এডভোকেট রেজওয়ানুর রহমান

এডভোকেট রেজওয়ানুর রহমান ☎️ 01914-828282
(1)

ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬ ।
06/09/2026

ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬ ।

অনলাইনে দলিল রেজিস্ট্রির প্রকল্পে (ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প) একজন সহকারী মহাপরিদর্শক, একজন জেলা রেজিস্ট্...
02/08/2026

অনলাইনে দলিল রেজিস্ট্রির প্রকল্পে (ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প) একজন সহকারী মহাপরিদর্শক, একজন জেলা রেজিস্ট্রার ও দুইজন সাব-রেজিস্ট্রার প্রেষণে নিযুক্ত হলো।

এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে দলিল রেজিস্ট্রি শুরু হবে, একই সাথে পূর্বের বালামগুলোও অনলাইনে চলে আসবে। একই জমি বারবার বিক্রি বন্ধ হবে, জাল জালিয়াতি কমবে। আইনমন্ত্রী মহোদয়ের আশ্বাস অনুযায়ী, আগামী ২০২৮ সাল থেকে অনলাইনে দলিল রেজিস্ট্রি শুরু হবে।

সরকার যদি কোনো সম্পত্তি অধিগ্রহন করে তবে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা ২০২৬ অনুযায়ী... ১) সাব-রেজিস্ট্রি ...
02/08/2026

সরকার যদি কোনো সম্পত্তি অধিগ্রহন করে তবে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা ২০২৬ অনুযায়ী...

১) সাব-রেজিস্ট্রি অফিস থেকে বিগত ১২ মাসের বিক্রি দলিল থেকে তথ্য নিয়ে অধিগ্রহণকৃত সম্পত্তির মূল্য নির্ধারণ করবে।

২) সরকারি সংস্থার ক্ষেত্রে সম্পত্তির নির্ধারিত মূল্যের ২০০% ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে ৩০০% ক্ষতিপূরণ প্রদান করবেন।

৩) ভূমি ব্যতীত অন্যান্য স্থাবর সম্পত্তি যেমন মেশিনারিজ, গাছপালা, পুকুরের মাছ ইত্যাদি ক্ষেত্রে ১০০% ক্ষতিপূরণ প্রদান করবেন।

৪) সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে অস্বাভাবিক মূল্যের দলিল বিবেচনায় আসবে না। ৪ ধারার অধীনে অধিগ্রহণের জন্য নোটিশ প্রদানের পর কোন দলিল রেজিস্ট্রি হলে সেই দলিল সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচিত হবে না।

মো:রেজওয়ানুর রহমান।
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
মোবাইল : 01914828282

16/07/2026

"তালাকের অযুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবেনা"-- হাইকোর্ট।

আইন অনুযায়ী কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবেনা বলে রায় দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আদালত স্পষ্ট করে বলেছেন, নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার।সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক বেঞ্চ এ রায় দেন। আজ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে।
এর আগে, ২০১১ সালে স্ত্রী ও তাদের নাবালক কন্যা সন্ত্রানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের মামলা হয়। স্বামী দাবি করেন যে তিনি পূর্বেই স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু পারিবারিক আদালতে তিনি আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে আদালত স্ত্রী-সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের আদেশ দেন। পরবর্তীতে নতুন একটি মামলা দায়ের করে দাবি করেন যে তালাক কার্যকর হয়েছে এবং সেই মামলার অজুহাতে ভরণপোষণের আদেশ স্থগিত করার আবেদন করেন। নিম্ন আদালত আবেদনটি খারিজ করলে বিষয়টি হাইকোর্টে আসে।

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাহাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংব...
09/07/2026

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরল।

আলহামদুলিল্লাহ, সাধারণ জনগণের জন্য সুখবর। হেবা ও দান দলিলে কোনো উৎস লাগবেনা মর্মে আজ এনবিআর থেকে সরকারি আদেশ জারি হয়েছে।...
07/07/2026

আলহামদুলিল্লাহ, সাধারণ জনগণের জন্য সুখবর। হেবা ও দান দলিলে কোনো উৎস লাগবেনা মর্মে আজ এনবিআর থেকে সরকারি আদেশ জারি হয়েছে।

১) পিতামাতা ছেলেমেয়েদের আগের মতোই সম্পত্তি হেবা করতে পারবে। কোনো কর লাগবেনা।

২) স্বামী-স্ত্রী আগের মতোই পরস্পরকে কোনো কর ছাড়াই হেবা করতে পারবে।

৩) একই মায়ের পেটের ভাই বোনের মধ্যে সম্পত্তি হেবা করলেও কোনো কর লাগবেনা।

এসব সম্পর্কের বাইরে হেবা বা দান দলিল করলে তখনও উৎস কর দিতে হবেনা, কেবল প্রযোজ্য হারে দানকর দিতে হবে।

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস...
01/07/2026

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

আগামীকাল থেকে দলিল রেজিস্ট্রি করতে হলে অটোমেটেড চালানের ( A Challan) মাধ্যমে রেজিস্ট্রেশন ফিস, স্ট্যাম্প ডিউটি, উৎসে কর ...
30/06/2026

আগামীকাল থেকে দলিল রেজিস্ট্রি করতে হলে অটোমেটেড চালানের ( A Challan) মাধ্যমে রেজিস্ট্রেশন ফিস, স্ট্যাম্প ডিউটি, উৎসে কর এবং প্রযোজ্য ক্ষেত্রে আয়কর আইনের ১২৬ ধারায় অতিরিক্ত উৎসে কর ও ভ্যাট জমা দিতে হবে। পুরাতন নিয়মে পে অর্ডার জমা দিয়ে আর দলিল রেজিস্ট্রি করা যাবেনা।

গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

৫ টি ব্যতিক্রম ছাড়া সবার জন্য অনলাইনে রির্টান বাধ্যতামূলক
29/06/2026

৫ টি ব্যতিক্রম ছাড়া সবার জন্য অনলাইনে রির্টান বাধ্যতামূলক

26/06/2026

২৫/৬/২০২৬ ইং তারিখে বিজ্ঞ চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত,ঢাকাতে ২২ লক্ষ টাকার চেকের মামলাতে আসামী সেজে জামিন নিতে এসে আটক এই মহিলা।
মূল আসামী ও সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধেও মামলার প্রস্তুতি।
ভাবিয়া করিও কাজ....

Address

Dhaka

Telephone

+8801914828282

Website

Alerts

Be the first to know and let us send you an email when এডভোকেট রেজওয়ানুর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to এডভোকেট রেজওয়ানুর রহমান:

Shortcuts

Share