13/02/2026
শুরুতেই একটা কথা পরিষ্কার করি, এই লেখা কোনো নির্দিষ্ট দলের উদ্দেশ্যে নয়। সে হোক জামাত, বিএনপি, এনসিপি বা অন্য যেকোনো দলের সমর্থক এই কথাগুলো প্রতিটি মানুষের জন্য, প্রতিটি বিবেকের জন্য।
যারা দলের অন্ধ মোহে পড়ে বা সামান্য ক্ষমতার লোভে ভোট জালিয়াতির মাধ্যমে 'বান্দার হক' নষ্ট করলেন, যারা এই চুরিতে সাহায্য করলেন, কিংবা চোখের সামনে অন্যায় দেখেও দলকে ডিফেন্ড করার জন্য খারাপকে খারাপ বলতে পারলেন না তাদের জন্য কিছু কথা।
দুনিয়াটা আসলে কয় দিনের? ৫০, ৬০ বা ৭০ বছর? তারপর?
আজ দলকে জেতানোর নেশায় আপনি যে ন্যায়-অন্যায় ভুলে গেলেন, মিথ্যার সাথে আপস করলেন, মানুষের আমানত খিয়ানত করলেন, কিয়ামতের দিন এই বান্দার হক মারার জবাব আল্লাহর সামনে কীভাবে দেবেন? আপনারা তো জানেনই, আল্লাহ নিজের হক চাইলে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না, যতক্ষণ না ওই ভুক্তভোগী বান্দা আপনাকে মাফ করে।
ভেবে দেখেছেন কি, এর শাস্তি কতটা ভয়াবহ হবে? সেদিন কিন্তু কোনো অজুহাত চলবে না।
আজ দুনিয়াতে যে নেতার জন্য আপনি জানপ্রাণ দিয়ে খাটলেন, যার জন্য ভোট চুরি করলেন, যার অন্যায়ের পক্ষে সাফাই গাইলেন হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই নেতা কি আপনার দায়ভার নেবে?
সেদিন কি আপনার নেতা আল্লাহর সামনে বুক ফুলিয়ে বলতে পারবে
"হে আল্লাহ, এই লোকটা আমার জন্য ভোট চুরি করেছিল, আমার জন্য মিথ্যা বলেছিল, তাই একে মাফ করে দাও?"
পারবে না। যে নেতার জন্য আজ আপনি নিজের আখেরাত বরবাদ করছেন, কেয়ামতের কঠিন দিনে সেই নেতা নিজের চিন্তায় নিজেই অস্থির থাকবে। আপনার হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সাফাই গাওয়ার সাহস বা ক্ষমতা, কোনোটাই সেদিন তার থাকবে না।
তাই সময় থাকতে ভাবুন। দলের চেয়ে, নেতার চেয়ে, নিজের ঈমান আর আখেরাত অনেক বেশি দামি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জয়ের জন্য অনন্তকালের ভয়াবহ পরাজয় ডেকে আনবেন না।
আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন এবং বান্দার হক নষ্ট করা থেকে হেফাজত করুন। আমিন।
জানি এইগুলা বলে লাভ নাই লাভ হবেও না,, তাও বললাম আরকি।
ভোট যারে মন চায় তারে দিবেন এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন্যের হক মারাটা কি আপনার ব্যক্তিগত ব্যাপার?
Let me clarify at the very beginning, this post is not directed at any specific political party. Whether someone is a supporter of Jamaat, BNP, NCP, or any other party, these words are for every human being and every conscience.
This is for those who, blinded by party loyalty or the greed for power, violated the 'Rights of People' (Haqqul Ibad) through vote rigging. It is for those who assisted in such theft, and those who saw injustice with their own eyes but couldn't call it out just to defend their party.
How long is this worldly life? 50, 60, or 70 years? What happens after that?
In your obsession to make your party win, you forgot the difference between right and wrong, compromised with lies, and betrayed the trust of the people. How will you answer to Allah on the Day of Judgment for violating the rights of others? You already know that Allah may forgive sins committed against Him, but He will not forgive the violation of a person's rights unless that person themselves forgives you.
Have you ever imagined how terrifying that punishment will be? No excuses will work on that day.
The leader for whom you worked tirelessly, for whom you stole votes, and for whose injustices you made excuses will that leader take responsibility for you when you stand before Allah on the Day of Resurrection?
Will your leader be able to stand boldly before Allah and say:
"O Allah, this person stole votes for me and lied for me, so please forgive him?"
No, they will not. The leader for whom you are ruining your hereafter today will be trembling in anxiety for their own soul on that difficult day. They will have neither the courage nor the power to stand and defend you before Allah.
So, think while there is still time. Your faith (Iman) and your afterlife are far more precious than any party or leader. Do not invite an eternal, catastrophic defeat for the sake of a temporary victory in this world.
May Allah grant us all the right understanding and protect us from violating the rights of others. Ameen.
Who you vote for is your personal choice, but is violating someone else's rights also your personal choice?