29/04/2026
আইন পেশায় কাজ করতে গিয়ে এমন অনেক মানুষ ও পরিবারের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, যেখানে সত্যটা সবাই জানে—কে ভুল করেছে, কার সংশোধন প্রয়োজন, কার অনুশোচনা হওয়া উচিত!! তবুও অবাক করার মতো বিষয় হলো, সব সত্য জানার পরেও কেউ কেউ নিজের অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে এসে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করেন!!
কারণ তারা বোঝেন, সব সময় জয়ী হওয়াটাই সবচেয়ে বড় অর্জন নয়; অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পিছিয়ে যাওয়াটাই বড় সাফল্য। নিজের অহংকার, নিজের যুক্তি—সবকিছুর উপরে পরিবারের শান্তিকে গুরুত্ব দেওয়াটা সহজ নয়, কিন্তু সেটাই একজন পরিপক্ক মানুষের পরিচয়!
সমস্যা যখন তৈরি হয়, তখন শুধু দোষ খোঁজা নয়—সমাধান খোঁজার মানসিকতাই একটি পরিবারকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে পারে। আর সেই সমাধানের পথে যে মানুষটি আগে এগিয়ে আসে, সে-ই আসলে মানুষ হিসেবে সবচেয়ে শক্তিশালী।
সব জায়গায় নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই একটু সহনশীলতা, একটু ছাড়—একটি ভাঙনের গল্পকে নতুন করে গড়ে তোলার সুযোগ এনে দেয়।
#চট্টগ্রামজেলাওদায়রাজজআদালত
゚viralシfypシ゚viralシalシ
#চট্টগ্রাম #জেলাপ্রশাসক #আইনজীবী #ইশরাত #এডভোকেট #উপলব্ধি