ভোলা ডিজিটাল ল্যান্ড সার্ভে এন্ড ট্রেনিং সেন্টার

  • Home
  • Bangladesh
  • Bhola
  • ভোলা ডিজিটাল ল্যান্ড সার্ভে এন্ড ট্রেনিং সেন্টার

ভোলা ডিজিটাল ল্যান্ড সার্ভে এন্ড ট্রেনিং সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভোলা ডিজিটাল ল্যান্ড সার্ভে এন্ড ট্রেনিং সেন্টার, Sador Road, Borhanuddin, Bhola.

‘‘ভোলা ডিজিটাল ল্যান্ড সার্ভে এন্ড ট্রেনিং সেন্টার’’
ডিজিটাল প্রযুক্তি অটোক্যাড, টোটাল স্টেশন, জিপিএস এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমি পরিমাপের কাজ এবং প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রয়োজনঃ 01511-949511

29/09/2026

আমাদের চলমান ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের মতামত।
🎓 নতুন ব্যাচে ভর্তি চলছে!!
ভূমি জরিপ, আমিনশিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে মাত্র ৩৬০০৳ টাকায় ভর্তি চলছে...
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01511-949511

#ভূমিজরিপ #আমিনশীপ #ভূমিজরিপপ্রশিক্ষণ #সার্ভেটার্নিং #ডিজিটালসার্ভে #আমিনট্রেণিং #মৌজানকশা

২৪ দাগে বিক্রি, ১ দাগে দখল!! 🫪🤔  দুই পন্ডিতের কারসাজি এগুলো, দলিল না হলে তো দুইজনের একজন ও টাকা পাবে না, তাই দুই পন্ডিত ...
29/09/2026

২৪ দাগে বিক্রি, ১ দাগে দখল!! 🫪🤔


দুই পন্ডিতের কারসাজি এগুলো, দলিল না হলে তো দুইজনের একজন ও টাকা পাবে না, তাই দুই পন্ডিত মিলে এই সিস্টেম চালু করেছে, যার কোন আইনি ভিত্তি নাই।

ভালো উদ্যোগ
28/09/2026

ভালো উদ্যোগ

জমি কেনার আগে যেকোনো ধরনের আইনি জটিলতা ও প্রতারণা এড়াতে দলিল এবং খতিয়ানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সতর্কতার সঙ...
28/09/2026

জমি কেনার আগে যেকোনো ধরনের আইনি জটিলতা ও প্রতারণা এড়াতে দলিল এবং খতিয়ানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা উচিত। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার আইন অনুযায়ী প্রধান বিষয়গুলো নিচে আলোচনা করা হলো:
১. খতিয়ান বা রেকর্ড (Record of Rights) যাচাই
মালিকানা ও হিস্যা যাচাই: সিএস (CS), এসএ (SA), আরএস (RS) বা বিএস (BS) খতিয়ানে জমিটি বর্তমান বিক্রেতা বা তার পূর্বসূরিদের নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত আছে কিনা এবং খতিয়ানে তার অংশ বা হিস্যা কতটুকু তা যাচাই করতে হবে।
দাগ নম্বর ও পরিমাণ মিলকরণ: খতিয়ানে উল্লেখিত দাগ নম্বরের সাথে বিক্রয়যোগ্য জমির পরিমাণ এবং বাস্তবে জমির পরিমাণের মিল আছে কিনা তা দেখা জরুরি।
রেকর্ড সংশোধনী মামলা (Mutation Suit): খতিয়ানে কোনো ধরনের কাটাছেঁড়া বা সংশোধনী থাকলে সংশ্লিষ্ট ল্যান্ড অফিসে গিয়ে দেখতে হবে যে ওই জমির বিপরীতে কোনো নামজারি বা রেকর্ড সংশোধনী মামলা চলমান আছে কিনা।
২. মালিকানার ধারাবাহিকতা (Chain of Ownership) যাচাই
মালিকানার সূত্র বা চেইন: গত ২৫ থেকে ৩০ বছরের বা তারও আগের সময় থেকে বর্তমান বিক্রেতা পর্যন্ত জমির মালিকানা কীভাবে হস্তান্তরিত হয়েছে (যেমন: ক্রয়সূত্রে, উত্তরাধিকার সূত্রে বা দানসূত্রে) তার পূর্ণাঙ্গ ইতিহাস বা 'চেইন অব টাইটেল' পরীক্ষা করতে হবে।
ভায়া দলিল (Via Deeds): পূর্বের মালিকরা কীভাবে জমিটি পেলেন, সেই সম্পর্কিত ভায়া দলিলগুলো সঠিক ও বৈধ আছে কিনা তা যাচাই করা আবশ্যক।
৩. মূল দলিল ও সার্টিফাইড কপি যাচাই
মূল দলিল (Original Deed): বিক্রেতার কাছে জমির মূল বা আসল দলিল আছে কিনা তা দেখতে হবে। মূল দলিলের পরিবর্তে শুধু ফটোকপি বা সার্টিফাইড কপি দিয়ে লেনদেন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
দলিলের সত্যতা যাচাই: সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল বা সার্টিফাইড কপি তুলে মূল দলিলের সাথে মিলিয়ে দেখতে হবে দলিলের এসআইও (SIO), দলিলের নম্বর, তারিখ এবং সই ঠিক আছে কিনা।
৪. খাস, অর্পিত বা সরকারি সম্পত্তি কিনা তা নিশ্চিত করা
অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি: জমিটি অর্পিত সম্পত্তি (Vested Property), পরিত্যক্ত সম্পত্তি (Abandoned Property) বা সরকারের খাস জমি কি না, তা সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে নিশ্চিত হয়ে নিতে হবে। সরকারি সম্পত্তি বা মামলার সম্পত্তি হলে ক্রয়ের পর বড় ধরনের আইনি বিপদে পড়তে হতে পারে।
৫. দায়মুক্ত বা এনকামব্রেন্স সার্টিফিকেট (EC) সংগ্রহ
বন্ধক বা লোন আছে কিনা: জমিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রাখা আছে কিনা অথবা আদালতে কোনো মামলা বিচারাধীন রয়েছে কিনা, তা জানার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে বিগত নির্দিষ্ট বছরের এনকামব্রেন্স সার্টিফিকেট (Non-Encumbrance Certificate - EC) তুলে যাচাই করতে হবে।
৬. নামজারি ও ভূমি উন্নয়ন কর (খাজনা)
হালনাগাদ নামজারি (Mutation Khatian): বিক্রেতার নামে হালনাগাদ নামজারি খতিয়ান বা ডিসিআর (DCR) আছে কিনা দেখতে হবে। নামজারি না থাকলে বিক্রেতার পূর্বপুরুষের খতিয়ান ও ওয়ারিশ সনদের সাথে বর্তমান অবস্থার মিল যাচাই করতে হবে।
খাজনার দাখিলা: জমিটির ভূমি উন্নয়ন কর বা খাজনা সর্বশেষ বছর পর্যন্ত পরিশোধ করা আছে কিনা এবং পরিশোধিত দাখিলা সঠিক কিনা তা যাচাই করা বাধ্যতামূলক।
জমি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সমস্ত কাগজপত্র (দলিল, খতিয়ান, বায়া দলিল ও পর্চা) নিয়ে একজন অভিজ্ঞ ভূমি আইনজীবী (Land Lawyer) অথবা রেজিস্টার্ড দলিল লেখকের (Deed Writer) মাধ্যমে যাচাই-বাছাই (Title Search) করিয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ।

৭২টি মৌজায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) জরিপ শুরু জরুরি সতর্কবার্তা 🚨 কুমিল্লা | চাঁদপুর | ব্রাহ্মণবাড়িয়া BDS জরিপ━━━━━...
26/09/2026

৭২টি মৌজায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) জরিপ শুরু জরুরি সতর্কবার্তা 🚨 কুমিল্লা | চাঁদপুর | ব্রাহ্মণবাড়িয়া BDS জরিপ

━━━━━━━━━━━━━━━━━━

⚠️ BDS জরিপে আপনার জমির রেকর্ড ঠিক রাখতে যা করবেন

১৫টি গুরুত্বপূর্ণ করণীয় • ১০টি ভুল অবশ্যই এড়িয়ে চলুন
━━━━━━━━━━━━━━━━━━

🔴 ভুল রেকর্ড মানেই ভবিষ্যতে জটিলতার আশঙ্কা

BDS জরিপে আপনার জমির দাগ, খতিয়ান, পরিমাণ, শ্রেণি, মালিকানা, হিস্যা ও দখল সঠিকভাবে রেকর্ডভুক্ত হচ্ছে কি না—তা প্রতিটি পর্যায়ে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

---

🟢 BDS জরিপে মালিকের ১৫টি করণীয়

০১ | সর্বশেষ খতিয়ান সংগ্রহ করুন
SA, RS, BS বা সর্বশেষ খতিয়ানে দাগ ও জমির পরিমাণ মিলিয়ে দেখুন।

০২ | মূল দলিল/সার্টিফায়েড কপি প্রস্তুত রাখুন
ক্রয়সূত্রে মালিক হলে রেজিস্ট্রি দলিল ও প্রয়োজনে বায়া দলিল রাখুন।

০৩ | নামজারি খতিয়ান যাচাই করুন
নিজের নামে নামজারি, দাগ ও জমির পরিমাণ সঠিক কি না দেখুন।

০৪ | DCR সংরক্ষণ করুন
নামজারি হয়ে থাকলে সংশ্লিষ্ট DCR নিরাপদে রাখুন।

০৫ | ভূমি উন্নয়ন করের দাখিলা রাখুন
সর্বশেষ খাজনা/ভূমি উন্নয়ন করের দাখিলা প্রস্তুত রাখুন।

০৬ | উত্তরাধিকারসূত্রের কাগজপত্র রাখুন
ওয়ারিশান সনদ, প্রয়োজনীয় ফারায়েজ, বণ্টননামা ও পূর্ববর্তী দলিল রাখুন।

০৭ | হেবা/দানসূত্রের দলিল রাখুন
হেবা, দান বা অন্য কোনো হস্তান্তরের দলিলের certified copy রাখুন।

০৮ | আদালতের রায়/ডিক্রি থাকলে কপি রাখুন
Judgment, decree বা order-এর certified copy সংরক্ষণ করুন।

০৯ | পুরোনো ও বর্তমান দাগ মিলিয়ে নিন
দাগ পরিবর্তন হয়ে থাকলে correlation যাচাই করুন।

১০ | জমির প্রকৃত পরিমাণ মেপে নিন
দলিলের পরিমাণের সঙ্গে বাস্তব দখলের পরিমাণ মিলিয়ে দেখুন।

১১ | চার সীমানা যাচাই করুন
উত্তর–দক্ষিণ–পূর্ব–পশ্চিম সীমানা বাস্তব অবস্থার সঙ্গে মিলিয়ে নিন।

১২ | বাস্তব দখল নিশ্চিত করুন
অন্য কেউ দখলে থাকলে জরিপ সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি অবহিত করুন।

১৩ | জমির শ্রেণি যাচাই করুন
বাস্তব শ্রেণির সঙ্গে জরিপের রেকর্ড মিলিয়ে দেখুন।

১৪ | তসদিকের সময় প্রতিটি তথ্য পরীক্ষা করুন
নাম, পিতা/স্বামীর নাম, দাগ, জমির পরিমাণ, অংশ ও শ্রেণি যাচাই করুন।

১৫ | ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি করুন
ভুল ধরা পড়লে আইনানুগ পদ্ধতিতে যথাসময়ে আপত্তি ও প্রতিকার গ্রহণ করুন।

---

❌ BDS জরিপে যে ১০টি ভুল করবেন না

১. “দলিল আছে, তাই রেকর্ড ঠিকই হবে”—এমন ধারণা করবেন না।
২. নিজের জমির জরিপের খবর না রেখে বসে থাকবেন না।
৩. পুরোনো খতিয়ান যাচাই না করে বর্তমান দাগ ধরে নেবেন না।
৪. জমির পরিমাণ চোখের আন্দাজে নির্ধারণ করবেন না।
৫. চার সীমানা যাচাই না করে স্বাক্ষর করবেন না।
৬. শরিকদের অংশ যাচাই না করে চুপ থাকবেন না।
৭. মৃত মালিকের নামে রেকর্ড রেখে দেওয়ার বিষয়ে উদাসীন থাকবেন না।
৮. তসদিকের কাগজ না পড়ে স্বাক্ষর করবেন না।
৯. ভুল ধরা পড়ার পরও আপত্তি না করে বসে থাকবেন না।
১০. শুধু নামজারিকেই মালিকানার চূড়ান্ত প্রমাণ মনে করবেন না।

---

📌 মনে রাখবেন

BDS জরিপে লক্ষ্য শুধু নিজের নাম রেকর্ডে তোলা নয়।

আপনার প্রকৃত Title + Possession + Share + Plot No. + Area + Boundary + Land Classification যেন সঠিকভাবে রেকর্ডে প্রতিফলিত হয়—সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

📂 জরিপ শুরুর আগেই তৈরি করুন Complete Land Document File

দলিল • বায়া দলিল • খতিয়ান • নামজারি • DCR • ভূমি উন্নয়ন করের দাখিলা • ওয়ারিশান সনদ • বণ্টননামা • আদালতের কাগজপত্র—প্রযোজ্য অনুযায়ী সব সংরক্ষণ করুন।

> ⚠️ ভুল রেকর্ড হওয়ার পর প্রতিকার চাওয়ার সুযোগ থাকলেও, জরিপ চলাকালীন ভুল শনাক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ আপত্তি করা অধিক কার্যকর হতে পারে।

━━━━━━━━━━━━━━━━━━

িপ #ডিজিটালজরিপ

25/09/2026

আমাদের চলমান ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের মতামত।
🎓 নতুন ব্যাচে ভর্তি চলছে!!
ভূমি জরিপ, আমিনশিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে মাত্র ৩৬০০৳ টাকায় ভর্তি চলছে...
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01511-949511
#ভূমিজরিপ #আমিনশীপ #ভূমিজরিপপ্রশিক্ষণ #সার্ভেটার্নিং #ডিজিটালসার্ভে #আমিনট্রেণিং #মৌজানকশা

🎓 ভর্তি চলছে! ভর্তি চলছে!!ভূমি জরিপ, আমিনশিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে মাত্র ৩৬০০৳ টাকায় ভর্তি চলছে...আর নয় ঢাকা বা ব...
23/09/2026

🎓 ভর্তি চলছে! ভর্তি চলছে!!
ভূমি জরিপ, আমিনশিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে মাত্র ৩৬০০৳ টাকায় ভর্তি চলছে...
আর নয় ঢাকা বা বরিশাল এখন থেকে নিজ জেলা ভোলার বোরহানউদ্দিন শাখাতে শিখতে পারবেন থিওরি এন্ড প্র্যাকটিক্যাল সহ হাতে-কলমে এনালগ ও ডিজিটাল ভূমি জরিপ প্রশিক্ষণ।
➡️ আগামী ২৬শে জুন ২০২৬ইং, রোজ: শনিবার, বিকাল ৩.৩০ টা থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু।
➡️গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
➡️ ভোলা ল্যান্ড সার্ভে এন্ড ট্রেনিং সেন্টার (গভ: রেজি: নং ১৩১৫৮২) এর অধীনে অনলাইনে ভূমি জরিপ প্রশিক্ষণে ভর্তি চলছে...
➡️প্রশিক্ষণে যা শেখানো হবে:
একজন সার্ভেয়ার বা জমির মালিকের জন্য প্রাথমিক বিষয়গুলো থেকে নিয়ে যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে হাতে-কলমে ও সরজমিনে প্র্যাকটিক্যাল এবং ডিজিটাল সার্ভে সহ দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিখানো হবে।
➡️ প্রশিক্ষণ গ্রহণ করে দলিল, খতিয়ান, নকশা ও পরিমাপের যাবতীয় খুঁটিনাটি বুঝতে এবং এলাকাতে দক্ষতার সহিত কাজ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
➡️ সার্টিফিকেট: কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বাংলাদেশ গভমেন্ট কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে ।
যার দ্বারা সরকারী বেসরকারী বিভিন্ন অফিসে সার্ভেয়ার ও ল্যান্ড অফিসার হিসেবে কাজ করতে পারবেন।
➡️ যারা ভর্তি হতে পারবেন:
১. ব্যাংকার
২. আইনজীবী
৩. ব্যবসায়ী
৪. মাদ্রাসার ছাত্র
৫. শিক্ষক
৬. বিশ্ববিদ্যালয়ের ছাত্র
৭. কলেজের ছাত্র
৮. স্কুলের ছাত্র
৯. প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার শিক্ষিত লোকজন।
➡️এছাড়াও যে কোন পেশার, যে কোন বয়সে এই কোর্সটা করা যায়।
✔️এই ফুল কোর্সে যা কিছু শিখানো হবে"
১. জরিপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সরজমিনে গিয়ে পরিমাপের সকল কলাকৌশল, সীমানা নির্ধারণ সহ জ্যামিতিক সূত্রে সকল রকমের ভূমির পরিমাপ প্র্যাকটিক্যালি শিখানো হবে।
২. খতিয়ান পরিচিতি ও দলিল সংক্রান্ত খুঁটিনাটি সকল বিষয়।
৩. নকশা পরিচিতি।
৪. CS, SA, RS, খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি।
৫. BS/ BRS খতিয়ান থেকে অংশ বের করার পদ্ধতি।
6, ষোল আনা লিখা ও বুঝার পদ্ধতি শিখানো হবে ।
৭. আনা,গন্ডা,কড়া ,ক্রান্তি, তিলের হিসাব।
৮. ষোল আনা পদ্ধতির সূত্র।
৯. হাজার পদ্ধতির সূত্র।
১০. জমি কালি করা।
১১. জ্যামিতি পরিচতি।
১২. জ্যামিতির সূত্রে জমি পরিমাপ করা।
১৩. পুরাতন ও নতুন দলিল সম্পর্কে সম্যক জ্ঞান।
১৪. স্কেল পরিচিত,
১৫. কোন স্কেল দিয়ে কিভাবে কাজ করতে হয় তা শিখানো হবে।
১৬. গ্রাম্য /আঞ্চলিক হিসাব ও সরকারি হিসাব এবং উভয়টির সমন্বয় শেখানো হবে।
১৭. নকশা থেকে কিভাবে জমি পরিমাপ করতে হয়।
১৮. ডিজিটাল ফারায়েয ও মুসলিম পূর্ণাঙ্গ ফারায়েজ বা উত্তরাধিকার সম্পত্তির হিসাব।
১৯. রডের হিসাব।
২০. মাটি ও বালুর হিসাব।
২১. আস্ত গাছ ও ফারা কাঠের হিসাব।
২২. নামজারি কিভাবে করতে হয়।
২৩. দলিল সম্পাদনা ও বিশুদ্ধ করে লিখা।
২৪. নামজারি ও দলিল ফি সম্পর্কে সম্যক জ্ঞান।
২৫. ওয়ারিশ সনদ কিভাবে কোথায় করবেন বাটোরায়া এর সকল নিয়ম পদ্ধতি।
২৬. ভূমি সংক্রান্ত ১০০ টি প্রশ্ন উত্তর এর মাধ্যমে যাবতীয় সিস্টেমগুলো আলোচনা।
২৭. দলিল বোঝার জন্য প্রায় ২০০ টি পরিভাষা আলোচনা
✔️প্রশিক্ষক: সফল সার্ভেয়ার ও আইন বিশেষজ্ঞ (সার্ভেয়ার ও সিনিয়র ভূমি প্রশিক্ষক)।
বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন:
☎️ 01511-949511
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ২টি শাখায়।
📩
📍স্থান: ভোলা পোস্ট অফিস ট্রেনিং সেন্টার,
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নতুন বাজার,
ভোলা সদর, ভোলা।
📍স্থান: চরফ্যাশন উপজেলা পোস্ট অফিস ট্রেনিং সেন্টার, সদর রোড, চরফ্যাশন।
➡️ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি শাখা পরিচালক এর সাথে কথা বলুন: 01710-281368.
➡️ ফেসবুকে যোগাযোগ করুনঃ-
https://www.facebook.com/share/1BDJz14oEW/
✅ ভর্তির লিংক কমেন্ট বাক্স দেওয়া হল....

#ভূমিজরিপ #আমিনশীপ #ভূমিজরিপপ্রশিক্ষণ #সার্ভেটার্নিং #ডিজিটালসার্ভে #আমিনট্রেণিং #মৌজানকশা

22/09/2026

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love. Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Sador Road, Borhanuddin
Bhola
8320

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোলা ডিজিটাল ল্যান্ড সার্ভে এন্ড ট্রেনিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share