Adv Masuma Akter Ronee

Adv Masuma Akter Ronee Justice with integrity
By Advocate Masuma Akter Ronee
সঠিক আইন জানা আপনার অধিকার। আপনার অধিকার, আপনার শক্তি।

১৯শ বিজেএস পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের জন্য অনেক বড় একটা সুসংবাদ।
27/07/2026

১৯শ বিজেএস পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের জন্য অনেক বড় একটা সুসংবাদ।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্কের কুইন্সের প্রথম মুসলিম নারী যিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম...
27/07/2026

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্কের কুইন্সের প্রথম মুসলিম নারী যিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ইপসলাপুর ইউনিয়নের কৃতি সন্তান।

Acting president of Bangladesh. "A moment that reflects commitment, collaboration, and the spirit of serving the nation....
25/07/2026

Acting president of Bangladesh. "A moment that reflects commitment, collaboration, and the spirit of serving the nation. May every step taken today contribute to a stronger and more prosperous Bangladesh. 🇧🇩 "

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার জন্য দেখতে পারেন।
21/07/2026

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার জন্য দেখতে পারেন।



 #লিখিত পরীক্ষার জন্য দেখতে পারেন।
15/07/2026

#লিখিত পরীক্ষার জন্য দেখতে পারেন।

🔷🔹কোর্ট ম্যারিজ সম্পর্কে ৫টি প্রচলিত ভুল ধারণা❌ ভুল ধারণা ১: কোর্ট ম্যারিজ নামে আলাদা কোনো বিবাহ আছে। ✅ সত্য: বাংলাদেশে ...
13/07/2026

🔷🔹কোর্ট ম্যারিজ সম্পর্কে ৫টি প্রচলিত ভুল ধারণা

❌ ভুল ধারণা ১: কোর্ট ম্যারিজ নামে আলাদা কোনো বিবাহ আছে। ✅ সত্য: বাংলাদেশে "কোর্ট ম্যারিজ" নামে পৃথক কোনো বিবাহের ব্যবস্থা নেই। আইন অনুযায়ী বিবাহ সম্পন্ন করে তা যথাযথভাবে নিবন্ধন করতে হয়।

❌ ভুল ধারণা ২: শুধু হলফনামা (Affidavit) করলেই বিবাহ বৈধ। ✅ সত্য: শুধুমাত্র হলফনামা বৈধ বিবাহের বিকল্প নয়। প্রযোজ্য আইন অনুযায়ী বিবাহ সম্পন্ন ও নিবন্ধন করা আবশ্যক।

❌ ভুল ধারণা ৩: পরিবারের অনুমতি না থাকলে বিয়ে করা যায় না। ✅ সত্য: আইন অনুযায়ী বিবাহযোগ্য বয়স পূর্ণ হলে এবং উভয় পক্ষের স্বাধীন সম্মতি থাকলে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ বিবাহ করতে পারেন।

❌ ভুল ধারণা ৪: কাবিননামা না থাকলেও সমস্যা নেই।
✅ সত্য: কাবিননামা/বিবাহ নিবন্ধনের সনদ ভবিষ্যতে ভরণপোষণ, উত্তরাধিকার, সন্তানের বৈধতা ও অন্যান্য আইনি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

❌ ভুল ধারণা ৫: কোর্ট ম্যারিজ করলে পরে কোনো আইনি ঝামেলা হয় না। ✅ সত্য: আইনসম্মতভাবে বিবাহ ও নিবন্ধন না করলে ভবিষ্যতে বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।

🔷🔹 মনে রাখুন: আইন সম্পর্কে সঠিক জ্ঞান আপনাকে ও আপনার পরিবারকে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।
Adv. Masuma Akter Ronee Advocate |
Judge Court, Cumilla

বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস আগামী বছর  পরিবর্তন হতে পারে-বার কাউন্সিল এডহক কমিটি।রিটেন পরীক্ষার্থী যারা আছেন তারা এবার...
11/07/2026

বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস আগামী বছর পরিবর্তন হতে পারে-বার কাউন্সিল এডহক কমিটি।
রিটেন পরীক্ষার্থী যারা আছেন তারা এবার সিরিয়াস হতে পড়াশোনা করা শুরু করে দিন।

আপিল বিভাগ পঞ্চদশ সংবিধান ( ১৫তম) সংশোধনী সংক্রান্ত আপিল খারিজ করে হাইকোর্ট বিভাগের রায় বহাল রেখেছেন।
09/07/2026

আপিল বিভাগ পঞ্চদশ সংবিধান ( ১৫তম) সংশোধনী সংক্রান্ত আপিল খারিজ করে হাইকোর্ট বিভাগের রায় বহাল রেখেছেন।

"মানুষের কথায় নয়, নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন।"একসময় আমি একজন স্কুল শিক্ষক ছিলাম। দীর্ঘ ১০ বছর সেই পরিচয় নিয়ে নিষ্ঠ...
08/07/2026

"মানুষের কথায় নয়, নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন।"

একসময় আমি একজন স্কুল শিক্ষক ছিলাম। দীর্ঘ ১০ বছর সেই পরিচয় নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, ভালোবাসা এবং দায়িত্বের একটি সুন্দর অধ্যায়।

কিন্তু আমার ভেতরে আরেকটি স্বপ্নও ছিল—একদিন একজন এডভোকেট হব।
এরই মধ্যে আমার জীবনে আসে মাতৃত্ব। ছোট্ট সন্তান, সংসারের দায়িত্ব, অসংখ্য ব্যস্ততা—সব মিলিয়ে জীবন যেন আরও কঠিন হয়ে ওঠে। তবুও আমি স্বপ্নটাকে ছেড়ে দিইনি। রাত জেগে পড়েছি, ক্লান্ত শরীর নিয়ে পড়েছি, সন্তানের যত্ন আর সংসারের কাজ শেষ করে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরেছি।

অবশেষে মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ বার কাউন্সিলের তিনটি ধাপ সফলভাবে অতিক্রম করে একজন এডভোকেট হওয়ার সৌভাগ্য অর্জন করেছি।

আজ অনেকেই বলেন,
"শিক্ষক পরিচয়টাই ভালো ছিল, এডভোকেট হওয়ার কী দরকার ছিল?"
আমি শুধু হাসি।
কারণ আমি জানি, আমি কোনো পরিচয় হারাইনি; আমি শুধু আমার স্বপ্নের আরেকটি অধ্যায়ে পৌঁছেছি।
শিক্ষকতা আমাকে মানুষ গড়তে শিখিয়েছে। আইন পেশা আমাকে মানুষের অধিকার রক্ষার সুযোগ দিয়েছে। দুটি পরিচয়ই আমার কাছে সম্মানের, দুটি পথই সেবার।
তাই অন্যের কথায় নিজের স্বপ্নকে থামিয়ে দেবেন না। মানুষ সব সময় কিছু না কিছু বলবেই। কিন্তু আপনার সংগ্রাম, আপনার নির্ঘুম রাত, আপনার চোখের জল এবং আপনার অর্জনের মূল্য একমাত্র আপনিই জানেন।
যদি লক্ষ্য সৎ হয়, চেষ্টা অবিরাম হয় এবং আল্লাহর ওপর ভরসা থাকে—তবে কোনো স্বপ্নই অসম্ভব নয়।

আজকের অর্জন শুধু আমার নয়; এটি প্রতিটি মা, প্রতিটি কর্মজীবী নারী এবং প্রতিটি স্বপ্নবাজ মানুষের জন্য একটি বার্তা—
"দায়িত্ব স্বপ্নকে থামাতে পারে না; বরং দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে দায়িত্বই মানুষকে আরও শক্তিশালী করে তোলে।"
মানুষের মন্তব্য নয়, নিজের সামর্থ্যকে বিশ্বাস করুন। কারণ একদিন আপনার সাফল্যই সব প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর হয়ে দাঁড়াবে।

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২-০৮-২০২৬ইং তারিখ, শনিবার, সকাল ৯:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটি...
07/07/2026

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২-০৮-২০২৬ইং তারিখ, শনিবার, সকাল ৯:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত। -

Address

Bakhrabad, Adorsho Sadar
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Masuma Akter Ronee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share