Silmon sheba সিলমুন ই সেবা

Silmon  sheba সিলমুন ই সেবা Expouse My Platform

31/05/2022

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা অাপনার জীবনকে বদলে দেবে-
১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।
৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
৯। টয়লেটে থুথু ফেলবেন না।
১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।
১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।
১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।
২১। বন্ধুদের সন্দেহ করবেন না।
২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।
২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।
২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!
২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।
৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।
৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!
৩৯। অন্ধকারে কিছু খাবেন না।
৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)

পিতা মাতার ভরন পোষণ
06/12/2021

পিতা মাতার ভরন পোষণ

মানুষের কোষএর ছবি
26/09/2021

মানুষের কোষএর ছবি

গাছের রোগ
02/08/2021

গাছের রোগ

E namgari
12/06/2021

E namgari

ফু দিয়ে পান করা নিষেধ
30/11/2020

ফু দিয়ে পান করা নিষেধ

ফুঁ দিয়ে পানি পান করা নিষেধ কেন?

প্রকাশঃ আহলে সাদিক মিডিয়া

পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবনের অস্তিত্ব কখনোই কল্পনা করা যায় না। পানি নেই বলে অন্য কোনো গ্রহে জীবনের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু জীবন কেন, মানবসভ্যতাও গড়ে উঠেছে এই পানিকে ঘিরেই। আগের দিনে পৃথিবীর সব বড় শহর-বন্দর গড়ে উঠেছে নদী বা সমুদ্রকে কেন্দ্র করেই।

প্রত্যেক মানুষকে বেঁচে থাকার তাগিদে পানি পান করতে হয়। কিন্তু যদি তা পান করার সময় রাসুল (সা.)-এর সুন্নতের অনুসরণ না করা হয়, তবে তা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।
হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) পানপাত্রে নিঃশ্বাস ফেলতে ও তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৪২৮)

প্রিয় নবী (সা.) আমাদের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন। যার মধ্যে অন্যতম হলো পানি পানের সময় পাত্রে নিঃশ্বাস না ফেলা। অনেকের কাছে বিষয়টি হালকা মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

বেশির ভাগ সাধারণ মানুষই মনে করে, এটি নিছক পানি পানের আদব। যেহেতু পানি পান করার সময় পাত্রে নিঃশ্বাস ত্যাগ করলে পাত্র ঘোলা হয়ে যায়। কিন্তু বাস্তবতা শুধু এটিই নয়। পানি পানের সময় পাত্রে নিঃশ্বাস ফেলার দরুন সেই পানি বিষাক্ত হয়ে যায়।
বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মানুষ শ্বাস-প্রশ্বাসের জন্য নাক ও মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। নিঃশ্বাসে থাকে দেহের দূষিত বাষ্প ও রোগ-জীবাণুবাহী অপেক্ষাকৃত ভারী বায়বীয় পদার্থ কার্বন ডাই-অক্সাইড, যা খাবার কিংবা পানির সঙ্গে মিশে আবার মানুষের দেহের ভেতরে প্রবেশ করে। ফলে শরীরে বিভিন্ন রোগ-জীবাণুর আস্তানা গড়ার সুযোগ সৃষ্টি হয়।

বিশুদ্ধ পানির জন্য মানুষ কত কিছুই না করছে। উন্নত বিশ্বে এই খাতে খরচ করা হচ্ছে কোটি কোটি ডলার। ডিডাব্লিউর তথ্য মতে, জার্মানিতে চারজনের একটি পরিবার বিশুদ্ধ পানির জন্য দেড় হাজার ইউরো ব্যয় করে। এত কিছু করার পরও যদি কেউ পানি পান করার সময় রাসুল (সা.)-এর এই হাদিসটির ওপর আমল না করে, তাহলে তার পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে, অনেকের এভাবে পানি পান করতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে পারে। কিংবা অতৃপ্তি থেকে যেতে পারে, তারা কী করবে? তার সমাধানও দিয়েছেন প্রিয়নবী (সা.)।

হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) পানীয় পানকালে তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন। একটি লোক নিবেদন করল, ‘পানপাত্রে (যদি) আমি খড়কুটো দেখতে পাই?’ তিনি বলেন, ‘তাহলে তা ঢেলে ফেলে দাও।’ সে নিবেদন করল, ‘এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না।’ তিনি বললেন, ‘তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো।’ (রিয়াদুস সালেহিন, হাদিস : ৭৬৯)

শুধু পানি কেন, যেকোনো গরম খাবারও ফুঁ দিয়ে খাওয়া উচিত নয়। তাতে শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর সুন্নতের অনুসরণ করার তাওফিক দান করুক। আমিন।

26/11/2020

😭একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ

> দুধে: ফরমালিন

> গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন

> মাছে: ফরমালিন

> শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট

> আম, লিচু জাম পাকাতে: কারবাইড

> আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন

> ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক

> তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট

> কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড

> কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া

> মসলায়: ইটের গুড়া

> হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড

> মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া

> দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল

> আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং

> ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে

> বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে

> চাল চকচক করতে: ইউরিয়া

> পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।

(সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: 2, তারিখ: 26/05/2018)

আরও আছে...
🚩 পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।

🚩 ফলে হরমোন প্রয়োগ করা হয়।

🚩 সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।

🚩খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।

🚩 জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।

🚩রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।

🚩 মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।

🚩সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।

🚩সয়াবিনে পামওয়েল।

🚩শুটকিতে কিটনাশক।

🚩কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।

কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন।
বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে।
আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই....

✍️কালেক্টেড

24/11/2020

🌅 আপনার সন্তানকে বলবেন না যে কথা গুলো :

১. আপনার শিশুকে বলবেন না:
দেয়ালে দৃশ্য বা ছবি এঁকো না।
বরং তাকে বলুন:
তুমি তোমার খাতায় দৃশ্য বা ছবি আঁকো, আঁকা শেষ হলে দৃশ্য বা ছবিটা দেয়ালে বা ফ্রিজের ওপর বা বোর্ডে লটকে দিবে।

২. আপনার সন্তানকে বলবেন না:
উঠো! নামাজ পড়ে নাও, না হলে জাহান্নামে যাবে।
বরং তাকে বলুন:
চলো! একসাথে নামাজ টা আদায় করে নিই, তাহলে জান্নাতেও একসাথে থাকতে পারবো।

৩. আপনার সন্তানকে বলবেন না:
এই তোমার কামরাটা পরিষ্কার করে নাও, ইশ!
খোয়াড় বানিয়ে রেখেছে কামরাটাকে।
বরং তাকে বলুন:
তোমার কামরাটা কি তুমি একাই গোছাতে পারবে?
নাকি আমি সাহায্য করবো?
তুমি তো সব সময় একাই সবকিছু গুছিয়ে রাখো।

৪. সন্তানকে বলবেন না:
হয়েছে খেলাধূলা ছেড়ে এবার পড়তে বসো। খেলার চেয়ে পড়ালেখা গুরুত্বপূর্ণ।
বরং তাকে বলুন:
তুমি তাড়াতাড়ি আজকের পড়াটা শেষ করে ফেলো, তাহলে পরে খেলার জন্য অনেক সময় পাবে।

৫. আপনার সন্তানকে বলবেন না:
এই! দাঁত ব্রাশ করো, আমি না বললে দেখি তুমি দাঁতে হাতই দাও না।
বরং বলুন:
তুমি তো দেখি আমি বলার আগেই দাঁত পরিষ্কার করে ফেলো!

৬. আপনার সন্তানকে বলবেন না:
বাম কাত হয়ে শুয়ো না।
বরং তাকে বলুন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ডানকাত হয়ে শুতে শিখিয়েছেন।

৭. আপনার সন্তানকে বলবেন না:
একদম চকলেট খাবে না।
সারাদিন শুধু চকলেট আর চকলেট।
দাঁতগুলো তো সব এভাবেই যাবে।
বরং তাকে বলুন:
তোমাকে দিনে একবার চকলেট খাওয়ার অনুমিত দেয়া যাবে, কারণ তুমি নিজ দায়িত্বেই প্রতিদিন দাঁত পরিষ্কার করে ফেলো।

©️

Address

8 Silmon, Gafor Khan Road, Tongi
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Silmon sheba সিলমুন ই সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share