07/12/2025
#মা_ফাতেমা (আ.) এঁর আবির্ভাব,
খৃষ্টাব্দ সন হিসাবে ৮ এপ্রিল, ৬১৪ সালে।
াতুনে_জান্নাত_জগৎ_জননী_মা_ফাতেমা (আ.) এঁর আবির্ভাব: হযরত নবী করিম রসুলাল্লাহ (আ.) ও হযরত মা খাদিজা (আ.) এঁর ঘরে হযরত মা ফাতেমা) আ.) 20 জমাদিউস সানি ৮ এপ্রিল ৬১৪ খ্রিস্টাব্দে আগমন করেন।
হযরত মা ফাতেমা (আ.) এঁর বংশঃ
হযরত মা ফাতেমা (আ.) পিতার দিকে হাশেমী বংশ। তাঁর পিতা হলেন হযরত মোহাম্মদ (আ.) এবং দাদা হলেন হযরত আবদুল্লাহ (আ) এবং দাদির নাম হলো হযরত আমিনা (আ.)। হযরত মা ফাতেমা (আ.) এঁর মায়ের দিকে কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত। কুশাই ছিল রাসুল (আ.) এঁর ঊর্ধ্বতন পুরুষ এবং মা খাদিজার বংশধারাও কুশাই এর সাথে সম্পৃক্ত রয়েছে।
#হযরত মা ফাতেমা (আ.) এঁর মাতা হলেন মা খাদিজা এবং নানা হলেন খোয়াইলিদ তিনি ছিলেন আরবের ধনাঢ্য ব্যক্তি এবং মা ফাতেমার নানীর নামও ফাতেমা।
#হযরত মেসওয়ার ইবনে মাখরামা (রা) হতে বর্ণিত। নবী (আ.) বলেছেন, ফাতেমা আমার একটি টুকরা যে তাঁকে অসন্তুষ্ট করল, সে নিশ্চয় আমাকে অসন্তুষ্ট করল। হাদিস নং ৩৫০১পৃষ্ঠা নং ৫৩১ বুখারী শরীফ।
#তিরমিজি ও হাকেম উসামা (রা) হতে বর্ণনা করেছেন যে, হযরত রাসূল(আ.) বলেছেন, "আমার আহলে বাইতের মধ্যে ফাতেমা আমার নিকট সকলের চেয়ে প্রিয়।"হাদীসে আরো বর্ণিত আছে যে, রাসূলাল্লাহ (আ.) বলেছেন, "ঈসার মাতা মরিয়ম সে যুগের সবচেয়ে সম্মানিত নারী। কিন্তু আমার মেয়ে ফাতেমা সকল যুগের সকল নারীদের মধ্যে সম্মানিতা।"
_________
#অনুবাদ
(ওয়া বেহাক্কে ফাতেমাতা ওয়া আনতা ফাতেরুস্ সামাওয়াতে ওয়াল্ আরদ্) "এবং ফাতেমার সত্যের সঙ্গে এবং তুমি হইলে মন এবং দেহ বিচূর্ণকারী। "
#ব্যাখ্যা:- গুঁরু হইলেন মন ও দেহ বিচূর্ণকারী অর্থাৎ মৃত্যু দানকারী। আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যে তাহার রবরূপে তথা গুঁরুরূপে বাতেনী অবস্থায় বিরাজিত আছেন। সম্যক গুঁরু তাঁহার জাহেরী গুঁরু। জাহেরী গুঁরুর অনুসরণ করিয়াই বাতেনী গুঁরুর পরিচয় প্রাপ্ত হয়। বাতেনী গুঁরু দেহ-মন বিচূর্ণ করেন অর্থাৎ মৃত্যু দান করেন, এবং জাহেরী সম্যক গুঁরু সে বিষয়ে সম্পূর্ণ পরিজ্ঞাত থাকেন। লা-মোকায় স্থান লাভ না করা পর্যন্ত দেহ-মন বিচূর্ণ হইলে মানুষকে পুনরায় মাতৃগর্ভে অবস্থান লইতেই হয়।
গুঁরু হইলেন দেহ-মন বিচূর্ণকারী অর্থাৎ মরার আগে মরিয়া যাওয়ার পদ্ধতি দানকারী। তিনি যেমন নিজের দেহ-মন বিচূর্ণ করিয়া সৃষ্টির বন্ধন হইতে মানসিকভাবে মুক্ত হই