Cox's Bazar District Bar Association

Cox's Bazar District Bar Association স্থাপিত ১৯০১

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা' ২০২৬
17/02/2026

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা' ২০২৬

বিজ্ঞপ্তি - ২১ ফেব্রুয়ারি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি' ২০২৬
17/02/2026

বিজ্ঞপ্তি - ২১ ফেব্রুয়ারি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি' ২০২৬

05/02/2026
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ৭ (সাত)জন বিজ্ঞ সদস্যের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিতকক্সবাজার জেলা আইনজীব...
05/02/2026

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ৭ (সাত)জন বিজ্ঞ সদস্যের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ১। মরহুম অ্যাডভোকেট নুর আহমদ (প্রফেসর), ২। প্রয়াত অ্যাডভোকেট দীলিপ কুমার দাশ, ৩। মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল হক-(১), ৪। মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, ৫। মরহুম অ্যাডভোকেট ফরিদুল আলম-(২), ৬। মরহুম অ্যাডভোকেট আবদুল জব্বার এবং ৭। মরহুম অ্যাডভোকেট মোহাং শাহা আলম এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় জনাব মোহাম্মদ আবদুর রহিম এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে অদ্য ৫ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক এবং পবিত্র গীতা পাঠ করেন অ্যাডভোকেট বিপন কান্তি দে। মরহুম অ্যাডভোকেটগণের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১। মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় সমাপনী বক্তব্য প্রদানে অ্যাডভোকেটগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন। পরবর্তীতে মৃত্যুবরণকারী বিজ্ঞ সদস্যগণের স্মরণে গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।

অতঃপর মাননীয় জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ এর সভাপতিত্বে সকাল ১১.৩০ মিনিটের সময় মরহুম ১। মরহুম অ্যাডভোকেট নুর আহমদ (প্রফেসর), ২। প্রয়াত অ্যাডভোকেট দীলিপ কুমার দাশ, ৩। মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল হক-(১), ৪। মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, ৫। মরহুম অ্যাডভোকেট ফরিদুল আলম-(২), ৬। মরহুম অ্যাডভোকেট আবদুল জব্বার এবং ৭। মরহুম অ্যাডভোকেট মোহাং শাহা আলম এর স্মরণে শোকসভা আরম্ভ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।

উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন অ্যাডভোকেট শহিদুল্লাহ এবং পবিত্র গীতাপাঠ করেন অ্যাডভোকেট মৃণাল কান্তি চক্রবর্তী। পরবর্তীতে স্মৃতিচারণ সভায় বক্তব্য প্রদান করেন সর্বজনাব অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার, অ্যাডভোকেট মোঃ কাসেম আলী, অ্যাডভোকেট মোঃ আবদুর রহিম, অ্যাডভোকেট মোঃ আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট নুরুল মোস্তফা, অ্যাডভোকেট সোলতানুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম চৌধুরী বুলু, অ্যাডভোকেট মোঃ আমির হোসেন, অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ, নাছিমা আক্তার শাহীন।

বার্তা পরিবেশক

(মোহাম্মদ তাওহীদুল আনোয়ার)
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।

ফুলকোর্ট রেভারেন্স (৭জন আইনজীবী) (৫-২-২০২৬)
03/02/2026

ফুলকোর্ট রেভারেন্স (৭জন আইনজীবী) (৫-২-২০২৬)

অ্যাড: আবদুল জব্বার এর মৃত্যুতেকক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশকক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার নিবাসী এবং...
29/01/2026

অ্যাড: আবদুল জব্বার এর মৃত্যুতে
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব অ্যাডভোকেট আবদুল জব্বার গতকাল ২৮/০১/২০২৬খ্রি: বুধবার রাত ৯.৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি...... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ ২৯/০১/২০২৬খ্রি: বাদ যোহর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব অ্যাডভোকেট আবদুল জব্বার গতকাল এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(মোহাম্মদ তাওহীদুল আনোয়ার)
অ্যাডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।

অ্যাডঃ দীলিপ কুমার দাশ এর মৃত্যুতেকক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ
22/01/2026

অ্যাডঃ দীলিপ কুমার দাশ এর মৃত্যুতে
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

বার কাউন্সিলের রিলিফ ফান্ডের চেক গ্রহণ অ্যাডঃ পংকজ কান্তি দে (সদস্য ৯০৭) ২২/১/২০২৬খ্রি:
22/01/2026

বার কাউন্সিলের রিলিফ ফান্ডের চেক গ্রহণ অ্যাডঃ পংকজ কান্তি দে (সদস্য ৯০৭) ২২/১/২০২৬খ্রি:

22/01/2026

অ্যাডঃ দীলিপ কুমার দাশ এর মৃত্যুতে
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব অ্যাডভোকেট দীলিপ কুমার দাশ গতকাল ২১/০১/২০২৬খ্রি: (বুধবার) রাত ১১.০০ ঘটিকার সময় চট্টগ্রামস্থ হামজারবাগ এলাকায় ভাড়া বাসায় পরলোক গমন করেন। (তিনি দীর্ঘদিন মুখের ক্যান্সরসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। এসময় তিনি ৩ কন্যা ১ পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব অ্যাডভোকেট দীলিপ কুমার দাশ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(মোহাম্মদ তাওহীদুল আনোয়ার)
অ্যাডভোকেট
সাধারণ সম্পাদক
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

19/01/2026

ওকালতনামা ক্রয় বাবদ জরুরী বিজ্ঞপ্তি

এতদ্বারা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কার্যনির্বাহী পরিষদের গত ১২/১১/২০২৫খ্রি: তারিখের সভার ০৯নং আলোচ্য বিষয় ও সিদ্ধান্তের আলোকে ওকালতনামা ক্রয় বাবদ ১০/- (দশ) টাকা হারে গত ৩০/১১/২০২৪খ্রি: হতে ৩০/১১/২০২৫খ্রি: তারিখ সময়ের জন্য আলাদা হিসেবে জমা থাকা টাকা সমিতির অফিস হতে আগামী ১১/০১/২০২৬খ্রি: রবিবার হতে ২৯/০১/২০২৬খ্রি: বৃহস্পতিবার সময়ের মধ্যে স্ব স্ব পরিমাণ টাকা সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল। অন্যথায় উক্ত অর্থসমূহ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

ধন্যবাদান্তে-

(মোহাম্মদ তাওহীদুল আনোয়ার)
অ্যাডভোকেট
সাধারণ সম্পাদক
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি

Address

Court Building, Kachari Pahar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar District Bar Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Cox's Bazar District Bar Association:

Share