CTBA Tax Professionals 2024

CTBA Tax Professionals 2024 Together for Knowledge, Ethics & Professional Growth.

২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে শূন্য কর (০%)২ কোটির অধিক–৪ কোটি টাকা পর্যন্ত ০.৫%,৪ কোটির বেশি যেকোনো এমাউন্ট ১% টার্নওভ...
25/08/2026

২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে শূন্য কর (০%)
২ কোটির অধিক–৪ কোটি টাকা পর্যন্ত ০.৫%,
৪ কোটির বেশি যেকোনো এমাউন্ট ১% টার্নওভার ট্যাক্স।

অর্থ মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডেকে ধন্যবাদ।

14/07/2026
২০২৫ সালে আয়কর আইনজীবী হিসাবে সনদ লাভ করে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য হয়েছেন তাঁদেরকে আই.ডি. কার্ড ও সার্টিফিকেট আ...
23/05/2026

২০২৫ সালে আয়কর আইনজীবী হিসাবে সনদ লাভ করে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য হয়েছেন তাঁদেরকে আই.ডি. কার্ড ও সার্টিফিকেট আগামী ১৫/০৬/২০২৬ইং তারিখ থেকে প্রদান করা হবে।

স্বয়ংকৃত পদ্ধতিতে আরো ৭২ হাজার ৩৪১ করদাতার রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে।
28/04/2026

স্বয়ংকৃত পদ্ধতিতে আরো ৭২ হাজার ৩৪১ করদাতার রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে।

📢 **কর জরিপ ও ডাটা ইন্টিগ্রেশন—কর ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত**সম্প্রতি **Abdur Rahman Khan**, চেয়ারম্যান, **National...
24/04/2026

📢 **কর জরিপ ও ডাটা ইন্টিগ্রেশন—কর ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত**

সম্প্রতি **Abdur Rahman Khan**, চেয়ারম্যান, **National Board of Revenue (NBR)** জানিয়েছেন যে সারা বাংলাদেশে **ফেজ ওয়াইজ কর জরিপ (Tax Survey)** পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

🔎 **মূল বিষয়গুলো সংক্ষেপে—**

✔️ সারা দেশে ধাপে ধাপে **চিরুনি অভিযান (Tax Survey)** চালানো হবে, প্রয়োজন হলে ১০ বছর সময় লাগলেও এটি সম্পন্ন করা হবে।
✔️ **ইলেকট্রিক মিটার তথ্য** (যেমন **Dhaka Electric Supply Company Limited** ও **Dhaka Power Distribution Company Limited** BPDB,পল্লী বিদ্যুৎ ইত্যাদি )
ভবিষ্যতে **Tax Return** এর সাথে লিংক করা হবে।
✔️ Tax Return জমা দেওয়ার সময়, করদাতার নামে থাকা **প্রপার্টি ও মিটার তথ্য** স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।
✔️ Wealth Statement-এ সম্পদ বা আয় না দেখালে **ব্যাখ্যা দিতে হতে পারে**, অন্যথায় রিটার্ন সাবমিটে জটিলতা হতে পারে।

💻 **ব্যাংক ডাটা অটোমেশনও আসছে—**

✔️ Taxpayer চাইলে **ব্যাংক থেকে সরাসরি তথ্য** (Closing Balance, Profit, Tax Deducted, Charges) রিটার্নে যুক্ত করতে পারবেন।
✔️ প্রথমে এটি **Voluntary** থাকবে, তবে ভবিষ্যতে নজরদারি আরও বাড়তে পারে।

⚠️ **পেশাগত মতামত (Professional Insight)**
এই উদ্যোগ সফল হলে **কর ফাঁকি কমবে**, তবে এর পাশাপাশি **ডাটা সঠিকতা, নিরাপত্তা ও Taxpayer সচেতনতা** নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 **Taxpayer দের জন্য বার্তা:**
এখন থেকেই নিজের **প্রপার্টি, ব্যাংক ও সম্পদের তথ্য** সঠিকভাবে রিটার্নে প্রদর্শনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন—কারণ ভবিষ্যতে তথ্য গোপন রাখা অনেক কঠিন হয়ে যাবে।

ভিক্ষুক-বাস্তুহীন ছাড়া করের কোপে সবাই!
23/04/2026

ভিক্ষুক-বাস্তুহীন ছাড়া করের কোপে সবাই!

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সারচার্জের পরিবর্তে জমির দলিল মূল্যের পরিবর্তে বর্তমান বাজার (মৌজা) মূল্যের ওপর 'সম্পদ কর' আরোপ...
20/04/2026

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সারচার্জের পরিবর্তে জমির দলিল মূল্যের পরিবর্তে বর্তমান বাজার (মৌজা) মূল্যের ওপর 'সম্পদ কর' আরোপের পরিকল্পনা করা হয়েছে। এই নতুন নিয়মে জমির মোট বাজার মূল্যের ওপর ০.৫০ শতাংশ হারে সম্পদ কর দিতে হতে পারে। করদাতার বাড়ি, ফ্ল্যাট, প্লটসহ স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য ৪ কোটি টাকা ছাড়িয়ে গেলে এই কর প্রযোজ্য হবে।

মূল পরিবর্তন ও নিয়মাবলী:

■ ভিত্তি: দলিল মূল্যের পরিবর্তে জমির বর্তমান বাজার মূল্য বা মৌজা মূল্য অনুযায়ী কর নির্ধারণ করা হবে ।

■ সারচার্জের বদল: আগে নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর সারচার্জ দেওয়া হতো, এখন তা সরাসরি 'সম্পদ কর' হিসেবে গণ্য হবে ।

■ হার: করদাতার মোট সম্পদের ওপর ০.৫০ শতাংশ হারে সম্পদ কর নির্ধারিত হতে পারে ।

■ প্রযোজ্যতা: বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, কৃষি ও অকৃষি জমি মিলিয়ে মোট সম্পদ ৪ কোটি টাকার বেশি হলে এই কর দিতে হবে।

■ জমি বিক্রি: নতুন আয়কর আইন অনুযায়ী, জমি বিক্রির মুনাফার ওপর ১৫ শতাংশ হারে কর (গেইন ট্যাক্স) দিতে হবে।

এই ব্যবস্থাটি কর ব্যবস্থার স্বচ্ছতা আনবে এবং সরকার জমি থেকে আয়কর ও করের পরিমাণ বৃদ্ধি করতে চাচ্ছে।

ভ্যাটের eVAT সিস্টেমের সার্ভিস ডাউন প্রসঙ্গে।
15/04/2026

ভ্যাটের eVAT সিস্টেমের সার্ভিস ডাউন প্রসঙ্গে।

জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট সিস্টেমে মার্চ/২০২৬ মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিকরণ।
15/04/2026

জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট সিস্টেমে মার্চ/২০২৬ মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিকরণ।

🔰স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল এর সময় বৃদ্ধি করা হ...
13/04/2026

🔰স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল এর সময় বৃদ্ধি করা হয়েছে। শেষ সময় ১৫/০৫/২০২৬

Address

Agrabad, Chittagong/;
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when CTBA Tax Professionals 2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category