Amar Jomi Amar Odhikar

Amar Jomi Amar Odhikar বাংলাদেশের জমি-জমা, নামজারি, দলিল ও ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় জানুন।

📢 হারিয়ে গেছে নামজারি খতিয়ান? চিন্তার কারণ নেই!অনেকের জমির নামজারি আগে সম্পন্ন হলেও, সময়ের ব্যবধানে সেই খতিয়ান খুঁজে পাও...
11/09/2026

📢 হারিয়ে গেছে নামজারি খতিয়ান? চিন্তার কারণ নেই!

অনেকের জমির নামজারি আগে সম্পন্ন হলেও, সময়ের ব্যবধানে সেই খতিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা সরকারি সংরক্ষণে তথ্যটি পাওয়া যাচ্ছে না।

এবার এমন সমস্যায় থাকা জমির মালিকদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ সুখবর। 🏡

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পুরোনো নামজারি খতিয়ান সরাসরি পাওয়া না গেলেও বিদ্যমান তথ্য ও প্রমাণ যাচাই করে তা পুনঃসৃজন করা যাবে। এরপর প্রয়োজনীয় তথ্য অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

✅ পুরোনো নামজারি
✅ খতিয়ান পাওয়া যাচ্ছে না
✅ তথ্য-প্রমাণ রয়েছে

— এমন ক্ষেত্রে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসে খোঁজ নিতে পারেন।

📌 জমির কাগজপত্র বুঝুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।

আমার জমি, আমার অধিকার 🏡
জমি সংক্রান্ত তথ্য ও সচেতনতায় পাশে আছি।

🚨 নামজারিতে নতুন নিয়ম | ওয়ারিশদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনউত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নিয়ে নামজারির নিয়মে গুরুত্বপূর্ণ...
05/09/2026

🚨 নামজারিতে নতুন নিয়ম | ওয়ারিশদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন

উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নিয়ে নামজারির নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

এখন কোনো ব্যক্তি মারা গেলে তাঁর জমি ওয়ারিশদের মধ্যে বণ্টন না হওয়া পর্যন্ত একজন ওয়ারিশ একা নিজের নামে আলাদা খতিয়ান করতে পারবেন না।

✅ সব ওয়ারিশের নাম একসঙ্গে একই খতিয়ানে যৌথভাবে নামজারি হবে।

👉 যৌথ নামজারির জন্য বণ্টননামা দলিল বাধ্যতামূলক নয়।
👉 ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যৌথ নামজারি করা যাবে।
👉 কোনো ওয়ারিশকে বাদ দিয়ে নামজারি করার সুযোগ কমবে।

🔹 আলাদা খতিয়ান করতে চাইলে?

ওয়ারিশরা নিজেদের মধ্যে জমি ভাগ করে আলাদা আলাদা খতিয়ান করতে চাইলে নিবন্ধিত বণ্টননামা/আপোষ-বণ্টননামা দলিল প্রয়োজন হবে।

অর্থাৎ নিয়মটি সহজ করে বললে—

ওয়ারিশি জমি ➜ আগে যৌথ নামজারি ➜ প্রয়োজন হলে বণ্টননামা ➜ এরপর আলাদা খতিয়ান।

⚠️ গুরুত্বপূর্ণ: আগে থেকেই বৈধভাবে নামজারি সম্পন্ন হয়ে খতিয়ান সঠিক থাকলে শুধু নতুন নিয়মের কারণে আবার নামজারি করতে হবে না।

📌 এই পরিবর্তনের ফলে ওয়ারিশদের অধিকার রক্ষা, সরকারি রেকর্ড হালনাগাদ এবং জমি নিয়ে বিরোধ কমাতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

জমি-জমা ও নামজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে
👉 “আমার জমি আমার অধিকার” পেজটি ফলো করুন।

#আমার_জমি_আমার_অধিকার #নামজারি #মিউটেশন #ওয়ারিশি_জমি #খতিয়ান #বণ্টননামা #ভূমি_সেবা

🔔 ভূমি অফিসের সেবা নিয়ে গুরুত্বপূর্ণ খবরনামজারি থেকে শুরু করে ভূমি উন্নয়ন কর, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবা নিতে গিয়...
17/08/2026

🔔 ভূমি অফিসের সেবা নিয়ে গুরুত্বপূর্ণ খবর

নামজারি থেকে শুরু করে ভূমি উন্নয়ন কর, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবা নিতে গিয়ে যেন জনগণকে অযথা হয়রানি বা ভোগান্তির শিকার হতে না হয়—এ জন্য জেলা প্রশাসকদের প্রতি ১৪টি নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও নিয়মিত তদারকি করা হলে ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

🌱 জমি আপনার, অধিকারও আপনার। সচেতন থাকুন।

আমার জমি আমার অধিকার

📚 ভূমি শিক্ষা সিরিজ – পর্ব ২📝 নামজারির জন্য কী কী কাগজপত্র লাগে?জমি ক্রয়, উত্তরাধিকার, হেবা/দান, বণ্টন, আদালতের রায় বা অ...
17/08/2026

📚 ভূমি শিক্ষা সিরিজ – পর্ব ২

📝 নামজারির জন্য কী কী কাগজপত্র লাগে?

জমি ক্রয়, উত্তরাধিকার, হেবা/দান, বণ্টন, আদালতের রায় বা অন্য কোনো বৈধ সূত্রে মালিকানা পাওয়ার পর নামজারি করতে প্রয়োজনীয় কাগজপত্র মালিকানা অর্জনের পদ্ধতি ও জমির রেকর্ডের ওপর নির্ভর করে।

📌 সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে—

✅ জাতীয় পরিচয়পত্র (NID)
✅ পাসপোর্ট সাইজের ছবি
✅ সর্বশেষ খতিয়ান/রেকর্ডের কপি
✅ মালিকানা অর্জনের দলিল — ক্রয়, হেবা/দান, বণ্টননামা ইত্যাদি
✅ বায়া/পিট দলিল — প্রযোজ্য ক্ষেত্রে
✅ হালনাগাদ ভূমি উন্নয়ন কর (খাজনা) দাখিলা
✅ ওয়ারিশ সনদ — উত্তরাধিকার সূত্রে হলে
✅ মৃত্যু সনদ — প্রযোজ্য ক্ষেত্রে
✅ আদালতের রায়/ডিক্রি/আদেশ — আদালতের মাধ্যমে মালিকানা হলে
✅ চৌহদ্দিসহ কলমি নকশা — প্রয়োজন অনুযায়ী
✅ অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্র — ভূমি অফিসের প্রয়োজন অনুযায়ী

🏠 মালিকানা অনুযায়ী—

🔹 ক্রয় সূত্রে: ক্রয় দলিল + সর্বশেষ খতিয়ান + প্রয়োজন হলে বায়া/পিট দলিল + খাজনার দাখিলা।

🔹 উত্তরাধিকার সূত্রে: ওয়ারিশ সনদ + প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনদ + সর্বশেষ খতিয়ান + খাজনার দাখিলা।

📌 গুরুত্বপূর্ণ: সব ওয়ারিশ যৌথভাবে নামজারি করলে প্রত্যেকের হিস্যা উল্লেখ করে যৌথ নামজারি করা যায়। আলাদা আলাদা খতিয়ান করতে চাইলে নিবন্ধিত আপোষ বণ্টননামার প্রয়োজন হতে পারে।

🔹 হেবা/দান সূত্রে: হেবা/দান দলিল + সংশ্লিষ্ট খতিয়ান + প্রয়োজন হলে পূর্বের মালিকানা দলিল।

🔹 বণ্টন সূত্রে: নিবন্ধিত বণ্টননামা/প্রাসঙ্গিক দলিল + খতিয়ান।

🔹 আদালতের রায়/ডিক্রি সূত্রে: সংশ্লিষ্ট রায়/ডিক্রি/আদেশের কপি + প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র।

⚠️ সবচেয়ে গুরুত্বপূর্ণ

শুধু একটি দলিল থাকলেই সব ক্ষেত্রে নামজারি করা যাবে—এমন নয়।

সর্বশেষ রেকর্ডের পর প্রথম নামজারি হলে বর্তমান মালিক পর্যন্ত মালিকানার ধারাবাহিকতা প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিল লাগতে পারে। তবে সর্বশেষ নামজারির ভিত্তিতে নামজারি হলে আগের সব দলিল সবসময় নতুন করে দেওয়ার প্রয়োজন হয় না।

💻 ই-নামজারির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে নির্ধারিত নিয়মে সংযুক্ত করতে হয়। কাগজপত্রে ঘাটতি থাকলে প্রয়োজন অনুযায়ী তা পূরণের সুযোগ দেওয়ার বিধান রয়েছে।

🛑 আবেদন করার আগে চেক করুন

☑️ NID ও ছবি
☑️ সর্বশেষ খতিয়ান/রেকর্ড
☑️ মালিকানা অর্জনের দলিল
☑️ প্রয়োজন হলে বায়া/পিট দলিল
☑️ খাজনার দাখিলা
☑️ ওয়ারিশ সনদ/মৃত্যু সনদ
☑️ আদালতের রায়/ডিক্রি
☑️ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র

🌿 সঠিক কাগজপত্র প্রস্তুত রাখুন, জমির রেকর্ড হালনাগাদ রাখুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।

💬 আপনার জমি ক্রয়, ওয়ারিশ, হেবা নাকি অন্য কোনো সূত্রে পাওয়া? কমেন্টে জানাতে পারেন।

📌 পরবর্তী পর্ব:

💻 অনলাইনে নামজারির আবেদন কীভাবে করবেন?

#আমার_জমি_আমার_অধিকার #ভূমি_শিক্ষা_সিরিজ #পর্ব_২ #নামজারি ামজারি #খতিয়ান #ভূমি #জমি #বাংলাদেশ

📚 ভূমি শিক্ষা সিরিজ – পর্ব ১নামজারি (Mutation) কী? কেন করবেন?নামজারি হলো জমি ক্রয়, উত্তরাধিকার, হেবা বা অন্য কোনো বৈধ উ...
01/08/2026

📚 ভূমি শিক্ষা সিরিজ – পর্ব ১

নামজারি (Mutation) কী? কেন করবেন?

নামজারি হলো জমি ক্রয়, উত্তরাধিকার, হেবা বা অন্য কোনো বৈধ উপায়ে মালিকানা পরিবর্তনের পর সরকারি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া।

কেন নামজারি জরুরি?

✅ সরকারি রেকর্ডে আপনার মালিকানা প্রতিষ্ঠিত হয়।
✅ ভূমি উন্নয়ন কর (খাজনা) নিজের নামে পরিশোধ করা সহজ হয়।
✅ ভবিষ্যতে জমি বিক্রি, দান বা হস্তান্তরে জটিলতা কমে।
✅ মালিকানা নিয়ে বিরোধের ঝুঁকি অনেকাংশে কমে।

⚠️ মনে রাখবেন: শুধু দলিল করলেই সব ক্ষেত্রে নামজারি সম্পন্ন হয়ে যায় না। প্রয়োজন অনুযায়ী নামজারি সম্পন্ন করা উচিত।

💬 নামজারি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

📌 পরবর্তী পর্ব: নামজারির জন্য কী কী কাগজপত্র লাগে?

#আমার_জমি_আমার_অধিকার #নামজারি #ভূমি #খতিয়ান #বাংলাদেশ

📢 ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য✅ জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধের জন্য নতুন হোল্ডিং খো...
17/07/2026

📢 ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

✅ জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধের জন্য নতুন হোল্ডিং খোলার আবেদন করলে তা ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

✅ কোনো কারণে হোল্ডিং আবেদন বাতিল করা হলে, বাতিলের সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে, যাতে আবেদনকারী বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেন।

✅ খাজনার পরিমাণ, বকেয়া বছরের হিসাব বা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নিয়ে আপত্তি উঠলে, সহকারী কমিশনার (ভূমি)-কে ৭ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে।

📌 সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন। উপকারী মনে হলে পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানান।

📢 আলহামদুলিল্লাহ! সাধারণ জনগণের জন্য সুখবর।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সর্বশেষ আদেশ অনুযায়ী, হেবা ও দান দলিলের ক্ষে...
07/07/2026

📢 আলহামদুলিল্লাহ! সাধারণ জনগণের জন্য সুখবর।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সর্বশেষ আদেশ অনুযায়ী, হেবা ও দান দলিলের ক্ষেত্রে উৎস কর (Source Tax) আর প্রযোজ্য হবে না।

যেসব ক্ষেত্রে কোনো কর ছাড়াই হেবা করা যাবে:

✅ বাবা-মা তাদের ছেলে-মেয়েদের নামে আগের মতোই সম্পত্তি হেবা করতে পারবেন।

✅ স্বামী-স্ত্রী পরস্পরের নামে সম্পত্তি হেবা করলে কোনো কর প্রযোজ্য হবে না।

✅ একই মায়ের গর্ভজাত ভাই-বোনের মধ্যে সম্পত্তি হেবা করলেও কোনো কর দিতে হবে না।

🔹 উল্লেখ্য: উপরোক্ত সম্পর্কের বাইরে অন্য কারও অনুকূলে হেবা বা দান দলিল সম্পাদন করলে উৎস কর প্রযোজ্য হবে না, তবে প্রচলিত আইন অনুযায়ী প্রযোজ্য হারে দান কর পরিশোধ করতে হবে।

⚠️ দলিল সম্পাদনের আগে প্রয়োজনীয় আইন ও বিধিমালা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস বা অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন।

#আমার_জমি_আমার_অধিকার #হেবা_দলিল #দান_দলিল #ভূমি_তথ্য #জমিজমা

📢 গুরুত্বপূর্ণ ঘোষণাআজ থেকে জমির দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে ২০২৬–২৭ অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের রশিদ বাধ্য...
01/07/2026

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

আজ থেকে জমির দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে ২০২৬–২৭ অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের রশিদ বাধ্যতামূলক।

✅ অর্থাৎ, সর্বশেষ কর পরিশোধের সাল ২০২৬–২৭ হতে হবে।

⚠️ দলিল রেজিস্ট্রির আগে আপনার জমির খাজনা হালনাগাদ আছে কি না, অবশ্যই যাচাই করুন।

📌 জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

#ভূমি_উন্নয়ন_কর #খাজনা #দলিল_রেজিস্ট্রি #আমার_জমি_আমার_অধিকার
Amar Jomi Amar Odhikar

আগামীকাল থেকে দলিল রেজিস্ট্রি করতে হলে অটোমেটেড চালানের ( A Challan) মাধ্যমে রেজিস্ট্রেশন ফিস, স্ট্যাম্প ডিউটি, উৎসে কর ...
30/06/2026

আগামীকাল থেকে দলিল রেজিস্ট্রি করতে হলে অটোমেটেড চালানের ( A Challan) মাধ্যমে রেজিস্ট্রেশন ফিস, স্ট্যাম্প ডিউটি, উৎসে কর এবং প্রযোজ্য ক্ষেত্রে আয়কর আইনের ১২৬ ধারায় অতিরিক্ত উৎসে কর ও ভ্যাট জমা দিতে হবে। পুরাতন নিয়মে পে অর্ডার জমা দিয়ে আর দলিল রেজিস্ট্রি করা যাবেনা।

গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Jomi Amar Odhikar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category