Hasan Mehedi

Hasan Mehedi Buying real estate is not only the best , quickest & safest way, but the only way to become wealthy .

I am a real estate proffessional having 17 years working experience in real estate sector, helps peaple to find out new profitable investment .

With friends...
17/01/2026

With friends...

07/01/2026

“ভাই রে , জমি মানেই হলো মাটি।
আর যখন মাটি খাঁটি হয়, তখন সেটাই ভবিষ্যতে সোনার দামে যায়।
আর প্রইয়োজনের সময় সোনা বিক্রি করতে গেলে অর্ধেক দাম পাওয়া যায় ।
তাই আপনি যদি নিরাপদ, লং-টার্ম আর ঝামেলাহীন ইনভেস্টমেন্ট চান—
তাহলে জমিই আপনার জন্য সঠিক সিদ্ধান্ত।”

06/01/2026

কাছের অনেক মানুষদের দেখে ভালো লাগলো। সবার জন্যে শুভ কামনা!

05/01/2026
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অবিচল প্রতীক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভ...
30/12/2025

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অবিচল প্রতীক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

14/11/2025

🏡 নিরাপদ সম্পত্তি ক্রয়ের জন্য পেশাদার পরামর্শ -

সম্পত্তি কেনা জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং বড় সিদ্ধান্ত- বাস্তবে, আমরা প্রায়শই এমন ব্যক্তিদের পরামর্শ নিই যাদের এ বিষয়ে কোনো বাস্তব বা গভীর অভিজ্ঞতা নেই।
এই কারণে, ক্রয়ের প্রক্রিয়াটিতে জটিলতা, কাগজপত্র যাচাইয়ে ভুল, বাজার মূল্য নির্ধারণে সমস্যা এবং অনিরাপদ বিনিয়োগের ঝুঁকি তৈরি হয়।

একটি নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে একজন রিয়েল এস্টেট বিশেষজ্ঞ বা অভিজ্ঞ বন্ধুর সহায়তা অপরিহার্য।

বিশেষজ্ঞরা আপনাকে সঠিক দিকনির্দেশনা প্রদান করে ঝুঁকি কমাতে সাহায্য করবেন।

তারা বর্তমান বাজার মূল্যের সঠিক ধারণা দিতে পারেন। আপনি যদি সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে পরামর্শ করুন এবং আপনার বিনিয়োগকে সুরক্ষিত করুন। নিশ্চিত করুন যে আপনার এই যাত্রাটি নিরাপদ এবং সফল।

১ মিনিটেরও কম সময়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী...........আসুন মিথ্যে অহমিকা, দম্ভ, আত্ম অহংকার, ভয়ংকর আচরণ পরিহার করি ...
26/10/2024

১ মিনিটেরও কম সময়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী...........আসুন মিথ্যে অহমিকা, দম্ভ, আত্ম অহংকার, ভয়ংকর আচরণ পরিহার করি ।
নিজেকে ভালোবাসি , অন্য কে ভালোবাসি......

03/05/2024

আপনার আমার সবার জীবনে এমন ২ টি দিন আছে , যে ২ টি দিনে আপনি কিছুই করতে পারবেন না ।
১: গতকাল
২: আগামীকাল
গতকাল, সে তো‌ History যা অতীত হয়ে গেছে সে খানে আপনি কিছুতেই যেতে পারবেন না আর আগামীকাল সে তো‌ Mystery . সে যে আপনার জীবনে আদৌ আসবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।
তাহলে জীবনে কিছু করতে হলে কখন করবেন‌: Obvious উত্তর হচ্ছে আজ ।
আর Preciously বললে আজ এবং এখন ই । জীবনে বর্তমান সময়ের চেয়ে বেশি সত্য আর কোন‌ কিছু নাই। তাই বর্তমানে বাঁচুন, বর্তমান সময় কে গুরুত্ব দিন‌ , বর্তমান‌ সময়কে মূল্যায়ন করুন।
সুতরাং
আপনার জীবনের জরুরী যতকাজ আছে তা আজ বর্তমানে‌ সেরে ফেলার চেষ্টা করুন।
ধন্যবাদ।
(collected)

সিলিকন সিটি , মোহাম্মদপুর ।
16/04/2024

সিলিকন সিটি , মোহাম্মদপুর ।

20/08/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য অন্ন নিয়ে আয়।
শিয়াল ঘোড়ার নিকট গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া ধ্যান করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ব্যতীত কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো দুষ্ট মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।
শিয়াল ময়ুরীর নিকট গিয়ে বলে- আপুমনি কিরকম আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। অবশ্যই লক্ষণ বেশ ভালো না।
সে ও সাড়া দেয় না।
শিয়াল এই সময়ে গাধার নিকট গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা জীব খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করার জন্য হবেনা। ভূপতির বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে ভূপতি বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।
গাধা প্রচণ্ড সুখী হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।
সিংহের কাছে আসা সাথে সাথে সিংহের এক থাবায় গাধা তার কর্ণ দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।
শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। তা সত্ত্বেও দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সঙ্গে চলো। বিলম্ব হলে অন্য কেউ আবার সম্রাট হয়ে যাবে।
গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।
শিয়াল যথারীতি গাধার নিকট এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকে তাহলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ জানোয়ার অভিজ্ঞ ধ্যান করতেই পারোনা।
এটা হচ্ছে আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।
গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার আঘাত বিক্ষত শরীর খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।
শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। অনেক ভালো করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার বাকি অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার নিকট এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কতিপয় আছে।
গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অধিক উৎকর্ষ সরল কপটতাহীন হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।
প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।
শিখলামঃ
হঠাৎ করে কেউ যদি সুবিশাল আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করার জন্য হয়। অন্যজনের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কক্ষনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। তবুও বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বিশাল জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার আশ্বাস করা যায়। তা সত্ত্বেও বারবার আশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।
(তুর্কীয় ছোট-গল্প অবলম্বনে)

27/05/2023

এক বাঘ পাহারের ঝরনায় জলপান করিতে করিতে দেখিতে পাইল,কিছু দূরে নিচের দিকে এক মেষশাবক জলপান করিতেছে। বাঘ মনে মনে কহিতে লাগিল,এই মেষশাবককে মেরে আজিকের আহার পূরন করিব। তবে,বিনা দোষে একজনকে বধ করা ভালো দেখায় না,অতএব একটা দোষ দেখাইয়া,অপরাধি করিয়া উহাকে বধ করবো। এই ভাবিয়া বাঘটি মেষ শাবকের নিকটে গিয়া কহিল,ওরে গাধা তোর এত বরো সাহস যে,আমি জলপান করিতেছি দেখিয়া জল ঘোলা করিতেছিস! মেষশাবক শুনিয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে কহিলেন,সেকি মহাশয়!আমি কেমন করিয়া আপনার পান করা জল ঘোলা করিলাম। আমি নিচে জলপান করেতেছি,আর আপনি ওপরে জলপান করিতেছেন তাহলে কেমলে জলঘোলা হল। বাঘ কহিল,সে যাহা হউক,তুই এক বছর আগে আমাকে অপমানিত করেছিলি,আজ তোরে তাহার ফল দিব। মেষশাবক বলিলেন-আপনি ভুল বলছেন ,এক বছর আগে আমি আমার মায়ের পেঁটে ছিলাম। বাঘ কহিল- আমিই ভুল বলেছি,সে তুই নহিস,তোর বাপ আমাকে অপমানিত করিয়াছিল। তুই করিস না তোর বাপ করুক,একই কথা; আমি আর তোর কোন কথা শুনবো না এই বলিয়া, মেষশাবককে বধ করিল।
Moral of the story ,আমরা সবাই জানি তবে বলতে মানা ........।। ( Collected ) .

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hasan Mehedi:

Share

Category