Advocate Abdul kader khan

Advocate Abdul kader khan Lawyer and law firm. For Law Related any Information, contact with us.

সম্মানিত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদের জন্য প্রযোজ্য।
21/11/2025

সম্মানিত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদের জন্য প্রযোজ্য।

এখন থেকে জুডিসিয়াল ম‍্যাজিষ্ট্রেটরাও Summary Trial করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি ২৬০ ধারা (সংশোধিত) অনুযায়ী -১. মোবাইল ...
24/09/2025

এখন থেকে জুডিসিয়াল ম‍্যাজিষ্ট্রেটরাও Summary Trial করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি ২৬০ ধারা (সংশোধিত) অনুযায়ী -

১. মোবাইল কোর্ট পদ্ধতিতে ঘটনাস্থলে গিয়ে Summary Trial করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ নিম্নে তালিকায় উল্লেখিত অপরাধগুলোর বিচার করতে পারবেন।

২. উল্লেখ্য যে, এক বসাতেই এই সকল অপরাধগুলো আমলে নিয়ে তাৎক্ষণিক বিচার করতে পারবে।

17/09/2025

চাঁদপুর ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ, রোগীদের অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ

১৭ বিবাহ করা আলোচিত বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত 🤭🤭🤭
17/09/2025

১৭ বিবাহ করা আলোচিত বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত 🤭🤭🤭

11/08/2025

গ্রেফতারের পর ২ লাখ টাকা দাবী অথবা ৩ হাজার পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি, অতপর পুলিশের বিরুদ্ধে মামলা।।

গত ২২শে জুলাই বিকেলে চট্টগ্রামের কদমতলী মোড়ের এই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন পেশায় বাবুর্চি মোঃ জাকির হোসেন। এসময় ডিবি পুলিশের ৫১ নম্বর টিমের এস.আই. মোঃ মহসিন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। তবে মামলার এজাহারে এই স্থানের বদলে মতিয়ারপুলের এনাম এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে আটকের কথা বলা হয়েছে।

জাকিরকে তুলে নেওয়ার খবর পেয়ে তার বোন সাবিনা ছুটে যান মনছুরাবাদ ডিবি অফিসে। রাত ৮টা ২৬ মিনিটে গেটের সামনে তাদের সঙ্গে কথা বলেন এসআই মহসিন, কনস্টেবল গিয়াস উদ্দিন এবং আজাদ রহমান। । তাদের পক্ষ থেকে জাকিরের পরিবারকে জানানো হয়, ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে তবে ১ লক্ষ টাকা দিলে পরিমাণ কম দেখিয়ে মামলা হবে আর ২ লাখে মুক্তি পাবে জাকির।

এখানেই শেষ নয়। রাত ৯টা ৪৭ মিনিটে ডিবি হেফাজতে থাকা জাকিরের মোবাইল থেকে ঘুষের টাকার জন্য সরাসরি ফোন করা হয় সাবিনাকে।

পরদিন ২৩ জুলাই ডিবি অফিসে গেলে তখনো ঘুষ দাবি করেন পুলিশ সদস্যরা। তবে ঘুষ না দেয়ার পরও ৪শ পিচ ইয়াবা দিয়ে মামলা দেয়া হয় জাকিরকে।

এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশের দাবি করা ৩ হাজার পিস ইয়াবা কীভাবে এজাহারে ৪শ পিসে পরিণত হলো? আর পুলিশ যখন নিজেরাই বলছে ইয়াবার মূল হোতার নাম তাদের জানা আছে, তখন কেন তাকে মামলায় আসামি করা হলো না? তাহলে কি মূল হোতাকে আড়াল করে একজন নিরীহ মানুষকে ফাঁসানো হলো?

ডিবি পুলিশের জব্দ তালিকায় মতিয়ারপুলের দুই দোকানদার মহসিন হোসেন রাজু ও এনামুল হককে সাক্ষী করা হয়েছে। কিন্তু তাদের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

এজাহার ও জব্দ তালিকার সাথে সাক্ষীদের কথার কোন মিল নেই। ঘটনার সময় প্রধান সাক্ষী ছিলেন নামাজে আর দ্বিতীয় সাক্ষী বলছেন, জাকির হোসেনকে দেখেননি, তবে দুজন আসামিকে আটক করতে দেখেছেন। মাদক চোখে না দেখলেও পুলিশ এসে পরে জানিয়েছে ৫শ পিস উদ্ধার হয়েছে। অবাক করার বিষয় হলো মামলায় দেখানো ঘটনাস্থল থেকে জাকিরকে আটক করা হয়নি। সত্যতা নিশ্চিতে এই দুজন সাক্ষী ছাড়া আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই।

প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় দোকানদার জানিয়েছেন, ওইদিন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।তবে জাকিরের চেহারার সাথে তাদের মিল নেই।আর তারা কেউ মাদক উদ্ধার হতে দেখেননি।

জানতে চাইলে অভিযুক্ত কনস্টেবল আজাদ রহমান সকল অভিযোগ অস্বীকার করেন।

মামলার এজাহার দায়েরকারী এসআই জয়নাল আবেদিন বলেছেন, "মতিয়ারপুল থেকেই জাকিরকে ৪শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।" কিন্তু এই অভিযান পরিচালনাকারী এসআই মহসিন উদ্দিন রুবেল, যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, তার বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে "কিছু মনে নেই" বলে ফোন কেটে দেন। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি।

ডবলমুরিং থানাধীন বৌ বাজার এলাকার ছোট্ট একটি ঘরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে নিয়ে বসবাস করতেন জাকির। টানাপোড়েনের সংসারে সন্তানরাও আর্থিকভাবে সহযোগিতা করেন তাদের। হঠাৎ তাদের সুখের সংসারে অন্ধকারের কালো ছায়া নেমে আসায় দিশেহারা সবাই।

জাকির হোসেনের বিরুদ্ধে ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা থাকলেও, স্থানীয়রা বলছেন, তিনি একজন বাবুর্চি হিসেবে পরিচিত এবং তাকে কখনো এ ধরনের কাজে যুক্ত থাকতে দেখেননি।
Saer Zulkarnain

15/07/2025

নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে পালিয়ে গেলেন আসামী।

12/07/2025

মিডফোর্ডের আলোচিত সোহাগ হত্যা মামলায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আসামী তারেক রহমান রবিন।

10/07/2025

জুডিসিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

09/07/2025
08/07/2025

ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ১০ টি সিম কার্ডের বেশি ব্যবহার করতে পারবে না।

15/06/2025

আলাদা হচ্ছে দেওয়ানী ও ফৌজদারি মামলার বিচারক

12/06/2025

ভারতে ২৪২ যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত। সবাই নিহতের আশংকা।

Address

Star Law House, Chairman Ghat, G. T Road South
Chandpur
3600

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 10:00 - 17:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Abdul kader khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share