01/08/2026
প্রশ্ন: কোনো মৃত ব্যক্তির কেবল কন্যাসন্তান (১ জন বা একাধিক) থাকলে, তারা কি বাবার সমস্ত সম্পত্তি পাবে? না পেলে বাকি সম্পত্তি কারা পাবে?
উত্তর: না, কেবল কন্যাসন্তান থাকলে তারা বাবার সমস্ত সম্পত্তি পায় না।
মৃত ব্যক্তির ১ জন মেয়ে থাকলে সে মোট সম্পত্তির ১/২ (অর্ধেক) অংশ পাবে।
যদি ২ জন বা তার বেশি মেয়ে থাকে, তবে তারা সবাই মিলে মোট সম্পত্তির ২/৩ (দুই-তৃতীয়াংশ) অংশ সমানভাবে ভাগ করে পাবে।
মেয়েদের অংশ দেওয়ার পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে, তা মৃত ব্যক্তির অন্যান্য আসাবা বা অবশিষ্টাংশভোগী (যেমন: মৃত ব্যক্তির পিতা, দাদা, আপন ভাই, বা ভাইয়ের ছেলেরা) ফারায়েজের নিয়ম অনুযায়ী পাবে।
আইনি রেফারেন্স:
Principles of Mahomedan Law (ধারা ৬৬ & Chapter XII): হানাফী ফারায়েজ আইন অনুযায়ী, কন্যাসন্তানরা হলো 'Sharer' বা নির্ধারিত অংশের অংশীদার। তারা তাদের নির্ধারিত অংশ (১/২ বা ২/৩) পাওয়ার পর বাকি সম্পত্তি 'Residuary' বা অবশিষ্টাংশভোগীদের কাছে চলে যায়।