৫৮-১৮৩)

তামাদির মেয়াদ অনুযায়ী অনুচ্ছেদ মনে রাখার শর্ট টেকনিক-
মেয়াদ - অনুচ্ছেদ
৭ দিন - ১৫০
১০ দিন - ১৫৯
১৫ দিন - ১৬০,১৬১
২০ দিন - ১৫১,১৬২
৩০ দিন - ১৪৫,(১৫২-১৫৪),১৫৮,(১৬৩-১৭০)
৬০ দিন - ১৭১
৯০ দিন - ২,১৫৬,১৭২,১৭৩,(১৭৬-১৮০)
১ বছর - (৫-৩১),১১৩,১১৪
২ বছর - (৩২-৩৬)
৩ বছর - (৩৭-১১২),১১৫,১৮১
৬ বছর - (১১৬-১২২)
১২ বছর - (১২৩-১৪৪),১৮৩
৩০ বছর - (১৪৫-১৪৬ ক)
৬০ বছর - ১৪৭,১৪৮

Talal Liban

04/09/2021
তামাদি আইন, ১৯০৮প্রথম তফসিলে বিভাগ তিনটি 👉১ম বিভাগ - মোকাদ্দমা দায়েরের মেয়াদ    (অনুচ্ছেদ  ১-১৪৯)👉২য় বিভাগ - আপিল দায়ের ...
04/09/2021

তামাদি আইন, ১৯০৮

প্রথম তফসিলে বিভাগ তিনটি
👉১ম বিভাগ - মোকাদ্দমা দায়েরের মেয়াদ (অনুচ্ছেদ ১-১৪৯)
👉২য় বিভাগ - আপিল দায়ের মেয়াদ ( অনুচ্ছেদ ১৫০-১৫৭)
👉৩য় বিভাগ - বিভিন্ন দরখাস্ত দাখিলের মেয়াদ ( অনুচ্ছেদ ১৫৮-১৮৩)

তামাদির মেয়াদ অনুযায়ী অনুচ্ছেদ মনে রাখার শর্ট টেকনিক-
মেয়াদ - অনুচ্ছেদ
৭ দিন - ১৫০
১০ দিন - ১৫৯
১৫ দিন - ১৬০,১৬১
২০ দিন - ১৫১,১৬২
৩০ দিন - ১৪৫,(১৫২-১৫৪),১৫৮,(১৬৩-১৭০)
৬০ দিন - ১৭১
৯০ দিন - ২,১৫৬,১৭২,১৭৩,(১৭৬-১৮০)
১ বছর - (৫-৩১),১১৩,১১৪
২ বছর - (৩২-৩৬)
৩ বছর - (৩৭-১১২),১১৫,১৮১
৬ বছর - (১১৬-১২২)
১২ বছর - (১২৩-১৪৪),১৮৩
৩০ বছর - (১৪৫-১৪৬ক)
৬০ বছর - ১৪৭,১৪৮

Talal Liban

congratulations 💦💦Bangladesh❣️❣️Bangladesh ranks first in South Asia in the national cyber security index
01/09/2021

congratulations 💦💦Bangladesh❣️❣️
Bangladesh ranks first in South Asia in the national cyber security index

বিভিন্ন দেশের আইনসভা ও পার্লামেন্ট- বাংলাদেশের আইন সভার নাম - জাতীয় সংসদ - জাপানের আইন সভার নাম - ডায়েট - নেপালের আইন সভ...
01/07/2021

বিভিন্ন দেশের আইনসভা ও পার্লামেন্ট

- বাংলাদেশের আইন সভার নাম - জাতীয় সংসদ
- জাপানের আইন সভার নাম - ডায়েট
- নেপালের আইন সভার নাম - কংগ্রেস
- আফগানিস্তানের আইন সভার নাম - লয়াজিরগা
- ভুটানের আইন সভার নাম - সোংডু
- মালদ্বীপের আইন সভার নাম - মজলিস
- ইরানের আইন সভার নাম - মজলিস
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম - কংগ্রেস
- যুক্তরাজ্যের আইন সভার নাম - পার্লামেন্ট
- চীনের আইন সভার নাম - কংগ্রেস
- ডেনমার্কের আইন সভার নাম - ফোডেক
- জার্মানের আইন সভার নাম - রাইখ স্টেগ
- কানাডার আইন সভার নাম - পার্লামেন্ট
- অস্ট্রিয়ার আইন সভার নাম - পার্লামেন্ট
- মালয়েশিয়ার আইন সভার নাম - মজলিস
- মঙ্গোলিয়ার আইন সভার নাম - থুরাল
- ইসরায়েলের আইন সভার নাম - নেসেট
- তাইওয়ানের আইন সভার নাম - ওয়ান
- রাশিয়ার আইন সভার নাম - সুপ্রিম সোভিয়েত এসেম্বলি
- স্পেনের আইন সভার নাম - ক্রেটস
- তুরস্কের আইন সভার নাম - গ্রান্ড ন‍্যাশনাল এসেম্বলি
- সুইডেনের আইন সভার নাম - বিক্সডেগ
- ফ্রান্সের আইন সভার নাম - চেম্বার
- নেদারল্যান্ডসের আইন সভার নাম - ষ্টেটেড জেনারেল
- পোল‍্যান্ডের আইন সভার নাম - সীম
- নরওয়ের আইন সভার নাম - স্টরচিং
- ইতালির আইন সভার নাম - সিনেট
- মিশরের আইন সভার নাম - দারুল আওয়াম
- আয়ারল্যান্ডের আইন সভার নাম - ওয়ারেখটাস
- গ্রিসের আইন সভার নাম - চেম্বার অব ডেপুটিস
- আইসল্যান্ডের আইন সভার নাম - আলথিং
- ইন্দোনেশিয়ার আইন সভার নাম - পিপলস কনসালটেটিভ এসেম্বলি
- উত্তর কোরিয়ার আইন সভার নাম - সুপ্রিম পিপলস এসেম্বলি
- জায়ার আইন সভার নাম - ন‍্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল
- দক্ষিণ আফ্রিকার আইন সভার নাম - হাউস অব এসেম্বলি
- মায়ানমারের আইন সভার নাম - পিথু ইটার্ড
- লিথুনিয়ামের আইন সভার নাম - সিসাম
- লিবিয়ার আইন সভার নাম - জেনারেল পিপলস কংগ্রেস
- নিউজিল্যান্ডের আইন সভার নাম - হাউস অব রিপ্রেজেন্টেটিভ
- সিরিয়ার আইন সভার নাম - পিপলস কাউন্সিল
- রুমানিয়ার আইন সভার নাম - গ্র‍্যান্ড ন‍্য‍াশনাল এসেম্বলি
- হাইতির আইন সভার নাম - চেম্বার অব ডেপুটিস সিনেট

-

28/06/2021

আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করেন কে?
উঃ বাংলাদেশ ব্যাংক

23/06/2021

লাভজনক পদ কোনটি?

সরকারি কর্মকর্তাদের পদ যে প্রজাতন্ত্রের লাভজনক পদ, তা স্পষ্ট৷ এ কারণে আরপিওতে বলা আছে, সরকারি কর্মকর্তারা চাকরি থেকে অবসর নেয়ার তিন বছর পার না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ এবার তা সংশোধন করে ৫ বছর করার প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি৷
সংবিধানের ৬৬ (চ) অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি নির্বাচনের অযোগ্য হবেন৷
আর এই অনুচ্ছেদেই আবার বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবেন না৷
এমপিদের পদ লাভজনক কিনা তা নিয়ে বিতর্ক ছিল৷ সংবিধানে এ ব্যাপারে কিছু বলা নেই৷ এমপিরা যেহেতু বেতন নেন না, তাঁরা ‘সম্মানি' নেন তাই তাঁদের পদও লাভনক নয় বলে সিদ্ধান্ত আছে৷
সংবিধানে লাভজনক পদের ব্যাখ্যা নেই৷ তা আছে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)-এর ১২ ধারায়৷ সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা ৫০ শতাংশের বেশি সরকারি শেয়ারসম্বলিত কোম্পানির চাকরি বা পদকে ‘লাভজনক পদ’ বলা হয়েছে৷
সংবিধানের ১৫২ অনুচ্ছেদে সরকারি কর্মচারী'র সংজ্ঞায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তি সরকারী কর্মচারী৷ প্রজাতন্ত্রের কর্ম মানে হলো: বাংলাদেশ সরকারের সামরিক বা বেসামরিক প্রকৃতির কোনো কর্ম, চাকুরি বা পদ, কিংবা আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্ম হিসেবে ঘোষিত হতে পারে এরূপ অন্য কোনো কর্ম৷
অন্যদিকে ২০০১ সালে আদালতের এক রায়ে বলা হয়, যে পদে নিয়োগ ও পদচ্যুতির ক্ষমতা সরকারের হাতে, সে পদ লাভজনক পদ৷

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াৎ হোসেন৷ তিনি বলেন,‘‘লাভজনক পদের ব্যাখ্যা সংবিধানে নেই৷ তবে নির্বাচন কমিশন রাষ্ট্রের লাভজনক পদ বলতে সরকারি চাকরি বা সরকারি প্রতিষ্ঠানে, প্রশাসনিক কাজে নিয়োজিত কোনো পদকে বুঝায়৷ প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ আরো কিছু পদ লাভজনক হলেও সংবিধানে ওই পদগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে বলা আছে যে, তা লাভজনক বলে বিবেচিত হবে না৷ এমপিদের পদ লাভজনক কিনা তা নিয়ে বিতর্ক ছিল৷ কিন্তু এমপিরা যেহেতেু বেতন নেন না, ভাতা নেন, তাই তাঁদের পদ লাভজনক নয় বলে সিদ্ধান্ত আছে৷ তাঁরা সরকারি অফিস, গাড়ি বা ব্যক্তিগত কর্মকর্তাও নেন না৷ তবে সিটি কর্পোরেশনের মেয়র বা স্থানীয় সরকারের অনেক নির্বাচিত পদ লাভজনক৷ কারণ, তাঁরা প্রশাসনিক কাজে আছেন, বেতন নেন, সরকারি অফিস, গাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধা নেন৷’’
এখন প্রশ্ন হচ্ছে অ্যাটর্নি জেনারেল ও সাবেক নির্বাচন কমিশনার কি নির্বাচন করতে পারবে?
উত্তরঃ,‘‘অ্যাটর্নি জেনারেলের পদ লাভজনক নয়৷ এটা সাংবিধানিক পদ৷ আর সাবেক নির্বাচন কমিশনারেরও নির্বাচনে অংশ নিতে বাধা নেই৷ কারণ, আইন হলো তিনি পুনর্বার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেতে পারবেন না৷ তিনিও সাংবিধানিক পদে ছিলেন৷’’

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talal Liban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Talal Liban:

Share

Category