ভূমি সংক্রান্ত সমস্যা ও সমাধান

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভূমি সংক্রান্ত সমস্যা ও সমাধান

ভূমি সংক্রান্ত সমস্যা ও সমাধান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভূমি সংক্রান্ত সমস্যা ও সমাধান, Lawyer & Law Firm, 74/B/1, RH Home Center, Suite No-204, 2nd floor, (Lift-2), Green Road, Farmgate, Dhaka.

অ্যাডভোকেট কামরুজ্জামান
Advocate Kamruzzaman
LL.B (First class), LL.M, IU
আমাদের সেবা সমূহ__
১. জমি ও সম্পত্তি যাচাই।
২. পারিবারিক আইন (খোরপোষ, উত্তরাধিকারী)।
৩. কোম্পানী ও কর্পোরেট আইন।
৪. টেক্স ও ভ্যাট সংক্রান্ত।
৫. অর্থ ঋণ ও এন.আই এ্যাক্ট ইত্যাদি

15/09/2026

সি.আর মামলা কি? সি. আর মামলার বিচার প্রক্রিয়া ধারাসহ আলোচনা করুন।

সি.আর. মামলা কী?
C.R. Case অর্থ Complaint Register Case। বাংলায় একে সাধারণত নালিশী মামলা বলা হয়। কোনো ব্যক্তি কোনো অপরাধ সংঘটনের অভিযোগে থানায় এজাহার না করে সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশ/Complaint Petition দাখিল করলে এবং সেই অভিযোগের ভিত্তিতে আদালত কার্যক্রম শুরু করলে তাকে সাধারণভাবে সি.আর. মামলা বলা হয়।
সি.আর. মামলার মূল আইন হলো ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (Code of Criminal Procedure, 1898)।

সি.আর. মামলার বিচার প্রক্রিয়া ধারাসহ

সি.আর. মামলার বিচার প্রক্রিয়া সাধারণত নিম্নলিখিত ধাপে সম্পন্ন হয়।

১. আদালতে নালিশ দাখিল — ধারা ১৯০(১)(a)
প্রথমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা অভিযোগকারী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে Complaint Petition দাখিল করেন।

CrPC ধারা ১৯০(১)(a) অনুযায়ী, ম্যাজিস্ট্রেট কোনো অপরাধের অভিযোগের ভিত্তিতে অপরাধের cognizance গ্রহণ করতে পারেন।
অর্থাৎ, আদালত অভিযোগটি আইনগতভাবে আমলে নেওয়ার ক্ষমতা রাখেন।

২. অভিযোগকারীর জবানবন্দি — ধারা ২০০
নালিশ গ্রহণের পর CrPC ধারা ২০০ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ধারায় ম্যাজিস্ট্রেট—
অভিযোগকারীকে শপথের মাধ্যমে পরীক্ষা করেন;
অভিযোগের বিষয় সম্পর্কে তার বক্তব্য গ্রহণ করেন;
প্রয়োজন অনুযায়ী উপস্থিত সাক্ষীদেরও পরীক্ষা করতে পারেন।
এই জবানবন্দি লিখিতভাবে লিপিবদ্ধ করা হয় এবং অভিযোগকারী ও সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়।

৩. অভিযোগ খারিজ — ধারা ২০৩
ধারা ২০০-এর জবানবন্দি এবং প্রয়োজনীয় অনুসন্ধান/তদন্তের ফলাফল বিবেচনা করে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে আসামির বিরুদ্ধে মামলা চালানোর পর্যাপ্ত ভিত্তি নেই, তাহলে CrPC ধারা ২০৩ অনুযায়ী অভিযোগ খারিজ করতে পারেন।
তবে অভিযোগ খারিজের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে সংক্ষিপ্তভাবে কারণ উল্লেখ করতে হয়।

৪. অনুসন্ধান/তদন্তের নির্দেশ — ধারা ২০২
আদালত যদি মনে করেন যে অভিযোগের বিষয়ে আরও অনুসন্ধান প্রয়োজন, তাহলে CrPC ধারা ২০২ অনুযায়ী তিনি—
নিজে অনুসন্ধান করতে পারেন;
অথবা

কোনো ম্যাজিস্ট্রেট/পুলিশ কর্মকর্তা বা অন্য ব্যক্তিকে অনুসন্ধানের নির্দেশ দিতে পারেন।
এর উদ্দেশ্য হলো—আসামির বিরুদ্ধে process জারি করার মতো পর্যাপ্ত ভিত্তি আছে কি না তা নির্ধারণ করা।

৫. আসামির বিরুদ্ধে Process জারি — ধারা ২০৪
ধারা ২০০-এর জবানবন্দি এবং ধারা ২০২-এর অনুসন্ধান/তদন্তের ফলাফল বিবেচনা করে আদালত যদি মনে করেন যে মামলাটি এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত ভিত্তি রয়েছে, তাহলে CrPC ধারা ২০৪ অনুযায়ী আসামির বিরুদ্ধে process জারি করতে পারেন।
Process হতে পারে—
Summons (সমন) অথবা
Warrant (গ্রেফতারি পরোয়ানা)।
সাধারণভাবে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রথমে সমনের মাধ্যমে আসামিকে আদালতে হাজির হতে বলা হয়।

৬. আসামির হাজিরা ও জামিন
Process অনুযায়ী আসামি আদালতে হাজির হলে মামলার প্রকৃতি অনুযায়ী তিনি জামিনের আবেদন করতে পারেন।
অপরাধটি—
জামিনযোগ্য হলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জামিনের অধিকার সৃষ্টি হতে পারে;
অজামিনযোগ্য হলে আদালতের বিবেচনায় জামিন দেওয়া বা প্রত্যাখ্যান করা হতে পারে।
আসামি আদালতে হাজির হওয়ার পর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হয়।

৭. অভিযোগ গঠন/Charge — ধারা ২৪১ ও ২৪২
মামলার ধরন অনুযায়ী অভিযোগ গঠনের পর্যায় আসে।
CrPC ধারা ২৪১ অনুযায়ী, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসামি এমন কোনো অপরাধ করেছেন যার বিচার করার এখতিয়ার তার রয়েছে এবং আসামিকে শাস্তি দেওয়ার পর্যাপ্ত ভিত্তি রয়েছে, তাহলে তিনি charge গঠন করতে পারেন।
ধারা ২৪২ অনুযায়ী, charge আসামিকে পড়ে শোনানো ও ব্যাখ্যা করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় তিনি অপরাধ স্বীকার করেন কি না।
আসামি অপরাধ স্বীকার করলে আইন অনুযায়ী আদালত পরবর্তী ব্যবস্থা নিতে পারেন; আর অস্বীকার করলে মামলাটি সাক্ষ্যগ্রহণের দিকে অগ্রসর হয়।

আরো বিস্তারিত পরে আলোচনা করা হবে

৮. বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ
আসামি অপরাধ অস্বীকার করলে বাদীপক্ষকে তার অভিযোগ প্রমাণ করতে হয়।
এ পর্যায়ে বাদীপক্ষ—
সাক্ষী হাজির করেন;
সাক্ষীর Examination-in-Chief করেন;
আসামিপক্ষ সাক্ষীকে Cross-examination করেন;
প্রয়োজন হলে Re-examination করা হয়।
Evidence Act, 1872-এর বিধান অনুযায়ী সাক্ষ্য ও দলিল আদালতে উপস্থাপন করা হয়।

৯. সাক্ষীদের জেরা
সি.আর. মামলায় Cross-examination অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসামিপক্ষের আইনজীবী বাদীপক্ষের সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে—
বক্তব্যের অসঙ্গতি;
পূর্বের বক্তব্যের সঙ্গে পার্থক্য;
ঘটনার বিষয়ে জ্ঞানের সীমাবদ্ধতা;
মিথ্যা অভিযোগের কারণ;
সাক্ষীর বিশ্বাসযোগ্যতা
ইত্যাদি বিষয় আদালতের সামনে তুলে ধরতে পারেন।

১০. আসামির পরীক্ষা — ধারা ৩৪২
বাদীপক্ষের সাক্ষ্য শেষ হওয়ার পর CrPC ধারা ৩৪২ অনুযায়ী আদালত আসামিকে তার বিরুদ্ধে উপস্থাপিত সাক্ষ্য ও পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেন।
এটি আসামির নিজের বক্তব্য ব্যাখ্যা করার একটি গুরুত্বপূর্ণ পর্যায়।

11/09/2026

জমি কেনার আগে শুধু কাগজ দেখলেই হবে না—এই ৭টি বিষয়ও খেয়াল করুন!

অনেকেই জমি কেনার সময় দলিল, খতিয়ান আর নামজারি দেখেই নিশ্চিন্ত হয়ে যান। কিন্তু পরে দেখা যায়, আসল সমস্যা ছিল অন্য জায়গায়!

জমি কেনার আগে অবশ্যই খেয়াল করুন—

১️🌍জমিটি বাস্তবে কে ভোগদখল করছে?
কাগজে যার নাম আছে, বাস্তবে দখল তার কাছেই আছে কি না দেখুন।

২️🌍আশপাশের মানুষের কাছে খোঁজ নিন
জমিটি নিয়ে আগে কোনো বিরোধ, মামলা বা পারিবারিক দাবি ছিল কি না স্থানীয়ভাবে জানুন।

৩️🌍জমির রাস্তা আছে কি না দেখুন
জমি কিনে পরে যদি যাতায়াতের রাস্তা নিয়ে সমস্যা হয়, তখন বিপাকে পড়তে পারেন।

৪️🌍 জমিতে অন্য কারও দাবি আছে কি না জানুন
ওয়ারিশ, অংশীদার, বর্গাদার বা অন্য কোনো দাবিদার থাকলে বিষয়টি পরিষ্কার করুন।

৫️🌍সীমানা সরেজমিনে মিলিয়ে নিন
দলিলে লেখা চার সীমানা এবং বাস্তব জমির অবস্থান মিলছে কি না যাচাই করুন।

৬️🌍 জমিটি কোনো সরকারি প্রকল্প বা অধিগ্রহণের আওতায় আছে কি না খোঁজ নিন
শুধু বিক্রেতার কথায় বিশ্বাস না করে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় যাচাই করুন।

৭️🌍সবশেষে অভিজ্ঞ ভূমি আইনজীবী/বিশেষজ্ঞের পরামর্শ নিন
বড় অঙ্কের টাকা বিনিয়োগের আগে সামান্য পরামর্শের খরচ অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে।

📢মনে রাখবেন:
জমি কেনার সময় তাড়াহুড়ো করে টাকা দেওয়া নয়—আগে যাচাই, তারপর সিদ্ধান্ত।

🔊💑 এই তথ্যটি এমন একজনের কাছে শেয়ার করুন, যিনি জমি কেনার পরিকল্পনা করছেন।

11/09/2026

#ফৌজদারি মামলায় আপিল ফাইলিংয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্রের ক্রম

১। Memo of Appeal / Petition of Appeal
২। রায়/আদেশের Certified/Jabeda Copy — CrPC, 1898-এর ধারা ৪১৯ অনুযায়ী
৩। প্রযোজ্য Court Fee দাখিল
৪। Wakalatnama
৫। আপিলের আবেদন ৪০৮ ধারায় দায়রা জজ আদালতে করতে হয়। যদি আসামি জামিনে থেকে আপিলের শর্তে আত্মসমর্পণ পূর্বক জামিনে আবেদন করেন।
৫। Bail ও Suspension of Sentence-এর Petition — প্রয়োজন হলে, CrPC-এর ধারা ৪২৬ অনুযায়ী
৬। তামাদি বা বিলম্ব মওকুফের দরখাস্ত — আপিল তামাদিতে দায়ের করা হলে, Limitation Act, 1908-এর ধারা ৫ অনুযায়ী বিলম্ব মওকুফ এর দরখাস্ত দাখিল করতে হবে।
৭। তামাদি মওকুফের দরখাস্তের সঙ্গে Affidavit
৮। Firisti/Index
৯। নিম্ন আদালতের প্রয়োজনীয় আদেশসমূহের Certified/Jabeda Copy
১০। আসামির NID/পরিচয়পত্রের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় Supporting Documents
১১। প্রয়োজনীয় কপি/Process/Notice সংযুক্ত করে Filing Section-এ দাখিল ও Office Scrutiny সম্পন্ন করতে হবে।

নোট: নিম্ন আদালতের সকল আদেশের জাবেদা নকল এবং NID প্রতিটি আপিলে আইনে বাধ্যতামূলক নয়; মামলার প্রয়োজন ও সংশ্লিষ্ট আদালতের প্রচলিত filing practice অনুযায়ী সংযুক্ত করা হয়। CrPC ৪১৯ অনুযায়ী মূলত আপিলের সঙ্গে যে Judgment/Order-এর বিরুদ্ধে আপিল করা হয়েছে তার copy দিতে হয়; আর sentence suspension ও bail-এর ক্ষেত্রে CrPC ৪২৬ প্রযোজ্য।

07/09/2026

চেকের মামলায় বিবাদী(আসামী) পক্ষের যুক্তিতর্কের বিশেষ দিকগুলো :

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (Negotiable Instruments Act, 1881)-এর ১৩৮ ও ১৪০ ধারার অধীনে দায়েরকৃত চেক ডিসঅনার মামলায় বিবাদী (আসামি) পক্ষের যুক্তিতর্ক (Arguments) মূলত আইনগত ত্রুটি, পদ্ধতিগত ভুল এবং মূল লেনদেনের সততা চ্যালেঞ্জ করার ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিবাদী পক্ষ নিম্নলিখিত প্রধান দিকগুলোর ওপর জোর দেয়:

১. পদ্ধতিগত ও আইনগত ত্রুটি (Technical & Procedural Flaws)

এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলা কঠোরভাবে নির্দিষ্ট সময়সীমা এবং পদ্ধতি মেনে চলতে হয়। বিবাদী পক্ষ নিচের ক্ষেত্রগুলোতে পদ্ধতিগত ভুল প্রমাণ করার চেষ্টা করে:

মেয়াদোত্তীর্ণ চেক (Stale Cheque): চেক ইস্যুর তারিখ থেকে ৬ মাসের (বা চেকের বৈধতার সময়সীমা) মধ্যে ব্যাংকে উপস্থাপন না করা হলে মামলাটি আইনত গ্রহণযোগ্য থাকে না।

নোটিশ প্রেরণে বিলম্ব বা ত্রুটি: চেক ফেরত আসার (Dishonour Memo) ৩০ দিনের মধ্যে বিবাদীকে লিখিত আইনি নোটিশ না পাঠানো হলে বা নোটিশে ভুল তথ্য থাকলে তা তুলে ধরা হয়।

তামাদি সংক্রান্ত ভুল (Limitation): নোটিশ প্রাপ্তির পর ৩০ দিন সময় পার হওয়ার পরবর্তী ১ মাসের মধ্যে মামলা দায়ের না করা হলে তা তামাদি দোষে দুষ্ট হয়।

খাম ও প্রাপ্তিস্বীকার পত্র (AD/Postal Receipts): নোটিশ সঠিকভাবে জারি (Proper Service) হয়েছে কি না এবং বিবাদী তা প্রাপ্ত হয়েছেন কি না, সে বিষয়ে পোস্টাল ডকুমেন্টের ত্রুটি যুক্তিতর্কে তুলে ধরা হয়।

২. বৈধ দায়-দেনা বা পাওনার অনুপস্থিতি (Absence of Legally Enforceable Debt)

১৩৮ ধারার অপরাধ গঠিত হতে হলে চেকটি কোনো আইনিভাবে কার্যকরী দায় বা ঋণ শোধের উদ্দেশ্যে দেওয়া হতে হবে। বিবাদী পক্ষ যুক্তিতর্কে উপস্থাপন করে:

ব্যক্তিগত লেনদেনের ভিত্তিহীনতা: বাদী এবং বিবাদীর মধ্যে প্রকৃত কোনো আর্থিক লেনদেন বা ব্যবসায়ী চুক্তি ছিল না।

দাবির বৈপরীত্য: নালিশি আরজিতে দাবিকৃত টাকার পরিমাণ এবং বিবাদীর আর্থিক লেনদেনের তথ্যে অমিল বা গরমিল প্রমাণ করা।

৩. সিকিউরিটি চেক (Security Cheque) সংক্রান্ত যুক্তি

বাণিজ্যিক লেনদেন বা ঋণের জামানত হিসেবে প্রদান করা চেকের ক্ষেত্রে বিবাদী পক্ষের অন্যতম প্রধান যুক্তি থাকে:

চেকটি কোনো নির্দিষ্ট দেনা পরিশোধের জন্য দেওয়া হয়নি, বরং জামানত (Security) হিসেবে প্রদান করা হয়েছিল।

আসল মূলধন শোধ বা চুক্তি শেষ হওয়ার পরও বাদী অসৎ উদ্দেশ্যে সিকিউরিটি চেকটি ব্যাংকে জমা দিয়ে মামলা দায়ের করেছেন।

৪. হারানো, চুরি বা ব্ল্যাঙ্ক চেক (Lost, Stolen or Blank Cheque)

ফাঁকা স্বাক্ষর (Blank Signed Cheque): বিবাদী শুধু স্বাক্ষর করে চেকটি অন্য কোনো কাজে জমা দিয়েছিলেন, কিন্তু বাদী সেখানে নিজের ইচ্ছামতো বিপুল অংকের টাকা ও তারিখ বসিয়ে মামলা করেছেন।

চেক চুরি বা হারানো: চেকটি হারিয়ে বা চুরি গিয়েছিল, যার প্রেক্ষিতে বিবাদী আগেই থানায় জিডি (GD) করেছিলেন বা ব্যাংকে ‘Stop Payment’ (পেমেন্ট বন্ধ করার) নির্দেশ দিয়ে রেখেছিলেন।

৫. নোটিশ না পাওয়া বা ঠিকানা সংক্রান্ত বিভ্রান্তি

নোটিশটি বিবাদীর সঠিক বা সর্বশেষ রেসিডেন্সিয়াল/বিজনেস ঠিকানায় পাঠানো হয়নি।

বিবাদী নোটিশ হাতে পাননি, ফলে আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন।

৬. কোম্পানির মামলা সংক্রান্ত বিশেষ দিক (Section 140)

যদি চেকটি কোনো কোম্পানির হিসাব থেকে দেওয়া হয়:

মূল কোম্পানিকে আসামি না করে কেবল পরিচালক বা কর্মকর্তাকে আসামি করলে মামলাটি আইনগতভাবে রক্ষণেীয় নয়—এই যুক্তি উত্থাপন করা হয়।

অভিযুক্ত ব্যক্তি চেক ইস্যুর সময় কোম্পানির নীতি-নির্ধারণী বা দৈনন্দিন পরিচালনায় দায়িত্বে ছিলেন না বলে যুক্তি দেওয়া হয়।

৭. পারিপার্শ্বিক প্রমাণের ওপর ভিত্তি করে 'সম্ভাব্যতা' তৈরি (Preponderance of Probabilities)

ফৌজদারি মামলার সাধারণ নিয়ম হলো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা, তবে আসামির ক্ষেত্রে নিজের নির্দোষিতা প্রমাণের মান কিছুটা শিথিল (Balance of Probabilities)। বিবাদী পক্ষ যুক্তিতর্কে এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যে, বাদী যে বিবরণ দিয়েছেন তা আইনত ,বাস্তবসম্মত বা যুক্তিসঙ্গত নয়।
সংগৃহীত


#চেকের #মামলায় #বিবাদীপক্ষের #যুক্তিতর্কের বিশেষ #দিকগুলো dishonor

05/09/2026

01/09/2026

জেলা প্রশাসকের উচ্ছেদ নোটিশ/অভিযান/আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ভূমিকাঃ
সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের জমি অথবা ইমারত থেকে তথাকথিত "অবৈধ দখলদার" উচ্ছেদের ক্ষেত্রে জেলা প্রশাসকরা (DC) সাধারণত The Government and Local Authority Lands and Buildings (Recovery of Possession) Ordinance, 1970-এর প্রয়োগ করে থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় আইনের যথাযথ প্রক্রিয়া (Due Process) অনুসরণ করা হয় না।

যখন কোনো সরকারি কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়ে বা মৌলিক অধিকার ক্ষুণ্ন করে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করে, তখন সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (Writ of Certiorari / Mandamus) দায়ের করে প্রতিকার পাওয়া সম্ভব।

এই অর্ডিন্যান্সের Section 5 (Eviction of unauthorised occupant)-এর উপধারা (১) ও (২) এবং আইনি নীতিমালার আলোকে রিট দায়েরের গুরুত্বপূর্ণ গ্রাউন্ডগুলো নিচে বাস্তব উদাহরণসহ পর্যালোচনা করা হলো:

১. তদন্ত ছাড়া নোটিশ প্রদান (Inquiry Required Before Notice):
আইনের বিধান: Section 5 (1)-এ স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থাৎ, কাউকে উচ্ছেদ করার আগে জেলা প্রশাসককে অবশ্যই একটি ন্যূনতম 'তদন্ত' করতে হবে।

রিটের গ্রাউন্ড: যদি দেখা যায় যে, কোনো পূর্ববর্তী ফিল্ড সার্ভে বা নথিপত্র যাচাই-বাছাই (Inquiry) ছাড়াই হঠাৎ করে কাউকে অবৈধ দখলদার আখ্যা দিয়ে নোটিশ দেওয়া হয়েছে, তবে তা আইনের পরিপন্থি।

২. আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও প্রাকৃতিক ন্যায়বিচার (Show Cause Notice & Natural Justice):
আইনের বিধান ও নীতি: আইনের সর্বজনীন নীতি হলো 'অডি অল্টারাম পার্টেম' (Audi Alteram Partem)—কাউকে না শুনে তার বিরুদ্ধে রায় দেওয়া যাবে না।

রিটের গ্রাউন্ড: উচ্ছেদ নোটিশ দেওয়ার আগে ব্যক্তিকে অবশ্যই কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) দিতে হবে। তাকে কেন 'অবৈধ দখলদার' বলা হচ্ছে না এবং তার কাছে কী কাগজপত্র আছে, তা প্রদর্শনের সুযোগ বা 'Opportunity of being heard' না দেওয়া হলে তা সরাসরি 'Natural Justice'-এর লঙ্ঘন। বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উচ্ছেদ করা সংবিধানের লঙ্ঘন।

#জেলা_প্রশাসকের_উচ্ছেদ_নোটিশ #অভিযান #আইনি_পরামর্শ

⛔ জমির রেকর্ড (খতিয়ান) ভুল হলে কীভাবে সংশোধন করবেন? ধাপে ধাপে সম্পূর্ণ গাইড👇জমির রেকর্ড বা খতিয়ানে নাম, দাগ নম্বর, জমির ...
30/08/2026

⛔ জমির রেকর্ড (খতিয়ান) ভুল হলে কীভাবে সংশোধন করবেন? ধাপে ধাপে সম্পূর্ণ গাইড👇
জমির রেকর্ড বা খতিয়ানে নাম, দাগ নম্বর, জমির পরিমাণ, মৌজা বা অন্যান্য তথ্য ভুল থাকলে ভবিষ্যতে জমি বিক্রি, নামজারি, ব্যাংক ঋণ গ্রহণ কিংবা উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ভুল শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী রেকর্ড সংশোধনের উদ্যোগ নেওয়া একান্ত জরুরী।

ধাপ–১: ভুলটি কী ধরনের তা নিশ্চিত করুন

প্রথমে খতিয়ান ভালোভাবে যাচাই করুন। সাধারণত যেসব ভুল দেখা যায়

মালিকের নামের বানান ভুল

পিতা বা মাতার নাম ভুল

দাগ নম্বর ভুল

জমির পরিমাণ কম বা বেশি লেখা

শ্রেণি (ভিটা, কৃষি, পুকুর ইত্যাদি) ভুল

অংশীদারের নাম বাদ পড়া

ভুল ব্যক্তির নামে রেকর্ড হওয়া

ধাপ–২: প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন

সাধারণভাবে নিচের কাগজগুলো প্রয়োজন হতে পারে—

জাতীয় পরিচয়পত্রের কপি

সংশ্লিষ্ট খতিয়ানের কপি

দলিলের সত্যায়িত কপি

পূর্ববর্তী খতিয়ান (যদি থাকে)

নামজারির কপি (যদি হয়ে থাকে)

ওয়ারিশ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ

আবেদনপত্র

ধাপ–৩: ভুলের কারণ নির্ধারণ করুন

ভুল কেন হয়েছে তা বোঝা গুরুত্বপূর্ণ।

যেমন—

জরিপের সময় তথ্য ভুল দেওয়া হয়েছিল।

জরিপকারীর লেখার ভুল হয়েছে।

দলিলের তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয়নি।

নামজারির পর তথ্য হালনাগাদ হয়নি।

ধাপ–৪: রেকর্ড সংশোধনের আবেদন করতে হবে।

আবেদনে উল্লেখ করুন—

আবেদনকারীর পরিচয়

জমির মৌজা

জে.এল. নম্বর

খতিয়ান নম্বর

দাগ নম্বর

ভুলের বিবরণ

কী সংশোধন চান

ধাপ–৫: প্রয়োজনীয় ফি প্রদান করুন

প্রচলিত সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত আবেদন ফি বা কোর্ট ফি (যদি প্রযোজ্য হয়) জমা দিতে হতে পারে। সময়ের সঙ্গে ফি পরিবর্তিত হতে পারে, তাই সংশ্লিষ্ট অফিস থেক জেনে নিন।

ধাপ–৬: শুনানি ও তদন্ত

আবেদন গ্রহণের পর কর্তৃপক্ষ—

কাগজপত্র যাচাই করবেন।

প্রয়োজন হলে মাঠ তদন্ত করবেন।

সংশ্লিষ্ট পক্ষকে শুনানির জন্য ডাকতে পারেন।

প্রয়োজনীয় প্রমাণ গ্রহণ করবেন।

ধাপ–৭: সিদ্ধান্ত

তদন্ত শেষে কর্তৃপক্ষ যদি আবেদন যথাযথ মনে করেন, তাহলে রেকর্ড সংশোধনের আদেশ প্রদান করবেন।

এরপর সংশোধিত তথ্য সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে।

যদি আবেদন নামঞ্জুর হয়?

আপনার আবেদন বাতিল হলে আইন অনুযায়ী উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে। প্রয়োজন হলে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।

রেকর্ড সংশোধনের আগে যেসব বিষয় মনে রাখবেন

✅আবেদন করার আগে সব কাগজপত্র মিলিয়ে নিন।

✅ দলিল, খতিয়ান ও নামজারির তথ্য একে অপরের সঙ্গে মিল আছে কি না যাচাই করুন।

✅ অন্য কারও আপত্তি থাকলে বিষয়টি আগেই সমাধানের চেষ্টা করুন।

✅ সব কাগজের ফটোকপি ও জমা দেওয়ার রসিদ সংরক্ষণ করুন।

✅ দালালের ওপর নির্ভর না করে সরাসরি সরকারি অফিসে যোগাযোগ করুন।

গুরুত্বপূর্ণ পরামর্শ:

রেকর্ড সংশোধন এবং নামজারি এক বিষয় নয়।

নামজারি (Mutation) হলো মালিকানা পরিবর্তনের পর নতুন মালিকের নামে রেকর্ড হালনাগাদ করা।

রেকর্ড সংশোধন হলো বিদ্যমান রেকর্ডে থাকা ভুল তথ্য আইনগতভাবে ঠিক করা।

যদি ভুলটি কেবল বানানগত বা তথ্যগত হয়, তাহলে সংশোধনের আবেদন করতে হবে। আর মালিকানা পরিবর্তন হলে নামজারি করতে হবে।

#জমির_রেকর্ড_সংশোধন_করার_উপায় #রেকর্ড_সংশোধন #খতিয়ান_সংশোধন #জমি_জমা

26/08/2026

কিছু ক্ষেত্রে মামলা ছাড়াই দলিলের টিপসই (আঙুলের ছাপ) পরীক্ষা করা সম্ভব, তবে তা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি ও ...
21/08/2026

কিছু ক্ষেত্রে মামলা ছাড়াই দলিলের টিপসই (আঙুলের ছাপ) পরীক্ষা করা সম্ভব, তবে তা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি ও উদ্দেশ্যের ওপর।

সম্ভাব্য উপায়গুলো হলো:

# উভয় পক্ষের সম্মতিতে ফরেনসিক পরীক্ষা
যদি দলিলে যাঁর টিপসই রয়েছে বলে দাবি করা হচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো সম্মত হন, তাহলে দলিলটি একটি স্বীকৃত ফরেনসিক পরীক্ষাগারে পাঠিয়ে টিপসই পরীক্ষা করা যেতে পারে। পরীক্ষার জন্য তুলনামূলক (specimen) আঙুলের ছাপও দিতে হবে।
ব্যক্তিগত বিশেষজ্ঞের মতামত
একজন যোগ্য ফরেনসিক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দলিল পরীক্ষা করে একটি মতামত দিতে পারেন। তবে আদালতের বাইরে করা এই মতামত আইনগতভাবে আদালতের নির্দেশে করা পরীক্ষার মতো একই ওজন নাও পেতে পারে।

#সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য যাচাই
যদি উদ্দেশ্য হয় দলিলটি আসল কি না বা নিবন্ধিত কি না তা জানা, তাহলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নিবন্ধনসংক্রান্ত তথ্য যাচাই করা যায়। তবে তারা সাধারণত টিপসই ফরেনসিকভাবে মিলিয়ে দেখেন না।

#যদি জাল টিপসই প্রমাণ করে দলিল বাতিল করা বা আইনগত বিরোধ নিষ্পত্তি উদ্দেশ্য হয়, তাহলে বাস্তবে আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষা করানোই সবচেয়ে কার্যকর পদ্ধতি হয়ে থাকে।

Address

74/B/1, RH Home Center, Suite No-204, 2nd Floor, (Lift-2), Green Road, Farmgate
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূমি সংক্রান্ত সমস্যা ও সমাধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share