REHAB Chattogram Region

REHAB Chattogram Region At the show, you can be assured of best property deals and knowledge to help make your dream of owning or investing in Bangladeshi real estate come true.
(2)

With the number of companies increasing gradually, various problems concerning the housing sector cropped up requiring early solution. At this stage it was necessary to form a trade association of the Real Estate developers to protect the overall interests of the sector. To strengthen the role of real estate sector Real Estate & Housing Association of Bangladesh (REHAB) was formed with only 11 mem

bers in 1991. The objective of REHAB was to promote formal private sector Real Estate Development in Bangladesh.

28/07/2026

REHAB চট্টগ্রাম রিজিওনাল কমিটির (২০২৬–২০২৮) নবনির্বাচিত কমিটি ও উপ-কমিটির পরিচিতি ও আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন REHAB-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। সভায় নবনির্বাচিত কমিটি ও উপ-কমিটির সদস্যদের পরিচিতি, শুভেচ্ছা বিনিময় এবং চট্টগ্রামের আবাসন খাতের উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মিলিত নেতৃত্ব, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ, পরিকল্পিত ও টেকসই আবাসন খাত গড়ে তুলতে REHAB-এর অঙ্গীকার অব্যাহত থাকবে।

আজকের বিভিন্ন গণমাধ্যমে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পরিচিত ও আলোচনা সভা।
20/07/2026

আজকের বিভিন্ন গণমাধ্যমে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পরিচিত ও আলোচনা সভা।

১৮ জুলাই ২০২৬ খ্রি. শনিবার বিকাল ৪ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপকমিটি...
19/07/2026

১৮ জুলাই ২০২৬ খ্রি. শনিবার বিকাল ৪ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং সকল উপকমিটির অংশগ্রনে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল|
সভার প্রধান অতিথি রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল দেশের উন্নয়নে ও রিহ্যাব এর স্বার্থে দল মতের উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান| তিনি বলেন মানুষের মৌলিক চাহিদার অন্যতম চাহিদা হচ্ছে বাসস্থান, রিহ্যাব সদস্যবৃন্দ মানুষের এই মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| তিনি আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট, সিডিএ, সিটিকর্পোরেশন, ওয়াসা, পিডিবি, প্রশাসনসহ সকল দপ্তরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই খাতকে এগিয়ে নেওয়ার পরমর্শ প্রদান করেন|
সভায় স্বাগত বক্তব্যে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেনে|
সূচনা বক্তব্য রাখেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর| ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী|
সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল কার্যক্রম সুষ্ঠ ও সুশৃংখলভাবে পরিচালনার জন্য ১০টি উপ কমিটির দায়িত্ব সম্পর্কে উপস্থাপন করেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাবা সারিস্ত বিনতে নুর এবং রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী| এ সময় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও সকল উপ কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল|
সভা সঞ্চালনা করেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম ও জনাব আশীষ রায় চৌধুরী|
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ জনাব আবু খালিদ মোঃ বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ জনাব এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ| রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব নুর মোহাম্মদ| রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত উপদেষ্টা, রিহ্যাব এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল কৈয়ূম চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, সকল উপ কমিটির সম্মানিত আহবায়ক, যুগ্ম আহবায়ক এবং সদস্যবৃন্দ|

১৮ জুলাই, ২০২৬ খ্রি. শনিবার বিকাল ৩ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাব এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল মহোদয়ের সাথ...
19/07/2026

১৮ জুলাই, ২০২৬ খ্রি. শনিবার বিকাল ৩ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাব এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল মহোদয়ের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট (২) জনাব আবু খালিদ মোঃ বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (৩) জনাব এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশিদ, ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) জনাবা সারিস্ত বিনতে নুর, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নুর মোহাম্মদ, জনাব আশীষ রায় চৌধুরী।

𝐑𝐞𝐚𝐝𝐲 𝐭𝐨 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐚 𝐑𝐄𝐇𝐀𝐁 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫?From checking your eligibility and submitting the required documents to project inspectio...
14/07/2026

𝐑𝐞𝐚𝐝𝐲 𝐭𝐨 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐚 𝐑𝐄𝐇𝐀𝐁 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫?

From checking your eligibility and submitting the required documents to project inspection and final board approval, follow the complete membership process outlined in this carousel. 𝐉𝐨𝐢𝐧 𝐑𝐄𝐇𝐀𝐁 𝐚𝐧𝐝 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐩𝐚𝐫𝐭 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡’𝐬 𝐭𝐫𝐮𝐬𝐭𝐞𝐝 𝐫𝐞𝐚𝐥 𝐞𝐬𝐭𝐚𝐭𝐞 𝐚𝐧𝐝 𝐡𝐨𝐮𝐬𝐢𝐧𝐠 𝐜𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲.

For details: 02333336820
Visit: rehab-bd.org

একটি ভুল সিদ্ধান্ত, আজীবনের ক্ষতির কারণ হতে পারে। সম্পত্তি কেনার আগে একটু সচেতন থাকুন। ডেভেলপার 𝐑𝐄𝐇𝐀𝐁-এর সদস্য কি না যাচ...
12/07/2026

একটি ভুল সিদ্ধান্ত, আজীবনের ক্ষতির কারণ হতে পারে।

সম্পত্তি কেনার আগে একটু সচেতন থাকুন। ডেভেলপার 𝐑𝐄𝐇𝐀𝐁-এর সদস্য কি না যাচাই করুন, প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করুন এবং শুধুমাত্র বিশ্বস্ত ও নিবন্ধিত প্রতিষ্ঠানের সঙ্গেই লেনদেন করুন।

সচেতন সিদ্ধান্তই নিশ্চিত করবে আপনার নিরাপদ বিনিয়োগ ও নিশ্চিন্ত ভবিষ্যৎ।

নিরাপদ, পরিকল্পিত ও টেকসই আবাসন উন্নয়নে দেশের রিয়েল এস্টেট খাতকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে 𝐑𝐄𝐇𝐀𝐁 (𝐑𝐞𝐚𝐥 𝐄𝐬𝐭𝐚...
09/07/2026

নিরাপদ, পরিকল্পিত ও টেকসই আবাসন উন্নয়নে দেশের রিয়েল এস্টেট খাতকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে 𝐑𝐄𝐇𝐀𝐁 (𝐑𝐞𝐚𝐥 𝐄𝐬𝐭𝐚𝐭𝐞 & 𝐇𝐨𝐮𝐬𝐢𝐧𝐠 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡)। দেশের রিয়েল এস্টেট ডেভেলপারদের একমাত্র জাতীয় প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে REHAB সরকার, গ্রাহক এবং ভুমি মালিকের মধ্যে আস্থা, স্বচ্ছতা ও সমন্বয় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ফ্ল্যাট কেনা বা নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার আগে একবার দেখে নিন, আপনার ডেভেলপার REHAB-এর সদস্য কি না। সচেতন সিদ্ধান্তই নিশ্চিত করবে নিরাপদ বিনিয়োগ।

মনে রাখবেন রিহ্যাব সদস্যরাই দেশের বৈধ আবাসন ব্যবসায়ী।

Address

SAF Arcadia (3rd Floor), 924, East Nasirabad, 2No. Gate, Panchlaish
Chattogram
4000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when REHAB Chattogram Region posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category