Humayun & Associate's, Ctg

Humayun & Associate's, Ctg Our lawyers work seamlessly across practice areas to assist our clients.

18/02/2026

#চেকের #মামলা #কাঁধে #নিয়ে #বিদেশ #পালানোর #দিন #শেষ
# # # # # # # # # # # # # # # # # # # # # # #
চেকের মামলা চলাকালীন আসামি বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আইনি ভিত্তি রয়েছে। বাংলাদেশের উচ্চ আদালত বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ দিয়েছেন যে, যদি আদালত মনে করেন কোনো আসামি বিচার এড়াতে বা মামলা বাধাগ্রস্ত করতে দেশত্যাগ করতে পারেন, তবে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারেন। ২০২১ সালে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানান যে, ঋণখেলাপি বা চেকের মামলার আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে বিচার প্রক্রিয়াকে অকার্যকর করতে না পারে, সেজন্য আদালত প্রয়োজনে তাদের পাসপোর্ট জব্দ বা বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারেন। কাজেই চেকের মামলা একটি বিশেষ আইন হলেও বিচার সুনিশ্চিত করতে, বাদীর পাওনা আদায়ের পথ সুগম করতে বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৫৬১এ ধারা মতে সহজাত ক্ষমতা প্রয়োগ করে আসামীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারেন।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ও ৪৯৯ ধারামতে আসামি যখন জামিন পান, তখন তিনি আদালতের অনুমতি ছাড়া এলাকা বা দেশ ত্যাগ করবেন নাএমন একটি সুপ্ত শর্ত থাকে। ফলে আসামির জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট জমা রাখা অথবা তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া বিষয়ে বাদী পক্ষ আবেদন করতে পারেন। যাতে আসামী জামিনের অপব্যবহার করে পালিয়ে যেতে না পারেন।

এ বিষয়ে আপিল বিভাগের একটি দারুন সিদ্ধান্ত রয়েছে। "দুদক বনাম আতাউর রহমান এবং অন্যান্য", যা ৭৩ ডিএলআর ৩৬৬ পৃষ্ঠায় আদালতের পর্যবেক্ষণে বলেন যে, যদি কোনো ব্যক্তি বা আসামির বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকে এবং আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে আসামি "বিচারের হাত থেকে বাঁচতে বা বিচার প্রক্রিয়া এড়াতে" বিদেশে পালিয়ে যেতে পারেন, তবে সংশ্লিষ্ট আদালত সেই আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারবেন।

এছাড়া আসামি যদি জামিন নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে আদালত তার জামিন বাতিল করতে পারেন অথবা তাকে দেশত্যাগে বাধা দেওয়ার জন্য তার পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিতে পারেন। ৪৩ ডিএলআর (এইচসিডি) ৪৪৬।

সংবিধান নাগরিকের চলাফেরার স্বাধীনতা দিলেও, যদি কোনো আইনি প্রক্রিয়া বা ফৌজদারি মামলা চলমান থাকে, তবে ন্যায়বিচারের স্বার্থে আইনানুগভাবে সেই স্বাধীনতায় যৌক্তিক বিধিনিষেধ আরোপ করা সম্ভব। অর্থাৎ, মামলার স্বার্থে আদালত বিদেশ গমনে বাধা দিতে পারেন। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ (চলাফেরার স্বাধীনতা) বনাম ন্যায়বিচার (৭০ ডিএলআর (এইচসিডি) ৪৮)

আদালত তার প্রক্রিয়া অপব্যবহার রোধ করতে যেকোনো প্রয়োজনীয় আদেশ দিতে পারেন। যদি আসামি বিদেশে চলে গেলে ট্রায়াল অকার্যকর হয়ে যায়, তবে ৫৬১এ ধারার আওতায় আদালত তাকে দেশত্যাগে বাঁধা দিতে পারেন। ৫১ ডিএলআর (এডি) ২৪২।

যিনি চেকের মামলাটি দায়ের করেছেন, তিনিই প্রধান ব্যক্তি যিনি আসামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিচারিক আদালতে তার মনোনীত আইনজীবীর মাধ্যমে এই আবেদন করতে পারেন। মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বাদীর আবেদনের সপক্ষে যুক্তি তুলে ধরতে পারেন।

যদি মূল বাদী কোনো কারণে আদালতে উপস্থিত থাকতে না পারেন বা দেশের বাইরে থাকেন, তবে তার মনোনীত আইনি প্রতিনিধি বা আমমোক্তার বাদীর পক্ষে এই আবেদন দাখিল করতে পারেন।

তবে ফৌজদারি মামলায় বাদী তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে যেকোনো আবেদন দাখিল করতে পারেন। এই ধরনের আবেদন বাদীর স্বাক্ষরযুক্ত হলে এবং আইনজীবী তা পেশ করলে আদালত তা গ্রহণ করে থাকেন।

ফৌজদারি কার্যবিধির আওতায় মামলার যেকোনো পর্যায়ে বাদী বা বিবাদী তাদের নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আবেদন পেশ করতে পারেন। যদি আদালত বিশেষ কোনো কারণে (যেমন সাক্ষ্য গ্রহণ) সমন জারি না করেন, তবে বাদীর শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক নয়। (৫৫ ডিএলআর ৩৪৪)

আসামির আইনজীবী যদি প্রমাণ করতে পারেন যে আসামি পালিয়ে যাচ্ছেন, তবে বাদীর অনুপস্থিতিতেও আদেশ দেওয়া সম্ভব। (৭৩ ডিএলআর (এডি) ৩৬৬)

তবে আবেদনের সাথে আসামীর বিদেশ যাওয়ার টিকিট কাটা, ভিসা করা বা সম্পত্তি বিক্রি করার তথ্য, চ্যাট, ইমেইল কিংবা আরও সম্ভাবনাময় কোন তথ্য থাকলে সেগুলো দিতে হবে। সেইসাথে আবেদনে নির্দিষ্টভাবে বলতে হবে যে, আসামির পাসপোর্ট জব্দ করা হোক এবং ইমিগ্রেশন পুলিশকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ পাঠানো হোক।

এছাড়া বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩ এর ধারা ৭(১)(ব) অনুযায়ী যদি কোনো আদালত কারো বিদেশ গমন নিষিদ্ধ করেন, তাহলে পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট জব্দ বা বাতিল করতে পারে।

বাদীপক্ষের আবেদনের মূল যুক্তিগুলো হতে পারে:
১। আসামি ইতিপূর্বে জামিন নিয়েছেন এবং বর্তমানে জামিনের অপব্যবহার করে স্থায়ীভাবে দেশত্যাগের পরিকল্পনা করছেন।
২। আসামি বিদেশে চলে গেলে মামলার বিচার প্রক্রিয়া ও রায় বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে, যা ন্যায়বিচারের পরিপন্থী।
৩। তাই ন্যায়বিচারের স্বার্থে আসামির পাসপোর্ট জব্দ এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন।
৪। আইন, পারিপার্শ্বিকতা, উচ্চ আদালতের নজিরের ভিত্তিতে আসামির বিদেশ গমনে সাময়িক নিষেধাজ্ঞা বা পাসপোর্ট জমা রাখার আদেশ দিতে পারেন।
( সংগৃহীত পোষ্ট)

21/12/2025

একজন আইনজীবীর জন্য সবচেয়ে জরুরি ইংরেজি আইনগত শব্দ ও ব্যাখ্যা সংক্ষেপে, স্পষ্টভাবে এবং বাস্তব কোর্ট–প্র্যাকটিস অনুযায়ী সাজানেরা আছে। যেন সবার উপকারে আসে।

এসব শব্দ ড্রাফটিং, মামলার যুক্তি, শুনানি, পিটিশন, জেরা, রায় লেখার সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

⚖️ একজন আইনজীবীর জন্য জরুরি ইংরেজি শব্দসমূহ (ব্যাখ্যাসহ)

🔹 ১. Submit
অর্থ: উপস্থাপন করা / আদালতের সামনে দাবি পেশ করা
ব্যবহার: "I submit that the accused is innocent."

🔹 ২. Prayer
অর্থ: আবেদন / প্রার্থনা অংশ
ব্যবহার: পিটিশনের শেষ অংশ যেখানে দাবিগুলো উল্লেখ থাকে।

🔹 ৩. Relief
অর্থ: প্রতিকার / আদালতের কাছে চাওয়া সুবিধা
ব্যবহার: “The petitioner seeks the following reliefs…”

🔹 ৪. Contention
অর্থ: পক্ষের দাবি বা যুক্তি
ব্যবহার:“The main contention of the defendant is…”

🔹 ৫. Allegation
অর্থ: অভিযোগ
ব্যবহার: মামলার বাদ বা অভিযোগপত্রে ব্যবহৃত হয়।

🔹 ৬. Submission
অর্থ: আইনজীবীর যুক্তি উপস্থাপন
ব্যবহার: শুনানি চলাকালে।

🔹 ৭. Prima Facie
অর্থ: প্রথম দৃষ্টিতে সত্য বলে মনে হয়
ব্যবহার: জামিন/চার্জ গঠন/কেসের শক্তি দেখাতে।

🔹 ৮. Maintainability
অর্থ: মামলা গ্রহণযোগ্য কিনা
ব্যবহার: আদালত শুনবে কি শুনবে না তা নির্ধারণে।

🔹 ৯. Grounds
অর্থ: মামলার ভিত্তি / কারণসমূহ
ব্যবহার:“Grounds for appeal.”

🔹 ১০. With Due Respect
অর্থ: যথাযথ সম্মানপূর্বক
ব্যবহার: বিচারকের সাথে ভদ্র যোগাযোগে।

📘 কোর্টে সবচেয়ে ব্যবহৃত ২০টি শব্দ

🔹 ১১. Counsel
আইনজীবী / অ্যাডভোকেট

🔹 ১২. Learned Court / Learned Counsel
বিচারক বা অন্য আইনজীবীকে সম্মানজনকভাবে সম্বোধন

🔹 ১৩. Petition / Application
দরখাস্ত / আবেদন

🔹 ১৪. Affidavit
হলফনামা

🔹 ১৫. Annexure
সংযুক্ত কাগজ/প্রমাণ

🔹 ১৬. Counter Affidavit
প্রতিপক্ষের হলফনামা

🔹 ১৭. Rejoinder
জবাবী বিবৃতি

🔹 ১৮. Cause of Action
মামলা করার আইনি কারণ

🔹 ১৯. Prayer for Time
সময়সীমা চেয়ে আবেদন

🔹 ২০. Placed on Record
নথিভুক্ত করা

🔹 ২১. Adjournment
তারিখ মুলতবি করা

🔹 ২২. On Merit
মামলার প্রকৃত যোগ্যতা অনুযায়ী

🔹 ২৩. Beyond Reasonable Doubt
যুক্তিসঙ্গত সন্দেহের অতীত (ফৌজদারি মামলায় অপরিহার্য)

🔹 ২৪. Cross Examination
জেরা

🔹 ২৫. Findings
বিচারকের পর্যবেক্ষণ/মূল সিদ্ধান্ত

📚 ড্রাফটিংয়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ

🔹 ২৬. Hereinafter
পরবর্তীতে / নিম্নে

🔹 ১০৭. Whereas
যেহেতু / বিবেচনাস্বরূপ

🔹 ২৮. Inter alia

অন্যান্য বিষয়ের পাশাপাশি
🔹 ২৯. Pursuant to
অনুযায়ী / অনুসরণে

🔹 ৩০. In View of
বিবেচনায়

🏛️ জাজমেন্ট ও অর্ডারে ব্যবহৃত শব্দ

🔹 ৩১. Held
আদালতের সিদ্ধান্ত

🔹 ৩২. Observed
বিচারকের লিখিত মন্তব্য/নির্ণয়

🔹 ৩৩. Directed
আদেশ দেওয়া

🔹 ৩৪. Disposed of
মামলা নিষ্পত্তি করা

🔹 ৩৫. Allowed / Dismissed
আবেদন গ্রহণ/খারিজ করা

⚖️ ফৌজদারি (Criminal) মামলায় ব্যবহৃত শব্দ

🔹 ৩৬. Charge
অভিযোগপত্র / চার্জ

🔹 ৩৭. Cognizable Offence
গ্রেফতারযোগ্য অপরাধ

🔹 ৩৮. Non-Cognizable Offence
গ্রেফতার–অযোগ্য অপরাধ

🔹 ৩৯. Remand
হেফাজতে পাঠানো

🔹 ৪০. FIR
প্রথম তথ্য রিপোর্ট

📄 দেওয়ানি (Civil) মামলায় ব্যবহৃত শব্দ

🔹 ৪১. Injunction
নিষেধাজ্ঞা

🔹 ৪২. Decree
ডিক্রি

🔹 ৪৩. Specific Performance
চুক্তি বাস্তবায়নের আদেশ

🔹 ৪৪. Declaration
ঘোষণা

🔹 ৪৫. Damages
ক্ষতিপূরণ

আশা করি এই শব্দগুলি প্রতিনিয়ত আইনচর্চায় আপনাদের অনেক বেশি উপকরে আসবে।
(সংগৃহীত)

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশ...
21/09/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

16/09/2025

Gmail ব্যবহার করছে 1.8 Billion মানুষ।

কিন্তু মাত্র 2% মানুষ আসলেই এটাকে smartভাবে ব্যবহার করতে পারে।

এখানে রইলো ১০টা Gmail Hack, যা হয়তো আপনি জানেন না: 👇

1. Undo That Email You Just Sent!
📩 কিভাবে করবেন:

Settings icon (উপরে ডান পাশে) ক্লিক করুন।
Settings > General যান।
‘Undo Send’ অন করুন।
Timer 30 seconds দিন।
👉 ভুল করে পাঠানো মেইল সহজেই ফিরিয়ে আনতে পারবেন!

2. Clear Out Promotional Emails!
📧 ধাপগুলো:

Gmail-এ "unsubscribe" লিখে সার্চ করুন।
সব মেইল সিলেক্ট করুন।
Delete ক্লিক করুন।
👉 এক মিনিটেই ইনবক্স ঝকঝকে!

3. Send a Confidential Email
🔒 মেইলকে কপি, প্রিন্ট বা ফরওয়ার্ড থেকে প্রটেক্ট করুন।
✨ কিভাবে: নতুন মেইল লেখার সময় padlock icon ক্লিক করুন।
👉 আপনার মেসেজ থাকবে প্রাইভেট ও সিকিউর।

4. Check Gmail Offline!
📥 ধাপগুলো:

Gmail-এ লগইন করুন।
Gear icon (Quick Settings) ক্লিক করুন।
“See All Settings” > “Offline” tab যান।
Offline access Enable করে Save করুন।
👉 ইন্টারনেট ছাড়াও ইমেইল চেক করতে পারবেন!

5. Fixer AI – Gmail বা Outlook এর জন্য AI assistant
→ Email ও meetings অটোমেট করুন, দিনে প্রায় ৬০ মিনিট সময় বাঁচান।
→ Smartভাবে manage করুন—messages prioritize, auto draft।
→ Productivity বাড়াতে দারুণ হেল্পফুল।

6. Schedule Your Email for Later!
📧 ধাপগুলো:👇

Compose করুন।
Send বাটনের পাশে ছোট Arrow ক্লিক করুন।
‘Schedule Send’ সিলেক্ট করুন।
আপনার Date & Time দিন।
👉 এখন থেকে যেকোনো সময়ে মেইল শিডিউল করে রাখতে পারবেন।

7. Snooze Emails for Later!
📩 এখন পড়তে চান না? Snooze করুন:

Email-এর পাশে clock icon ক্লিক করুন।
কতক্ষণ পরে দেখতে চান সেট করুন।
নির্ধারিত দিনে আবার inbox-এ ফিরে আসবে।
👉 সবসময় Organized থাকুন।

8. Organize Your Emails with Labels
📧 Labels দিয়ে সহজে মেইল ম্যানেজ করুন:

Work, Personal, Travel ইত্যাদি কাস্টম Label বানান।
Toolbar থেকে “Labels” বাটন ক্লিক করুন।
যেটা মানায় সেটি সিলেক্ট করুন।
👉 ইনবক্স সাজাতে আর ঝামেলা হবে না।

9. Create Custom Email Templates
সময় বাঁচাতে নিজের Template বানান:

Compose ক্লিক করে লিখুন।
3-dot menu > Templates যান।
“Save draft as template” > “Save as new” ক্লিক করুন।
👉 একবার লিখে রাখুন, বারবার ব্যবহার করুন।

10. Use Keyboard Shortcuts to Save Time
⏳ সময় বাঁচান Shortcuts দিয়ে:

Settings > All Settings যান।
General থেকে Keyboard Shortcuts "On" করুন।
সব Shortcuts দেখতে Gmail-এ Shift + ? চাপুন।
👉 দ্রুত কাজ শেষ করুন, ঝামেলা ছাড়াই!
(সংগৃহীত পোস্ট)

✅ E-Return নিয়ে যত প্রশ্ন আছে সব গুলোর উত্তর দেখে নিন এক নজরে।১.আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব?উত্ত...
21/08/2025

✅ E-Return নিয়ে যত প্রশ্ন আছে সব গুলোর উত্তর দেখে নিন এক নজরে।

১.
আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব?

উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর ও একটি টিআইএন প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন-ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, তথ্য ইনপুট দেবার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।

২.
e-Return সিস্টেমে সাইন-ইন করব কিভাবে?

উত্তরঃ এই সিস্টেমে সাইন-ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন। আপনি www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নিবেন। এরপর যেকোন সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন। এছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

৩.
e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য কি প্রয়োজন?

উত্তরঃ e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১ # ডায়াল করুন।

৪.
e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের পদ্ধতি কি?

উত্তরঃ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে I am not registered yet বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

৫.
টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলাম তা আর নেই, আমি কি e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারব?

উত্তরঃ হ্যাঁ, পারবেন। টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। কোন একটি মোবাইল নম্বর ব্যবহার করে e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর পরির্বতনের সুবিধাও রয়েছে।

৬.
পাসওয়ার্ড কিভাবে সেট করব? পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিসেট করব?

উত্তরঃ পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case alphabete, upper case alphabete, digit (0-9) এবং special character (@, #, $, %, *, &, ! ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে। পাসওয়ার্ড ভুলে গেলে Forget password এ ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP যাবে এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

৭.
মোবাইল নম্বর আমার নামে নিবন্ধিত কিনা তা কিভাবে জানতে পারব?

উত্তরঃ আপনার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি আপনার নামে নিবন্ধিত কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১ # ডায়াল করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের সর্বশেষ ৪ ডিজিট ইনপুট দিতে হবে। ইনপুট দেবার পর ফিরতি মেসেজে মোবাইল ফোন কোম্পানী আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল ফোন নম্বর নিবন্ধিত তা জানিয়ে দিবে।

৮.
e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য কোথায় যোগাযোগ করব?

উত্তরঃ e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের ০৯৬৪৩ ৭১৭১৭১ নম্বরে ছুটির দিন ব্যতীত সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত ফোনে আয়কর কর্মকর্তারা তাৎক্ষণিক e-Return এর যেকোন সমস্যা বা জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। Etax service center পোর্টালে ইমেইল করে সহায়তা চাইতে পারবেন। এছাড়া আয়কর সেবা মাসে প্রতিটি কর অঞ্চল e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।

৯.
মোবাইল ফোনে কি e-Return তৈরী করা যাবে?

উত্তরঃ e-Return সিস্টেমকে সহজ ও user friendly করার জন্য অনেক feature দেয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই সিস্টেম ব্যবহার করুন।

১০.
অনলাইনে রিটার্ন দাখিলের পর সাপোর্টিং কাগজপত্র কোথায় জমা দিব বা কিভাবে attach করব?

উত্তরঃ এই বছরে অনলাইন রিটার্ন দাখিলে কোনো ডকুমেন্টস upload করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি Acknowledgement slip পেয়ে যাবেন। Tax certificate (ট্যাক্স সার্টিফিকেট) সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax record মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় Acknowledgement slip, Tax certificate ও রিটার্নের কপি প্রিন্ট করতে পারবেন।

১১.
অনলাইনে রিটার্ন দাখিলের পর পুনরায় কি সার্কেলে রিটার্ন বা কোন প্রমাণ দাখিল করতে হবে?

উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিল করার পর পুনরায় সার্কেলে রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। অনলাইনে রিটার্ন দাখিল করার সাথে সাথেই আপনার কর নির্ধারণ(এসেসমেন্ট) সম্পন্ন হয়ে যাবে।

১২.
আমি রেজিস্ট্রেশন করেছি। সাইন-ইন করার পর কিভাবে রিটার্ন পূরণ শুরু করব?

উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন :

(ক) www.etaxnbr.gov.bde এ প্রবেশ করার পর আপনি একটি স্ক্রীন দেখতে পাবেন যার বাম দিকে তিনটি মেনু দেখায় – Home, Return submission, Tax record ।

(খ) সেই স্ক্রীন থেকে Return submission মেনুতে ক্লিক করুন। তারপর সিস্টেম আপনাকে আরেকটি স্ক্রীনে নিয়ে গিয়ে Assessment information এবং heads of income দেখাবে ।

(গ) তারপর ধাপে ধাপে এগিয়ে যান এবং সফটওয়্যার আপনাকে গাইড করবে, যেকোন টার্ম বুঝতে যদি কোন অসুবিধা হয় অনুগ্রহ করে প্রথমে ইউজার ম্যানুয়াল অনুসরণ করুন। এছাড়াও অনলাইনে অধিকাংশ অপশনের উপরেই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যার উপরে ক্লিক করলে সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখা পাওয়া যাবে এবং তারপরেও যদি তা বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন।

১৩.
অনলাইনে রিটার্ন জমা দেবার প্রক্রিয়া কি?

উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ রয়েছে, সেগুলি নিচে দেয়া হল-
i) Assessment - প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে:

(ক) Assessment information- Assessment year, Income year ইত্যাদি।

(খ) Heads of income- চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়। এই খাতসমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে।

(গ) Additional information- আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয়।

(ঘ) IT-10B requirements সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ, মোটর গাড়ি ইত্যাদি।

ii) Income – এই পেজে খাতভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন, যেমন- চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যাবসা হতে আয়, মূলধনি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়।

iii) Rebate- রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা, ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির তথ্য উল্লেখ করুন।

iv) Expenditure- আপনার বাৎসরিক ব্যয় সংক্রান্ত তথ্য প্রদান করুন।

v) Asset & liabilities- সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমন: ব্যবসার মূলধন, অ-কৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটর গাড়ি, সোনা, হীরা, গৃহস্থালীর জিনিসপত্র, নগদ ইত্যাদি। এছাড়া ঋণের তথ্যও প্রদান করুন।

vi) Tax & payment- এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে । এই সেকশন থেকে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

vii) Return view- এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোন তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন এবং সবশেষে সাবমিট করতে পারবেন।অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যেকোনো সময়ে প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন, সার্টিফিকেট, চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

১৪.
আমার উৎসে কর ও অগ্রিম কর প্রদান করা আছে। আমি কি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারব?

উত্তরঃ হ্যাঁ, পারবেন। Tax & Payment সেকশনে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করে রির্টান দাখিল করতে পারবেন।

১৫.
কর্তিত উৎসে কর ও অগ্রিম করের ক্রেডিট কিভাবে পাব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে যে নির্দেশনা দেওয়া আছে তা অনুসরণ করে বাম পাশের মেনু হতে আপনি উৎসে কর, অগ্রিমকরসহ সকল ধরনের কর পরিশোধের বিবরণ হালনাগাদ করতে পারবেন। উৎসে করের ক্ষেত্রে Claim source tax, অগ্রিম করের ক্ষেত্রে Claim AIT, রিটার্নের সাথে পরিশোধিত করের ক্ষেত্রে Tax paid with return, পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ক্ষেত্রে Adjustment of tax return অপশনে গিয়ে তথ্য হালনাগাদ করতে হবে।

প্রথমে Purpose of payment হতে উৎসে কর কর্তনের খাত সিলেক্ট করতে হবে। যে কর্তৃপক্ষ উৎসে কর কর্তন করে জমা প্রদান করেছে তার নাম, উৎসে করের চালান নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম পূরণ করতে হবে। তবে কোন ক্ষেত্রে চালানের পরিবর্তে সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে সার্টিফিকেটের রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount এ এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount এ টাইপ করতে হবে। উল্লেখ্য, চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/Certificate amount ও Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।

অগ্রিম কর চালানে পরিশোধের ক্ষেত্রে AIT (154) হতে চালানের তথ্য এবং গাড়ির অগ্রিম করের ক্ষেত্রে AIT on Car হতে ব্যাংক স্লিপের উপরের দিকে ডানে ট্র্যানজাকশন আইডি (Transaction ID) পূরণ করে কর পরিশোধের তথ্য হালনাগাদ করতে হবে।

e-Return Ledger অংশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে নিয়ে সতর্কতার সাথে পূরণ করতে হবে। অন্যথায় রিটার্ন পূরণ অসত্য ও অসম্পূর্ণ হয়ে যাবে।

সর্বশেষ মূল রিটার্নে ফেরত আসতে Tax Payment Status গিয়ে Go to Return বাটনে ক্লিক করতে হবে।

১৬.
বেতন হতে উৎসে করের ক্রেডিট কিভাবে পাব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ সরকারি কর্মচারি যাদের ibas হতে বেতন হয় তারা Salary (ibas) সিলেক্ট করে Search বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ দেখাবে এবং আপনি করের পরিমাণ টাইপ করে সেভ অপশনে ক্লিক করে তথ্য হালনাগাদ করবেন।

অন্যান্যদের ক্ষেত্রে Salary(others) চালান, সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে তার নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম বা রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount ঘরে এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount ঘরে টাইপ করতে হবে। উল্লেখ্য চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/Certificate amount ও Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।

১৭.
ব্যাংক, সঞ্চয়পত্র ও ডিভিডেন্ড এর উৎসে করের ক্রেডিট কিভাবে দাবী করব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra/BankFI Interest/Other (Dividend-Section-117) হতে Sync from Income সিলেক্ট করে পরের স্ক্রীনে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।

১৮.
মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় কোন ধরনের আয় হিসেবে প্রদর্শন করব?
উত্তরঃ মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় হতে উৎসে কর কর্তন করা থাকলে Income from other source এর Income type এ Other source (with TDS) সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি উৎসে কর কর্তন করা না থাকে তবে Income type এ Any other income সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে।

১৯.
৩০/০৬/২০১৯ তারিখের পূর্বের সঞ্চয়পত্রের উৎসে করের ক্রেডিট কিভাবে পাব?
উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেকপূর্বে সংশ্লিষ্টরীনে Income page এ Financial asset>Sanchaypatra আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এরপর প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।

২০.
যৌথ সঞ্চয়পত্রের মুনাফা ও উৎসে করের তথ্য কিভাবে প্রদর্শন করব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেক্ট করলে পরের স্ক্রীনে Income page এ Financial asset>Sanchaypatra এ পূরণকৃত আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এখানে TDS available এর মধ্যে নিজের অংশের জন্য প্রযোজ্য অংক TDS claim (in case of joint holder your portion only) এ পূরণ করতে হবে।

২১.
গাড়ির অগ্রিম করের ক্রেডিট কিভাবে দাবী করব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim AIT হতে AIT on Car এ Unique Key (Transaction No.) টাইপ করার পর Search করে Save করতে হবে।

২২.
e-Return সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করা যায় কি?

উত্তরঃ প্রযোজ্য কর অপরিশোধিত থাকলে Tax & Payment সেকশন এর নিচে অপরিশোধিত কর Payable এ প্রদর্শন করবে এবং Pay Now বাটন একটিভ থাকবে। Pay Now বাটন ক্লিক করে আপনি আপনার জন্য প্রযোজ্য অপরিশোধিত কর এ-চালান বা সোনালী ব্যাংক গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।

২৩.
পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর কিভাবে প্রদর্শন করব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে বামপাশের Adjustment of tax refund মেনু হতে আপনি পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত করের সমন্বয় প্রদর্শন করতে পারবেন। তবে উপ কর কমিশনার আপনার প্রদর্শন সঠিক কিনা তা পরবর্তীতে চেক করার পর এ সমন্বয় সম্পূর্ণরুপে কার্যকর হবে।

২৪.
আমি একজন মহিলা, কিন্তু পুরুষ হিসেবে আমার কর পরিগণনা হচ্ছে। এর কারণ কি এবং করণীয় কি?

উত্তরঃ টিআইএন রেজিস্ট্রেশনের সময় আপনার Gender ভুলবশত Male সিলেক্ট হওয়ায় এই সমস্যা হচ্ছে। আপনি টিআইএন সিস্টেমে Edit/Correct/Update অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN option এ ক্লিক করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

২৫.
e-Return এ আয়কর রিটার্ন জমা প্রদানের সুবিধা কি?

উত্তরঃ e-Return সিস্টেমে রিটার্ন জমা দেওয়া হলে নিম্নোক্ত সুবিধা পাবেনঃ
i) ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।আয়কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

ii) টিন সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

iii) রিটার্ন ও ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

iv) রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে Acknowledgement slip ডাউনলোড করতে পারবেন।

v) এই সিস্টেমের মাধ্যমে পরিশোধিত করের চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

vi) এই সিস্টেমের মাধ্যমে পূর্ববর্তী বছরসমূহে কোন রিটার্ন দাখিল করা হয়ে থাকলে তার রেকর্ড প্রিন্ট এর সুবিধা পাওয়া যাবে।

তবে উপরে বর্ণিত করদাতাগণ ইচ্ছাপোষণ করলে অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের নিকট যৌক্তিক কারণসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

২৬.
২০২৫-২০২৬ কর বছরে কার জন্য e-Return দাখিল বাধ্যতামূলক?

উত্তরঃ ২০২৫-২০২৬ কর বছরে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে নিম্নলিখিত ব্যক্তিবর্গ এই শর্তের আওতামুক্ত থাকবে-
ক) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা
খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা
গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা
ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।

২৭.
গতবছর অনলাইনে রিটার্ন দাখিলের সময় সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য পূরণ করেছি, এবারও কি পূরণ করতে হবে?

উত্তরঃ না, আপনি সম্পদ-দায় অংশে অটো ফিল (Autofill) অপশনে ক্লিক করলেই পূর্ববর্তী বছরের তথ্য চলে আসবে, এখন প্রয়োজন মাফিক আপনি এডিট, ডিলিট, এ্যড, আপডেট করতে পারবেন।

২৮.
গতবার আমি অনলাইনে রিটার্ন তৈরী করে প্রিন্ট কপি অফিসে জমা দিয়েছি। কিন্ত এবার e-Return এ সেই তথ্য পাচ্ছি না। করণীয় কি?

উত্তরঃ বিগত বছর আপনি e-Return সিস্টেমে রিটার্ন তৈরী করলেও অনলাইনে তা দাখিল করেননি। তাই সিস্টেম আপনার তথ্য সংরক্ষণ করেনি।

২৯.
Declared bank TDS is not found in declared income/ Bank TDS claimed more than declared income এ ধরনের সমস্যার ক্ষেত্রে করণীয় কি?

উত্তরঃ আপনি Income section ও Tax and payment এর Update tax payment এ ভিন্ন তথ্য ইনপুট দিয়েছেন। উভয় সেকশনে প্রকৃত তথ্য একইভাবে ইনপুট দিলে এই সমস্যা থাকবে না। অথবা সহজে ইনপুট দেবার জন্য আপনি e-Return Ledger এ Bank TDS এর ক্ষেত্রে Sync from Income ক্লিক করলে পূর্বে এন্ট্রিকৃত তথ্য দেখাবে যা সিলেক্ট করে সহজেই তথ্য হালনাগাদ করা যাবে না এবং এই সমস্যা হবে না।

৩০.
কর সেবা মাসে কি e-Return সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে?

উত্তরঃ বিভিন্ন কর অঞ্চল কর সেবা মাসে e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।

৩১.
গাড়ির কর সমন্বয় হচ্ছে না। করণীয় কি?

উত্তরঃ আপনি গাড়ির জন্য ০১-০৭-২০২৪ হতে ৩০-০৬-২০২৫ এই সময়ের মধ্যে পরিশোধিত করের ব্যাংক স্লিপে উল্লিখিত ট্রানজেকশন আইডি ব্যবহার করলে সমন্বয় হবে। ০১-০৭-২০২৪ এর পূর্বে বা ৩০-০৬-২০২৫ এর পরে পরিশোধিত কর এই বছরে দাখিলকৃত রিটার্নে সমন্বয় হবে না। এক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

৩২.
গত বছরে আমি ২টি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। ২টি চাকরির আয় কিভাবে প্রদর্শন করব?

উত্তরঃ Employment income section এ Add Employment হতে আপনি একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে পারবেন।

৩৩.
আমার সম্পদ ৪ কোটির কম এবং ৮০০০ ব.ফু এর বাড়ি নেই। আমার একটি মোটরসাইকেল ও একটি মোটর কার রয়েছে। আমার জন্য কি সারচার্জ প্রযোজ্য?

উত্তরঃ না, প্রযোজ্য নয়।

৩৪.
সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন দিয়ে উৎসে কর সার্চ করলে Data not found দেখায়। এর কারণ কি?

উত্তরঃ সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ ভুল দিলে এরুপ সমস্যা হয়। এছাড়াও ৩০/০৬/২০১৯ এর পূর্বে ক্রয়কৃত সঞ্চয়পত্র হলে সেক্ষেত্রে তথ্য আসবে না। তবে এক্ষেত্রে Income from Financial Assets পেজে আয়ের সঠিকভাবে তথ্য ইনপুট দেবার পর e-Return Ledger এ সঞ্চয়পত্রের জন্য Sync from Income ক্লিক করলে এই সমস্যা হবে না।

৩৫.
স্বর্ণ ও অন্যান্য সম্পদের কি বাজার মূল্য প্রদর্শন করব?

উত্তরঃ না, পূর্ববর্তী বছরে প্রদর্শিত মূল্য, তবে নতুন হলে প্রকৃত ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে।

৩৬.
আমি জাতীয় পরিচয়পত্রে নাম/জন্ম তারিখ সংশোধন করেছি। কিন্তু e-Return পূর্বের তথ্য প্রদর্শন করছে। এক্ষেত্রে করণীয় কি?

উত্তরঃ টিআইএন সিস্টেমে Revalidate অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN ব্যবহার করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

৩৭.
চিকিৎসক/আইনজীবী হিসেবে e-Return এ কোথায় আয় প্রদর্শন করব?

উত্তরঃ ব্যবসা আয় হিসেবে প্রদর্শিত হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে Regular Business Income এ আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি প্রাপ্তি/আয় হতে উৎসে কর কর্তন করা থাকে তবে Business Subject to Minimum Tax >> Profession/ Consultancy/ Other Services এ আয়ের তথ্য পূরণ করতে হবে।

৩৮.
বিগত বছরের সকল সম্পদ কি এ বছর প্রদর্শন করতে হবে?

উত্তরঃ বিগত বছরের যেসকল সম্পদ নগদায়ন বা হস্তান্তর হয়ে গেছে সেগুলো বাদে অবশিষ্ট সকল সম্পদ এ বছর প্রদর্শন করতে হবে।

৩৯.
e-Return এ আমি কর পরিশোধ করেছি, আমার একাউন্ট/বিকাশ হতে টাকা কেটে নিয়েছে। কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে। কিভাবে রিটার্ন দাখিল করব?

উত্তরঃ আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

৪০.
অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে কিভাবে তা সংশোধন করব?

উত্তরঃ অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে আপনাকে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে সংশোধিত রিটার্ন একবার দাখিল করা যাবে।

৪১.
আমি ৮ মাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ৪ মাস সাতক্ষীরায় চাকরি করেছি। আমি লোকেশনে কোন অপশন সিলেক্ট করব?

উত্তরঃ আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন।

৪২.
এমপিও’ভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কি সরকারি না বেসরকারি চাকরিরত হিসেবে বিবেচিত হবে।

উত্তরঃ বেসরকারি হিসেবে বিবেচিত হবেন।

৪৩.
অনলাইনে রিটার্ন দাখিল করলে আমার তথ্য কি নিরাপদ থাকবে?

উত্তরঃ আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আইনগতভাবে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।

৪৪.
অনলাইনে রিটার্ন দাখিল করলে রিটার্নের সার্টিফাইড কপি কি পাওয়া যায়?

উত্তরঃ হ্যাঁ, পাওয়া যাবে। ডিসিটি সার্টিফাইড কপি প্রদান করবেন।

৪৫.
সময়ের পরে কি অনলাইন রিটার্ন দাখিল করা যাবে?

উত্তরঃ হ্যাঁ, সময়ের পর সাধারণ পদ্ধতিতে অনলাইন রিটার্ন দাখিল করা যাবে।

#সংগৃহিত

17/05/2025

চট্টগ্রাম এর গুরুত্বপূর্ণ আবাসিক হোটেলসমূহের ভাড়াসহ তালিকা:

🔷 The Peninsula Chittagong
অবস্থান: জিইসি সার্কেল, চট্টগ্রাম
সুবিধা: ১১৪টি আধুনিক রুম, রেস্টুরেন্ট, সুইমিং পুল, জিম, পার্টি সেন্টার, পাহাড়ের দৃশ্য

🟢রুম ভাড়া: Deluxe: ৳7,478 | Super Deluxe: ৳8,338 | Executive Twin: ৳8,338 | Luxury Suite: ৳12,894

যোগাযোগ: 01755-554555, 02333350860 | [email protected]

ঠিকানা: বুলবুল সেন্টার, ৪৮৬/বি, নিজাম রোড, সিডিএ এভিনিউ

🔷 Radisson Blu Chattogram Bay View
অবস্থান: শহীদ সাইফুদ্দীন খালেদ রোড
সুবিধা: ২৪১টি রুম, ১৩টি স্যুট, রেস্টুরেন্ট, সুইমিং পুল, হেয়ার সেলুন, জিম, পার্কিং

রুম ভাড়া: Deluxe: ৳7,478 | Super Decom

e: ৳8,338 | Luxury Suite: ৳12,894
যোগাযোগ: 09612-600800 | [email protected]

🔷 Best Western Alliance
অবস্থান: আগ্রাবাদ, বাণিজ্যিক এলাকা
সুবিধা: ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি Wi-Fi, সমুদ্র ও এয়ারপোর্টের নিকটবর্তী

রুম ভাড়া: Junior Suite: ৳6,533 | Deluxe King: ৳10,573 | Premium King: ৳12,034 | Executive Suite: ৳13,840 | Premium Twin: ৳21,920
যোগাযোগ: 01313-444447

🔷 The Avenue Hotel & Suites
অবস্থান: লালখান বাজার, ইস্পাহানী মোড়
সুবিধা: দেশি-বিদেশি খাবারের রেস্টুরেন্ট, ২৪ ঘন্টা রুম সার্ভিস

রুম ভাড়া: Deluxe: ৳8,618 | Super Deluxe Twin: ৳11,204 | Executive Suite: ৳15,514 | Luxury Suite: ৳18,099
যোগাযোগ: 01859-637477, 031-627986/7 | [email protected]

🔷 Hotel Agrabad
অবস্থান: আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা
সুবিধা: ১০১টি লাক্সারিয়াস রুম, রেস্টুরেন্ট, হাইস্পিড ইন্টারনেট

রুম ভাড়া: Executive Deluxe: ৳17,278 | Premier Room: ৳19,083 | Junior Suite: ৳25,874 | Royal Suite: ৳60,173
যোগাযোগ: 031-713311, 9612-600500 | [email protected]

🔷 Well Park Residence
অবস্থান: নিজাম রোড, জিইসি মোড়
সুবিধা: বুটিক হোটেল, সকল আধুনিক সুবিধা

রুম ভাড়া: Premium Deluxe: ৳10,120 | Premium Twin: ৳12,144 | VIP Deluxe: ৳14,400 | Family Suite: ৳15,040 | Executive Suite: ৳35,000 | VIP Suite: ৳48,000
যোগাযোগ: 01730-735555, 02-41355672

🔷 Hotel Saint Martin Limited
অবস্থান: আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা
সুবিধা: ৭০টি রুম, ২টি রেস্টুরেন্ট, জিম, Wi-Fi

রুম ভাড়া: Super Deluxe Single: ৳5,525 | Premier Single: ৳7,650 | Premium Double: ৳8,500 | Suite: ৳12,894
যোগাযোগ: 01766-111777, 01766-111666

🔷 Hotel Tower Inn
অবস্থান: জুবিলী রোড
সুবিধা: ৩-স্টার হোটেল, ইনডোর পুল, ২৪ ঘন্টা সার্ভিস
রুম ভাড়া: Single: ৳16,332 | Double: ৳17,191 | Triple: ৳22,521 | Queen: ৳25,959 | Suite: ৳34,297

যোগাযোগ: 01312-862695 | [email protected]

🔷 Asian SR Hotel
অবস্থান: রেলস্টেশন রোড, কতমতলী বাস টার্মিনাল সংলগ্ন
সুবিধা: বাজেট হোটেল, AC/Non-AC রুম, ফ্রি ব্রেকফাস্ট, পার্কিং

রুম ভাড়া: Standard Single Non AC: ৳950 | Premium AC: ৳1,500–৳3,900 | Royal Suite: ৳5,500
যোগাযোগ: 01711-889555 | [email protected]

🔷 White Park Boutique Hotel
অবস্থান: মুহাম্মাদ আলী রোড, দামপাড়া
সুবিধা: ফ্রি ব্রেকফাস্ট, সুইমিং পুল, Wi-Fi, জিম সেন্টার

রুম ভাড়া: Executive Suite Double: ৳3,000 | Premium Double: ৳4,000 | Premium Suite Twin: ৳4,500
যোগাযোগ: 01810-004590, 031-621919

🔷 Orchid Business Hotel
অবস্থান: আগ্রাবাদ, শেখ মুজিব রোড
সুবিধা: রেস্টুরেন্ট, সুইমিং পুল, Wi-Fi, জিম, ২৪ ঘন্টা সার্ভিস

রুম ভাড়া: Deluxe Single: ৳3,500 | Deluxe Double: ৳4,500 | Deluxe Suite: ৳7,500
যোগাযোগ: 01977-442255 | [email protected]

🔷 Jatra Flagship Chattogram City Centre
অবস্থান: মুহাম্মাদ আলী রোড, জিইসি মোড়
সুবিধা: বাজেট হোটেল, সিটি সেন্টারে সহজ অবস্থান
রুম ভাড়া: Deluxe Double: ৳3,697

যোগাযোগ: 01309-552872 | [email protected]

🔷 Hotel Al Faisal International Limited
অবস্থান: নূর আহমেদ রোড
সুবিধা: বাজেট-বান্ধব হোটেল, AC/Non-AC রুম

রুম ভাড়া: Standard Non AC: ৳1,000 | Executive Room: ৳2,000 | Deluxe Room: ৳2,500 | Suite: ৳7,000

যোগাযোগ: 01778-379944
ভাইয়া, আসসালামু আলাইকুম, রেসিডেন্সিয়াল হোটেলের নামের লিস্টের মধ্যে আমাদের হোটেলের নামটা দেওয়ার অনুরোধ রইলো

🔷 Hotel Grand SunShine
অবস্থান: আগ্রাবাদ, বাণিজ্যিক এলাকা
সুবিধা: ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি Wi-Fi, মর্নিং ব্রেকফাস্ট সমুদ্র ও এয়ারপোর্টের নিকটবর্তী

রুম ভাড়া:
1. Luxury single: ৳ 2000/=
2. Super deluxe Couple bed room : ৳ 3200/=
3. Executive twin bed room : ৳ 3200/=
যোগাযোগ: +8801612000787, 01841-893370

(সংগৃহীত)

Address

Room No # 3025 (3rd Floor), Ainjibi Annex Bhaban-2, Court Hill
Chittagong

Telephone

+8801711112011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humayun & Associate's, Ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Humayun & Associate's, Ctg:

Share