Peace international human rights

Peace international human rights সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশে থাকুন, অন্যের অধিকার প্রতিষ্ঠায় কাজ করুন।
(2)

 # #সমালোচকদের_অভিনন্দনযখনই আমার কোনো বড় এচিভমেন্ট আসে, অথবা আমি কোনো বড় অর্জনের দিকে এগিয়ে যাই ঠিক তখনই হিংসার অ্যালার্...
30/08/2026

# #সমালোচকদের_অভিনন্দন

যখনই আমার কোনো বড় এচিভমেন্ট আসে, অথবা আমি কোনো বড় অর্জনের দিকে এগিয়ে যাই ঠিক তখনই হিংসার অ্যালার্জিতে অস্বস্তিতে ভোগে আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর অর্থে পরিচালিত সেই হলুদ সাংবাদিকতার চক্র।

যারা আমার কাছে নগদ তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল যার ভিডিও প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে, তাদের মধ্যে আবারও সেই অ্যালার্জি নতুন করে জেগে উঠেছে চট্টগ্রাম প্রেস ক্লাবের লাইফটাইম মেম্বারশিপ অর্জনের পর।

আমার এচিভমেন্ট নিয়ে উল্টাপাল্টা কিছু না লিখলে যেন তাদের ঘুমই আসে না! তিন লক্ষ টাকা না পাওয়ার সেই কষ্টটা বোধহয় এখনো কাটেনি। তাদের অবস্থা দেখলেই মমতাজের গানটা মনে পড়ে যায়,

#ফাইটা_যায়_বুকটা_ফাইটা_যায়! 😄

আর একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই
এই পোস্টের সঙ্গে যুক্ত প্রতিটি ছবি একটি নির্দিষ্ট সময়, ব্যক্তি ও অনুষ্ঠানের বাস্তব উপস্থিতির প্রমাণ বহন করে। ছবিগুলোকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা না করে, ছবির প্রেক্ষাপট ও বাস্তবতা যাচাই করুন।

দেখবেন, এসব তথাকথিত সাংবাদিকতার আড়ালে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয়। সাংবাদিক অঙ্গনেও তাদের নিয়ে নানা আলোচনা রয়েছে।

এই ধরনের চক্র থেকে সবাই সতর্ক থাকবেন।

# # #আরও একটি বিষয় না বললেই নয়

আমি চট্টগ্রামে হাজার হাজার মানুষকে উদ্যোক্তা ও কর্মমুখী প্রশিক্ষণ দিয়েছি। সেখানে কে কী বিক্রি করে, কী ব্যবসা করে কিংবা কীভাবে পরিচালনা করে সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।

একজন মানুষ শত শত কাজ করলে তার অজান্তে একটি কাজে ভুল হতেই পারে। কারও কোনো ভুল বা অনিয়ম থাকলে তার বিরুদ্ধে সরাসরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।
কিন্তু সেটিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ কিংবা চাঁদাবাজির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যে কিছুই করে না, তার ভুলও হয় না।
আর যে কাজ করে, তার ভুল হওয়ার সম্ভাবনাও থাকে।

# # #আর ছবির রাজনীতি নিয়ে

আমি সমাজসেবা, মানবাধিকার ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন মানুষের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছি। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মানুষের সঙ্গে ছবি থাকতেই পারে।

কারও সঙ্গে একটি ছবি থাকা মানেই তার রাজনৈতিক পরিচয় ধারণ করা নয়।

বর্তমানে অনেক মানুষের সঙ্গেই আমার ছবি আছে। তার মানে এই নয় যে, ছবি থাকা ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমি ধারণ করেছি কিংবা আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে গেছি।

এই সাধারণ কমনসেন্সটুকুও যাদের নেই, তারাই ছবি ও ঘটনাকে নিজেদের মতো করে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে।

আর সত্যি বলতে, এসব বিষয়কে সামনে রেখে যারা নিয়মিত চাপ সৃষ্টি কিংবা অর্থ আদায়ের চেষ্টা করেছে তাদের উদ্দেশ্য এখন আর কারও অজানা নয়।

তবে তাদের আবারও অভিনন্দন জানাই।
কারণ তাদের সমালোচনা, অপপ্রচার ও বিরোধিতাই আমাকে আরও শক্ত হতে শিখিয়েছে এবং সফলতার পথে আরও এগিয়ে দিয়েছে।

আশা রাখছি, তারা এভাবেই আমাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।

সমালোচনা করুন কিন্তু সত্যের ভিত্তিতে।
প্রশ্ন করুন কিন্তু প্রমাণসহ।
অন্যায় দেখলে প্রশাসনকে জানান চাঁদাবাজি বা অপপ্রচার নয়।

সত্য একদিন না একদিন সামনে আসবেই।

গৌরবের স্বীকৃতি, অর্জনের মুকুট চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ অর্জন করায় Peace international human rights & Gm It...
28/08/2026

গৌরবের স্বীকৃতি, অর্জনের মুকুট

চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ অর্জন করায় Peace international human rights & Gm It Academy একাডেমির সম্মানিত চেয়ারম্যান জনাব Kais Chowdhury চৌধুরী ভাইকে নান্দনিক চট্টলার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹

এ অর্জন কারও অনুগ্রহ নয় এটি যোগ্যতা, কর্ম, নেতৃত্ব ও মানুষের পাশে দাঁড়িয়ে অর্জন করা এক অনন্য সম্মানের স্বীকৃতি।
যাঁরা মানুষের জন্য কাজ করেন, সময় তাঁদের পরিচয় মুছে দেয় না বরং ইতিহাসের পাতায় তাঁদের অবস্থান আরও দৃঢ় করে।

Md Kamrul Kais Chowdhury ভাইয়ের এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়; এটি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর নিরলস পথচলার একটি শক্তিশালী স্বীকৃতি।

আগামীর প্রতিটি পদক্ষেপ হোক আরও দৃঢ়, আরও সাহসী, আরও গৌরবময়।
🌹 অভিনন্দন, শ্রদ্ধা ও অফুরন্ত শুভকামনা। 🌹

#নান্দনিকচট্টলা #অভিনন্দন #কামরুলকায়েসচৌধুরী #চট্টগ্রামপ্রেসক্লাব

28/08/2026

🌙🕌 জুম্মা মোবারক 🤲

আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করুন, দোয়া কবুল করুন এবং জীবনে শান্তি, রহমত ও বরকত দান করুন।
আমিন ইয়া রব্বাল আলামিন।

আলহামদুলিল্লাহ।সকল সাংবাদিকদের ধন্যবাদ।
26/08/2026

আলহামদুলিল্লাহ।
সকল সাংবাদিকদের ধন্যবাদ।

26/08/2026

নবীজি আগমনে পিস পরিবার থেকে....

🌹 শুভেচ্ছা ও অভিনন্দন 🌹পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব Peace international human rights...
26/08/2026

🌹 শুভেচ্ছা ও অভিনন্দন 🌹

পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব Peace international human rights-কে চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার আগামীর পথচলা আরও সফল ও সুন্দর হোক এই কামনা করি।

সৌজন্যে: পিস পরিবার।

✨ ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মানবিক আয়োজন ✨🌙পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে Peace international human rights এর উদ্যোগে ...
26/08/2026

✨ ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মানবিক আয়োজন ✨🌙

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে Peace international human rights এর উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও ঠান্ডা শরবত বিতরণ করা হচ্ছে।

এই মানবিক আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন Peace International Human Rights-এর চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম চৌধুরী।

🤍 নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবতার সেবায়—
ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই ছোট্ট প্রয়াস।

🌸 মানবতার সেবাই হোক আমাদের অঙ্গীকার।
ঈদে মিলাদুন্নবী ﷺ মোবারক।

26/08/2026

🌙✨ পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে শুভেচ্ছা ও মানবিক আয়োজন ✨🌙

প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর আগমনের স্মরণে Peace International Human Rights-এর পক্ষ থেকে মানুষের মাঝে ভালোবাসা, শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই ছোট্ট আয়োজন।

🤍 আসুন, নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে—
মানবতার সেবায় এগিয়ে আসি, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় একসাথে কাজ করি।

🌙 জশনে জুলছে ঈদ-এ মিলাদুন্নবী ﷺ 🌙প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জন্ম ও আগমনের স্মরণে ঈদ-এ মিলাদুন্নবী ﷺ উপলক্ষে Pea...
25/08/2026

🌙 জশনে জুলছে ঈদ-এ মিলাদুন্নবী ﷺ 🌙

প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জন্ম ও আগমনের স্মরণে ঈদ-এ মিলাদুন্নবী ﷺ উপলক্ষে Peace International Human Rights-এর উদ্যোগে শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

স্থান: কনকর্ড মঈন স্কয়ার সুপার মার্কেটের সামনে, চট্টগ্রাম।

শান্তি, মানবতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

🤲 সফল ও সার্থক হোক আমাদের এই মানবিক আয়োজন।

#ঈদেমিলাদুন্নবী #মিলাদুন্নবী #শরবতবিতরণ #মানবতারপক্ষে #শান্তিরবার্তা

Address

Chittagong
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Peace international human rights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category