Glory Education & Immigration

Glory Education & Immigration Glory Consultants is a Foreign Admission Service Provider in Bangladesh.

As an educational consultant, we are 100% committed to send lots of brilliant & genuine students in different parts of the world for their higher studies.

মহান 13 তারিখ উপলক্ষে বিমান টিকেট এর উপর রয়েছে স্পেশাল প্রাইস ড্রপ। যেকোন দেশের বিমান টিকেট ক্রয় করলেই রয়েছে 13% স্পে...
10/11/2025

মহান 13 তারিখ উপলক্ষে বিমান টিকেট এর উপর রয়েছে স্পেশাল প্রাইস ড্রপ। যেকোন দেশের বিমান টিকেট ক্রয় করলেই রয়েছে 13% স্পেশাল প্রাইস লেস।
এই অফার শুধু মাত্র বাহির থেকে দেশে আসার টিকেট এর উপর প্রযোজ্য।
এখনো যেসকল লোকজন দেশে আসবেন বলে চিন্তা করতেছেন, তাদের জন্য এটা একটি দারুন অফার।

01/07/2025

📚⚖️ ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল ল’ কলেজের পূর্ণ তালিকা (২০২৫ আপডেটেড) 🇧🇩
আপনি কি আইন নিয়ে পড়াশোনা করতে চান?

তাহলে জেনে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) অধিভুক্ত ঢাকায় অবস্থিত সব আইন কলেজের তালিকা!
এখানে পাবেন নতুন ও পুরাতন মিলিয়ে মোট ৩১টির বেশি কলেজ, যেগুলোর মধ্যে অনেকগুলোতেই রয়েছে নিয়মিত ক্লাস, অভিজ্ঞ শিক্ষক এবং ভালো ফলাফল।

🏛️ ঢাকার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আইন কলেজ সমূহ:

🔹 ১. বঙ্গবন্ধু ল’ কলেজ – মতিঝিল (অনেকে "মতিঝিল ল কলেজ" নামেও চেনেন)
🔹 ২. বাংলাদেশ ল’ কলেজ – হাতিরপুল (ইস্টার্ন প্লাজার পেছনে)
🔹 ৩. ক্যাপিটাল ল’ কলেজ – মহাখালী (ওয়্যারলেস গেট)
🔹 ৪. সেন্ট্রাল ল’ কলেজ – বিজয়নগর, নয়া পল্টন
🔹 ৫. সিটি ল’ কলেজ – আগাম সিংহ লেন, ঢাকা
🔹 ৬. দেওয়ান ইদ্রিস ল’ কলেজ – সাভার
🔹 ৭. ডেমরা ল’ কলেজ – যাত্রাবাড়ী
🔹 ৮. ঢাকা ল’ কলেজ – সেগুনবাগিচা
🔹 ৯. ধানমন্ডি ল’ কলেজ – ধানমন্ডি
🔹 ১০. ফাতেমা ল’ কলেজ – হাজারীবাগ (ট্যানারি মোড়)
🔹 ১১. গ্রীন ভিউ ল’ কলেজ – মনিপুর, মিরপুর-২
🔹 ১২. আইডিয়াল ল’ কলেজ – ফার্মগেট
🔹 ১৩. জানে-ই আলম ল’ কলেজ – পশ্চিম খিলক্ষেত, নিকুঞ্জ-২
🔹 ১৪. লিবার্টি ল’ কলেজ – এলিফ্যান্ট রোড (নিউ মার্কেট)
🔹 ১৫. মেট্রোপলিটন ল’ কলেজ – ফার্মগেট
🔹 ১৬. মিরপুর ল’ কলেজ – মিরপুর-১১
🔹 ১৭. মোহাম্মদপুর ল’ কলেজ – মোহাম্মদপুর
🔹 ১৮. মহানগর ল’ কলেজ – পুরানা পল্টন
🔹 ১৯. নিউ ইরা ল’ কলেজ – সদরঘাট
🔹 ২০. জাতীয় ল’ কলেজ – মগবাজার
🔹 ২১. উত্তরা আধুনিক ল’ কলেজ – উত্তরা
🔹 ২২. রূপনগর ল’ কলেজ – মিরপুর
🔹 ২৩. আলহাজ্জ জুবায়ের ল’ কলেজ – মিরপুর-১
🔹 ২৪. হাজী শরীয়তউল্লাহ ল’ কলেজ – শ্যামপুর
🔹 ২৫. কেন্দ্রীয় মহিলা ল’ কলেজ – ধানমন্ডি
🔹 ২৬. রেডিয়েন্ট ল’ কলেজ – মিরপুর-১২
🔹 ২৭. গ্লোরিয়া ল’ কলেজ – গেন্ডারিয়া
🔹 ২৮. জননেত্রী শেখ হাসিনা ল’ কলেজ – কেরানীগঞ্জ
🔹 ২৯. নর্থ বেঙ্গল ল’ কলেজ (ঢাকা ক্যাম্পাস) – রামপুরা
🔹 ৩০. বিজয় ল’ কলেজ – মিরপুর-১০
🔹 ৩১. ভিশন ল’ কলেজ – টঙ্গী (ঢাকার নিকটবর্তী)

✅ ভর্তির আগে খেয়াল রাখুন:

📌 ক্লাস ও পরীক্ষা নিয়মিত হয় কিনা
📌 শিক্ষকবৃন্দের অভিজ্ঞতা
📌 বার কাউন্সিল পরীক্ষার পাস রেট
📌 লাইব্রেরি ও পরিবেশ

🟢 আপডেটেড: জুলাই ২০২৫ পর্যন্ত সমস্ত NU-অনুমোদিত আইন কলেজের ভিত্তিতে প্রস্তুতকৃত তালিকা
🔗 তথ্যসূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ওয়েবসাইট, এবং বার কাউন্সিলের তথ্যভান্ডার

🇧🇳 ব্রুনাই ভ্রমণের জন্য ভিজিট ভিসা– প্রয়োজনীয় তথ্য ও পেশাদার সহায়তা –আপনি যদি পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক কারণে ব্রুনা...
11/06/2025

🇧🇳 ব্রুনাই ভ্রমণের জন্য ভিজিট ভিসা
– প্রয়োজনীয় তথ্য ও পেশাদার সহায়তা –

আপনি যদি পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক কারণে ব্রুনাই দারুসসালাম ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে এখনই উপযুক্ত সময় প্রস্তুতি নেওয়ার।
Glory Education & Immigration আপনাকে বিশ্বস্ত ও দক্ষ ভিসা সহায়তা সেবায় পাশে থাকবে – শুরু থেকে শেষ পর্যন্ত।

✅ ভিজিট ভিসার জন্য প্রাথমিক চেকলিস্ট:
পূরণকৃত ভিসা আবেদন ফর্ম (প্রত্যেক আবেদনকারীর জন্য পৃথকভাবে)

পাসপোর্ট সাইজ ছবি – ২ কপি

পাসপোর্টের কপি (বর্তমান ও পূর্ববর্তী ভিসাসহ) – ন্যূনতম ৬ মাস মেয়াদ আবশ্যক

জাতীয় পরিচয়পত্র (NID) ও জন্মসনদের কপি

ব্যাংক স্টেটমেন্ট (শেষ ৬ মাস) এবং সলভেন্সি সার্টিফিকেট
– ন্যূনতম ব্যালেন্স: ৩,০০,০০০ টাকা

চেকবই, এটিএম কার্ড, ও TIN সার্টিফিকেটের কপি

কনফার্মড রিটার্ন টিকিট ও হোটেল বুকিং (প্রয়োজনে)

আমন্ত্রণপত্র / চাকরি বা ব্যবসার প্রমাণপত্র (যদি থাকে)

দূতাবাস সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে

📋 অতিরিক্ত তথ্য:
প্রসেসিং সময়: সাধারণত ৫ কার্যদিবস

ভিসা ফি: ১,৪০০ টাকা (সিঙ্গেল এন্ট্রি, নন-রিফান্ডেবল)

❌ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য "Visa on Arrival" প্রযোজ্য নয় – ভ্রমণের পূর্বে ভিসা আবশ্যক

🏛️ Brunei High Commission, Dhaka – অফিস সময়সূচি:
ভিসা আবেদন গ্রহণ:
🕘 সকাল ৯:৩০ – ১১:০০ (রবি থেকে বৃহস্পতিবার)

ভিসা সংগ্রহ:
🕒 বিকেল ২:৩০ – ৩:০০

বন্ধ থাকে: শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে

📞 যোগাযোগ করুন এখনই:
Glory Education & Immigration
🌐 ফেসবুক পেজ: facebook.com/betteroflife
📱 WhatsApp: 01676 085005

🔒 আপনার ভিসা প্রস্তুতি হোক সহজ, নির্ভরযোগ্য ও ঝামেলাবিহীন – আমাদের অভিজ্ঞ টিম রয়েছে আপনার পাশে।

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
17/10/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মালয়েশিয়া টুরিস্ট ভিসা (গাইড লাইন)দুই ধরণের ভিসার মাধ্যমে আপনি মালয়েশিয়া ভ্রমণ করতে পারেন- সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং ...
10/07/2024

মালয়েশিয়া টুরিস্ট ভিসা (গাইড লাইন)

দুই ধরণের ভিসার মাধ্যমে আপনি মালয়েশিয়া ভ্রমণ করতে পারেন-
 সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং
 মাল্টিপল এন্ট্রি ভিসা।
বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সঙ্গেল এন্ট্রি ভিসা ( Single Entry Visa or SEV)। ভিসাটি একবার এন্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য এবং এটির মেয়াদ থাকছে ইস্যু করার তারিখ থেকে তিন (3) মাস পর্যন্ত। তবে তিন মাসের মধ্যে ভিজিট করতে না পারলে আপনাকে নতুন করে ভিসার আবেদন করতে হবে। সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে নুন্যতম একটি দেশ (ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, সংযুক্ত আরব আমিরাত বাদে) ভ্রমণের সিল থাকা প্রয়োজন, তবে উপযুক্ত কাগজপত্রের ভিত্তিতে এটি শিথিলযোগ্য।

মালয়েশিয়া ভিসার প্রয়োজনীয় ডকুমেন্ট

 পাসপোর্টঃ
পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস বা তার বেশি হতে হবে)
ভিসা ও ইমিগ্রেশন সিলের জন্য পাসপোর্টে পরপর ৩ টি ফাঁকা পাতা থাকতে হবে।
যদি পুরানো পাসপোর্ট থেকে থাকে, তবে সেটিও নতুন পাসপোর্টের সাথে জমা দিতে হবে।
পাসপোর্টের ফটোকপি (যে পৃষ্ঠাতে আপনার ব্যক্তিগত বিবরণ রয়েছে এবং আগে কোনো পাসপোর্ট থাকলে সেটির বিবরণ )
 ভিসা এপ্লিকেশন ফর্ম ও ছবি:
মালয়েশিয়া হাই কমিশনের ওয়েবসাইট থেকে আপনি ভিসা আবেদনপত্র ডাউনলোড (https://www.kln.gov.my/web/bgd_dhaka/forms) করে নিতে পারেন। ফর্মটি পূরণের ক্ষেত্রে লক্ষ্য রাখবেনঃ
• ফর্মটি ব্লক লেটার দিয়ে পূরণ করতে হবে এবং
• ভিসা আবেদনপত্রে অবশ্যই আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে
মালয়েশিয়া ভিসা আবেদনের ক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা সাম্প্রতিক ২ কপি ছবি লাগবে। ছবির সাইজ হবে 35 মিমি X 50 মিমি এবং তা অবশ্যই স্টুডিও প্রিন্ট হতে হবে। ছবি অবশ্যই ম্যাট পেপারে প্রিন্ট হতে হবে।
 ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট:
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ হিসেবে ভিসা এপ্লিকেশনের সময় ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো নিশ্চিত করতে হবেঃ
• ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে
• অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এর অরিজিনাল কপি জমা দিতে হবে
• একা ভ্রমণের ক্ষেত্রে কারেন্ট ব্যালেন্স মিনিমাম ৬০,০০০ টাকা থাকতে হবে
• ব্যাংক তার গ্রাহকের সাথে লেনদেনের ভিত্তিতে একটি প্রত্যয়নপত্র দিয়ে থাকে, এটিই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। অবশ্যই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মূল কপি জমা দিতে হবে।
 ভিসা রিকোয়েস্ট লেটার
সকল আবেদনকারীকে ভিসা অফিসার (VO) বরাবর একটি ভিসা রিকোয়েস্ট লেটার লিখতে হবে। লেটার-এ অবশ্যই পাসপোর্ট নাম্বার, ডেস্টিনেশন, স্পন্সর ইত্যাদি উল্লেখ করতে হবে। (আমরা তৈরী করে দিব)
 হোটেল বুকিং কপি এবং এয়ার টিকেট বুকিং কপি- (আমরা দিব)
মালয়েশিয়াতে আপনি যে হোটেলে থাকবেন সেটির বুকিং কপি ভিসা আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। শুধু বুকিং কপিটি হলেই হবে, কনফার্মেশনের প্রয়োজন নেই। আপনার ভিসা হয়ে গেলে তারপর আপনি হোটেল বুকিং কনফার্ম করতে পারেন।এর সাথে প্রয়োজন ঢাকা-মালয়েশিয়া-ঢাকা এয়ার টিকেটের বুকিং কপি। এক্ষেত্রেও টিকেটের বুকিং কপি জমা দিলেই চলবে, কনফার্মেশনের প্রয়োজন নেই। হোটেল বুকিং এবং এয়ার টিকেটের জন্য ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে পারেন।

 পেশা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট
যেকোনো দেশের ভিসার পাওয়ার ক্ষেত্রে ভ্রমণকারীর পেশা একটি গুরুত্তপূরণ ব্যাপার, কেননা পেশা অনুযায়ী কিছু নির্দিষ্ট ডোকুমেন্ট প্রয়োজন। সেজন্য কোন পেশার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আবশ্যক, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ
ব্যবসায়ী
আপনি যদি পেশায় একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তবে ভিসা এপ্লিকেশনের সাথে আপনাকে নিম্নোক্ত ডকুমেন্টগুলো জমা দিতে হবেঃ
• ট্রেড লাইসেন্স কপি ( ইংরেজিতে অনুবাদিত)
• লিমিটেড কোম্পানির ক্ষেত্রে স্মারকলিপি (Memorandum of Article)
• অফিসের প্যাডের ফাঁকা পাতা ভিজিটিং কার্ড ইত্যাদি।
চাকুরিজীবী
চাকুরিজীবীদের ভিসা আবেদনের ক্ষেত্রে একটি অত্যাবশ্যক ডকুমেন্ট হলো NOC (No Objection Certificate) আপনার কোম্পানি যে আপনাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিচ্ছে তা প্রমাণের জন্য NOC অবশ্যই নিতে হবে। তাছাড়া, এটি এম্বাসির কাছে আপনার আবেদনটিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলবে এবং ভিসাপ্রাপ্তির সম্ভাবনা অনেকগুণ বাড়িয়ে তুলবে। NOC উত্তোলনের সময় যে বিষয়গুলো নিশ্চিত করবেন, তা হলোঃ
• এটি কোম্পানির প্রতিনিধি, অর্থাৎ উক্ত কোম্পানির এইচ আর দ্বারা লিখিত হতে হবে
• এটি কোম্পানির প্যাডে থাকতে হবে
• NOC-তে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ভ্রমণ ডেস্টিনেশান ইত্যাদির স্পষ্ট উল্লেখ থাকতে হবে।
আপনি যদি আইনজীবী হয়ে থাকেন, তবে বার কাউন্সিল সার্টিফিকেট এবং ডাক্তার হয়ে থাকলে বিএমডিসি সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
ছাত্র/স্টুডেন্ট
আপনি যদি পেশায় একজন শিক্ষার্থী হয়ে থাকেন, তবে নিম্নোক্ত ডোকুমেন্টগুলো প্রয়োজনঃ
• স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি
• শিক্ষা প্রতিষ্ঠান থেকে নো অবজেকশান সার্টিফিকেট
• প্রতিষ্ঠানের রেকমেন্ডেশন লেটার ইত্যাদি
অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট
• ভ্যাকসিন সার্টিফিকেট কপি (ডবল ডোজ) - বর্তমানে লাগে না।
• ভিজিটিং কার্ড (চাকুরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে)
• ম্যারেজ সার্টিফিকেট (ফ্যামিলিসহ ট্রাভেলের ক্ষেত্রে)
• সন্তানসহ ট্রাভেলের ক্ষেত্রে সন্তানের জন্ম নিবিন্ধন (Birth Certificate) কিংবা জাতীয় পরিচয়পত্র (NID)

খুব কম সময়ে চায়না ভিজট ও বিজনেস ভিসা করা হয়। খরচ সীমিত।
05/04/2024

খুব কম সময়ে চায়না ভিজট ও বিজনেস ভিসা করা হয়। খরচ সীমিত।

আলহামদুলিল্লাহ ৪/১২/২৩ তারিখে France এর সেনজেন ভিসা পেয়েছেন আমাদের।
07/12/2023

আলহামদুলিল্লাহ
৪/১২/২৩ তারিখে France এর সেনজেন ভিসা পেয়েছেন আমাদের।

https://www.facebook.com/savoryhotcake?mibextid=ZbWKwL
24/11/2023

https://www.facebook.com/savoryhotcake?mibextid=ZbWKwL

স্যাভরী স্ন্যাকসে আপনাকে স্বাগতম।
স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু কেক সরবরাহকারী অনলাইন ও অফলাইন প্রতিষ্ঠান

12/01/2021

Address

Head Office: 1056/1057, Malibagh Bazar Road, Dhaka/1219. , Corporate Office : Eastern Mansion, 1st Floor, 67/9, Pioneer Road, Kakrail, Dhaka
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Glory Education & Immigration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share