11/10/2025
Partnership Deed Stamp Duty – Bangladesh Compliance Perspective
📢 বাংলাদেশে পার্টনারশিপ চুক্তিতে স্ট্যাম্প ডিউটি (মূলধন এক লক্ষ টাকার উর্ধ্বে হলে):- বাংলাদেশে ব্যবসা শুরু বা অংশীদারি ব্যবসা গঠন করার ক্ষেত্রে আর্থিক ও আইনি নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর বিধান (সংশোধিত ২০১৭-২০১৮) অনুযায়ী স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত বিষয়ে।
⚖️ স্ট্যাম্প ডিউটির পরিবর্তিত কাঠামো:- স্ট্যাম্প ডিউটির পরিমাণ নির্ধারিত হয় স্ট্যাম্প আইন, ১৮৯৯ (সংশোধিত ২০১৭-২০১৮) কর্তৃক জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে। বর্তমানে উচ্চ মূলধনের ফার্মগুলোর ক্ষেত্রে রাজস্ব কাঠামোতে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে:
⊕ মূলধন (Capital Amount) এবং স্ট্যাম্প ডিউটি (Stamp Duty):-
1) মূলধন এক লক্ষ টাকা পর্যন্ত হলে স্ট্যাম্প ডিউটি (পূর্বের হার) ছিলো BDT 2,000 টাকা।
2) মূলধন এক লক্ষ টাকার উর্ধ্বে (বর্তমান প্রচলিত হার) হলে স্ট্যাম্প ডিউটি BDT 4,000 টাকা।
🧾 পেশাদার মতামত ও আইনি বাস্তবতা: অংশীদারীত্ব ব্যবসায়ের চুক্তির (Deed for Partnership Business) জন্য পূর্বে মূলধন BDT 50,000 টাকার বেশি হলে স্ট্যাম্প ডিউটি BDT 2,000 নির্ধারিত ছিল, তবে নতুন সংশোধিত আইন অনুযায়ী স্ট্যাম্প ডিউটি BDT 4,000 নির্ধারণ করা হয়েছে যদি মূ্লধন ১ লক্ষ টাকার বেশি হয়। (The Stamp Duty Act 1899)
বর্তমানে এটিই অংশীদারীত্ব ব্যবসায়ের চুক্তির (Deed for Partnership Business) জন্য গৃহীত মানদণ্ড। এই হারের অনুসরণে দলিলটি আইনি ভাবে সঠিক, প্রবিধি অনুযায়ী বৈধ, এবং আদালতে গ্রহণযোগ্য হয়।
✪ অংশীদারীত্ব ব্যবসায়ের চুক্তির (Deed for Partnership Business) রেজিস্ট্রেশনের আগে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা অপরিহার্য:-
☞ বাধ্যতামূলক যাচাই: স্থানীয় সাব-রেজিস্ট্রার অফিস বা বিশ্বস্ত আইনি পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করে সর্বশেষ স্ট্যাম্প ডিউটি নিশ্চিত করুন, কারণ নিয়মের বাস্তবায়নে অঞ্চলভেদে ভিন্নতা থাকতে পারে।
☞ উচ্চ হারের প্রতি অঙ্গীকার: মূলধন BDT 100,000-এর বেশি হলে BDT 4,000 নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ ও যুক্তিসঙ্গত পদক্ষেপ, যা বাজারের বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
⇨ যথাযথ স্ট্যাম্প ডিউটি প্রদানের মাধ্যমেই আপনার ব্যবসায়িক চুক্তির আইনি বৈধতা ও সুরক্ষা নিশ্চিত হয়।
সংগ্রহে:-
∞ Adv Syed Shabbir Shiddiky
∞ Founder of Arab Law Hub- A Global Community