The Lex Solutionis

The Lex Solutionis " The Lex Solutionis" is a reliable, Complete and one-stop Legal Service providing Law Firm in Bangladesh.

Our Legal team consists of Former Judges, Barristers,Advocates & Legal Consultants. Our Legal team are dedicated to work,hard for the success. The Lex Solutionis are Committed to provide highest level of Legal support on a timely, efficient,effective manner maintaining the highest standards of legal professional Fidelity. Practice Areas:
- Civil & Criminal Litigation
-Company Law
- Tax & Vat
-Writ
-Banking & Business Laws
- Immigration Law
- ADR (Mediation & Arbitration)

28/08/2026
সম্পত্তি দান করেও দাতা আজীবন ভোগদখলের অধিকার রাখতে পারবেনঃ জাতীয় সংসদে বিল উত্থাপন।________________________________Trans...
28/08/2026

সম্পত্তি দান করেও দাতা আজীবন ভোগদখলের অধিকার রাখতে পারবেনঃ জাতীয় সংসদে বিল উত্থাপন।
________________________________

Transfer of Property Act, 1882 এ নতুন Section 122A এবং Section 122B সংযোজন করা হয়েছে।

ধারা ১২২A: ভোগদখলের অধিকার সংরক্ষণ করে দানঃ

✅নতুন Section 122A অনুযায়ী, কোনো ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি দান করার সময় নিজের আজীবন ভোগদখল বা ব্যবহার করার অধিকার (Usufruct) সংরক্ষণ করতে পারবেন।

✅অর্থাৎ, সম্পত্তি দান করে দিলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি থেকে ভোগ বা ব্যবহার করার অধিকার নিজের কাছে রাখতে পারবেন।

তবে এই সুবিধা নির্দিষ্ট সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন:

✅বাবা-মা তার সন্তান বা নাতি-নাতনিকে দান করতে পারবেন।

✅সন্তান বা নাতি-নাতনিও বাবা-মা বা দাদা-দাদিকে দান করতে পারবেন।

✅স্বামী-স্ত্রীর মধ্যেও এ ধরনের দান করা যাবে।

✅স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই ধরনের দানের ঘোষণা Registration Act, 1908 এর Section 17(1)(a) অনুযায়ী রেজিস্টার্ড দলিলের মাধ্যমে করতে হবে।

#দাতা জীবিত থাকা অবস্থায় গ্রহীতা মারা গেলে কী হবে?

✅যদি দাতা জীবিত থাকা অবস্থায় দানগ্রহীতা মারা যান, তাহলে দান করা সম্পত্তি আইন অনুযায়ী দানগ্রহীতার উত্তরাধিকারীদের কাছে চলে যাবে।

✅তবে দাতার আজীবন ভোগদখলের অধিকার বহাল থাকবে এবং সেই অধিকার সম্পত্তির সঙ্গে সংযুক্ত থাকবে।

#এই দান কি বাতিল করা যাবে?

নতুন Section 122B অনুযায়ী, রেজিস্ট্রেশনের পর এ ধরনের দান সাধারণভাবে Irrevocable হবে তবে কিছু ব্যতিক্রম রয়েছে।

১. দাতা ও গ্রহীতার পারস্পরিক সম্মতিতেঃ

দাতা ও গ্রহীতা উভয়ে সম্মত হলে এবং রেজিস্টার্ড দলিলের মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন, বাতিল বা অন্যভাবে অধিকার নিয়ে ব্যবস্থা নেওয়া যাবে। যেমন আর্থিক, চিকিৎসা, শিক্ষা, পারিবারিক বা অন্য কোনো প্রকৃত প্রয়োজন দেখা দিলে।

২. একজনের সম্মতি পাওয়া সম্ভব না হলেঃ

✅গ্রহীতা বা দাতার মধ্যে কারও সম্মতি যদি তার অপ্রাপ্তবয়স্কতা, নিখোঁজ হওয়া, মানসিক অক্ষমতা, আইনগত অক্ষমতা বা অন্য কোনো যথেষ্ট কারণে পাওয়া না যায়, তাহলে অপর পক্ষ District Judge-এর কাছে আবেদন করতে পারবেন।

✅District Judge প্রয়োজনীয় ক্ষেত্রে দান পরিবর্তন, বাতিল বা Section 122A-এর অধীনে সৃষ্ট অধিকার নিয়ে ব্যবস্থা গ্রহণের অনুমতি দিতে পারবেন।

Judge কী করবেন?

এ ধরনের আবেদন পাওয়ার পর আদেশ দেওয়ার আগে District Judge:

১. সংশ্লিষ্ট সকল আগ্রহী ব্যক্তিকে নোটিশ দেবেন;

২. প্রয়োজনীয় তদন্ত (Inquiry) করবেন; এবং

৩. আবেদনটি সৎ উদ্দেশ্যে (Good Faith) করা হয়েছে কি না, সে বিষয়ে সন্তুষ্ট হবেন।

ায়: নতুন আইনে এখন সম্পত্তি দান করার পরও নির্দিষ্ট সম্পর্কের মধ্যে দাতা চাইলে নিজের আজীবন ভোগদখলের অধিকার সংরক্ষণ করতে পারবেন। তবে এই ধরনের দান রেজিস্ট্রেশন এবং আইন নির্ধারিত শর্ত মেনে করতে হবে।

Address

Suite-501, 193 Shahid Sayed Nazrul Islam Sarani, Dhaka-1000
Dhaka
SUITE-501,193SHAHIDSAYEDNAZRULISLAMSARANI,DHAKA-1000

Alerts

Be the first to know and let us send you an email when The Lex Solutionis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share