Income tax advice

Income tax advice Mahady Hasan Rumman
Advocate
Income Tax, Criminal and Company law adviser
01997954924 and 01947201065

16/08/2022

বিদেশে যে কোনোভাবে আয় করা অপ্রদর্শিত অর্থ এখন থেকে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দেশে আনা যাবে। মাত্র ৭ শতাংশ কর দিলেই ওই অর্থ বৈধ হবে এবং আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে।

অর্থ আইন, ২০২২ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা- 19F অনুসারে ০১ জুলাই, ২০২২ হতে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে ৭% কর প্রদান করে বাংলাদেশের বাহিরে যেকোনোরূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক হতে এ সংক্রান্ত একই সার্কুলার পত্র নং-২৬, তারিখঃ ১৮ জুলাই, ২০২২ ইতোমধ্যে জারি করা হয়েছে।

বিদেশে অর্জিত অর্থ সহজে দেশে আনতে ‘অফশোর ট্যাক্স অ্যামনেস্টি’ কার্যক্রম নিয়ে ব্যাংকগুলোর শাখা পর্যায়ে বিজ্ঞপ্তি আকারে প্রদর্শন ও প্রচার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

27/07/2022

সিটি কর্পোরেশন,পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করতে রিটার্ন দাখিল করা আবশ্যক

24/07/2022

৫ লক্ষ টাকার অধিক ব্যাংকে সঞ্চয়পত্র ক্রয় বা পোস্ট অফিসে ৫ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র হিসাব খোলায় রিটার্ন জমা প্রদান আবশ্যক

ব্যাংকের অনেক কাস্টমার এই মেসেজ পেয়েছেন।  যাদের ৫ লাখের বেশি টাকা FDR আছে তাদেরকে রিটার্ন জমা দিয়ে তার কপি ব্যাংকে জমা দ...
22/07/2022

ব্যাংকের অনেক কাস্টমার এই মেসেজ পেয়েছেন। যাদের ৫ লাখের বেশি টাকা FDR আছে তাদেরকে রিটার্ন জমা দিয়ে তার কপি ব্যাংকে জমা দিতে হবে। যদি না দেয় তাহলে ১৫% ট্যাক্স কাটা হবে।

21/07/2022

সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স “Trade Licence” প্রাপ্তি এবং নবায়ন করতে রিটার্ন জমা প্রদান আবশ্যক

20/07/2022

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ৫ লক্ষ বা তার অধিক টাকা ঋন গ্রহণ করতে হলে ট্যাক্স রিটার্ন জমা প্রদান করতে হবে

19/07/2022

১লা জুলাই ২০২২ থেকে যে সমস্ত কাজে ট্যাক্স রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকারপত্র/ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে:

অর্থ আইন- ২০২২ অনুসারে এখন থেকে সরকারী/বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেবা নিতে বাধ্যতামূলক 'ট্যাক্স রিটার্ন জমার প্রাপ্তিস্বীকারপত্র/ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। তাঁরমধ্যে গুরুত্বপূর্ণ/ উল্লেখযোগ্য কিছু খাত হলঃ

১) সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স করতে কিম্বা সেটা নবায়ন করতে।

২) মোটরগাড়ির রেজিস্ট্রশেন/মালিকানা পরিবর্তন/ফিটনেস নবায়ন করতে।

৩) ক্রেডিট কার্ড পেতে কিম্বা ক্রেডিট কার্ড চালু রাখতে।

৪) ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫,০০,০০০ টাকার অধিক লোনের জন্য আবেদন করতে।

৫) ৫,০০,০০০ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয় করতে অথবা পোস্টাল সঞ্চয় হিসাব খুলতে। ৬) ব্যাংক হিসাবে ১০,০০,০০০ টাকার অধিক অর্থ জমা রাখতে অথবা অ্যাকাউন্ট চালু রাখতে।

৭) আমদানির জন্য এলসি খুলতে এবং আমদানি/রফতানির লাইসেন্স পেতে/ সেটা সচল রাখতে।

(৮) পণ্য বা সেবা সরবরাহ, চুক্তি সম্পাদন ইত্যাদি কাজের জন্য টেন্ডার/ দরপত্র জমা দিতে। ৯) কোন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা বা প্রশাসনিক পদে চাকুরিরত ব্যক্তিদের বেতন-ভাতা পেতে। ১০) সরকারি/আধাসরকারি প্রতিষ্ঠানে ১৬,০০০ টাকা/তার বেশি মূল বেতন প্রাপ্তদের বেতন পেতে।

১১) এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ব্যক্তিগন মাসিক ১৬,০০০ টাকা বা তার বেশি বেতন পেতে।

১২) কোন কোম্পানির এজেন্সি বা ডিসট্রিবিউটরশিপ পেতে/ চালু রাখতে।

১৩) কোন ব্যবসায়িক/ পেশাজীবী সংগঠনের সদস্য পদ পেতে/ নব্বয়ন করতে। ১৪) কোন কোম্পানির পরিচালক অথবা স্পন্সর শেয়ারহোল্ডার হতে।

(১৫) ডিজিটাল প্লাটফর্মে কোন পণ্য/সেবা বিক্রি করতে।

১৬) পরামর্শ, কাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ নিরাপত্তা সেবার বিল পেতে।

১৭) সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকার বিল্ডিং নির্মাণের নকশা অনুমদনের আবেদন করতে।

১৮) বাণিজ্যিক/শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ পেতে কিম্বা সেটা চালু রাখতে। ১৯) সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক ভবনে গ্যাস সংযোগ পেতে কিম্বা সেটা চালু রাখতে।

২০) সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুত লাইন পেতে কিম্বা সেটা চালু রাখতে। ২১) সিটি কর্পোরেশন/পৌরসভা এলাকায় ইংলিশ মিডিয়াম/ ইংলিশ ভার্সন স্কুলে সন্তান ভর্তি করতে।

২২) ড্রাগ/ফায়ার/বিএসটিআই লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র পেতে কিম্বা নবায়ন করতে।

২৩) ডাক্তার, প্রকৌশলী, আইনজীবীসহ পেশাজীবী সংগঠনের সদস্যপদ পেতে কিন্তুা চালু রাখতে।

২০) সিটি কর্পোরেশন, জেলা পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লাখ টাকার অধিক দলিল

মূল্যের জমি, দালান, ফ্ল্যাট বিক্রয়/ হস্তান্তর/বায়নানাম রেজিঃ করতে যে সকল ব্যক্তি উপরোক্ত বিষয়/সেবাগুলো প্রদান বা অনুমোদনের দায়িত্তে থাকবেন তিনি/তারা যদি উক্ত রিটার্ন জমার রশিদ/ট্যাক্স সার্টিফিকেট যথাযথভাবে খাচায় না করেন তাহলে অনধিক ১০ লাখ টাকা জরিমানা আরোপ করা হতে পারে।

ট্যাক্স আইন সংক্রান্ত যে কোন পরামর্শ সেবার জন্য যোগাযোগ করুন: ০১৯৪৭২০১০৬৫

Address

32 Court House Street(Chowdhury Bari) 1st Floor Room No 206, Agorbatigoli, Kotwali
Dhaka

Telephone

+8801997954924

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income tax advice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Income tax advice:

Share

Category