আইন কথা With আডভোকেট আবু কাওসার

আইন কথা With আডভোকেট আবু কাওসার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আইন কথা With আডভোকেট আবু কাওসার, Lawyer & Law Firm, 1590/A, Yusuf Place, Kharam Para, Khawja Road, Chattogram, Chandgaon.

⚖️ আসসালামু আলাইকুম, স্বাগতম আইন কথা With আডভোকেট আবু কাওসার পেইজে।।

"আইন হোক সকলের জন্য সহজ, স্বচ্ছ ও বোধগম্য"।।

আইনি সচেতনতা, নির্ভরযোগ্য আইনগত পরামর্শ ও ন্যায়বিচারের পথে আপনার বিশ্বস্ত সঙ্গী-

আডভোকেট আবু কাওসার,
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।

17/08/2026

⚖️ সমন ও ওয়ারেন্ট—পার্থক্য কোথায়? জেনে রাখুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো

আমরা অনেকেই সমন (Summons) ও ওয়ারেন্ট (Warrant) নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি। অনেকের ধারণা, দুটিই বুঝি আসামিকে গ্রেফতার করার জন্য দেওয়া হয়। আবার কেউ কেউ মনে করেন, সমন জারি হওয়া মানেই গ্রেফতার হতে হবে। বাস্তবে বিষয়টি এমন নয়।

ফৌজদারি মামলায় সমন ও ওয়ারেন্ট দুটিই আদালতের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, তবে এদের উদ্দেশ্য, প্রয়োগ এবং আইনগত ফলাফল এক নয়।

🔹 সমন (Summons) কী?

সমন হলো আদালতের পক্ষ থেকে কোনো ব্যক্তি, বিশেষ করে আসামিকে, নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য দেওয়া একটি আনুষ্ঠানিক লিখিত নির্দেশ।

অর্থাৎ, আদালত যখন মনে করেন যে সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় আদালতে হাজির হবেন, তখন সাধারণত সমনের মাধ্যমে তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

👉 সহজ ভাষায়,
সমন = “আপনি নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হোন।”

সমন পাওয়ার অর্থ এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। বরং এটি আদালতে উপস্থিত হওয়ার জন্য একটি আইনগত নির্দেশ।

---

🔹 ওয়ারেন্ট (Warrant) কী?

ওয়ারেন্ট হলো আদালতের এমন একটি লিখিত আদেশ, যার মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তাকে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে হাজির করার ক্ষমতা ও নির্দেশ দেওয়া হয়।

কোনো আসামি সমন পাওয়ার পরও আদালতে হাজির না হলে, অথবা মামলার পরিস্থিতিতে আদালত যদি মনে করেন যে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা প্রয়োজন, তাহলে আইন অনুযায়ী ওয়ারেন্ট জারি হতে পারে।

👉 সহজ ভাষায়,
ওয়ারেন্ট = “প্রয়োজনে গ্রেফতার করে আদালতে হাজির করুন।”

---

⚖️ তাহলে মূল পার্থক্য কোথায়?

🔸 সমন হলো স্বেচ্ছায় আদালতে হাজির হওয়ার নির্দেশ।
🔸 ওয়ারেন্ট হলো গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ।

অর্থাৎ—

সমন → হাজির হওয়ার নির্দেশ
ওয়ারেন্ট → গ্রেফতার করে হাজির করার নির্দেশ

---

📌 সমন জারি হলে কী করবেন?

সমন পেলে সেটিকে অবহেলা করা উচিত নয়। সমনে উল্লেখিত তারিখ, আদালতের নাম, মামলার নম্বর ও হাজিরার বিষয় ভালোভাবে দেখে নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

অযথা সমনকে ভয় পাওয়ারও প্রয়োজন নেই। কারণ সমন মূলত আদালতের সামনে উপস্থিত হওয়ার একটি প্রক্রিয়া।

---

📌 ওয়ারেন্ট জারি হলে কী করবেন?

ওয়ারেন্ট জারি হলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিতে হবে। কারণ ওয়ারেন্টের মাধ্যমে গ্রেফতারের আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

তবে ওয়ারেন্ট জারি হয়েছে মানেই সব ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে—এমন নয়। ওয়ারেন্টের ধরন, মামলার প্রকৃতি এবং আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ ভিন্ন হতে পারে।

তাই ওয়ারেন্টের বিষয়টি জানতে পারলে দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া এবং আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

---

📝 মনে রাখার সহজ সূত্র

সমন = “আদালতে আসুন”
ওয়ারেন্ট = “প্রয়োজনে গ্রেফতার করে আদালতে আনুন”

আরেকটি বিষয় মনে রাখা জরুরি—সমন বা ওয়ারেন্ট জারি হওয়া মানেই কোনো ব্যক্তি অপরাধী প্রমাণিত হয়ে যাওয়া নয়। এটি মামলার বিচারিক প্রক্রিয়ার অংশ মাত্র। চূড়ান্তভাবে অপরাধ প্রমাণিত হবে আদালতের বিচার ও রায়ের মাধ্যমে।

⚖️ আইন সম্পর্কে সঠিক ধারণা রাখুন। গুজব বা ভুল ধারণার ওপর নয়, আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নিন।

আইন জানুন, অধিকার সম্পর্কে সচেতন হোন।

#আইনকথা #সমন #ওয়ারেন্ট #ফৌজদারিআইন #আইনজানুন #সচেতননাগরিক

02/07/2026

⚖️ চেক প্রতারণামূলকভাবে নেওয়া হলে এবং এন আই এক্ট এর ১৩৮ ধারা মতে চেক ডিজঅনার মামলা হলে আসামির করণীয় কী??

আসুন বিস্তারিত জানি:-

অনেক সময় দেখা যায়, একটি চেক নিরাপত্তা (Security Cheque), বিশ্বাসের ভিত্তিতে বা প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা হয়। পরবর্তীতে সেই চেক ব্যবহার করে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়। এমন পরিস্থিতিতে প্রথম করনীয় হলো আদালত হতে মামলার নথিপত্র সংগ্রহ করে উক্ত মামলা হতে জামিন নেওয়া।। কিন্তু শুধুমাত্র জামিন পেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এরপর আইনি লড়াই সঠিকভাবে পরিচালনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।।

জামিন পাওয়ার পর আসামির করণীয়—

✅ মামলার প্রতিটি তারিখে আদালতে যথাসময়ে উপস্থিত থাকা।।

✅ চেকটি কীভাবে ইস্যু হয়েছিল এবং কী পরিস্থিতিতে অপর পক্ষের হাতে গেছে সে সম্পর্কিত সকল প্রমাণ, নথি, ব্যাংক রেকর্ড, বার্তা (SMS/WhatsApp), ই-মেইল বা সাক্ষীর তথ্য সংরক্ষণ করা।।

✅ যদি চেকটি প্রতারণা, জালিয়াতি বা বিশ্বাসভঙ্গের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে, তবে সেই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রতিকার গ্রহণের বিষয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া।।

✅ মামলার জবাব ও আত্মপক্ষ সমর্থনের জন্য প্রয়োজনীয় কৌশল একজন অভিজ্ঞ আইনজীবীর সহায়তায় প্রস্তুত করা।।

✅ আদালতে কেবল সত্য ও প্রমাণের ভিত্তিতে নিজের অবস্থান উপস্থাপন করা।।

মনে রাখবেন:-

জামিন মানেই মামলা শেষ নয়, আবার মামলায় অভিযুক্ত হওয়া মানেই দোষীও নয়। আদালত সাক্ষ্য-প্রমাণ ও আইনের ভিত্তিতেই সিদ্ধান্ত প্রদান করেন। তাই আতঙ্কিত না হয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করুন এবং যথাযথ আইনি পরামর্শ গ্রহণ করুন।।

আইন জানুন, সচেতন থাকুন, নিজের অধিকার রক্ষা করুন।।

⚖️ অ্যাডভোকেট আবু কাওসার
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।

30/06/2026

আইনের শিক্ষার্থীদের জন্য বাস্তব শিক্ষা। | আদালতের আদেশ কীভাবে বাস্তবায়িত হয় তার বাস্তবিক প্রামাণ্যচিত্র:

গত মাসে আমাদের ল চেম্বার কর্তৃক ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মহানগর) আদালতে একটি ফৌজদারি মিস মামলা দায়ের করা হয়। মাননীয় আদালতের নির্দেশক্রমে ভূমি অফিস (কর্ণফুলী), চট্টগ্রাম এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে বাদী-বিবাদী এবং তাদের নিয়োগকৃত বিজ্ঞ আইনজীবীর উপস্থিতিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন এবং প্রতিবেদন প্রস্তুত করেন।।

আজকের এই ভিডিওটি শুধু একটি তদন্ত প্রতিবেদন তৈরির দৃশ্য নয়, এটি আইন শিক্ষার্থীদের জন্য বাস্তব আদালত-প্রক্রিয়া শেখার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।। বইয়ে আমরা আইন পড়ি, কিন্তু মাঠপর্যায়ে আদালতের আদেশ কীভাবে বাস্তবায়িত হয়, প্রশাসন কীভাবে তদন্ত করে এবং সেই প্রতিবেদন কীভাবে বিচারিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা প্রত্যক্ষ করা একজন ভবিষ্যৎ আইনজীবীর জন্য অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা।।

একজন আইন শিক্ষার্থী হিসেবে মনে রাখবেন—
⚖️ শুধু আইনের ধারা মুখস্থ করলেই দক্ষ আইনজীবী হওয়া যায় না।। আদালতের কার্যক্রম, তদন্ত প্রক্রিয়া এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।

এই ধরনের বাস্তব আইনি কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করুন, শিখুন এবং নিজেকে একজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী হিসেবে গড়ে তুলুন।

ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না।









&_Sesion_Judge_Court

29/06/2026

⚖️ কোর্ট লাইফের প্রথম দিকের শিক্ষা— শিক্ষানবিশ আইনজীবীদের জন্য প্রযোজ্য:

কোর্টে প্রথম দিন কেউ দক্ষ আইনজীবী হয়ে আসে না। সবাই একদিন জুনিয়র ছিল। কেউ ফাইল বহন করেছে, কেউ ঘণ্টার পর ঘণ্টা কজলিস্ট খুঁজেছে, কেউ সিনিয়রের বকা খেয়েছে, আবার কেউ আদালতের বারান্দায় দাঁড়িয়ে নীরবে শিখেছে।

মনে রাখবেন, কোর্ট আপনাকে শুধু আইন শেখাবে না, ধৈর্য, শৃঙ্খলা, বিনয় ও ক্লায়েন্ট ও সাধারণ মানুষের সাথে মেলামেশা ও ভালো আচরণ করতেও শেখাবে।।

শিক্ষানবিশ আইনজীবী হিসেবে বা জুনিয়র হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো—
✔️ প্রতিদিন যথাসময়ে আদালতে উপস্থিত থাকা।
✔️ প্রতিটি মামলার কার্যক্রম মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা। বিশেষ করে বিভিন্ন দরখাস্ত শুনানি, সাক্ষী, জেরা ও যুক্তিতর্কের মতো চ্যালেঞ্জিং বিষয়ের শুনানিতে উপস্থিত থাকা এবং মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা।
✔️ নিয়মিত আইন, বিচারিক সিদ্ধান্ত ও নতুন সংশোধনী পড়া।
✔️ সিনিয়রের নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করা।
✔️ ক্লায়েন্টের সঙ্গে ভদ্র, সৎ ও দায়িত্বশীল আচরণ করা।।

শিক্ষানবিশ আইনজীবী হিসেবে শুরুতে হয়তো সম্মান, পরিচিতি বা আর্থিক সফলতা দ্রুত আসবে না। কিন্তু প্রতিদিনের ছোট ছোট শেখাগুলোই একদিন আপনাকে একজন দক্ষ ও সম্মানিত আইনজীবীতে পরিণত করবে।।

মনে রাখবেন— "কোর্টে শর্টকাটে কখনো সফল হওয়া যায় না। এখানে পরিশ্রম, সততা এবং ধৈর্যই একজন আইনজীবীর সবচেয়ে বড় পরিচয়।"

আপনি আজ যে বেঞ্চে বসে শিখছেন, একদিন সেই অভিজ্ঞতাই আপনাকে আদালতে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড় করাবে।।

শিখতে থাকুন, ধৈর্য ধরুন, সততা ধরে রাখুন— সাফল্য একদিন আপনার দরজায় কড়া নাড়বেই।। ⚖️







&_Session_Judge_Court

28/06/2026

📩 আইনি নোটিশ ও এর গুরুত্ব: আদালতে যাওয়ার আগেই একটি কার্যকর পদক্ষেপ।।

অনেকেই মনে করেন, সমস্যা হলেই সরাসরি আদালতে মামলা করতে হবে। কিন্তু বাস্তবে অনেক বিরোধ একটি সঠিক ও আইনসম্মত আইনি নোটিশ পাঠানোর মাধ্যমেই সমাধান হয়ে যায়।

আইনি নোটিশের মাধ্যমে অপর পক্ষকে তার আইনি দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধানের সুযোগ দেওয়া হয়। এতে অপ্রয়োজনীয় মামলা, সময় ও অর্থ সবই অনেকাংশে সাশ্রয় হতে পারে।

একটি সঠিকভাবে প্রস্তুত করা আইনি নোটিশ- ✅ আপনার দাবির আইনগত ভিত্তি তুলে ধরে। ✅ ভবিষ্যৎ মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে।
✅ বিরোধ মীমাংসার সুযোগ সৃষ্টি করে।
✅ আপনার অধিকার রক্ষায় একটি শক্তিশালী প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

মনে রাখবেন, প্রতিটি আইনি সমস্যা এক রকম নয়। তাই কোনো নোটিশ পাঠানোর আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইন জানুন, সচেতন থাকুন, নিজের অধিকার রক্ষা করুন।

⚖️ অ্যাডভোকেট আবু কাওসার
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।।

28/06/2026

প্রতিদিন আদালতে দাঁড়িয়ে একটি বিষয় নতুন করে উপলব্ধি করি, প্রতিটি মামলার পেছনে থাকে একজন মানুষের গল্প। কোথাও ভাঙা একটি পরিবার, কোথাও হারানো একটি বিশ্বাস, কোথাও বছরের পর বছর ধরে চলা জমি নিয়ে বিরোধ আবার কোথাও ন্যায়বিচারের অপেক্ষায় থাকা একজন নিরীহ মানুষ।
আদালতের জীবন আমাকে শিখিয়েছে—সবচেয়ে বড় শক্তি হলো সত্য, ধৈর্য এবং আইনের প্রতি শ্রদ্ধা। আবেগ দিয়ে বিতর্ক জেতা যায়, কিন্তু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে লাগে যুক্তি, প্রমাণ এবং আইনের সঠিক প্রয়োগ।
একজন আইনজীবীর কাজ শুধু মামলা পরিচালনা করা নয়, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং ন্যায়বিচারের পথে সৎভাবে পাশে থাকা।
ন্যায়বিচার কখনো শর্টকাটে আসে না, কিন্তু সঠিক পথে এগোলে আইন শেষ পর্যন্ত সত্যের পক্ষেই দাঁড়ায়।

⚖️ আইন জানুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন।
— অ্যাডভোকেট আবু কাওসার।।
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।।

28/06/2026

⚖️ আসসালামু আলাইকুম, স্বাগতম, আইন কথা With অ্যাডভোকেট আবু কাওসার পেইজে।।

"আইন হোক সকলের জন্য সহজ, স্বচ্ছ ও বোধগম্য"—এই লক্ষ্য নিয়েই আমার পথচলা।

"আইন জানুন, অধিকার রক্ষা করুন।"
সহজ ভাষায় আইনি সচেতনতা, নির্ভরযোগ্য আইনগত পরামর্শ ও ন্যায়বিচারের পথে এই পেইজ আপনার বিশ্বস্ত সঙ্গী। 📚⚖️

আমি অ্যাডভোকেট আবু কাওসার, বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত একজন আইনজীবী। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে নিয়মিত আইন পেশায় নিয়োজিত থেকে সকল প্রকার দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, ভূমি, চেক ডিজঅনারসহ বিভিন্ন আইনি বিষয়ে আইনগত পরামর্শ, মামলা পরিচালনা এবং প্রয়োজনীয় আইনি ডকুমেন্ট প্রস্তুত করে থাকি।
এই পেইজে আপনি পাবেন—
✔️ সহজ ভাষায় আইনি তথ্য ও বিশ্লেষণ।।
✔️ নাগরিকের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা।।
✔️ গুরুত্বপূর্ণ আদালতের রায় ও আইনগত আপডেট।।
✔️ বাস্তবধর্মী আইনি পরামর্শ ও আলোচনা।।
"আইনের সঠিক জ্ঞানই আপনার সবচেয়ে বড় সুরক্ষা।"
📩 আইনগত পরামর্শের জন্য ইনবক্স করুন।।
অথবা সরাসরি যোগাযোগ করুন :
📞 ০১৬৪৩০৯৫৭৯৫ (হোয়াটসঅ্যাপ, ইমু প্রযোজ্য)।
📩 [email protected]

অ্যাডভোকেট আবু কাওসার।।
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।।

Gmail is email that’s intuitive, efficient, and useful. 15 GB of storage, less spam, and mobile access.

Address

1590/A, Yusuf Place, Kharam Para, Khawja Road, Chattogram
Chandgaon
4212

Alerts

Be the first to know and let us send you an email when আইন কথা With আডভোকেট আবু কাওসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share