20/05/2025
জেনে নিই
সংবিধানের কিছু বিভিন্ন রুল ও ডকট্রিনঃ
১) Doctrine of Basic Structure :
অনুচ্ছেদ ৭(খ)
২) Rule of law:
অনুচ্ছেদ ৭,২৬,২৭,৩১,৩২,৩৩,৩৫,৪৪,১০২
৩) Doctrine Of judicial Review:
অনুচ্ছেদ ৭(২),২৬,১০২(২)
৪) Preventive Detention :
অনুচ্ছেদ ৩৩ (৩,৪,৫,৬)
৫) Punitive Detention :
অনুচ্ছেদ ৩৩(১,২)
৬) Ex post facto :
অনুচ্ছেদ ৩৫(১)
৭) Double Jeopardy:
অনুচ্ছেদ ৩৫(২)
৮) Self incrimination :
অনুচ্ছেদ ৩৫(৪)
৯) Rules of Business :
রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিমালা প্রণয়ন করতে পারেন।
অনুচ্ছেদ ৫৫(৬)
১০) Technocrat Minister:
সংসদ সদস্য নির্বাচিত হননি কিন্ত সংসদ সদস্য হবার যোগ্য এমন ব্যাক্তিদের মধ্য হতে সরকার চাইলে মোট মন্ত্রীর ১০ ভাগের ১ ভাগ মন্ত্রী নিযুক্ত করতে পারেন।
অনুচ্ছেদ ৫৬(২)
১১) Delegated Legislation :
সংসদ চাইলে যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ কে আইন প্রণয়ন করার ক্ষমতা অর্পণ করতে পারে।
অনুচ্ছেদ ৬৫(১)
১২) Proportional Representation :
সংসদে সংরক্ষিত ৫০ টি মহিলা আসন নির্বাচিত সদস্যদের আনুপাতিক ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
অনুচ্ছেদ ৬৫(৩)
১৩) Floor Crossing/Political Defection:
অনুচ্ছেদ ৭০
১৪) Quorum/Casting Vote:
অনুচ্ছেদ ৭৫
১৫) Budget:
অনুচ্ছেদ ৮৭
১৬) Writ:
অনুচ্ছেদ ১০২(২)
১৭) Locus Standi:
অনুচ্ছেদ ১০২(২)(ক)
১৮) Public Interest Litigation(PIL):
অনুচ্ছেদ ১০২(২)(খ)
১৯) Leave to Appeal:
অনুচ্ছেদ ১০৩(৩)
২০) To do Complete Justice:
ন্যায় বিচারের স্বার্থে আপিল বিভাগ যে কোন আদেশ,নির্দেশ, রিট, ডিক্রি জারি করতে পারেন।
অনুচ্ছেদ ১০৪
২১) Court of Record :
অনুচ্ছেদ ১০৮
২২) Act of God:
অনুচ্ছেদ ১২৩
২৩) Doctrine of Pleasure:
প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি রাষ্ট্রপতির সন্তোষমত সময় পর্যন্ত কর্মে নিযুক্ত থাকবেন।
অনুচ্ছেদ ১৩৪ & ৬৪
২৪) Doctrine of Severability :
কোন আইনের যতটুকু সংবিধানের সাথে সাংঘর্ষিক ততটুকু বাতিল, বাকিটুকু কার্যকর থাকবে।
অনুচ্ছেদ ২৬(১,২)
২৫) Doctrine of Eclipse:
কোন আইনের যতটুক সংবিধানের সাথে সাংঘর্ষিক ততটুকু বাতিল, ঐ সাংঘর্ষিক অংশ বাতিলের ফলে যদি পুরো আইনটি অকার্যকর হয় তবে পুরো আইনটিই অবৈধ ঘোষিত হবে।
২৬) Doctrine of Alternative Forum:
অনুচ্ছেদ ৬৬(২) এবং অনুচ্ছেদ ৭০ মোতাবেক কোন সংসদ সদস্যের আসন শূন্য হবে কিনা সে সিদ্ধান্ত নিতে
বিষয়টি আদালতের কাছে না পাঠিয়ে নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করা।
অনুচ্ছেদ ৬৬(৪)
২৭) Doctrine of the Waiver of Fundamental Rights:
মৌলিক অধিকার ২ ধরনেরঃ ব্যক্তিগত এবং সর্বজনীন।
ব্যক্তিগত মৌলিক অধিকার চাইলেই যে কোন ব্যক্তি তার ইচ্ছামত ত্যাগ করতে পারেন কিন্তু সর্ব সাধারণের অধিকার তিনি ত্যাগ করতে পারেন না।
২৮) Doctrine of Legitimate Expectation:
সরকারি কর্তৃপক্ষ যদি কোন সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্তের পেছনে অবশ্যই কোন যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে।যদি সিদ্ধান্তের যৌক্তিক কোন কারণ না দিতে পারে তবে সে সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হবে।