25/08/2022
ইসলামী উত্তরাধিকার আইনের সংক্ষিপ্ত বর্ণনা
উল্লেখ্য যে এটি উত্তরাধিকারি আইনের সংক্ষিপ্ত এ নিয়ম গুলো প্রাথমিক ,এদের দ্বারাই মোটামুটি সব বন্টন হিসাব করা যায়, আরও কয়েকটা শর্ত রয়েছে যা বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ হয়।
এখানে,
অধস্তন = মৃত ব্যক্তির পুত্র,কন্যা, পৌত্র,পৌত্রি…ইত্যাদি।
উর্ধ্বতন = মৃত ব্যক্তির পিতা,দাদা…ইত্যাদি ।
আসাবা = অবশিষ্টাংশ ভোগী ।
১ম উত্তরাধিকারি. যাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশীদার ১২জনঃ
১.পিতা
(ক) ১/৬, যদি পুং অধস্তন(পুত্র,পৌত্র ইত্যাদি) থাকে
(খ)১/৬ + আসাবা, যদি স্ত্রী অধস্তন (কন্যা, পৌত্রী ইত্যাদি) থাকে
(গ)আসাবা, কোন অধস্তন না থাকলে
২.দাদা
(ক) ১/৬, যদি পুং অধস্তন থাকে
(খ) ১/৬ + আসাবা, যদি স্ত্রী অধস্তন থাকে
(গ)আসাবা, কোন অধস্তন না থাকলে
(ঘ) কিছু পাবেনা , যদি পিতা থাকে
৩. স্বামী
(ক) ১/২, মৃত স্ত্রীর কোন অধস্তন না থাকলে
(খ)১/৪, মৃত স্ত্রীর কোন অধস্তন থাকলে
৪. সৎ ভাই (মায়ের পক্ষের)
(ক) ১/৬ , (একজন হলে)
(খ) ১/৩, (একাধিক হলে)
(গ) কিছু পাবেনা, অধস্তন বা উর্ধ্বতন থাকলে
৫. স্ত্রী
(ক) ১/৪, অধস্তন না থাকলে
(খ)১/৮, কোন অধস্তন থাকলে
৬.কন্যা
(ক) ১/২, (একজন হলে) পুত্র নেই
(খ)২/৩, (একাধিক হলে) পুত্র নেই
(গ) পুত্র থাকলে ১:২=কন্যা:পুত্র
৭.পৌত্রী
(ক) ১/২, ( একজন) কন্যা নেই
(খ) ২/৩, ( একাধিক) কন্যা নেই
(গ)১/৬ ,কন্যা একজন
(ঘ)কিছু পাবেনা , কন্যা একাধিক
(ঙ)আসাবা, কন্যা একাধিক এবং পৌত্রির ভাই বা অধস্তন থাকে
(চ) কিছু পাবেনা পুত্র থাকলে
৮. সহোদর বোন:
(ক) ১/২ (একজন)
(খ)২/৩ (একাধিক)
(গ)আসাবা, ভাই থাকলে (সেেেত্র বোন:ভাই=১:২)
(ঘ)আসাবা, স্ত্রী অধস্তন (কন্যা,পৌত্রী ) থাকলে
(ঙ) কিছু পাবেনা ,পুং অধস্তন বা উর্ধতন থাকলে
৯. পিতার পক্ষের সৎ বোন
(ক) ১/২ (একজন)
(খ) ২/৩ (একাধিক)
(গ)১/৬, একজন সহোদর বোন থাকলে
(ঘ)কিছু পাবেনা,একাধিক সহোদর বোন
(ঙ) আসাবা, একাধিক সহোদর বোন ও সৎ বোনের ভাই থাকলে
(চ) আসাবা, কন্যা বা পৌত্রী থাকলে
(ছ) কিছু পাবেনা ,পুং অধস্তন বা উর্ধতন থাকলে ও স্ত্রী অধস্তন (কন্যা,পৌত্রী ) থাকলে
১০.মায়ের পক্ষের সৎ বোন
(ক) ১/৬ (একজন)
(খ) ১/৩ (একাধিক বা সাথে সৎ ভাই থাকলে) শুধুমাত্র এখানে ভাই:বোন=১:১
(গ)কিছু পাবেনা, যদি অধস্তন বা উর্ধ্বতন থাকে
১১.মাতা
(ক) ১/৬ যদি অধস্তন বা যে কোন প্রকারের ভাই বা বোন একাধিক থাকে
(খ) ১/৩ যদি অধস্তন না থাকে বা যে কোন প্রকারের ভাই বা বোন একাধিক না থাকে
(গ) অবশিষ্টর ১/৩, যদি অধস্তন না থাকে বা যে কোন প্রকারের ভাই বা বোন একাধিক না থাকে কিন্তু পিতা মাতা থাকে তাহলে মাতা অবশিষ্টর ১/৩ অংশ পাবে।
১২.দাদী
(ক)১/৬,পিতা-মাতা না থাকলে
(খ)কিছু পাবেনা, পিতা-মাতা থাকলে
২য় উত্তরাধিকারিঃ
আসাবাগণ (যাবিল ফুরুজদের মধ্যে বন্টিত হবার পর যারা অবশিষ্টাংশ পায়)
১. পুত্র,পৌত্র,প্রপৌত্র, পিতা,দাদা,পরদাদা, ভাই,ভাতিজা,ভাতিজা পুত্র, চাচা,চাচাত ভাই চাচাত ভাইয়ের পুত্র ক্রম অনুসারে আসাবা হবে
২.কন্যা,পৌত্রী,সহোদর ও পিতার পরে সৎ বোন: তাদের ভাই থাকলে আসাবা হবে এবং ১:২ অনুপাতে অংশীদার হবে
৩.যথাক্রমে সহোদর বোন ও পিতার পরে সৎ বোন: মৃত ব্যক্তির এক বা একাধিক কন্যা থাকলে ক্রম অনুসারে আসাবা হবে
*ক্রম অনুসারে হলে বোঝায় ১ম জন আসাবা হলে পরের আর কেউ হবে না, ১ম জন না থাকলে ২য় জন হবে ইত্যাদি
৩য় উত্তরাধিকারি:
যাবিল আরহাম:
দুর সম্পর্কের আত্মীয়স্বজন,উপরের দুই শ্রেনীর অনুপস্থিতে যারা অংশীদার হয়,যেমন -দৌহিত্র,দৌহিত্রী,ভাগিনা,ভাগিনী,খালা,ফুফু ইত্যাদি।