Sᴀᴋɪʟ Sᴀʀᴡᴀʀ J

Sᴀᴋɪʟ Sᴀʀᴡᴀʀ J Law is not just a profession 🖋️⚖️
it is a responsibility to protect justice, rights, and truth in society.,⚖️

16/02/2026

এলএলবি শেষ পর্ব ২০২৩-২০২৪ সেশন ভর্তি আবেদন শেষ তারিখ- ০৩/০৩/২০২৬

✔️আবেদন ফর্ম অনলাইন
✔️ ১০০০ টাকা ফি:
✔️এলএলবি পার্ট-১ অনলাইন রেজাল্ট
✔️এলএলবি পার্ট-১ রেজিষ্ট্রেশন কার্ড
✔️এলএলবি পার্ট-১ এডমিট কার্ড
✔️ছবি (১ কপি) পাসপোর্ট সাইজ
✔️মোবাইন নং, জিমেইল আইডি
✔️অঙ্গীকার ফর্ম
✔️ডিগ্রী/অনার্স পাশের সার্টিফিকেট ও নম্বরপত্র
✔️এনআইডি কার্ড কপি
সকল আইন কলেজের জন্য প্রযোজ্য।

এলএলবি পাস কোর্স এর ২০২৩ সালের সকল প্রশ্নসমূহ।
16/02/2026

এলএলবি পাস কোর্স এর ২০২৩ সালের সকল প্রশ্নসমূহ।

16/02/2026

📢 বিজ্ঞপ্তির মূল বিষয়
👉 অধস্তন দেওয়ানি আদালতসমূহের অবকাশকালীন (ছুটির) সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
📅 ছুটির সময়সূচি
১️⃣ ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত — ১৫ দিন
২️⃣ ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত — ১৫ দিন
👉 এই সিদ্ধান্ত ২০২৬ সাল থেকে কার্যকর হবে।
📌 অতিরিক্ত তথ্য
ছুটির সময় কোন কোন আদালত প্রশাসনিকভাবে চলবে তার তালিকাও দেওয়া হয়েছে।
প্রয়োজন হলে বিচার কার্যক্রম চালানোর ব্যবস্থা থাকবে।

15/02/2026

🖋এলএল.বি শেষ পর্ব ২০২৩ পরীক্ষার সাজেশনঃ
Company and Business Laws of Bangladesh (বাংলাদেশের কোম্পানি ও ব্যবসা আইন)
এটা LL.B (Final) – Sixth Paper এর বিষয়

⚖️⚫
গ্রুপ – ক
প্রশ্ন ১
(ক) আইনে স্বীকৃত বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠানের কী কী?
(খ) কোম্পানি কীভাবে ঐচ্ছিকভাবে বিলুপ্ত করা যায়? কোম্পানি বিলুপ্ত হলে তার সম্পত্তি কীভাবে জামানতসহ ও জামানতবিহীন পাওনাদার এবং শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন হবে?
প্রশ্ন ২
(ক) অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নীতি বলতে তুমি কী বোঝ? নীতিটির কোনো ব্যতিক্রম থাকলে উল্লেখ কর।
(খ) কোম্পানি আইনে যৌথ ব্যক্তিত্ব এবং সীমাবদ্ধ দায়-দায়িত্ব একটি নির্ধারিত মামলার আলোকে ব্যাখ্যা কর।
প্রশ্ন ৩
(ক) এটা কতটুকু সত্য যে কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী? একজন পরিচালকের কর্তব্য এবং ব্যক্তিগত স্বার্থ কখনো পরস্পরের পরিপন্থী হবে না—এ নীতিটি আলোচনা কর।
(খ) ‘ক’ কোম্পানির চেয়ারম্যান ও সেক্রেটারি কোম্পানির একাউন্টস কারচুপি করে লাভ দেখায় যা কোম্পানির পরিচালক জনাব ‘খ’ অনুমোদন করেন। ফলস্বরূপ মূলধন প্রদান করা হয়। দুর্ঘটনা ঘটে কোম্পানির ক্ষতি হয় এবং পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়। পরিচালক কি এই ক্ষতির জন্য দায়ী হবেন? আলোচনা কর।
প্রশ্ন ৪
(ক) কোম্পানির সংঘ স্মারকের প্রকৃতি ব্যাখ্যা কর।
(খ) একটি সীমিত দায় কোম্পানির সংঘ স্মারকে কী কী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে? কখন এবং কীভাবে কোম্পানির উদ্দেশ্য সম্পর্কিত সংঘ স্মারকের বিধানসমূহ পরিবর্তন করা যেতে পারে?
প্রশ্ন ৫
কখন এবং কীভাবে একটি কোম্পানি ইহার শেয়ার মূলধন বৃদ্ধি, পুনরায় সংগঠিত বা হ্রাস করতে পারে? অনুমোদিত, প্রতিশ্রুত ও পরিশোধিত মূলধনের মধ্যে পার্থক্য দেখাও। অপরিশোধিত বা অনাদায়কৃত লভ্যাংশের ব্যাপারে কোম্পানির দায় কী?
গ্রুপ – খ
প্রশ্ন ৬
বাংলাদেশের একজন দন্ত চিকিৎসক জনাব হাসান এর ঢাকায় একটি দন্ত চিকিৎসালয় থাকাকালীন সময় দেউলিয়া আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং সেই সম্পত্তির ব্যবস্থাপনার জন্য একজন রিসিভার নিয়োগ পান। রিসিভারের নিকট সম্পত্তি সমর্পণের সময়—
(ক) জনাব হক ঢাকায় অবস্থিত একটি দুই তলা ইমারত হস্তান্তর করতে অস্বীকার করেন, যা তিনি জনাব হাসানের নিকট হতে সরল বিশ্বাসে ক্রয় করেন এবং জনাব হাসান যে মুহূর্তে এই মর্মে অবগত হন যে, তার বিরুদ্ধে একটি দেউলিয়া ঘোষণার দরখাস্ত প্রক্রিয়াধীন আছে তিনি তা হস্তান্তর করেন।
(খ) জনাব হাসান দন্ত চিকিৎসালয়ের দুইটি “ডেন্টাল চেয়ার” হস্তান্তর করতে অস্বীকার করেন এই বলে যে এগুলো তার পেশার সামগ্রী এবং আইনের আওতায় রিসিভারের এগুলো নেয়ার কোনো অধিকার নাই। আলোচনা কর।
প্রশ্ন ৭
(ক) ‘ওপেন’ এবং ‘ক্রসড চেক’-এর মধ্যে পার্থক্য নিরূপণ কর।
(খ) “তিনটি শর্তাবলি পূরণ সাপেক্ষে চেক ‘ডিসঅনার’ করার অপরাধ শাস্তিযোগ্য হয়”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
(গ) এই ধরনের অপরাধ কীভাবে এবং কখন আদালতে আমলযোগ্য হয়? কোন আদালতে এই অপরাধের বিচার করতে পারে?
প্রশ্ন ৮
(ক) ধারক ও যথাকালে ধারকের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
(খ) (i) উত্তম স্বত্ব
(ii) স্ট্যাম্পযুক্ত অসম্পূর্ণ দলিল
(iii) কাল্পনিক বিল সম্পর্কিত যথাকালে ধারকের বিশেষ অধিকারসমূহ কী?
(গ) ‘ক’ অন্যের একটি বিনিময় বিল খুঁজে পায়। সে শেষ পৃষ্ঠাপত্রকারীর স্বাক্ষর জাল করে এবং ইহা সরল বিশ্বাসে ক্রেতা ‘খ’-এর নিকট হস্তান্তর করে। ‘খ’ কি যথাকালে ধারক?
প্রশ্ন ৯
(ক) যদিও রেলওয়ে প্রশাসন মাল পরিবহনের কাজ করে তবুও পরিবহন আইন, ১৮৬৫ তাহাদের উপর প্রযোজ্য নয় কেন? পশু ও মালামালের বাহক হিসেবে রেলওয়ে প্রশাসনের কর্তব্য ও দায়-দায়িত্ব আলোচনা কর। ‘রিস্ক নোট’ ইস্যুর উদ্দেশ্য কী?
(খ) উদাহরণসহ পুনর্বীমা এবং দ্বৈত বীমা এর মধ্যে পার্থক্য দেখাও।
প্রশ্ন ১০
(ক) দেউলিয়া আইনের উদ্দেশ্যসমূহ কী?
(খ) দেউলিয়াত্ব কার্যাবলি কীভাবে সংঘটিত হয়? কী কী কারণে কোনো ব্যক্তিকে আদালত দেউলিয়া ঘোষণা করে?
(গ) যে সকল কার্যকলাপ দেউলিয়া কাজ বলে চিহ্নিত সেগুলো আলোচনা কর।
(ঘ) তুমি কি এই মত সমর্থন কর যে দেউলিয়া আইন মানবিকতা মতবাদের উপর প্রতিষ্ঠিত? তোমার মতের সমর্থনে যুক্তি দাও।
Don’t copy share only

15/02/2026

🖋️এলএলবি প্রিলিমিনারি ২০২৪-২০২৫ পরীক্ষার আইনবিজ্ঞান গুরুত্বপূর্ণ সাজেশনঃ
সম্ভাব্য গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন
✅ আইনবিজ্ঞানের সংজ্ঞা দাও। আইনবিজ্ঞান কি আইন থেকে ভিন্ন? আইন বোঝার ক্ষেত্রে আইনবিজ্ঞানের গুরুত্ব আলোচনা কর।
✅ প্রচলিত আইন (Conventional Law) বলতে কী বুঝায়? আন্তর্জাতিক আইন কি প্রচলিত আইন? যুক্তিসহ ব্যাখ্যা কর।
✅ আইনগত ব্যাখ্যা (Judicial Interpretation) কী? বিচারকগণ কি আইন তৈরি করেন? নজিরের বাধ্যবাধকতা কখন নষ্ট হয় ব্যাখ্যা কর।
✅ শাস্তি বলতে কী বুঝায়? শাস্তির বিভিন্ন তত্ত্ব আলোচনা কর। ভবিষ্যৎ অপরাধ প্রতিরোধে শাস্তির ভূমিকা আলোচনা কর।
✅ অধীনস্ত আইন (Subordinate Legislation) কী? এর বিকাশের কারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা কর।
✅ সম্পত্তি (Property) কী? সম্পত্তি অর্জনের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।
⭐ Possession ও Ownership থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন
✅ জবরদখল ও উপ-দখলের মধ্যে পার্থক্য আলোচনা কর।
✅ মালিকানা কী? দখল ছাড়া মালিকানা অসম্পূর্ণ এবং মালিকানা ছাড়া দখল অবৈধ—ব্যাখ্যা কর।
✅ জবরদখলের মাধ্যমে আইনগত দখল কীভাবে সৃষ্টি হয়? দখল কেন আইনের দ্বারা সংরক্ষিত হয়?
⭐ Liability থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন
✅ দায় (Liability) কী?
✅ কঠোর দায় ও পরোক্ষ দায় কী?
✅ ফৌজদারি দায় থেকে অব্যাহতির সাধারণ কারণগুলো আলোচনা কর।
⭐ শর্ট প্রশ্ন সাজেশন
👉 অধিকার ও কর্তব্য
👉 বিচারিক নজির
👉 সম্পত্তির প্রকারভেদ
👉 দখলের উপাদান
👉 শাস্তির উদ্দেশ্য
👉 আইন ব্যাখ্যার পদ্ধতি

পেজটিকে শেয়ার করে দেন সবার উপকার আসে যেনো.

📢 🎓 এলএলবি ১ম পর্ব রিলিজ স্লিপ (মাস্টার্স প্রফেশনাল) ভর্তি – ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ...
15/02/2026

📢 🎓 এলএলবি ১ম পর্ব রিলিজ স্লিপ (মাস্টার্স প্রফেশনাল) ভর্তি – ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের এলএলবি ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপ আবেদন শুরু হয়েছে।
🗓 আবেদন সময়সীমা:
👉 ০৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪টা থেকে
👉 ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত
✅ যেসব শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পাননি বা ভর্তি হননি, তারা রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
📌 আবেদন করতে যা করতে হবে:
✔ Applicant Login থেকে আবেদন করতে হবে
✔ পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় নির্বাচন করতে হবে
✔ আবেদন ফরম প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে
✔ কলেজে কোন কাগজপত্র জমা দিতে হবে না
🌐 বিস্তারিত তথ্য জানতে ভর্তি ওয়েবসাইট ভিজিট করুন।
📣 আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

🖋️আবেদন করতে না পারলে যোগাযোগ করুন পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্সে📢

🖋️এলএল.বি শেষ পর্ব (২৩-২৪) প্রাথমিক অনলাইন আবেদন ফর্ম পূরণ শেষ তারিখঃ ০৩/০৩/২০২৬ 👉এলএল.বি প্রিলিমিনারি ২০২৩ সালে পরীক্ষা...
15/02/2026

🖋️এলএল.বি শেষ পর্ব (২৩-২৪) প্রাথমিক অনলাইন আবেদন ফর্ম পূরণ শেষ তারিখঃ ০৩/০৩/২০২৬

👉এলএল.বি প্রিলিমিনারি ২০২৩ সালে পরীক্ষায় পাশ করেছেন তারাই শেষ বর্ষ ২৩-২৪ আবেদন করতে পারবেন.

👉এলএল.বি শেষ পর্ব প্রাথমিক আবেদন ফি: ১০০০/- কলেজ কতৃক অফিস জমা করতে হবে.

👉আবেদন পর মেধাতালিকা প্রকাশ করা হবে মেরিট লিস্ট

👉শেষ পর্ব পরীক্ষা এই বছরে শুরু হয়ে যাবে সবাই প্রস্তুত নিয়ে থাকুন.

👉ডাটা আপলোড দেয়ার পর আপনারা অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন এলএলবি পার্ট-১ দিয়ে

👉সমগ্র বাংলাদেশ যেকোন আইন কলেজ ভর্তি হতে পারবেন শেষ বর্ষ এতে কোন ট্রান্সফার অনুমতি প্রয়োজন হয়না, অনলাইন কলেজ নাম সিলেক্ট করে ডকুমেন্টস নিয়ে জমা করে ভর্তি হয়ে যাবেন.

👉স্ব স্ব কলেজের নির্ধারিত পেজ থেকে নোটিশ প্রকাশিত হলে আপনারা নোটিশ অনুযায়ী কলেজ ভর্তি ফর্ম পূরণ করে জমা করতে হবে.

👉এলএল.বি শেষ পর্ব ৮ টি সাবজেক্ট পড়াশোনা অবহেলা করবেন তাদের জন্য আইন ক্যারিয়ার পাশ করা কঠিন হবে.

সকল রকম তথ্য পেতে পেজে Follow দিয়ে রাখুন.

15/02/2026

🔴পরামর্শ -ফাইনাল ইয়ার যদি পড়াশোনায় ফাঁকি দেন। তাহলে আপনার ল ক্যারিয়ার শেষ। কারন এটার উপর সবকিছু নির্ভর করছে। যেমন-

১. রেজাল্টশীট
২. মার্কশীট
৩. বার কাউন্সিল সিলেবাস ভুক্ত সাবজেক্ট
৪. কোর্ট প্রাকটিস

সুতরাং এডভোকেট হওয়ার ইচ্ছে থাকলে প্রচুর পড়ুন। না হলে এডভোকেট হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মনে রাখবেন বার কাউন্সিল সনদ না পেলে এই ডিগ্রির খুব বেশি মূল্য নেই। সুতরাং একদম ফাঁকি দেওয়া চলবে না

🎯এলএল.বি & বার কাউন্সিল  অনলাইন কোচিং প্লাটফর্ম ভর্তি চলছে " লিগ্যাল ল পয়েন্টে" 🎯এলএল.বি শেষ পর্ব অনলাইন কোচিং প্লাটফর্ম...
12/02/2026

🎯এলএল.বি & বার কাউন্সিল অনলাইন কোচিং প্লাটফর্ম ভর্তি চলছে " লিগ্যাল ল পয়েন্টে"
🎯এলএল.বি শেষ পর্ব অনলাইন কোচিং প্লাটফর্ম ভর্তি চলছে
🎯এলএল.বি ১ম পর্ব (২৪-২৫) ও (২৫-২৬) ভর্তি চলছে

✅৬ মাসের কোর্স
✅শুক্রবার ও শনিবার ক্লাস সপ্তহ ২দিন
✅Google Meet & Zoom ক্লাস নেয়া হবে
✅গাইডলাইন দেয়া হবে প্রতিটি সাবজেক্ট ভিক্তিতে
✅ক্লাস পড়া ক্লাসে মূখস্ত করানো হবে
✅ক্লাসের শেষে লেকচার শীট দেয়া হবে
✅বিশেষভাবে পরীক্ষা নেয়া হবে
✅অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস করা হবে
✅পাশের নিশ্চয়তা ১০০% ইনশাআল্লাহ

👉বিজয় আসবে ইনশাআল্লাহ। আগ্রহীরা ভর্তি হতে যোগাযোগ করুন।

🖋️⚖️🖋️
11/02/2026

🖋️⚖️🖋️

এলএলবি শেষ পর্ব ২০২৩ পরীক্ষা " আন্তর্জাতিক আইন " ৫ম পত্র গুরুত্বপূর্ণ সাজেশন।
27/01/2026

এলএলবি শেষ পর্ব ২০২৩ পরীক্ষা " আন্তর্জাতিক আইন " ৫ম পত্র গুরুত্বপূর্ণ সাজেশন।

26/01/2026

িনন্দন: এলএলবি ১ম পর্ব (প্রিলিমিনারি) ২০২৩-২৪
প্রিয় আইন শিক্ষার্থী,
দীর্ঘ দুই মাস নিরলস পরিশ্রমের পর আপনার প্রিলিমিনারি পরীক্ষা অবশেষে শেষ হলো। এই সাফল্য আপনার আগামীর দীর্ঘ পথচলার একটি শক্তিশালী সূচনা।
আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা:
* অর্ধেক পথ সম্পন্ন: এলএলবি প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়া মানে আপনি আপনার আইনি যাত্রার অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন।
* আসল ভিত্তি: মনে রাখবেন, এলএলবি ফাইনাল ইয়ার বা শেষ বর্ষই হলো আপনার পেশাগত জীবনের আসল ভিত্তি। প্রিলিমিনারি ছিল অনেকটা পরিচিতি পর্ব, কিন্তু ফাইনাল ইয়ারে আপনাকে আইনের প্রকৃত প্রয়োগ এবং বিচারিক জটিলতাগুলো গভীরভাবে বুঝতে হবে।
* সময় ব্যবস্থাপনা: রেজাল্ট যখনই হোক না কেন, আশা করা যায় আজ থেকে আগামী ৯-১০ মাসের মধ্যে আপনার ফাইনাল ইয়ার শেষ হবে।
* বার কাউন্সিল প্রস্তুতি: ফাইনাল ইয়ারে বার কাউন্সিলের সিলেবাসভুক্ত ৭টি গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে। এছাড়া, এই বর্ষের ফলাফলের ওপরই আপনার চূড়ান্ত রেজাল্ট ও মার্কশিট তৈরি হবে।
> সতর্কতা: ফাইনাল ইয়ারে অবহেলা করলে আপনার আইনজীবী হওয়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যেতে পারে। তাই এই সময়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিন।
>
এখন আপনার করণীয়:
১. বিশ্রাম নিন: আপাতত কিছুদিন সময় নিন, নিজেকে রিফ্রেশ করুন এবং রিলাক্স করুন।
২. মানসিক প্রস্তুতি: মানসিকভাবে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হন।
৩. বই সংগ্রহ: খুব শীঘ্রই নতুন সিলেবাসের বইগুলো সংগ্রহ করুন।
৪. নিয়মিত পড়াশোনা: ধীরে ধীরে মূল বই পড়ার অভ্যাস শুরু করুন।
আপনার আইনি পেশার স্বপ্ন সফল হোক, সেই শুভকামনায়।
আমি কি এই টেক্সটটিকে আরও কিছুটা প্রফেশনাল বা নোটিশ আকারে সাজিয়ে দেব, যা আপনি আপনার স্টাডি গ্রুপ বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন?

Address


Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sᴀᴋɪʟ Sᴀʀᴡᴀʀ J posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share