Advocate Rashel Barua

Advocate Rashel Barua Advocate & Income Tax Lawyer
Legal Awareness | Tax Compliance | Court Practice
For Consultation Inbox

08/06/2026
21/05/2026

সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে সরকার কর্তৃক ক্ষতিপূরনের টাকা প্রদান করে, যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষ জানেন না বলে আবেদন করতে পারেন না।

21/05/2026

স্বামী থাকা অবস্থায় আর একটা বিয়ে করলে ৭ বছর পর্যন্ত জেল।
ধারা ৪৯৪,দন্ডবিধি

12/05/2026

অনেকেই প্রশ্ন করেন বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হলে বা টাকা ফেরত না পেলে আইনগতভাবে কি কোনো পদক্ষেপ নিতে পারব?

অবশ্যই পারবেন ————

* ৪০৬ ধারা: অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য এই ধারায় মামলা করা যায়। এর সর্বোচ্চ শাস্তি তিন বছরের জেল বা জরিমানা, অথবা উভয়ই।
* ৪২০ ধারা: প্রতারণার মাধ্যমে অর্থ বা সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে এই ধারায় মামলা করা যায়। এর সর্বোচ্চ শাস্তি সাত বছরের জেল বা জরিমানা, অথবা উভয়ই।

বাইকের চাকা ঘুরলেই কর!আসছে নতুন বাজেটে মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায় করের প্রস্তাব!প্রস্তাবিত মোটরবাইক করঃ▪️ ১১১–১২...
12/05/2026

বাইকের চাকা ঘুরলেই কর!

আসছে নতুন বাজেটে মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায় করের প্রস্তাব!

প্রস্তাবিত মোটরবাইক করঃ
▪️ ১১১–১২৫ সিসি → ২০০০ টাকা
▪️ ১২৬–১৬৫ সিসি → ৫০০০ টাকা
▪️ ১৬৫ সিসির বেশি → ১০,০০০ টাকা
ব্যাটারিচালিত অটোরিকশাঃ
▪️ সিটি এলাকায় → বছরে ৫০০০ টাকা
▪️ ইউনিয়নে → ১০০০ টাকা

09/05/2026

শুধু নোটারির কাগজে সই করলে বিয়ে হয় না।

_আইন মেনে বিয়ে করতে লাগবে এই ৩টা:_

*১. কাজী দিয়ে কাবিন রেজিস্ট্রি*
মুসলিম বিয়ে রেজিস্ট্রি ছাড়া অবৈধ। ২০০ লাখ টাকার দেনমোহর লিখলেও রেজিস্ট্রি না করলে ১ পয়সার দাম নাই।

*২. দুইজন সাক্ষী + উকিল*
ছেলে-মেয়ে + ২ জন প্রাপ্তবয়স্ক মুসলিম সাক্ষী লাগবেই। ভিডিও করে রাখবেন। পরে অস্বীকার করতে পারবে না।

*৩. দেনমোহর উল্লেখ*
দেনমোহর ছাড়া মুসলিম বিয়ে শুদ্ধ হয় না। নগদ, বাকি যাই হোক, কাবিনে লিখতে হবে।

_মনে রাখবেন:_ নোটারি পাবলিক শুধু "হলফনামা" দেয় যে আমরা বিয়ে করতে চাই। বিয়ে না। প্রতারিত হবেন না।

আপনার বিয়ে রেজিস্ট্রি হয়েছে তো? কমেন্টে জানান ⬇️
বিয়ে ও তালাক সংক্রান্ত পরামর্শ লাগলে ইনবক্স করুন।

Address

Court Hill, Chattogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Rashel Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share