16/12/2024
🇧🇩১৬ই ডিসেম্বর ২০২৪🇧🇩
বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় চেতনায় এক অমূল্য অধ্যায়। এই দিনে আমরা স্মরণ করি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া লাখো মুক্তিযোদ্ধাকে, যারা তাঁদের জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীনতার আলো এনেছিলেন। তাঁরা তাঁদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেছেন।
আমাদের মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘাত ছিল না, এটি ছিল আমাদের জাতীয় অধিকার, ভাষা, সংস্কৃতি এবং স্বাধীন অস্তিত্বের দাবির এক অনন্য সংগ্রাম।
এটি কেবল উৎসবের নয়, বরং আমাদের জন্য এক বিরাট দায়িত্বের প্রতীক। তরুণ প্রজন্মকে এই বিজয়ের গৌরব ধরে রাখতে হবে। আর তাইতো ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলার ছাত্রসমাজকে আবারো রাজপথে নেমে শহীদ হতে হয়েছে বাঙ্গালীর কাঙ্খিত স্বাধীনতা এবং অধিকার রক্ষা করতে।আজকের এই বিজয়ের দিনে গভীর শ্রদ্ধাভরে তাঁদেরও স্মরণ করছি।
৪৭ এর দেশ ভাগ, ৭১ এর স্বাধীনতা, ২৪ এর গণঅভ্যুত্থান…….. এই ধারাবাহিকতা চলমান থাকবে যতবার বাঙ্গালীর অধিকার হরণ হবে।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩♥️💚