Advocate Anwarul Hakim Arafat

Advocate Anwarul Hakim Arafat বার কাউন্সিল, জুডিসিয়ারী এবং আইন কর্মকর্তা নিয়োগ সহ বিচার প্রার্থীদের আইনী সহায়তা দেওয়া হয়।

আজ আমার আহনাফ হাকিম সায়ান এর প্রথম তার বাবার সাবেক বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
22/10/2022

আজ আমার আহনাফ হাকিম সায়ান এর প্রথম তার বাবার সাবেক বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আমার জানা সেরা কিছু ওয়েব সাইটের নাম১, Quora.com(সবচেয়ে বড় প্রশ্ন উত্তর ফোরাম)২. Canva.com(ডিজাইনের চমৎকার একটি ফ্রি ওয়েব...
21/10/2022

আমার জানা সেরা কিছু ওয়েব সাইটের নাম

১, Quora.com

(সবচেয়ে বড় প্রশ্ন উত্তর ফোরাম)

২. Canva.com

(ডিজাইনের চমৎকার একটি ফ্রি ওয়েবসাইট)

৩. Upwork.com

(সবচেয়ে বড় freelancing ওয়েবসাইট)

৪. Wikipedia.org

(যে কোন দেশের যে কোন ভাষা শিখতে )

৫. Drive.google.com

(যে কোন ফাইল ক্লাউড স্টোরেজে backup রাখতে)

৬. Duolingo.com

(ফ্রীতে বিশ্বের যে কোন ভাষা শিখতে)

৭. Alibaba.com

(যে কোন বিদেশী পণ্য কিনে নিজের retail বা wholesale ব্যবসা করতে)

৮. pdfpro.co

(যে কোন PDF file অনলাইন এডিট করতে)

৯. maps.goole.com

বিশ্বের যে কোন জায়গার যে কোন এড্রেস (address) খুঁজে বের করতে

১০. Thunkable.com

(কোডিং নলেজ ছাড়া android app তৈরি করতে)

১১. Filehippo.com

(ফ্রীতে আনলিমিটেড কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করতে)

১২. Everytimezone.com

(বিশ্বের যে কোন জায়গার টাইম দেখতে)

১৩. Screenshot.guru

(যেকোন ব্লগ বা ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে)

১৪, Fast.com

(নিজের ইন্টারনেট স্পিড টেস্ট করতে )

১৫. Virusscan.jotti.org

(কম্পিউটারে থাকা যে কোন ফাইল স্ক্যান করে ভাইরাস দূর করতে)

১৬. Copychar.cc

(Special character, smiley বা emoji সরাসরি কপি করে ব্যবহার করতে)

১৭. Codecademy.com

(কোডিং languages অনলাইনে শেখার জন্য)

১৮. Iconfinder.com

(ফ্রীতে লোগো, ব্লগ বা যে কোন প্রয়োজনে হাজার হাজার ICON iamges পেতে)
১৯.
Al Quran: Digital
Update Required To play the media you will need to either update your browser to a recent version or update your Flash plugin .
www.quran. gov.bd
পবিত্র কুরআন বাংলা অনুবাদ সহ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ ) শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
www.quraanshareef. org

(পবিত্র কোরআনের বাংলা অনুবাদের জন্য)

২০. Unsplash.com

(যে কোন প্রয়োজনে ফ্রি স্টক ইমেজের জন্য)

২১.Faxzero.com (অনলাইন ফ্রীতে ফ্যাক্স পাঠাতে)

২২. Grammarly.com

(English writing শুদ্ধ করতে)

২৩. Google Translate

(এক ভাষাকে অন্য ভাষাতে ট্রান্সলেট করার জন্য)

২৪. Kleki.com

(অনলাইন drawing, painting এবং sketch করতে)

২৫. Homestyler.com

(আপনার ঘরের নতুন design এবং style করতে)

পড়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আরও উপকারী সাইট অ্যাড করার চেষ্টা করব

Quora is a place to gain and share knowledge. It's a platform to ask questions and connect with people who contribute unique insights and quality answers. This empowers people to learn from each other and to better understand the world.

দৃষ্টি কাড়ছে সুপ্রিম কোর্টের প্রবেশপথের কোরআনের বাণীঃবাংলাদেশ  সুপ্রিম কোর্টের মাজারগেট সংলগ্ন প্রবেশপথে ন্যায়বিচারের বা...
19/10/2022

দৃষ্টি কাড়ছে সুপ্রিম কোর্টের প্রবেশপথের কোরআনের বাণীঃ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাজারগেট সংলগ্ন প্রবেশপথে ন্যায়বিচারের বাণী সম্বলিত পবিত্র কোরআনের বাণীর ক্যালিগ্রাফি বসানো হয়েছে।

আন্তর্জাতিক শিল্পী জহিরুল হকের হাতের লেখা দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি আইনজীবী ও বিচারপ্রার্থীদের দৃষ্টি কাড়ছে। মাজারগেট গেট দিয়ে ঢুকতে সুপ্রিম কোর্টের প্রবেশপথে চোখে পড়ছে এই ন্যায়বিচারের বাণী।
সূত্র : BDLAWNEWS.COM

অনলাইনে করতে হবে হাইকোর্ট পারমিশনের রেজিস্ট্রেশন।উচ্চ আদালতে আইনজীবী অন্তর্ভুক্তি (হাইকোর্ট পারমিশন) নিবন্ধন ফরম পূরণ কা...
18/10/2022

অনলাইনে করতে হবে হাইকোর্ট পারমিশনের রেজিস্ট্রেশন।

উচ্চ আদালতে আইনজীবী অন্তর্ভুক্তি (হাইকোর্ট পারমিশন) নিবন্ধন ফরম পূরণ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। আগামী ১ নভেম্বরের পর চলমান ম্যানুয়াল পদ্ধতিতে হাইকোর্ট পারমিশনের রেজিস্ট্রেশন ফরম বার কাউন্সিলে জমা দেওয়া যাবে না।

15/10/2022

I've just reached 800 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉
Every one accept my greetings.

09/10/2022

What is ‘Judicial Enquiry’:
The Black’s Law Dictionary inscribes the meaning of the phraseology “Judicial Enquiry” in the following wordings “an official in-Court investigation of events, facts and actions to address a question of law and render an opinion”. Commonly, Judicial Enquiry is known to be an enquiry, of any accident or crime, carried out by a Judge or Judicial Magistrate upon being directed by a Court of law/by the President of the Country/by the Parliament/by the Cabinet/by the Prime Minister. (Criminal) Md. Aynul Haque alias Abdul Mannan -Vs.- The State and another (2018) 12 ALR (HCD) 424-439

স্বেচ্ছায় পদত্যাগে পেনশন সুবিধা পেতে বাধা হবে না। রীট পিটিশন নং-৫৩২৩/২০১৬ এর রায়ের পূর্ণাঙ্গ কপি।সরকারি চাকরি থেকে স্বেচ...
08/10/2022

স্বেচ্ছায় পদত্যাগে পেনশন সুবিধা পেতে বাধা হবে না। রীট পিটিশন নং-৫৩২৩/২০১৬ এর রায়ের পূর্ণাঙ্গ কপি।

সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন সুবিধা না পাওয়া সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের অংশবিশেষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি-৩০০(এ) অনুযায়ী, সরকারি চাকরি থেকে কেউ পদত্যাগ করলে অথবা অসদাচরণ, দেউলিয়া, অদক্ষতা অথবা নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে তাঁর চাকরি বাজেয়াপ্ত বলে বিবেচিত হয়। তবে বিধির ৩০০(বি) বলছে, অন্য কোনো পেনশনযোগ্য চাকরিতে যোগদানের উদ্দেশ্যে কেউ পদত্যাগ করলে তা সরকারি চাকরি থেকে পদত্যাগ হিসেবে গণ্য হবে না। হাইকোর্ট চাকরি থেকে পদত্যাগের কারণে পেনশন না পাওয়াসংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) প্রথম খণ্ডের বিধি-৩০০(এ) অংশটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেছেন।রিট আবেদনকারী পক্ষ জানায়, অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ওই বছরের ৩১ জানুয়ারি থেকে তাঁর পদত্যাগপত্র কার্যকর হয়। পরবর্তী সময়ে এককালীন পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। আবেদন মঞ্জুরের কথা জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০১৫ সালে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বরাবর চিঠি পাঠানো হয়। ওই বছরের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে মাহবুব মোরশেদের পেনশনসংক্রান্ত কেসটি (বিষয়) ফেরত দিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত (যত দিন চাকরিতে ছিলেন) হবে অর্থাৎ পেনশনের জন্য তা গণনাযোগ্য হবে না (বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩)। পেনশনারের (মাহবুব মোরশেদ) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি বলে পেনশনপ্রাপ্ত নন (১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা)।এ অবস্থায় বিধি-৩০০ এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জে করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন। শুনানি নিয়ে ২০১৬ সালের ৮ মে হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে হাইকোর্ট গত ১৮ মার্চ রায় দেন। হাইকোর্ট ২০১৫ সালের ২৫ মার্চের ওই চিঠি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিল ঘোষণা করেছেন। একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশন ও অন্যান্য বকেয়া সুবিধা গণনা এবং মঞ্জুর করতে সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।
(উল্লেখ্য এটা মূল রীট পিটিশনের আদেশের কপি, রীটের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার পর অবহিত করা হবে)সংগৃহীত।

পরবর্তী আপডেট পেতে পেইজটি
দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
ধন্যবাদ।

08/10/2022

প্রাপ্তির শেষ কোথায়?

😟বিবাহিত?
সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!

😟অবিবাহিত?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!

😟ধনী?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!

😟গরীব?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা!

😟শিশু?
কবে যে বড় হবো? সবাই ছোট-ছোট বলে!

😟প্রাপ্তবয়স্ক?
ইশ্! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!

😟সন্তানপ্রাপ্ত?
এইগুলোর যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল। একটাও মানুষ হলো না। যাদের সন্তান নেই তারাই ভালো আছে!

😟নিঃসন্তান?
আল্লাহ্, পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!

😟চাকুরীজীবি?
দিনভর এত খাটুনি আর ভালো লাগে না!

😟বেকার?
কবে যে একটা চাকুরী হবে!

😟সেলিব্রেটি?
মুখ লুকাতে ব্যস্ত!

😟সাধারণ ব্যাক্তি?
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!

✔️এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই।

কাজেই আসুন, যে যেই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ বলে, সেখান থেকেই নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি।
আলহামদুলিল্লাহ।

(সংগৃহীত)



08/10/2022

#আহনাফ এর ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে: এখন আহনাফ তার বাপের চেয়ে বেশি পপুলার সোসাল মিডিয়ায়! কত কত পরিচিত ও অপরিচিত মানুষজন ইনবক্সে নক দিয়ে তার খোঁজ খবর নেয়! তারে নিয়ে পোস্ট করিনা কেন, সেটা ও অভিযোগ! তাই জানাতে আসলাম সবার উদ্দেশ্যে সে বেশ ভালো আছে ।
আলহামদুলিল্লাহ। 💓 তার বয়স ৩ মাস ছুঁইছুঁই , কি এক অদ্ভুত ভাষায় কথা বলে,যার কোন মর্মার্থ বুঝিনা তবে অনুভব করি স্বর্গীয় সুখ পিতাপুত্রের কথোপকথনে 😄 দোয়া চাই আমাদের #আহনাফ_হাকিম_সায়ান বাবার জন্য। আর সবার ভালোবাসা ও দোয়ার জন্য আবারো ধন্যবাদ। আল্লাহুম্মা বারিক লাহু।

07/10/2022

পুরাতন দলিল আপনার উপজেলার সাব-রেজিস্টার অফিসে পাবেন না, পাবেন জেলা সাব-রেজিস্টার অফিসে।

আপনার উপজেলা/জেলা যদি আগে অন্য জেলার অধীন থাকে তাহলে সাবেক জেলা সাবরেজিস্টার অফিসে পুরাতন দলিল পাবেন।

পরবর্তী পোস্ট পেতে পেইজটিতে follow দিয়ে পাশে থাকুন।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Anwarul Hakim Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Anwarul Hakim Arafat:

Share