Ignorantia JURIS Non Excusat

Ignorantia JURIS Non Excusat Legal Entertainment.

11/06/2024

While granting statutory bail to Sharjeel Imam in a UAPA case, the Delhi High Court observed that an accused cannot be blamed for causing delay in the trial if he chooses to avail legal remedy.

04/07/2021

"I had never refused an invitation to go and address audiences where the young will be present but the only condition I put on my hosts is that please do not restrict my freedom of speech. I speak what I want to, I speak from my conscience and I do not mind whether it hurts or pleases anybody."
Ram Jethmalani

Eternal Lie!
08/06/2021

Eternal Lie!

01/06/2021

বার ভাইভাঃ
যারা #কেইসডাইরি নিয়ে অনেক টেনশনে আছেন তাদের জন্য ছোট প্রচেষ্টা। এটা একান্তই নিজের অভিজ্ঞতা ও মস্তিষ্ক প্রসূত। এটা হুবহু অনুসরণ করতে হবে এমন না। আশা করি একটা ফেয়ার আইডিয়া দিতে পারবো। কেইস ডাইরিটা আসলে কী সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। এটা আসলে মামলা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার । ডাইরিতে মামলার গুরুত্বপূর্ণ সব তথ্য রাখা হয়। যেমন মামলা ফাইলিং থেকে শুরু করে পর্যায় ক্রমে মামলার প্রতিটা ডেইট, পদক্ষেপ ও আদালতের আদেশ এখানে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ রাখা হয়। ডাইরি প্রতিটা ডেইটের পর আপডেট করা হয়। আর আইনজীবীরা ডাইরি দেখেই মূলত পরবর্তী পদক্ষেপ কী নেবেন তা ঠিক করেন।

এই ফরমেটটা অনুসরণ করতে পারেন।
দেওয়ানী মামলার ফরমেটঃ
১/ মামলার পূর্ণ নাম, সন, নাম্বারসহ মামলার ঘটনা ও প্রার্থিত রিলিফ সংক্ষেপে লিখতে পারেন।
২/ তার পর মামলার ডেইট ধরে ধরে পদক্ষেপগুলো বর্ণনা করতে পারেন।
৩/ মামলাগুলো যদি রায় পর্যন্ত গড়ায় তাহলে রেশিওসহ রায়ের বর্ণনা দিতে পারেন। যেমন দোতরফা / একতরফা সূত্রে মঞ্জুর/ নামঞ্জুর এবং রেশিও।
৪/ ডিক্রি হলে তার বর্ণনা( বাদী বিবাদীর চূড়ান্ত অধিকার/ দায়সমূহ) জারি মামলা হয়েছে কি না, বা জারি মামলা ছাড়াই বাস্তবায় হলে সেটাও লিখতে পারেন।
৫/ আপিল/ রিভিশন হয়ে থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ। কোন কোর্টে পেন্ডিং আছে ইত্যাদি।

ক্রিমিনাল মামলাও এভাবেই স্টেজ অনুয়ায়ী সাজিয়ে লিখলেই হবে।

সহায়ক ম্যাটেরিয়ালঃ সিনিয়রের কেইস ডাইরি, মামলার ফাইল, যারা পারবেন কোর্ট চালু থাকলে মামালার ডেইটে গিয়ে নথি থেকে অর্থাৎ অর্ডার শিট ( নথির শুরুতেই থাকে এবং কোর্ট এখানেই ডেইট, পদক্ষেপ এবং অর্ডার দেন) থেকে নোট নিতে পারেন। জানি এটা সবার জন্য কঠিন হবে, তবে করতে পারলে ভালো ধারণা আসবে যা ভাইভা ও ওকালতিতেও কাজে দেবে)।

বার ভাইভা অভিজ্ঞতাঃ১. কোন ইউনিভার্সিটি থেকে লিখা পড়া করেছেন?২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে থেকে আইনে অনার্স চালু হয়?৩. মাস্ট...
31/05/2021

বার ভাইভা অভিজ্ঞতাঃ
১. কোন ইউনিভার্সিটি থেকে লিখা পড়া করেছেন?
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে থেকে আইনে অনার্স চালু হয়?
৩. মাস্টার্স এ কোন বিষয়ের উপর থিসিস করেছেন?
৪. টপিক কী ছিলো বলেন?
৫. Article 93 is contradictory with the law making power of the parliament as enshrined in Article 65. Comment on this.

29/05/2021

স্ত্রী তালাক দিলে কি দেনমোহর পাবে?
আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবে না। আসলে দেনমোহরের সাথে তালাকের কোন সম্পর্ক নেই। বিয়ের সাথে দেনমোহরের সম্পর্ক। বিয়ে করলেই স্বামীকে দেনমোহর দিতে হবে। কেউ যদি দেনমোহর না দেয়ার শর্তে বা দেনমোহরের পরিমাণ উল্লেখ না করেই বিয়ে করে তাকেও বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য দেনমোহর দিতে হবে। এমনকি কেউ যদি দেনমোহর না দিয়েই মারা যায় তাহলে এটা তার ঋণ হিসেবে মিরাস বা রেখে যাওয়া সম্পত্তি বণ্টনের আগেই তা থেকে পরিশোধ করতে হবে। এমনকি স্ত্রী তার দেনমোহর আদায় না হওয়া পর্যন্ত স্বামীর সম্পত্তি দখলে রাখতে পারবে।

তালাক দেয়ার এখতিয়ার স্বামীর। কিন্তু সে চাইলে তার এই ক্ষমতাকে শর্তহীন বা শর্ত ছাড়াই স্ত্রীকে দিতে পারে। স্ত্রী যদি এই ক্ষমতা ব্যবহার করে তালাক দেয় তখন সেটাকে তালাকে তাউফিজ বা ডেলিগেইটেড তালাক বলে। বর্তমানে কাজীরা কাবিননামায় এই ক্ষমতা দেয়া ছাড়া কাজ করতে চাননা । তাই স্ত্রী চাইলে কাবিননামা অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারে। আর এ ক্ষেত্রে দেনমোহরে কোন প্রভাব পড়বে না। যদি কোন দেনমোহর পাওনা থাকে স্ত্রী তা পাবে।

স্ত্রীকে যদি তালাক দেয়ার এখতিয়ার না দেয়া হয়, আর বিচ্ছেদের যথাযথ কারণ থাকে সে ক্ষেত্রে স্ত্রী তালাক ব্যতীত অন্য প্রক্রিয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। এ ক্ষেত্রে খোলা, মোবারাত বা জুডিশিয়াল ফাসখ ( আদালতের মাধ্যমে সেপারেশন যা কেবল নির্দিষ্ট কারণে করা যায়) এর বিধানের আশ্রয় নেয়া যায়। খোলার ক্ষেত্রে স্ত্রী স্বামীকে বিনিময় প্রদানের মাধ্যমে তালাক প্রদানে রাজী করান। আর এই বিনিময় দেনমোহরের অধিকার ছেড়ে দেয়া বা অন্য যে কোন কিছু হতে পারে। স্ত্রী তালাক দিলে দেনমোহর পাবে না এই ভুল ধারণা হয়তো এখনা থেকে
এসেছে।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ignorantia JURIS Non Excusat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category