Taj Uddin Sohail - Income Tax Lawyer

Taj Uddin Sohail - Income Tax Lawyer I am a tax lawyer with the National Board of Revenue (NBR) in Bangladesh, holding an MBA in Finance & Accounting.

Member "Chittagong Taxes Bar Association "

NBR REGISTRATION NO: 23320/2024

17/07/2026

ইনসেন্টিভ ও বিনিয়োগ জনিত কর রেয়াত পেতে.....

07/07/2026

আয়কর বর্ষ ২০২৬–২০২৭ এর আয়কর রিটার্ন জমা দিতে প্রয়োজনীয় কাগজপত্র

সম্মানিত করদাতা,

আয়কর রিটার্ন সঠিকভাবে প্রস্তুত ও দাখিল করার জন্য অনুগ্রহ করে নিম্নোক্ত তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখুন।

👨‍💼 চাকরিজীবীদের জন্য

✅ বেতন বিবরণী (অফিস কর্তৃক প্রদত্ত)(০১/০৭/২০২৫ – ৩০/০৬/২০২৬)

✅ ব্যাংক স্টেটমেন্ট(০১/০৭/২০২৫ – ৩০/০৬/২০২৬)

✅ উৎসে কর কর্তনের সনদ (TDS Certificate)

✅ প্রভিডেন্ট ফান্ড (PF) সনদ (যদি থাকে)

🏠 গৃহ সম্পত্তি হতে আয় থাকলে

✅ বাড়ি ভাড়া প্রাপ্তির রশিদ

✅ বাড়ি ভাড়ার চুক্তিপত্র

✅ ভাড়ার অর্থ ব্যাংকের মাধ্যমে গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যাংক স্টেটমেন্ট

✅ হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর (খাজনা) পরিশোধের রশিদ

💰 বিনিয়োগ সংক্রান্ত তথ্য

✅ ডিপিএস (DPS) সংক্রান্ত তথ্য(০১/০৭/২০২৫ – ৩০/০৬/২০২৬)

✅ জীবন বীমা (Insurance) সনদ (যদি থাকে)

✅ শেয়ার বাজারে বিনিয়োগের তথ্য (যদি থাকে)

✅ সঞ্চয়পত্রের তথ্য (যদি থাকে)

📋 সম্পদ ও দায়ের বিবরণ

✅ নিজ নামে থাকা বাড়ি/ফ্ল্যাট/এপার্টমেন্ট

✅ জমি, মোটরযান, আসবাবপত্র, ইলেকট্রনিক্সসহ অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য

✅ নিজ নামে থাকা ব্যাংক ঋণের বিবরণ

✅ অন্যান্য ঋণ বা দায়ের তথ্য (যদি থাকে)

05/07/2026

আপনার ব্যবহৃত মোবাইল নম্বরটি আপনার জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে সঠিকভাবে নিবন্ধিত কিনা তা কিভাবে যাচাই করবেন?

সফলভাবে আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রথমে আপনাকে e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে​ ​আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত একটি সচল ফোন নম্বর লাগবে।

প্রক্রিয়া :-
ধাপ-১:- ​প্রথমে আপনার মোবাইল থেকে *১৬০০১ # (*16001 #) ডায়াল করুন।
ধাপ-২ :- তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) সর্বশেষ ৪টি ডিজিট ইনপুট দিন।

ফলাফল :-
ইনপুট দেওয়ার পর ফিরতি মেসেজে (SMS) সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কোম্পানি আপনাকে জানিয়ে দেবে ওই জাতীয় পরিচয়পত্র দিয়ে মোট কয়টি মোবাইল নম্বর নিবন্ধিত আছে।

তাজ উদ্দীন সোহেল
(আয়কর আইনজীবী)

✍️ নতুন আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের সময়সীমা ও করছাড়–জরিমানার নির্দেশনাজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত...
02/07/2026

✍️ নতুন আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের সময়সীমা ও করছাড়–জরিমানার নির্দেশনা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত নতুন আয়কর আইন অনুযায়ী, এখন ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

💯 জুলাই – সেপ্টেম্বর
রিটার্ন দাখিলে রয়েছে ৫% করছাড় সুবিধা (সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত)। সময়মতো রিটার্ন দিয়ে কর সাশ্রয়ের সুযোগ নিন।

🚫 অক্টোবর – ডিসেম্বর
এই সময়ে রিটার্ন দাখিলে কোনো জরিমানা নেই, তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল হবে।

✴️ জানুয়ারি – মার্চ
বিলম্বে রিটার্ন দাখিল করলে ২% হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা প্রযোজ্য হতে পারে।

✴️ এপ্রিল – জুন
এ সময় রিটার্ন দাখিলে ৫% বিলম্ব ফি বা সর্বনিম্ন ৫,০০০ টাকা জরিমানা গুণতে হতে পারে।

23/06/2026

আগামী ৭ দিন (৩০ জুন ২৬) ইং এর মধ্যে যথাযত খাতে বিনিয়োগ করে কী রেয়াত সুবিধা গ্রহন করুন।

Md Jashim Mamunur Rashid

22/06/2026

আয়কর সাশ্রয়ের শেষ সুযোগ!

৩০ জুন ২০২৬-এর মধ্যে বিনিয়োগ করুন, বৈধভাবে কর রেয়াত (Tax Rebate) সুবিধা নিন

⏱️সময় সীমা: ৩০ জুন ২০২৬
১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। তাই কর রেয়াতের সুবিধা পেতে হলে ৩০ জুনের মধ্যেই বিনিয়োগ সম্পন্ন করতে হবে।
🏧কর রেয়াত পাওয়ার জন্য অনুমোদিত ৯টি বিনিয়োগ খাত:
১. সঞ্চয়পত্র (Savings Certificate)
সরকার অনুমোদিত সকল ধরনের সঞ্চয়পত্র ক্রয়।
২. ডিপিএস (DPS)
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত।
৩. শেয়ার বাজারে বিনিয়োগ
DSE/CSE তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ডিবেঞ্চার।
৪. জীবন বীমা (Life Insurance)
জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ।
৫. প্রভিডেন্ট ফান্ড
স্বীকৃত ভবিষ্য তহবিলে (Provident Fund) চাঁদা।
৬. কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা
অনুমোদিত কল্যাণ ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা।
৭. সুপার অ্যানুয়েশন ফান্ড
অনুমোদিত Superannuation Fund-এ অবদান।
৮. সিকিউরিটিজ ক্রয়
সরকার নির্ধারিত সিকিউরিটিজে বিনিয়োগ (নির্ধারিত সীমার মধ্যে)।
৯. দাতব্য ও জনহিতকর প্রতিষ্ঠান
সরকার অনুমোদিত হাসপাতাল, ট্রাস্ট বা দাতব্য প্রতিষ্ঠানে অনুদান।
📊 কর রেয়াত (TAX REBATE) কীভাবে নির্ধারণ হয়?
নিম্নের ৩টির মধ্যে যেটি সর্বনিম্ন হবে, সেই পরিমাণ কর রেয়াত পাওয়া যাবে:

⬆️মোট করযোগ্য আয়ের ৩%
⬆️ অনুমোদিত বিনিয়োগের ১০%
⬆️সর্বোচ্চ ৭.৫ লক্ষ টাকা

🚰 কেন এখনই বিনিয়োগ করবেন?
০ করের পরিমাণ কমবে
০ বৈধভাবে কর সাশ্রয় হবে
০ ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি পাবে
০ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে

আজই আপনার বিনিয়োগ পরিকল্পনা সম্পন্ন করুন এবং কর সাশ্রয়ের সুযোগ গ্রহণ করুন।

সম্মানিত করদাতাগণ উক্ত প্রতিষ্ঠানসমূহে দান বা অনুদান প্রদান করিলে আয়কর রেয়াত পাবেন।
13/06/2026

সম্মানিত করদাতাগণ উক্ত প্রতিষ্ঠানসমূহে দান বা অনুদান প্রদান করিলে আয়কর রেয়াত পাবেন।

11/06/2026

আজ ১১- ৬ -২০২৬ বিকাল ২ঃ৩০ মিনিটে বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশনে অর্থবিল-২০২৬ উপস্থাপিত হবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

কি থাকছে কি থাকবে না, এই অবস্থায় বিভিন্ন আনঅফিসিয়াল সোর্স থেকে যেটা বোঝা গেল:

আয়কর আইনের মোট ৩৪৫টি ধারার মধ্যে প্রায় ১১৯টি ধারায় পরিবর্তন হতে পারে।

এর মধ্যে—

~ ১৫টি ধারা সম্পূর্ণভাবে প্রতিস্থাপন (Substitution) করা হয়েছে; অর্থাৎ পুরোনো ধারা বাদ দিয়ে নতুন ধারা বসানো হয়েছে।

~ বাকি ১০৪টি ধারায় কোথাও একটি উপধারা, কোথাও একাধিক উপধারা, আবার কোথাও শব্দ, সংজ্ঞা বা বাক্যগত পরিবর্তন আনা হয়েছে।

~ নতুন করে ৯টি ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

~ ২০টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে।

~ বিভিন্ন তফসিলেও নতুন অংশ, নতুন হার এবং নতুন বিধান সংযোজন করা হয়েছে।

তবে একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য পরিবর্তন হয়েছে ধারা- ৭৩ এ, যেখানে ধারা-৪৫, ৪৬, ৪৭, ৪৮ এ উল্লেখিত আয় এবং ৪৯, ৫০,৫১, ৫২, ৫৩ ও ৫৪ এ উল্লেখিত ব্যবসা হতে বিয়োজন যোগ্য খরচ এবং ধারা ৫৫ এবং ৫৬ উল্লেখিত ব্যবসা হতে অনুমোদনযোগ্য বিয়োজন প্রয়োগ ও সমন্বয় করিয়া একটি করযোগ্য আয় ও পরিষদ যোগ্য কর পরিগণনার বিবরণী (Income Computation Sheet) ধারা-১৬৯ অনুসারে রিটার্ন দাখিলের সময়,অডিট রিপোর্টের সাথে দাখিল করিতে হইবে। এই Income Computation Sheet- একজন চার্টার্ড একাউন্টেন্ট অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অথবা আয়কর আইনজীবী দ্বারা প্রস্তুতকৃত এবং প্রত্যায়িত হতে হবে।

অর্থাৎ, এটি শুধু কিছু করহার পরিবর্তনের বিষয় নয়; বরং আইনটির কাঠামো, সংজ্ঞা, কর নির্ধারণ, কর রেয়াত, সারচার্জ, পরিবেশ সারচার্জ, স্টার্টআপ সুবিধা, ডেভেলপার সংক্রান্ত বিধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আইটিপি পরীক্ষার্থী ও সকলে জানার জন্য।
10/06/2026

আইটিপি পরীক্ষার্থী ও সকলে জানার জন্য।

Address

Basir Mohammad Sarak
Chittagong
RAMPUR-4224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taj Uddin Sohail - Income Tax Lawyer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share