Adv. Faruk Sheikh

Adv. Faruk Sheikh আইন সবার জন্য সমান। তাই, আইনের সাহায্য গ্রহন করুন।

গোপালগঞ্জ আদালতে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন কাজে য...
23/07/2026

গোপালগঞ্জ আদালতে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এমন কাজে যদি বিজ্ঞ আইনজীবীগণ চুপ থাকেন, আইনজীবী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে?
প্রতিনিয়ত আমরা দেখে আসছি, কোন না কোনভাবে আইনজীবীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। আইনজীবীদের সুরক্ষা নিয়ে আইনিভাবে সু-ব্যবস্থা করা দরকার। যেখানে আইনজীবীরা ন্যায় বিচার নিশ্চিত করে এর প্রতিবাদ করে, আর, আইনজীবীরা নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, আমি মনে করি ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিটি মুহূর্তে বাধাগ্রস্থ হবে আইনজীবীরা।
ঘটনার পরিপেক্ষিতে,.....
#আমার_প্রশ্ন, একজন বিচারক যদি আইন নিজের হাতে তুলে নেয়,ফৌজদারী অপরাধের মতো অপরাধ করে.! এমন বিচারক এর কাছে সাধারণ মানুষ ন্যায় বিচার পাওয়া আদৌ সম্ভব কিনা?
#প্রশ্ন, বিচারক যদি অপরাধ করে, সাধারণ মানুষের অপরাধের বিচার কিভাবে করবে?
যে বিচারকের কাছে আইনজীবী নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে?
আমি এমন ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সাথে জোর দাবি জানাই, এই বিচারকে আইনের আওতায় আনা হোক। আইন সবার জন্য সমান, কেউ আইনের উর্ধ্বে নয় ।

বাংলাদেশ বার কাউন্সিল Adv. Faruk Sheikh Facebook Meta Meta for Business

23/07/2026

প্রশ্ন-১ : (ক) কৃত্রিম মালিক কে? কখন কোন অবস্থায় কৃত্রিম মালিকের হস্তান্তর প্রকৃত মালিকের উপর বাধ্যকর হয়? এই নিয়মের ব্যতিক্রম আছে কি অথবা কখন কোন অবস্থায় কৃত্রিম মালিকের হস্তান্তর প্রকৃত মালিকের উপর বাধ্যকর হয় না? কোন অবস্থায় একজন ব্যক্তি তার নিজের যে স্বত্ব আছে তার চেয়ে উত্তম স্বত্ব অন্যকে হস্তান্তর করতে পারে অথবা একজন ব্যক্তি কি এমন কোনো সম্পত্তি হস্তান্তর করতে পারে, যা তার নেই?


Facebook Meta Meta for Business Friendship FaceApp Omar Faruk Faruk Sheikh Adv. Faruk Sheikh বাংলাদেশ বার কাউন্সিল Bangladesh Bar Council Exams #জমি #জমিবিক্রি

23/07/2026
নরহত্যা ও খুনের লিখিত নোট। বার লিখিত ব্যাচে ভর্তি হতে ইনবক্স করুন।
22/06/2026

নরহত্যা ও খুনের লিখিত নোট। বার লিখিত ব্যাচে ভর্তি হতে ইনবক্স করুন।

**বার কাউন্সিল লিখিত পরীক্ষার সাজেশন**অনেকে বার কাউন্সিল পরীক্ষাটিকে হালকাভাবে নেয়। পরিণামে বার বার ব্যর্থ হয়। বর্তমানে ...
22/06/2026

**বার কাউন্সিল লিখিত পরীক্ষার সাজেশন**

অনেকে বার কাউন্সিল পরীক্ষাটিকে হালকাভাবে নেয়। পরিণামে বার বার ব্যর্থ হয়। বর্তমানে বার কাউন্সিল পরীক্ষার প্রশ্নের স্ট্যান্ডার্ড বিজেএস পরীক্ষার প্রশ্নের চেয়ে কোনো অংশেই কম নয়। সেজন্য একটি গোছানো প্রস্তুতি প্রয়োজন। লিখিত পরীক্ষার আগে ১.৫/২ মাস সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। কীভাবে লিখিত পরীক্ষায় ভালো করা যায় সে বিষয়ে আলোচনা করবো।

১. দেওয়ানি কার্যবিধি ও সুনির্দিষ্ট প্রতিকার আইন: এখানে ৩ টা প্রশ্নের মধ্যে ২ টার উত্তর করতে হয়, সেজন্য বেঁছে পড়ার সুযোগ রয়েছে। ২-৩৫B, ৮৯A,B,C, ৯৬-১১২, ১১৪,১১৫,১৪৪,১৫০-১৫৩ ধারাগুলো পড়বেন, আদেশ ১,২,৪,৫,৬,৭,৮,৯,১৪,১৭,১৮,১৯,২২,২৩,২৬,৩৮,৩৯,৪১,৪৬,৪৭ পড়বেন। [executon বা ডিক্রি জারি বিষয়ে বেঁছে বেঁছে কিছু টপিক পড়বেন। বিশেষ করে স্থাবর সম্পত্তির ডিক্রি জারি বিষয়ে)।
SR Act ছোট আইন সেজন্য বিগত লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন এবং ৮,৯,১২-২২, ৩১-৫৭ ধারাগুলো ভালোভাবে পড়বেন।

২. The Code of Criminal Procedure, 1898: ২ টা প্রশ্নের মধ্যে ১টির উত্তর করতে হয়। ২০২৫/২৬ এর সংশোধনীগুলো ভালোভাবে পড়বেন। CR, GR, Non GR, GD, FIR, 0 FIR, Investigation, Inquiry, UD Case বিষয়গুলো ভালোভাবে পড়বেন। ধারাসমূহ: ১৫৪-২০৫D, চার্জ, আপিল, ট্রায়াল, মামলা ট্রান্সফার এবং জামিন।

৩. Penal Code, 1860: ২ টা প্রশ্নের মধ্যে ১টির উত্তর করতে হয়। সাধারণ ব্যতিক্রম অধ্যায় এবং মানব শরীরের বিরুদ্ধে অপরাধসমূহ পড়লেই ১ টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। অর্থাৎ ৭৬-১০৬ ধারা এবং ২৯৯-৩৩৫ ধারা পড়লেই এবং কপাল সুপ্রসন্ন হলে ১ টা প্রশ্ন আসবেই। তবে যারা বেশি সচেতন তারা এগুলোর সাথে পড়বেন: অপরাধে সহায়তা, বেআইনী সমাবেশ, চুরি, ডাকাতি, দস্যুতা, বলপূর্বক গ্রহণ, অপহরন, মানহানি এবং ৫১০ ও ৫১১ ধারা। (এগুলোর বাহিরে প্রশ্ন হওয়ার সম্ভবনা নেই বললেই চলে)

৪. The Evidence Act, 1872: ২ টা প্রশ্নের মধ্যে ১টির উত্তর করতে হয়। বিগত লিখিত পরীক্ষার প্রশ্নগুলো পড়লেই ৭০-৮০% হয়ে যাবে। যেগুলোতে বেশি গুরুত্ব দিবেন: ধারা ৩, ৫-১১, ১৩, স্বীকৃতি ও দোষস্বীকারোক্তি, মৃত্যুকালীন ঘোষণা, ৪০-৪৫ ধারা, ৫২-৭৮, ৯১,৯২, ১০১-১১৭ (বাকি ধারাগুলো সময় থাকলে এক নজর দেখতে পারেন)

৫. The Limitation Act, 1908: ২ টা প্রশ্নের মধ্যে ১টির উত্তর করতে হয়। ধারা: ৩-৯, ১২-১৯, ২৩, ২৬-২৮। এই অংশ থেকে তামাদির মেয়াদ গণনা সম্পর্কিত প্রবলেমেটিক প্রশ্ন হয় এবং আমার ব্যক্তিগত মতামত এই অংশের প্রশ্নগুলো বিজেএস পরীক্ষার প্রশ্নের চেয়েও অনেক জটিল হয়।

৬. বার কাউন্সিল অর্ডার এবং প্রফেশনাল ইথিকস: ২ টা প্রশ্নের মধ্যে ১টির উত্তর করতে হয়। প্রতিবছরই ড্রাফটিং থেকে প্রশ্ন হয়ই। সেজন্য ড্রাফটিং অধ্যায় ভালোভাবে পড়বেন। আইনজীবীদের শৃঙ্খলা রক্ষায় বার কাউন্সিলের ভূমিকা ইত্যাদি প্রশ্ন অনেকবার এসেছে।

পরিশেষে আমি আন্তরিকভাবে দুঃখিত বার কাউন্সিল ডাইজেস্ট বইটি সম্পূর্ণ করতে পারিনি। বই পাবলিশ হলে প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যেত। তবে প্রস্তুতির সহায়ক হিসেবে ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সকলের জন্য শুভকামনা রইল।

SP Subash Pal
Civil Judge
District and Sessions Judge Court, Natore.

ঢাকা আইনজীবী সমিতির সতর্কীকরন বিজ্ঞপ্তি।অভিনন্দন ঢাকা আইনজীবী সমিতি❤️
22/06/2026

ঢাকা আইনজীবী সমিতির সতর্কীকরন বিজ্ঞপ্তি।
অভিনন্দন ঢাকা আইনজীবী সমিতি❤️

22/06/2026

ইসলামে আইনজীবীদের সম্মান এবং মর্যাদাঃ

#অভিনন্দন Meta বাংলাদেশ বার কাউন্সিল Facebook Meta for Business Friendship FaceApp Bangladesh Bar Council Exams Adv. Faruk Sheikh Faruk Sheikh Omar Faruk

22/06/2026

আসামিকে বাড়িতে রেখেই সাজা দেওয়ার পদ্ধতিঃ

#অভিনন্দন Meta বাংলাদেশ বার কাউন্সিল Facebook Meta for Business Friendship FaceApp Bangladesh Bar Council Exams Adv. Faruk Sheikh Faruk Sheikh Omar Faruk

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Faruk Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share