GTMC ইউরোপের বিভিন্ন দেশের ভিসা কনসালটেন্সি, লোকাল এবং ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ সহ ওমরা প্যাকেজের বিশ্বস্ত প্রতিষ্টান।

কুকুর আপনার পেছনে ঘেউ ঘেউ করে, আপনি পথ চলা থামাবেন না। বুদ্ধিমান হলে কখনোই করবেন না। কেউ আপনার সমালোচনা করছে, এটা নিয়ে এ...
06/12/2025

কুকুর আপনার পেছনে ঘেউ ঘেউ করে, আপনি পথ চলা থামাবেন না। বুদ্ধিমান হলে কখনোই করবেন না। কেউ আপনার সমালোচনা করছে, এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, আমি অন্তত আমলে নেই না। কিছু লোক দেখি সামান্য কিছুতে এত অস্থির হয়, উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় তাতে পরে নিজেকেই পস্তাতে হয়। কিছু লোকের সাথে সম্পর্কচ্ছেদ করেছি। কারণ, আপনি সুসময়ে পাশে থাকবে, দুঃসময়ে আপনি স্টাইল করে কথা বলবেন, এটা হবে না।
আমি একবার ক্রোয়েশিয়ার পারমিট বাবদ ৫৪ লাখ পাঠালাম। পরবর্তীতে দেখলাম মোবাইল বন্ধ, হোয়টসএপ অফলাইন। প্রায় সাত দিন আমি একবারের জন্যও চিন্তা করিনি আসলে কি হচ্ছে। পরে আরেক নাম্বার থেকে ফোন পেলাম। পরিচয় দিয়ে বললো, ভাই আমার আগের নাম্বারটি বাদ হয়ে গেছে। মোবাইল হারানোর পরে সিম নিতে পারছি না। এটাতে কমিনিকেট করবেন। পরে কাজ তো চললো।
কি বুঝলেন ? সন্দেহ করতে, ভয় পেতে কোনো কারণ লাগে না। পাছায় গুরা কৃমি থাকলেই হয়। একবার এক ভদ্রলোক আমাকে ইনবক্সে বললো, আমাকে ফাইল দিতে চায় কিন্তু সে তার নাম পরিচয় বলতে নারাজ। দিলাম ব্লক করে। আবারও সেম নামে একাউন্ট খুলে সেই পুরনো প্রস্তাব। সেটাও ব্লক দিলাম। এরপরে শুনি সে আমার যাত্রীদের নিয়ে বিভিন্ন গ্রুপ খুলে মন মতো স্টেটাস দেয়। লোকদের জানায় আমরা কিভাবে প্রতারণা করছি হেনতেন।
একদিন আমার এক এজেন্ট সেই গ্রুপের একটি বড় স্টেটাস দিয়ে মতামত জানতে চাইলো। সাথে সাথে তার এজেন্টশীপ ক্লোজ করে সিস্টেম থেকে ব্লক করে দিয়ে বললাম আপনার মতো ছাগল আমার এজেন্ট হতে পারে না। যেসব ছাগলরা ঐসব গ্রুপে যায় তাদের ভিসা করানোর দায়িত্ব আমার না। আরে ছাগলেরা যে আমার যাত্রীই না, আমার সম্পর্কে তার নুন্যতম ধারণা নাই, তার স্টেটাস পড়ে রাতে ঘুমাতে পারিস না। তোকে তো কবেই অফার করছি টাকা নিয়ে বিদায় হ। তাহলে পেরেশানী কিসের ?
এভাবে যতজন পেয়েছি, সবগুলোর ফাইল সাসপেন্ড করে দিয়েছি। যে লোক আমার যাত্রী পরিচয় দেয় কিন্তু পাসপোর্ট নাম্বার জিটিএমসির সার্ভার থেকে স্টেটাস শো করতে পারে না, তার পরামশে রাত দিন হাহুতাশ করা ছাগলগুলো সার্বিয়া গেলে ল্যাদাবে, দেশের ক্ষতি করবে। এ জন্য গণহারে তাদের ফাইল সাসপেন্ড করছি। আমার তো আর লাখ টাকার লোকসান হচ্ছে না।
মজার বিষয় হলো, যেটা আমি জানি না সেটাও তারা জানে। এরকম এক গ্রুপ এডমিন এক বাটপার চাঁদপুর আসছে আমার সাথে দেখা করতে। মোবাইল বাড়িতে রেখে আসছে। বলে আমি বাটন ফোন ব্যবহার করি। ঢাকাতে সে কি করে সেটা জানা কি আমার জন্য বেশি কষ্টের নাকি ? কারণ, স্মার্ট ফোনে তার আকাম ধরা পরতো। আমি তো তাদের প্রত্যেকের আইপি সংরক্ষণ করি। এটা তারা বুঝার মতো জ্ঞানও রাখে না। অতএব, যেসব লোকজন আমার ওপরে আস্থা রাখতে পারছেন না তারা দ্রুত পেমেন্ট নিয়ে বিদায় হবেন। ইনশাআল্লাহ, সর্বোচ্চ সাত কর্ম দিবসের ভিতরেই আপনার একাউন্টে পেমেন্ট যাবে।
আরেকটা কথা বলি। আমি আইনি স্টেপ নেই না কারণ আমার সাকসেস হিস্টোরী ক্রিয়েট হয়নি। হওয়ার সাথে সাথে চারটি থানায় লাগাতার মামলা হবে ইনশাআল্লাহ। সকল স্ক্রিনসর্ট, পযালোচনা, সার্বিয়ান গ্রুপ পোষ্ট সব আপডেট করা শেষ। একটি গ্রুপের এডমিনকে জিজ্ঞেস করছিলাম এটা কে পোষ্ট করছে। সে বলে, এটা বলা যাবে না। যখন তার বাড়ি ঘরের ঠিকানা বললাম। তখন আস্তে করে স্ক্রিনসর্ট দিয়ে পোষ্টদাতার নাম, আইডি দিয়ে দিলো অতএব, অনেকের বাড়ি পর্যন্ত আমি পৌছতে পারি। কেবল অপেক্ষা সাকসেস হিস্টোরীর। এরপরে দেখবা কত ধানে কত চাল। আর মাত্র এক সপ্তাহ ইনশাআল্লাহ।

04/12/2025

জরুরী ঘোষণা।
১০১, ১০২, ১০৩, ১২১, ১২২ ব্যাচে যারা যারা আমাকে পার্সোনালী সার্বিয়ার জন্য পাসপোর্ট দিয়েছেন তারা আমার হোয়াটসএপে যোগাযোগ করার অনুরোধ রইলো। বাকিরা নিজ নিজ এজেন্টের সাথে আলাপ করে নিবেন।
হোয়াটসএপে কেবলমাত্র পাসপোর্ট নাম্বার টাইপ করে দেবেন। সাথে ব্যাচ নাম্বার উল্লেখ করবেন।

10/10/2025

নেপাল ‍ভিএফএস গ্লোবালে আটজন গিয়েছিলো ক্রোয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে। চারজন আটত্তর দিনের মাথায় ভিসা পেলো। বাকি চার জন প্রায় ছয় মাস অবস্থান করে ভিসা পেলো তিনজন। একজন পাসপোর্টের মেয়াদ জনিত কারণে ভিসা পেলো না। ছয় মাস বসে থেকে একবারও এজেন্টকে ফোন করে বলেনি, ভাই ভিসা দেয় না কেন। কি কছুর কাজ করছেন। কারণ, সে নিজ হাতে জমা দিয়েছে। বলার সুযোগ নাই।
অন্যদিকে সার্বিয়াতে পাসপোর্ট জমা অথোরাইজড করে আমাদের দিয়ে জমা করিয়েছে। এখন আমাদের প্যারা দিচ্ছে এম্বেসি পাসপোর্ট দিচ্ছে না কেনো, রেজাল্ট দিচ্ছেন না কেনো । আবার বলছে, পাসপোর্ট জমা দিচ্ছেন তার গ্যারান্টি কি। এরকম প্রায় একশ জনের পেমেন্ট রিফান্ড করেছি এক কোটি তের লাখের কাছাকাছি। ভিসা পেলে ফ্লাইট করবে। এখন বলছে, পাসপোর্টও দেন। মনে হচ্ছে এম্বেসি থেকে পাসপোর্ট ফেরত আনার সাপ লুড্ডুর মতো। বলছি, পাসপোর্ট আমার হাতে থাকলে তো দিতাম। যেহেতু পারছি না, সেহেতু পাসপোর্ট করার খরচ নিয়ে নেন।
এ অকৃতজ্ঞ জাতির বুঝা উচিত, একটা লোক পাসপোর্ট ড্রয়ারে রেখে সেই পাসপোর্ট করার খচর ছয় সাত লাখ দিতে পারে ? এরা বুঝতেও চাইবে না। এরকম লোকদের সাথে যা বিহ্যাব করা দরকার এখন থেকে তাই করবো চিন্তা করছি। প্রথমে তো নিয়ত ছিলো, আগে রিফান্ড দেই, পরে ভিসা আসলে ফ্লাই করাবো। এখন সিদ্ধান্ত চুড়ান্ত। আমরা শত কোটি লোকসান হলেও তাদের পাসপোর্ট দেবো না। ভিসাসহ পাসপোর্ট দেখার দাওয়াত দিয়ে তার সামনেই পাসপোর্টের স্টিকার ছিড়ে রেখে পাসপোর্ট হাতে ধরিয়ে দিয়ে ছেড়া স্টিকার ফেসবুকে আপলোড করে দেবো। বলবো, লোকটার জন্য আফসোস।
কিছু লোক মনে করে আমাদের হাতে ফাইল দিয়েছে মানে আমাদের কিনে ফেলেছে। তার বাপ দাদার চাকর আমরা। কত মিষ্টি মিষ্টি কথা বলে ফাইল জমা দিয়েছে। এখন ভয়েচের সুর শুনলে মান চায় কবরে চলে যাই। এ কারণে বলেছি, সামনে তাদের জন্য সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ। একটা লোকও ফেসবুকে পোষ্ট দিয়ে বলেনি, অপু ভাই চাওয়া মাত্র টাকা ফেরত দিয়েছে। গত চার দিন আমার একাউন্টে সমস্যা ছিলো বিধায় একজন ‍রিফান্ড দিতে তিন দিন দেরি হয়েছে। তিনি সুর দিয়ে লিখছেন, আমরা না হয় খারাপ মানুষ, আপনারা তো ভালো। তাহলে দেরি হচ্ছে কেনো ? বুঝেন অবস্থা।
ইনশাআল্লাহ,দিনটা খুব কাছেই। এই মাসটাই অপেক্ষা মাত্র।

03/09/2025

বানিজ্যিক পোষ্ট :
১০০ নম্বর ব্যাচের ১৮জনের পাসপোর্ট স্টিকারসহ ফেরত আসবে আগামীকাল অথবা পরশু। কেউ স্বচক্ষে দেখতে চাইলে ঢাকা আসতে পারেন। ম্যানপাওয়ার করতে আমরা দু একদিন পরেই কল করবো। যারা যারা ট্রেনিং সম্পন্ন করেছেন, তারা দয়া করে প্রস্তুতি নিন। চাকরী বাকরী থাকলে রিজাইন করেন। ম্যানপাওয়ার হয়ে গেলে ফ্লাইট পরবর্তী এক সপ্তাহের ভিতরে করবো ইনশাআল্লাহ।
তারপরে অনেকের সাথে এয়ারপোর্টে বসে বিরিয়ানী খাবো। ফেক ভিসা বিশেষজ্ঞ কয়েকজন আমার কাছে বিরিয়ানী পাওনা আছে। তারাও প্রস্তুতি নিন। দু টাকার মুরোদ নাই, লোম বাছা কম্বলদের সাথে বিতর্ক যেতে পারিনি ভিন্ন কারণে। ফ্লাইট, জয়েন্টের পরে কথা হবে। বিভিন্ন বালপাকনা গ্রুপ এডমনিদের বলবো, দয়া করে আমাকে আনব্লক করেন, আমার পোষ্ট এপ্রুভ দিয়ে নিজেদের ইজ্জত বাচাঁন।
১০১, ১০২ সহ অন্যান্য যাত্রীদের জন্য দুটি অপশন।
এক- ভেরিফাইড এজেন্ট দিয়ে কাজ করেছি, এম্বেসিতে জমা করিয়েছি। এখন এম্বেসি কেনো লেট করে এই ব্যাখ্যা দেওয়ার সক্ষমতা আমার নাই। আমাদের টিম দিল্লি বসে আছে। আজকে এজেন্টের রিসিভ ডেট আছে। যদি রিসিভ হয় তাহলে প্রথমে স্ক্যান কপি প্রত্যেক যাত্রীর ব্যক্তিগত মেসেজে চলে যাবে ইনশাআল্লাহ। যদি পরবর্তী ডেট দেয় সেটা জানাতে পারবো না কারণ তখন আবার ঐ ডেটে আমাকে জ্বালাতন করবেন। আদতে এম্বেসির কাজের কোনো তারিখ দেওয়া সম্ভব হয় না।
দুই ঃ যদি কেউ কাজের ধরণ, বিশ্বস্ততা নিয়ে আপাতত কোনো সন্দেহ করেন, তাহলে তিনি তার পেমেন্ট ফেরত নিয়ে যান। এত প্যারা নেওয়ার টাইম নাই। আপনাদের টাকা দিয়ে আমরা ব্যবসা করিনি ভাইরা। ব্যবসা করার জায়গা বাংলাদেশ না। পরবর্তীতে পাসপোর্ট স্টিকার লেগে আসলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো।
কেউ চাইলে তখন পেমেন্ট নতুন করে নিবো, তবে হালকা জরিমানাসহ। আর যারা সবর করবেন, তাদের জন্য স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ। আমিও আগে বলেছিলাম, সাংগঠণিক ভাইদের জন্য স্পেশাল ছাড় থাকবে, এখন সেটা সবার জন্যই হবে ইনশাআল্লাহ। সরাসরি কোম্পানীর সাথে ডিল করলে কাজের ধরন, পরিবেশ ভিন্ন হয়, দেরিও বেশি হয়। এটা না বুঝেই যারা আমাদের সাথে দীর্ঘকাল সময় দিয়েছেন, তারা কষ্ট নিয়েন না। আপনার অর্থের গ্যারান্টি দিয়ে আমি কাজ করেছি। এর বাইরে কোনো গ্যারান্টি চাইলে সোজা ব্লক করে দেবো।

07/07/2025

ইউরোপ এর কোন দেশ এ আছেন আপনি?

সার্বিয়া ৮০ হাজার + আবেদন পেন্ডিং এর জন্য নতুন ভাবে সার্বিয়ার এপ্লিকেশন কি বন্ধ হয়ে যেতে পারে?? “সার্বিয়া ওয়ার্ক ভিসা আব...
04/07/2025

সার্বিয়া ৮০ হাজার + আবেদন পেন্ডিং এর জন্য
নতুন ভাবে সার্বিয়ার এপ্লিকেশন কি বন্ধ হয়ে যেতে পারে??

“সার্বিয়া ওয়ার্ক ভিসা আবেদন বন্ধ করে দেবে”
এটি সঠিক নয়, বরং উল্টোটাই ঘটছে।

সার্বিয়ার ইমিগ্রেশন নীতিমালা সহজ
ও ডিজিটাল করার দিকে এগোচ্ছে,
এবং বর্তমানে কোন ওয়ার্ক ভিসা আবেদন বন্ধ করা হয়নি।
বিস্তারিত নিচে তুলে দেওয়া হলো:

🇷🇸 ১. সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া চালু
(মার্চ ২০২৫ থেকে)

মার্চ ২০২৫ থেকে সার্বিয়া চালু করেছে “Portal for Foreigners”—এখানে ভিসা, ডি‑ভিসা, ও বিভিন্ন পারমিট ১০০% অনলাইনে আবেদন করা যায় ।

এই পরিবর্তন অভিবাসন প্রক্রিয়াকে অনেক দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করেছে।

📌 ৩. সার্বিয়ার ইমিগ্রেশন পরিবেশ
২০২৪–২৫ সালে সার্বিয়া অভিবাসী বন্ধ করে দেয়নি; বরঞ্চ Single Permit এবং Single Permit + D‑Visa পদ্ধতি সহজ করেছে ।

এখন Longest Permit পর্যন্ত ৩ বছর পর্যন্ত মেয়াদে পাওয়া যায় এবং স্থায়ী বসবাসের পথও ছোটিয়েছে (৩ বছর থেকে) ।

"বন্ধ" বা "সাসপেন্ড"—
কোথাও এমন পরিস্থিতি নেই

সার্বিয়ার কোন দফতর বা দূতাবাস থেকে “ওয়ার্ক ভিসা আবেদন বন্ধ” বা “স্থগিত” এই ধরনের বার্তা আসেনি।

বরং তারা আবেদন প্রক্রিয়া দ্রুত ও সুবিধাজনক করে তুলেছে।

রাত দুটো বাজে। এখন ঘুমালে হয়তো ফজর কাজা হতে পারে। এ ভয়ে ঘুমাতেও যেতে মন চায় না । অন্যদিকে মাথা ব্যাথার কারণে স্ক্রিনেও ত...
03/07/2025

রাত দুটো বাজে। এখন ঘুমালে হয়তো ফজর কাজা হতে পারে। এ ভয়ে ঘুমাতেও যেতে মন চায় না । অন্যদিকে মাথা ব্যাথার কারণে স্ক্রিনেও তাকাতে সমস্যা। গত চারদিন কি পরিমান কষ্ট ভোগ করছি সেটা আল্লাহ পাক জানেন। আমি সবার দোয়া চাই। নাম ধরে দোয়া চাই।
কিছু বিষয় আছে খুলে প্রকাশ করা যায় না। আমাদের অবস্থা হচ্ছে সেই। সার্বিয়ান এম্বেসিতে প্রায় দুশো ফাইল জমা আছে। আশা করছি এই মাসে প্রায় দেরশ ফাইলের স্টিকার সম্পন্ন হবে। আপনাদের খাস দোয়ায় আমাদের শরীক রাখেন। প্রচুর মানুষ আমাদের ওপরে আস্থা রেখেছে। ভিতরের বিশ্বস্ত কন্টাকের খবর অনুযায়ী প্রথম লটের যাত্রীদের স্টিকার আগামীকাল লাগতে পারে।
তবে যাই হোক, এই মাসে ফ্লাইট দেওয়ার অদম্য ইচ্ছে আছে আমাদের যদি আল্লাহ পাক কবুল করেন। আপনারা যারা প্রথম লটের (১০০ ব্যাচ) দ্বিতীয় ব্যাচ (১০১), তৃতীয় ব্যাচ (১০২) এর যাত্রী আছেন তারা শারিরিক, মানসিক এবং অবশ্যই আর্থিক প্রস্তুতি গ্রহন করুন। চুক্তির বাইরে অতিরিক্ত কিছু টাকা পয়সা হাতে রাখেন। এটা ডলার বা ইউরোতে কনভার্ট করে সাথে রাখতে হবে। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। দোয়ার দরখাস্ত।

হাঙ্গেরী আপডেট :আমাদের ফাইলগুলো দেওয়া কোম্পানী পারমিট এপ্রুভাল পাইছে। এখন প্রিন্টসহ আনুসাঙ্গিক কাজ বাকি। হয়তো সপ্তাহখানে...
02/07/2025

হাঙ্গেরী আপডেট :
আমাদের ফাইলগুলো দেওয়া কোম্পানী পারমিট এপ্রুভাল পাইছে। এখন প্রিন্টসহ আনুসাঙ্গিক কাজ বাকি। হয়তো সপ্তাহখানেক লাগতে পারে।
যারা হাঙ্গেরির পারমিট এর জন্য অপেক্ষা করছিলেন ।
তারা প্রস্তুতি নেন ।
অনেক যাত্রীর সাথে যোগাযোগ নেই তারা দয়া করে যোগাযোগ করবেন

30/06/2025

সার্বিয়া 🇷🇸 একটি স্বপ্ন,কিন্তু যাদের এটি সহজে পূরণ হয়ে যায় তারাই পেমেন্ট নিয়ে তালবাহানা করে,রেট নিয়ে কুশামুদ করে,ঠিক তখনি বুঝা যায় বাঙালী ঠিক কতটা অকৃতজ্ঞ জাতি।।

Send a message to learn more

28/06/2025

মানুষের বডিতে জরুরী অঙ্গগুলোর ক্ষেত্রে ব্যাকআপ প্লান ফলো করা হইছে। যেমন, চোখ দুটি, কিডনি দুটি, কান দুটি, নাকের ছিদ্র দুটি, হাত, পা তো দুটি আছে। কারণ হলো, একটা সমস্যায় পরলে আরেকটি জীবন সচল রাখবে।
জীবনে চলার পথে রিজিকের প্রচেষ্টায় এক মুখি হওয়া ভালো না। ব্যাকআপ প্লান থাকা চাই। আপনার জীবনে উত্থান পতন ঘটবে, কাজ ও কাজের পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে। আরো বহু কিসিমের প্রবলেম আসতে পারে। তবে কখনোই আপনার রিজিকের ঘাটতি হবে না যদি আপনি ব্যাকআপ প্লান নিয়ে কাজ করেন।
যুগ এবং সময়ের চাহিদার সাথে নিজের কর্মক্ষেত্রে পরিপুর্ণ করুন কিন্তু সাবধান, কোনো অবস্থায় এক চালানের ওপরে নির্ভর হবেন না। আমাদের বাপ দাদাদের মধ্যে যারা ব্যাকআপ প্লান এক্টিভ করেছে তারা দুনিয়ায় রাজত্ব করেছে। এখনো যত লোককে ব্যবসা, বানিজ্য, মার্কেটিং এ সফল দেখেন তারা সবাই ব্যাকআপ প্লান রাখেন।
সর্বশেষ, ট্রেসলার চেয়ারম্যান ইলন মাস্ক তো রীতিমতো ঐসব লোকদের বেকুব বলেছেন যারা এক ব্যবসায় চালান খাটায়, বুদ্ধি বিবেচনা, গায়ের জোর, যৌবনের সময় সবটুকো একটি নির্দিষ্ট গন্ডিতে বিলিয়ে দেয়। পরন্ত বয়সে সে ভিক্ষা করবে। তাকে ভিক্ষা চাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেছেন ইলন মাস্ক।

Send a message to learn more

Address

Madrasha Road, Outer Stadium Gate
Chandpur
3601

Alerts

Be the first to know and let us send you an email when GTMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to GTMC:

Share