Journalist Kader

Journalist Kader I am daily Rudra Banglanews staff reporter anyone can follow my page to get any news thank you

05/11/2023

সাংবাদিকতার নীতিমালা
প্রতিটি সংবাদপত্র অফিসে বা সংবাদমাধ্যমে লিখিত বা অলিখিতভাবে অনুসরণীয় কিছু নিয়ম- কানুন প্রচলিত থাকে। সংশিষ্ট ব্যক্তিবর্গ নৈতিকভাবে তা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ থাকেন। তবে কোন কোন সংবাদমাধ্যমের নীতি হয় চরম রক্ষণশীল; আবার কোন কোন মাধ্যমের নীতি হয় অনেকটাই 'হলদে সাংবাদিকতা' নির্ভর। সুস্থ সমাজ ও মর্যাদাবান জাতি গঠনে সাংবাদিক সম্প্রদায়ের একটি সামাজিক অঙ্গীকার থাকা বাঞ্চনীয়। বস্তুনিষ্ঠ তথ্য এবং পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করা প্রত্যেক সাংবাদিকেরই নৈতিক দায়িত্ব। একইসঙ্গে বিশ্বাসযোগ্যরূপে যথার্থ, নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ তথ্য পরিবেশন করাও সাংবাদিকদের প্রধান গুরুদায়িত্ব।
'সাংবাদিকতার নীতিমালা" বিষয়ে আলোচনা করতে গেলে অনিবার্যভাবে সংবাদক্ষেত্রের স্বাধীনতা (Press freedom) ও এর সামাজিক দায়বদ্ধতার (Social responsibility) প্রসঙ্গ এসে যায়। তাই এ সম্পর্কে কিছুটা আলোকপাত না করলেই নয়। তথ্য ও সত্য প্রকাশে সংবাদক্ষেত্রের স্বাধীনতা সর্বজনস্বীকৃত। তবে মনে রাখা জরুরি যে 'সাংবাদিকতার স্বাধীনতা' অর্থ অনুমোদিত সেচ্ছাচার নয়। সংবাদক্ষেত্রের স্বাধীনতার মধ্যে নিহিত রয়েছে সামাজিক অঙ্গীকার ও নৈতিক দায়বদ্ধতার মূল্যবোধ। সংবাদমাধ্যমগুলোর প্রধান লক্ষ্য বা মিশন হলো সংবাদ (News) ও মতামত (Views) পরিবেশনের মাধ্যমে সামাজিক অগ্রগতি ও কল্যাণকে ধাপে ধাপে এগিয়ে নেওয়া। সংবাদমাধ্যমসমূহ জাতীয় আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর প্রতিবেদন, ফিচার, প্রবন্ধ, সম্পাদকীয়, চিঠিপত্রসহ বিভিন্ন ধরনের সংবাদ ও অভিমতধর্মী রচনা-পরিবেশনার মাধ্যমে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদমাধ্যম জনসাধারনকে তথ্য দিয়ে অবহিত করে, যুক্তি ও ব্যাখ্যা দিয়ে প্রণোদিত করে এবং কাঙ্খিত উন্নয়নের অনুকূলে জনগণকে উদ্বুদ্ধ করে। আর এই গুরুদায়িত্ব পালনের জন্য প্রতিটি সংবাদমাধ্যমের এমন একটি পরিবেশ প্রয়োজন যেখানে সে স্বাধীনভাবে কাজ করতে পারে। সঙ্গতকারণে বলা যায়-স্বাধীনভাবে সংবাদ ও মতামত প্রকাশের এবং মুদ্রিত সংবাদ কিংবা প্রযোজনা ও সম্পাদনাকৃত অনুষ্ঠানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বাধীনতাই হলো সংবাদপত্রের স্বাধীনতা। মুদ্রণ ও ইলেকট্রনিক উভয় প্রকার সংবাদমাধ্যমের ক্ষেত্রেই এই স্বাধীনতার প্রসঙ্গ সমানভাবে প্রযোজ্য। তবে সংবাদক্ষেত্রের স্বাধীনতা বলতে সাংবাদিকের এবং অপর যেকোনো ব্যক্তির তথ্য এবং অভিমত প্রকাশের স্বাধীনতাকেই বোঝানো হয়ে থাকে। মূল্যবোধ ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও একটি দেশের গণতান্ত্রিক পরিবেশে সংবাদক্ষেত্রের কর্মীদের যে নিয়ম-নীতি মেনে চলতে হয় বর্তমান প্র সাংবাদিকতার সেসব সর্বজনীন নীতিমালাই সংক্ষেপে এ অংশে তুলে ধরা হলো। আলোচ্য নীতিমালার অধিকাংশই বাধ্যবাধকতার প্রশ্নে আইন দ্বারা আরোপিত নয়, বরং তা সংবাদক্ষেত্রের জন্য একপ্রকার স্বআরোপিত বিধি-নিষেধ ।
একুশ শতকের 'তথ্য সমাজ' বাস্তবতার কথা মনে রেখে তথ্য ও সংবাদসেবী মানুষ হিসেবে সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুরসণযোগ্য অসংখ্য নীতিমালার মধ্যে সাংবাদিকতার সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত বেশকিছু নীতিমালা সম্পর্কে বর্তমান কলেবরে আলোকপাত করা হলো। এদের মধ্যে কিছু নীতিমালা সাংবাদিকতার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। কিছু নীতিমালা পরোক্ষভাবে সম্পৃক্ত এবং এদের মধ্যে কিছু নীতিমালা সাধারণ এবং সর্বজনীন মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত; কিছু নীতিমালা সমাজনৈতিক বা সমাজ কল্যাণমূলক এবং কিছু অপরাধ ও আইন সংশ্লিষ্ট; আবার কিছু নীতিমালা রয়েছে সংবাদসূত্র ও উৎস সম্পর্কিত। তাই আলোচনার সুবিধার্থে আলোচ্যসব নীতিমালাকে এখানে চারভাগে শ্রেণিবদ্ধ করা হলো:
ক. সাধারণ ও প্রত্যক্ষ নীতিমালা
খ. সমাজ কল্যাণমূলক নীতিমালা
গ. অপরাধ ও আইন সংশ্লিষ্ট নীতিমালা
ঘ. সংবাদের উৎস-সূত্র সংশ্লিষ্ট নীতিমালা

05/11/2023

সাংবাদিকতার নীতিমালা
সমাজে বসবাসকারী সকল শ্রেণির মানুষের উপরই গণমাধ্যমের প্রভাব সীমাহীন ও সুদূরপ্রসারী; যে কারণে সমাজে সংবাদ ও সংবাদ মাধ্যমের ইতিবাচক, নেতিবাচক, গঠনমূলক কিংবা বিরূপ প্রভাব অত্যন্ত তাৎপর্যবহ। সঙ্গতকারণে বিদ্যমান বাস্তবতায় সংবাদক্ষেত্রের মতো একটি স্পর্শকাতর সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সংবাদকর্মীদেরকে কিছু নিয়ম-কানুন বা নীতিমালা মেনে চলতে হয়। সাংবাদিকতার ভাষায় নৈতিক মূল্যবোধজাত এরূপ নীতিমালাকে বলা হয় সাংবাদিকতার নীতিমালা (Ethics of journalism)

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক ও সাংবাদিকের কাজে বাঁধা দিলে ৭ বছরের জেল।
31/03/2023

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক ও সাংবাদিকের কাজে বাঁধা দিলে ৭ বছরের জেল।

তারিখ 26/03/20023,আব্দুল কাদের দৈনিক রুদ্র বাংলা স্টাফ রিপোর্টার বাইপাইল, আশুলিয়া ,সাভার, ঢাকা, (4:30) বাইপাইল মোড়ে ট্...
26/03/2023

তারিখ 26/03/20023,
আব্দুল কাদের দৈনিক রুদ্র বাংলা স্টাফ রিপোর্টার বাইপাইল, আশুলিয়া ,সাভার, ঢাকা, (4:30) বাইপাইল মোড়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে দিলে ডিভাইডার এর উপরে ট্রাক উঠে যায়,ট্রাকের নিচে চাপা পড়ে এক পথচারী মৃত্যু, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়,বাংলাদের সকল বাহীনির উর্ধে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকল ফায়ার সার্ভিসের ভাইদের জানাই সালাম,আল্লাহ ফায়ার সার্ভিসের ভাইদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন আমিন ।

তারিখ 25/03/20023শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ, আব্দুল কাদের দৈনিক রুদ্র বাংলা স্টাফ রিপো...
25/03/2023

তারিখ 25/03/20023
শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ,

আব্দুল কাদের দৈনিক রুদ্র বাংলা স্টাফ রিপোর্টার (সাভার) আগামীকাল ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এ-দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিঙড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী।

যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দিনের প্রথম প্রহর থেকে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিনটি উপলক্ষে এরমধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে, ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ।

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, দিবসটি উপলক্ষে সৌধের মিনার থেকে শুরু করে পায়ে চলার পথ সবই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং-তুলির আঁচড় পড়েছে ফুলের টপসহ না স্থাপনায়। এরমধ্যে পরিচ্ছন্নকর্মীরা ধুয়ে-মুছে প্রস্তুত রেখেছে গোটা সৌধ এলাকা। স্বাধীনতা দিবসে সৌধ এলাকা ছাড়াও পুরো উপজেলায় সেজেছে নতুন সাঁঝে। সড়ক-মহাসড়ক ছাড়াও ভবনগুলো সাজানো হয়েছে লাল সবুজের রঙিন বাতিতে।

সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানিয়েছেন, দিবসটি পালন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে। এছাড়া বিভিন্ন সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠানমালা।

এবিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, স্বাধীনতা দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিভিল পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। গোটা সৌধ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও সড়ক-মহাসড়কে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ট্রাফিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে স্পেশাল ব্যবস্থা।

এরা কি পুলিশ না মাস্তান..?হাতকড়া পরিয়ে মধ্যযুগীয়কায়দায় সাংবাদিককেপেটাল ডিবি পুলিশ, শাস্তি চাই---------------------------...
17/03/2023

এরা কি পুলিশ না মাস্তান..?
হাতকড়া পরিয়ে মধ্যযুগীয়
কায়দায় সাংবাদিককে
পেটাল ডিবি পুলিশ, শাস্তি চাই
----------------------------------
বরিশালে বেসরকারি টেলিভশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে বেধড়ক পিটিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) আট সদস্য। পরে তাঁর অণ্ডকোষ চেপে ধরে অচেতন করে ফেলেন। এখানেই শেষ রক্ষা হয়নি সুমনের। ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে পুনরায় সুমনকে নির্যাতন করেন পুলিশ সদস্যরা।
মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর ওই আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ।
গতকাল দুপুরে বরিশাল মহানগরের দক্ষিণ চকবাজারের পুরাতন বিউটি হলের সামনে একটি বাসায় মাদক আছে বলে অভিযান চালান ডিবি পুলিশের ওই আট সদস্য। এ সময় সাংবাদিক সুমন হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানের বিষয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আট পুলিশ সদস্য মিলে সুমনের ওপর চড়াও হন। এ সময় সুমনকে বেধড়ক মারধর ও অণ্ডকোষ চেপে ধরে অচেতন করে ফেলেন। পরে সুমনকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে জ্ঞান ফিরলে পুনরায় সুমনকে নির্যাতন করেন তাঁরা। খবর পেয়ে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপপুলিশ কমিশনার গোলাম রউফকে জানালে তিনি বিষয়টি সমাধানের জন্য সবাইকে তাঁর কক্ষে নিয়ে আসেন। এ সময় সুমনের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। সুমনের কাছে নির্যাতনের কথা শুনে উপকমিশনার গোলাম রউফ ও উত্তম কুমার পাল দুঃখ প্রকাশ করেন। তাঁরা নির্যাতনের সঙ্গে জড়িত ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও তাঁর দলকে তাৎক্ষণিক প্রত্যাহার করেন এবং ও ওই দলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান।

ড্রাইভিং লাইসেন্সের সংক্রান্ত বিভিন্ন  ফিশ সমূহ
16/03/2023

ড্রাইভিং লাইসেন্সের সংক্রান্ত বিভিন্ন ফিশ সমূহ

The best cricket all-rounder Shakib Al Hasan and Hero Alam inaugurated Arav Jewelers in Dubai!
16/03/2023

The best cricket all-rounder Shakib Al Hasan and Hero Alam inaugurated Arav Jewelers in Dubai!

জেলা প্রশাসকদের কে আইনমন্ত্রী নির্দেশ
16/03/2023

জেলা প্রশাসকদের কে আইনমন্ত্রী নির্দেশ

Address

Ashulia, Savar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Kader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Journalist Kader:

Share