IP Conservator

IP Conservator Patent and Trademark Attorney Firm

‼️ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সম্পর্কে এক্সপার্ট পরামর্শ পেতে এবং ব্যবসার ব্র্যান্ড পরিচয় সুরক্ষিত করতে, বিস্তারিত জানতে মে...
21/06/2025

‼️ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সম্পর্কে এক্সপার্ট পরামর্শ পেতে এবং ব্যবসার ব্র্যান্ড পরিচয় সুরক্ষিত করতে, বিস্তারিত জানতে মেসেজ দিন অথবা যোগাযোগ করুন: 01921429332 অথবা 01609337079(হোয়াটসঅ্যাপ)‼️

➡️আপনার ব্যবসার পরিচয় কী? আপনার লোগো, নাম, এবং স্লোগান - এগুলোই আপনার ব্র্যান্ডকে অন্যদের থেকে আলাদা করে তোলে। লোগো ও ট্যাগলাইন সুরক্ষিত রাখতে ট্রেডমার্ক নিবন্ধন করে নিন।

➡️ট্রেডমার্ক কেন জরুরি?
✔️ আইনি সুরক্ষা: ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আপনার ব্র্যান্ড নাম এবং লোগোকে আইনগতভাবে সুরক্ষা দেয়।
✔️ ব্র্যান্ড ভ্যালু বজায় রাখা: ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ছাড়া, কেউ আপনার নাম বা লোগো নকল করে বাজারে মানহীন পণ্য ছড়াতে পারে।
✔️ গ্রাহকের আস্থা: রেজিস্টার্ড ট্রেডমার্ক থাকা মানে গ্রাহকের কাছে এটি একটি নির্ভরযোগ্য এবং আসল ব্র্যান্ড।
✔️ প্রতিযোগিতায় এগিয়ে থাকা: ট্রেডমার্ক আপনাকে প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে।

➡️ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতি
✅ধাপ-১: ট্রেডমার্ক আবেদন (Trademark Filing)
যেকোনো ব্যক্তি যিনি একটি ট্রেডমার্কের মালিক হতে চান, তিনি মহাপরিচালক, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর(ডিপিডিটি), বাংলাদেশে নির্ধারিত পদ্ধতিতে লিখিতভাবে আবেদন করতে পারবেন।

✅ধাপ-২: পরীক্ষা (Examination)
নতুন ট্রেডমার্ক আবেদন দাখিলের ২-৪ মাসের মধ্যে ট্রেডমার্ক পরীক্ষক কর্তৃক পরীক্ষা করা হয়। আবেদনটি স্বতন্ত্রতা, সম্ভাব্য বিরোধ এবং প্রতারণার জন্য পরীক্ষা করা হয়। যদি ট্রেডমার্ক আবেদন সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে, তবে সংশ্লিষ্ট পরীক্ষক, ট্রেডমার্ক জার্নালে বিজ্ঞাপনের জন্য একটি পত্র জারি করবেন। যদি ট্রেডমার্ক আবেদন সমস্ত প্রয়োজনীয়তা পূরণ না করে, তবে পরীক্ষক আপত্তির নোটিশ জারি করবেন।

✅ধাপ-৩: আপত্তির জবাব বা আপত্তির শুনানি (Reply of objection or objection hearing)
পরীক্ষক কর্তৃক উত্থাপিত যেকোনো আপত্তি দুটি উপায়ে নিষ্পত্তি করা যেতে পারে, যথা: আপত্তির জবাব এবং আপত্তির শুনানি। যদি কর্তৃপক্ষ উপস্থাপনা বা শুনানির পর সন্তুষ্ট হয়, তবে পরবর্তী ধাপ হবে প্রকাশনা। অন্যথায়, ট্রেডমার্ক আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

✅ধাপ-৪: প্রকাশনা (Publication)
প্রকাশনা ফি জমা দেওয়ার সাপেক্ষে, ট্রেডমার্কটি ট্রেডমার্ক জার্নালে প্রকাশিত হবে।

✅ধাপ-৫: বিরোধিতা (Opposition)
যখন একটি ট্রেডমার্ক, ট্রেডমার্ক জার্নালে বিজ্ঞাপনিত হয়, তখন প্রকাশনার তারিখ থেকে দুই মাসের মধ্যে যেকোনো ব্যক্তি বিরোধিতা করতে পারে।

✅ধাপ-৬: নিবন্ধন (Registration)
প্রকাশিত ট্রেডমার্কের বিরুদ্ধে কোনো বিরোধিতা দাখিল না হলে, আবেদনকারীকে নিবন্ধন ফি জমা দেওয়ার জন্য বলা হবে। নিবন্ধন ফি পাওয়ার পর, নিবন্ধন ফি জমা দেওয়ার তারিখ থেকে ২-৪ মাসের মধ্যে নিবন্ধন সনদ জারি করবেন।

✅ট্রেডমার্কের মেয়াদ (Validity of Trademark)
প্রাথমিকভাবে, একটি নিবন্ধিত ট্রেডমার্ক দাখিলের তারিখ থেকে সাত বছর এবং পরবর্তীতে নবায়ন ফি জমা দেওয়ার শর্তে প্রতি মেয়াদে দশ বছরের জন্য অনির্দিষ্টকালের জন্য নবায়নযোগ্য।

‼️যোগাযোগের জন্য : 01921429332 অথবা 01609337079 (হোয়াটসঅ্যাপ)‼️

website: www.ipconservator.com

✅Make IP Protection Easy❕❕
18/06/2025

✅Make IP Protection Easy❕❕

Address

Boatghat Namapara, Khilkhet, Dhak
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when IP Conservator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share