Trip.com

Trip.com One Stop Solution For All Travel Services
(Air Tickets , Hotel Booking , Visa Assistance, 24*7 )

13/04/2026
Eid Mubarak 2026         Trip.com
20/03/2026

Eid Mubarak 2026




Trip.com

27/02/2026

যারা প্রথম ওমরাহ করতে যাবেন, নিচের বিষয় গুলা মনে রাখবেন:

প্রতি নামাজের পরপরই হোটেলে ফিরে যাবেন না। এটাই সব থেকে বড় ভুল! যার কারণে অনেক হাজী বা ওমরাহকারী তৃতীয় দিনেই ক্লান্ত হয়ে পড়েন। দিনে ৫ বার কাবা থেকে হোটেল, আবার হোটেল থেকে কাবা, এই যাতায়াত আপনার শক্তি পুরোপুরি শেষ করে দিবে। আর বেশিরভাগ সময় দেরিতে পৌঁছানোর কারণে মসজিদের ভেতরে জায়গা পাওয়াও কঠিন হয়ে যায়। ফলে অনেকেই বাধ্য হয়ে বাইরে বা রাস্তায় নামাজ আদায় করেন।

আপনি যদি মসজিদের ভেতরে নামাজ পড়তে চান, তাহলে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তাহলে কী করবেন? নিচের পয়েন্টগুলো খেয়াল রাখবেন:

১/ আপনার নামাজের সময়গুলো ভালো করে প্ল্যান করবেন।
২/ ফজরের আগে কাবায় চলে আসবেন। তাহাজ্জুদ পড়বেন, তারপর ফজর আদায় করবেন। সূর্যোদয়ের পর ইশরাক ও দুহা পড়ে নিবেন।
৩/ এরপর হোটেলে ফিরে নাস্তা করবেন বা নির্ধারিত জিয়ারত সম্পন্ন করবেন।
৪/ যোহরের পর হোটেলে ফিরে দুপুরের খাবার খাবেন এবং একটু বিশ্রাম নিবেন।
৫/ তারপর আবার আসর থেকে শুরু করে মাগরিব ও এশা—এই তিন ওয়াক্ত একসাথে মসজিদে অবস্থান করবেন।
৬/ এশার পর হোটেলে ফিরে রাতের খাবার খাবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিবেন।
৭/ অপ্রয়োজনীয় হাঁটা কমাবেন। শক্তি জমা রাখবেন তাওয়াফ ও ইবাদতের জন্য।
৮/ নামাজের মাঝখানে উপরের তলা বা এক্সপানশন এরিয়ায় বসে বিশ্রাম নিতে পারেন।
৯/ খুব ক্লান্ত হলে ছাদে বা শান্ত জায়গায় একটু শুয়ে থাকবেন।
১০/ ভেতরে জায়গা পেতে হলে অন্তত ৩০–৪৫ মিনিট আগে চলে আসবেন।
১১/ তাওয়াফ সব সময় ঠান্ডা মাথায় করবেন। ভিড় দেখেই দৌড় দিবেন না।
১২/ ভিড় কম থাকলে (ফজরের পর বা গভীর রাতে) তাওয়াফ করা সহজ হয়।
১৩/ হাজরে আসওয়াদ ছোঁয়ার জন্য ধাক্কাধাক্কি করবেন না। ইশারা করলেই সুন্নত আদায় হয়ে যায়।
১৪/ সাঈ (সাফা-মারওয়া) ধীরে, স্থিরভাবে করবেন। তাড়াহুড়া করে নিজেকে ক্লান্ত করবেন না।
১৫/ হাঁটতে কষ্ট হলে বা বয়স্ক মা-বাবা থাকলে হুইলচেয়ার সার্ভিস ব্যবহার করবেন। উপরের তলায় ইলেকট্রিক কার্টও আছে।
১৬/ এক দিনে ডাবল ওমরাহ করতে চাইলে শরীরের অবস্থা আগে দেখবেন। শুধু আবেগে সিদ্ধান্ত নিবেন না।
১৭/ দ্বিতীয় ওমরাহর জন্য মসজিদে আয়েশা (তানইম) থেকে ইহরাম করা হয়। গাড়িতে যেতে ১৫–২০ মিনিট লাগে। উবার করে যাবেন। তবে মক্কা মদিনায় ইয়েমেনি ড্রাইভার অ্যাভয়েড করবেন।
১৮/ ডাবল ওমরাহ করার চেয়ে একটি ওমরাহ খুশু-খুজু সহকারে করা উত্তম।
১৯/ মক্কায় গিয়ে শুধু ছবি তোলা আর লাইভ করা, এগুলাতে বেশি সময় নষ্ট করবেন না।
২০/ কাবার সামনে বসে কুরআন পড়ুন। এটা জীবনের সবচেয়ে মূল্যবান সময়।
২১/ দোয়ার একটি লিস্ট বানিয়ে নিয়ে যাবেন। কী কী চাইবেন, আগে ঠিক করে রাখবেন।
২২/ নিজের জন্য, মা-বাবার জন্য, দেশের জন্যে আর সারা দুনিয়ার মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন।
২৩/ গুনাহ থেকে বাঁচার নিয়ত করবেন। ওমরাহ শুধু রিচুয়াল না, এটা জীবন বদলের সুযোগ।
২৪/ বেশি বেশি ইস্তিগফার পড়বেন। কাবার সামনে কান্না সহজ হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করবেন না। কোথাও কান্না না করা মানুষও কাবার সামনে কান্না করে দেয়।
২৫/ মক্কায় জিয়ারত (জাবালে নূর, জাবালে সাওর, আরাফা ময়দান ইত্যাদি) করতে পারেন, কিন্তু ক্লান্ত হয়ে গেলে বিশ্রামকে অগ্রাধিকার দিন।
২৬/ মদিনায় গেলে মসজিদে নববীতে বেশি সময় কাটাবেন। এখানে নামাজের সওয়াব বহু গুণ বেশি।
২৭/ রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য আগে থেকেই সময় জেনে আবেদন করবেন। ভিড় অনেক থাকে।
২৮/ জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে ভুলবেন না।
২৯/ বাংলাদেশি খাবারের হোটেল মক্কা ও মদিনায় অনেক আছে। মক্কায় ইব্রাহিম খলিল রোডের বাঙালি দোকান গুলার খবর ভালো লাগছে। আর মদিনায় সোনারগাঁও হোটেল এর টা বেস্ট ছিলো। তবে একটু দাম বেশি রাখেন। খুব বেশি ভারী খাবার খাবেন না। হালকা খাবার খেলে ইবাদতে মন বসে।
৩০/ ব্যাগে সবসময় হালকা খাবার রাখবেন—খেজুর বা পাকিস্তানি বড় বড় রুটি। যমযমের পানি সব জায়গায় পাবেন, ছোট একটা পানির বোতল রাখলেই যথেষ্ট।
৩১/ আরামদায়ক স্যান্ডেল ব্যবহার করবেন। নতুন জুতা পরে যাবেন না।
৩২/ মোবাইল কম ব্যবহার করবেন, চার্জার ও পাওয়ার ব্যাংক সাথে রাখবেন।
৩৩/ ভিড়ের মধ্যে রাগ করবেন না। ধৈর্যই এখানে সবচেয়ে বড় ইবাদত।
৩৪/ নিজের গ্রুপ থেকে আলাদা হয়ে গেলে আগে নির্ধারিত একটি পয়েন্ট ঠিক করে রাখবেন।
৩৫/ হোটেল যত কাছেই হোক, শক্তি বাঁচিয়ে ব্যবহার করবেন।
৩৬/ দিনে অন্তত একবার কাবার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকবেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।
৩৭/ মদিনায় সালাম দেওয়ার সময় ভদ্রতা বজায় রাখবেন, ধাক্কাধাক্কি করবেন না।
৩৮/ বেশি শপিং করার চিন্তা করবেন না। ইবাদতের সময় কমে যায়।
৩৯/ শরীর খারাপ হলে জোর করবেন না। বিশ্রামও সুন্নতের অংশ।
৪০/ সারাক্ষণ জিকির করতে থাকবেন। আলহামদুলিল্লাহ পড়বেন। সবাই এই খানে আসতে পারে না।

মনে রাখবেন, মক্কায় কত কদম হাঁটলেন, সেটা মূল বিষয় না। মূল বিষয় হলো, কত দীর্ঘ সময় আপনি ইবাদত টিকিয়ে রাখতে পারলেন। ওমরাহ শুধু একটি সফর না। এটা আত্মার রিচার্জ।
সঠিক প্ল্যান করলে ক্লান্ত না হয়ে বরং শান্তি নিয়ে ফিরতে পারবেন।

21/02/2026


اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِي...
18/02/2026

اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।






  Trip.com
04/01/2026


Trip.com

              Trip.com
31/12/2025








Trip.com

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক। আমিন
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক। আমিন

24/12/2025


Address

Fultola, Chawkbazar
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trip.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share