The Legalo

The Legalo Total Legal Solution

07/11/2021

আয়কর বিষয়ে কয়েকটি টিপস
১. গত বছরের রিটার্নের ফটোকপি সঙ্গে রাখুন।

২. প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তৈরি করুন।

৩. কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করুন নির্দিষ্ট সময়ের কি না। যেমন ২০২১-২২ করবছরের জন্য জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের মধ্যে হতে হবে।

৪. রিটার্নের একটি ফটোকপি করুন এবং গত বছরের রিটার্ন দিয়ে খসড়া রিটার্ন তৈরি করুন।

৫. প্রতিটি কাগজের দুটি করে কপি করুন।

৬. স্বাক্ষর করার আগে কমপক্ষে দুবার চেক করুন।

৭. যাঁরা নিজে রিটার্ন পূরণ না করে অন্যদের ওপর নির্ভরশীল, তাঁরা সুপ্রশিক্ষিত এবং দায়িত্বশীল ব্যক্তি ছাড়া কোনোমতেই খালি বা সাদা রিটার্নে স্বাক্ষর করবেন না।

৮. স্বাক্ষর করার আগে গত বছরের সম্পদগুলো যথাযথ পরীক্ষা করুন এবং এই বছরের নতুন কোনো সম্পদ থাকলে তা ভালোভাবে পরীক্ষা করুন।

৯. মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা যেমন দেখা যাবে, রিটার্নে আপনার সম্পদের আয় এবং ব্যয়ের সম্পূর্ণ চিত্র ফুটে উঠবে।

১০. স্বাক্ষর করার পর একটি সেট আপনার ট্যাক্স ফাইলে সংরক্ষণ করুন।

১১. রিটার্ন জমা হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার স্লিপ সংগ্রহ করুন।

লেখক: মো. জাহাঙ্গীর আলম, আয়কর আইনজীবী, নির্বাহী পরিচালক, গোল্ডেন বাংলাদেশ

Call : 01818898902
13/08/2021

Call : 01818898902

ঈদ মোবারক—ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, সবখানে!
13/05/2021

ঈদ মোবারক—ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, সবখানে!

26/03/2021

👉 আমরা আপনার প্রয়োজনীয় যেকোনো আইনী সহায়তা প্রদান করি।

Find out your legal solution @ The Legalo
13/02/2021

Find out your legal solution @ The Legalo

06/02/2021

#আইনীসেবা

আমরা সেবা দিয়ে থাকি▪️হেবা বা দানপত্র বা গিফট▪️সাব-কবলা▪️লিগ্যাল ওপিনিয়ন▪️ওয়াক্বফ▪️ট্রাস্ট▪️উইল▪️এবং আরও অনেককিছু...
30/01/2021

আমরা সেবা দিয়ে থাকি
▪️হেবা বা দানপত্র বা গিফট
▪️সাব-কবলা
▪️লিগ্যাল ওপিনিয়ন
▪️ওয়াক্বফ
▪️ট্রাস্ট
▪️উইল
▪️এবং আরও অনেককিছু...

আইনী সেবা, যথাসময়ে সুরক্ষা!!!
27/01/2021

আইনী সেবা, যথাসময়ে সুরক্ষা!!!

▪️লিগ্যাল ওপিনিয়নযেকোনো লেনদেনে জড়ানোর আগে আপনার উচিত, বিষয়ত আইনত কিনা জেনে নেওয়া। এতদসংক্রান্তে একজন এডভোকেটের পরামর্শই...
25/01/2021

▪️লিগ্যাল ওপিনিয়ন

যেকোনো লেনদেনে জড়ানোর আগে আপনার উচিত, বিষয়ত আইনত কিনা জেনে নেওয়া। এতদসংক্রান্তে একজন এডভোকেটের পরামর্শই মূলত লিগ্যাল ওপিনিয়ন। জায়গা-জমি কেনার আগে, কাউকে ধার দেওয়ার আগে, ব্যাংক লোন, মর্টগেজ, জমি রেজিস্ট্রেশনের আগে লিগ্যাল ওপিনিয়ন জরুরি একটা বিষয়।

▪️ #লিগ্যাল_ওপিনিয়ন_ফি

আইনজীবী থেকে আইনজীবী এই ফি বিভিন্ন হয়। আইনজীবীর কোনো নির্দিষ্ট ফি নেই।

We provide all legal services...

🔸জমি বা ভূমি ক্রয়-বিক্রয় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু দেখা যায়, প্রায়শ আমরা জমি কিনে প্রতারিত হয়। এবং সে...
21/01/2021

🔸জমি বা ভূমি ক্রয়-বিক্রয় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু দেখা যায়, প্রায়শ আমরা জমি কিনে প্রতারিত হয়। এবং সেজন্য আমাদের মামলা-মোকদ্দমার পেছনে পড়ে থাকতে হয়। অথচ, আপনি যদি কিছু বিষয় মাথায় রেখে সতর্ক থাকেন কিংবা জমি ক্রয়ের আগে একজন উকিল বা এডভোকেটের পরামর্শ নেন, তাহলে আপনাকে এই ধরনের চরম বিপদে পড়তে হবে না।

এবার দেখে নেওয়া যাক, জমি ক্রয়ের আগে আপনার কী কী করা উচিত। লিখেছেন এডভোকেট জিল্লুর রহমান, জজ কোর্ট চট্টগ্রাম। [Call : 01818898902]

🔹শুরুতেই দালালের খপ্পরে না পড়ে এডভোকেটের পরামর্শ নেওয়া। এবং জমি সংক্রান্তে প্রাথমিক যেসব কাগজপত্র থাকবে, সেগুলো অবশ্যই একজন আইনজীবী দিয়ে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা।

🔹বিক্রেতার মালিকানা সঠিক আছে কি না দেখে নেওয়া। এই মালিকানা সঠিক নিরুপণে আরও অনেক অনেক বিষয় দেখতে হয়, যা নিচে লিখলাম।

🔹সম্পত্তিতে বিক্রেতার দখল আছে কি না সরেজমিনে খোঁজ-খবর নেওয়া।

🔹হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর সঠিক আছে কি না যাচাই করা। প্রয়োজনে উকিলের পরামর্শ নেওয়া।

🔹হাল রেকর্ড ও সাবেক রেকর্ড এর মধ্যে মিল রয়েছে কি না সেটা যাচাই করা।

🔹হিস্যা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কি না নির্ণয় করা।

🔹রেন্ট সার্টিফিকেট মামলায় জড়িত সম্পত্তি কি না সেই খবর নেওয়া।

🔹হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি না যাচাই করা।

🔹বিক্রেতার নামে নামজারি করা আছে কি না সেটা যাচাই করা।

🔹অর্পিত/পরিত্যক্ত/অধিগ্রহণকৃত সম্পত্তি কি না সেটা যাচাই করা।

🔹সরকারি কোন প্রতিষ্ঠানের সম্পত্তি কি না যাচাই করা।

🔹নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের “বিক্রয় অনুমতিপত্র” আছে কি না যাচাই করা।

🔹খাস জমি কি না সে-বিষয়ে খোঁজ নেওয়া।

🔹বিক্রিত জমিতে সরকারি কোন স্বার্থ জড়িত আছে কি না ভালোভাবে খোঁজ-খবর নেওয়া।

🔹সর্বসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমেন্ট সম্পত্তি কি না যাচাই করা।

🔹নাবালকের সম্পত্তি কি না যাচাই করা।

🔹নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আইনগত অভিভাবক বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক নির্ধারণ করা আছে কি না যাচাই করা।

🔹বিক্রেতা সম্পত্তি উত্তরাধিকারসূত্রে প্রাপ্য হইলে নিবন্ধিত বণ্টননামা দলিল আছে কি না যাচাই করা।

🔹হিন্দু কন্যা সন্তান/বিধবা স্ত্রী এর “জীবন স্বত্ব” শর্তে প্রাপ্য সম্পত্তি কি না যাচাই করা।

🔹সম্পত্তি বিক্রয়/হস্তান্তর এর ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা আছে কি না যাচাই করা।

🔹সমর্পিত বা বিক্রেতার ৬০/১০০ বিঘা সিলিং বহির্ভূত সম্পত্তি কি না, সে-বিষয়ে উকিলের পরামর্শ নেওয়া।

🔹নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কি না, সে-বিষয়ে উকিলের পরামর্শ নেওয়া।

🔹দলিলে বর্ণিত তফসিল অনুযায়ী রেকর্ড সঠিক আছে কি না যাচাই করা।

🔹সম্পত্তি বন্ধক দেয়া আছে কি না যাচাই করা।

🔹বিক্রেতা বায়না বা বিক্রয় চুক্তি সম্পাদন করেছেন কি না যাচাই করা।

🔹বিক্রেতার প্রদর্শিত খতিয়ান ও দলিল সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত রেকর্ডপত্রের সাথে মিল আছে কি না যাচাই করা।

◾বিনীত,
Adv Zillur Rahaman
জজ কোর্ট, চট্টগ্রাম।
01818898902

20/01/2021

We provide all legal services as you demand.

17/12/2020

কোর্ট ম্যারেজ বলতে কি কিছু আছে? কোর্টে কি আদৌ বিবাহ পড়ানো হয়?

▪️কোর্ট ম্যারেজ বলতে যা বুঝানো হয়, সেটা মূলত হলফনামা কেন্দ্রিক, মূলত নোটারী।
▪️কাবিননামা বা নিকাহ্ নামা-ই আসল। শুধু হলফনামা বিবাহকে প্রমাণ করে না।
▪️হলফনামা থাকলেও ইজাব-কবুল জরুরি।

কোনো প্রশ্ন? প্রশ্ন থাকলে জানাতে পারেন।

Address

রুম নং #৪৩৪, (৪র্থ তলা), আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, কোতোয়ালি, চট্টগ্রাম।
Chittagong
4000

Telephone

+8801818898902

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Legalo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category