ব্যারিস্টার নজরুল ইসলাম নবী

ব্যারিস্টার নজরুল ইসলাম নবী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ব্যারিস্টার নজরুল ইসলাম নবী, Lawyer & Law Firm, ১০ পাট গোদাম রোড, পাইক পাড়া, Brahmanbaria.

01/01/2026
31/07/2023

আলহামদুলিল্লাহ্‌
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সুস্থতার সাথে পবিত্র উমরাহ্ শেষ করলাম।
ইনশাআল্লাহ আমি আমার প্রিয় নবীনগরবাসি ও সকল মুসলিম উম্মাহ এর জন্য দোওয়া করেছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন।
"আমিন"

30/07/2023

নবীনগর উপজেলা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সবাই যেন ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

পবিত্র হজ্জের কাজ সমাপ্ত করার আগে বা পরে প্রত্যেক হাজী সাহেবগণের একান্ত আবশ্যকীয় কাজ হল সাইয়্যেদুল মুরসালীন, প্রিয় নবী...
29/07/2023

পবিত্র হজ্জের কাজ সমাপ্ত করার আগে বা পরে প্রত্যেক হাজী সাহেবগণের একান্ত আবশ্যকীয় কাজ হল সাইয়্যেদুল মুরসালীন, প্রিয় নবী মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র রওযা মুবারক যিয়ারত করা। পবিত্র রওযা মুবারক যিয়ারত করা উম্মতে মুহাম্মদীগণের অবশ্য করণীয়।

আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রিয় নবী (সাঃ) এর রওযা মুবারক যিয়ারত ও সালাম পেশ করতে পেরেছি।

সকলের নিকট দোয়ার দরখাস্ত, সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আমার নবীনগরবাসির জন্য দোয়া করেছি। আল্লাহ তা'আলা যেনো এই সফর কে কবুল করে নেন, সর্ব-ক্ষেত্রে যেনো তিূনি সাহায্য করেন, এবং "হজ্জে মাবরুর" আদায় কারীদের অন্তর্ভুক্ত করে নেন- আমিন সুম্মা আমিন ।

আলহামদুলিল্লাহ্‌  বায়তুল্লাহ বা মহান আল্লাহ ঘর হচ্ছে পবিত্র কাবা। প্রতিটি মুসলিমের হৃদয়রাজ্যে বাস করে বায়তুল্লাহ জিয়ারতে...
24/07/2023

আলহামদুলিল্লাহ্‌
বায়তুল্লাহ বা মহান আল্লাহ ঘর হচ্ছে পবিত্র কাবা। প্রতিটি মুসলিমের হৃদয়রাজ্যে বাস করে বায়তুল্লাহ জিয়ারতের স্বপ্ন। পবিত্র মসজিদুল হারাম মহান আল্লাহ কর্তৃক নির্বাচিত একটি স্থান। মহান আল্লাহ এ ঘরকে মুমিনদের মিলনস্থল নিরাপদ স্থান বলে ঘোষণা করেছেন। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেন ‘যখন আমি কাবাগৃহকে মানুষের জন্য সম্মিলনস্থল এবং শান্তির আলয় করলাম।’ (সুরা বাকারা, আয়াত : ১২৫)।
📌 আমার প্রিয় নবীনগরবাসি ও প্রত্যেক মুমিন মুসলমানগণের কাছে আমি দোয়া প্রার্থী সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আমার নবীনগরবাসি ও সকল মুমিন মুসলমানগনের জন্য প্রাণ ভরে দোয়া করব। সকলেই যেন পবিত্র কাবা শরিফে হাজির হতে পারে আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন।
আমিন❤️

আসসালামু আলাইকুম, পবিত্র উমরাহ্ হজ্বপালনের নিয়তে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হলাম।নবীনগর বাসী ও দেশবাসীর নিকট দোয়া চাই...
22/07/2023

আসসালামু আলাইকুম,
পবিত্র উমরাহ্ হজ্বপালনের নিয়তে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হলাম।
নবীনগর বাসী ও দেশবাসীর নিকট দোয়া চাই।
আল্লাহ যেন সহি সালামতে উমরাহ্ হজ্ব পালনের তৌফিক দান করেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি,
আমিন।

13/01/2023

আমিই জীবন দান করি, আমিই মরন ঘটাই, এবং আমারই কাছে ফিরে যেতে হবে। (সুরা কাফ , আয়াত ৪৩)। হে মহান প্রভু, যখনই তোমার কাছে ফেরত যাব তখন বিচার না করে আমাদেরকে মাফ করে দিও। বিচার করলে ত ধরা খেয়ে যাব॥ মাফ কর, মাফ কর ॥ হে আল্লাহ।

02/11/2022

যারা তাদের মালিকের সন্তুষ্টির লাভের জন্য (বিপদ মুসিবতে ) ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে ,আমি তাদেরকে যেই রেজেক দিয়েছি তা থেকে তারা (আমারই পথে) খরচ করে-- গোপনে কিংবা প্রকাশ্যে , যারা (নিজেদের) ভালো (কাজ) দ্বারা মন্দ (কাজগুলোকে) দূরীভূত করে , তাদের জন্যই রয়েছে আখেরাতের শুভ পরিণাম, ( সেই শুভ পরিণাম হচ্ছে) চিরস্থায়ী জান্নাত , সেখানে তারা নিজেরা যেমনই প্রবেশ করবে তেমনি তাদের পিতা-মাতা , তাদের স্বামী স্ত্রী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও, প্রবেশ করবে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদেরকে (অভ্যর্থনা জানানোর) জন্য ফেরেশতারা ও তাদের সাথে ভিতর প্রবেশ করবে , (ফেরেশতারা বলবে) তোমাদের উপর শান্তি বর্ষিত হোক , দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছ , (এটাই তার বিনিময়), আখেরাতের ঘরটি কত উৎকৃষ্ট। ( সূরায় আর আদ আয়াত নম্বর ২২,২৩ ২৪) আল্লাহ আমাদেরকে সেই ঘরের বাসিন্দা করো । আমিন

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি মোকাবেলা/তদারকির জন্য বিদ্যুৎ বিভাগ ও দপ্তর/সংস্থার প...
25/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি মোকাবেলা/তদারকির জন্য বিদ্যুৎ বিভাগ ও দপ্তর/সংস্থার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সংকটকালীন যেকোন প্রয়োজনে নিচের নাম্বার সমূহে যোগাযোগ করুন।

১. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): 017-926-23467, 8900575
২. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: 01708149502-3, নিয়ন্ত্রণ কক্ষ: 01819228616, 02-223354646
৩. ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো): কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র: 02-8900501, 01713090586, 01324435981.
৪. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ডিপিডিসি): কন্ট্রোল রুম নাম্বার: 02223364800; 02223363000, 01321137195
৫. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি: (নেসকো): রাজশাহী জোন +8801755582300, রংপুর জোন +8801715041240
৬. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: 02477724472, 01755568781, কল সেন্টার নাম্বার: 16117

10/09/2022

ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে কথাবার্তা হয়েছে কুরআনে তা বর্ণিত হয়েছে এইভাবে ------" সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মত বয়সের উপনীত হলো, তখন সে একদিন ছেলেকে বলল , "হে বৎস" আমি স্বপ্নে দেখি , আমি যেন তোমাকে জবাই করছি। বল , এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে বলল , হে আমার স্নেহ পরায়ন আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন । ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ( সুরা আস সাফাত আয়াত নাম্বার ১০২)"

Address

১০ পাট গোদাম রোড, পাইক পাড়া
Brahmanbaria
3400

Telephone

+8801779527795

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যারিস্টার নজরুল ইসলাম নবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ব্যারিস্টার নজরুল ইসলাম নবী:

Share