12/09/2025
Condonation of delay in holding AGM বা কোম্পনির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের ক্ষেত্রে তামাদি মওকুপ করা।
আইনগত ভাবে প্রতিটি কোম্পানিকে প্রতি বতসরে একটি সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠান করতে হয়। এই বার্ষিক সভা অনুষ্ঠানের ক্ষেত্রে ২ টার ব্যবধান ১৫ মাসের বেশী হইতে পারবে না তবে ১ম বার্ষিক সাধারন সভার ব্যাপারে ব্যতিক্রম আছে। ১ম বার্ষিক সাধারন সভা কোম্পানি গঠনের তারিখ হইতে সর্বোচ্চ ১৮ মাস সময়ের মধ্যে করতে হয়।
কোন কোম্পানি যখন এই বার্ষিক সাধারণ সভা আইনে নির্ধারীত ১ম সভার ক্ষেত্রে ১৮ মাস অন্যান্য সভার ক্ষেত্রে ১৫ মাসের মধ্যে অনুষ্ঠান করতে ব্যর্থ হয় তখন সে কোম্পানিকে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের জন্য আদালতের অনুমতি গ্রহন করতে হয়।
আদালত থেকে কিভাবে অনুমতি নিতে হয় সে নিয়েই আজকের পোস্ট।
বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যাবশকীয় উপাদান হইলো অডিট রিপোর্ট। প্রথমেই কোন অডিটরের মাধ্যমে কোম্পানির অডিট রিপোর্ট প্রস্তুত করতে হয়। অডিট রিপোর্ট হাতে আসার পর কোম্পানির সর্বশেষ সাধারন সভা অনুষ্ঠানের শিডিউল-X সংগ্রহ করা লাগে।
এসব সহ বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি অধিক্ষেত্রের জুরিডিকশন সম্পন্ন কোন বেঞ্চে আবেদন করা প্রয়োজন হয়। আবেদনে কেন কোম্পানী নির্দিষ্ট সময়ের মধ্যে এজিএম অনুষ্ঠান করতে ব্যর্থ হইলো তার কারন ব্যাখ্যা করার প্রয়োজন হয়।
হাইকোর্ট আবেদন করার পরে কোর্ট আবেদনে সন্তুষ্ট হইলে যে কোন একটি বাংলা এবং একটি ইংরেজি জাতীয় দৈনিকে নোটিশ প্রকাশ করার জন্য আদেশ দিবেন। নোটিশ প্রকাশ করে পত্রিকার কপি গুলা আদালতে জমা প্রদান করার পরে আদালত পেপার সমুহ গ্রহন করে নিলে ফাইনাল হিয়ারিং এর জন্য ফিক্স করতে হয়।
আদালতে ফিক্স করার পরে মামলা লিষ্টে আসলে শুনানী করতে হয়। শুনানীর সময় নির্দিষ্ট সময়ে কেন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান করা যায় নাই তার কারন ব্যাখ্যা করে আদালতকে সন্তুষ্ট করতে হয়। আদালত সন্তুষ্ট হইলে কোম্পানিকে এক্টি নির্দিষ্ট অংকের টাকা ফাইন করেন এবং উক্ত টাকা দিলেই আদালত বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের অনুমতি দিয়ে অর্ডার পাস করেন।